📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 শিক্ষা সফর

📄 শিক্ষা সফর


মায়ের নিকট আপনার শিক্ষা-সফরের বিভিন্ন অবস্থা বর্ণনা করতে পারেন। বন্ধুদের নিকট আপনার অবস্থান কিরূপ তা জানাতে পারেন। জানাতে পারেন, শিক্ষা-সফরে কিরূপ এনজয় করলেন। তাহলে তার দাওয়াত আপনাদের জন্য যথেষ্ট হবে।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মায়ের দুঃখ-কষ্ট

📄 মায়ের দুঃখ-কষ্ট


মায়ের দুঃখ-কষ্ট ও পেরেশানির সময় উদার মনে তাঁর সামনে যান। আনন্দ চিত্তে তাঁর মন্তব্যগুলো গ্রহণ করুন। বিনয়ী ও সন্তুষ্ট হৃদয়ে তাঁর আদেশ ও উপদেশ কার্যকর করুন।

আল্লাহ তাআলা ইরশাদ করেন- 'আর তোমরা মানুষের সাথে উত্তম কথা বল।' [সূরা বাকারা : ৮৩]

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 পরামর্শ মেনে চলুন

📄 পরামর্শ মেনে চলুন


আপনার নিজস্ব বিষয়ে মায়ের সাথে পরামর্শ করুন। তাঁর উপদেশ অনুসারে কাজ করুন। তাঁর পরামর্শ মেনে চলুন। বরং তাঁর ব্যাপারে গর্ববোধকারী হোন। তাঁর কাজ-কারবারে অন্যরা সন্তুষ্ট হোক, আর অসন্তুষ্ট হোক, আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। আর এই সবগুলো তখন প্রযোজ্য হবে, যদি তা শরীয়ত বিরোধী না হয় এবং প্রচলন পরিপন্থী না হয়।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মায়ের সামনে কিভাবে বসবেন?

📄 মায়ের সামনে কিভাবে বসবেন?


মা যে মজলিসে বসে আছেন, সেখানে আপনি এমনভাবে বসুন, যেন মায়ের মান-মর্যাদা ও ব্যক্তিত্বের উপযোগী হয়।

ফন্ট সাইজ
15px
17px