📄 তাঁর পাশে থাকুন
মায়ের আকস্মিক স্বাস্থ্যগত সমস্যার দরুন যাতায়াত করার সময় সর্বাক্ষণ তাঁর পাশে থাকুন। প্রতিটা মুহূর্ত তাঁকে চোখে চোখে রাখুন। তাঁর সব ধরনের খেদমত আঞ্জাম দিতে পারে- এমন একজন লোকের ব্যবস্থা করুন। মা মুখ খুলে লোক চাইবেন এই আশায় বসে থাকবেন না। এ সময়েই তারা প্রকাশ পায়, যাদেরকে কল্যাণকর কাজ করার তাওফীক দেওয়া হয়েছে। সুতরাং আপনি তাদের একজন হোন। বরং তাদের মধ্যে প্রথমজন হোন।
📄 বিধায় ত্রুটি করবেন না
সব সময় সকলের সামনে মায়ের পোশাক-পরিচ্ছদ, সুন্দর রুচি এবং উত্তম আগ্রহের প্রশংসা করুন। এতে তাঁর মন অনেক আনন্দ লাভ করবে। বিধায় এ কাজে ত্রুটি করবেন না।
📄 শিক্ষা সফর
মায়ের নিকট আপনার শিক্ষা-সফরের বিভিন্ন অবস্থা বর্ণনা করতে পারেন। বন্ধুদের নিকট আপনার অবস্থান কিরূপ তা জানাতে পারেন। জানাতে পারেন, শিক্ষা-সফরে কিরূপ এনজয় করলেন। তাহলে তার দাওয়াত আপনাদের জন্য যথেষ্ট হবে।
📄 মায়ের দুঃখ-কষ্ট
মায়ের দুঃখ-কষ্ট ও পেরেশানির সময় উদার মনে তাঁর সামনে যান। আনন্দ চিত্তে তাঁর মন্তব্যগুলো গ্রহণ করুন। বিনয়ী ও সন্তুষ্ট হৃদয়ে তাঁর আদেশ ও উপদেশ কার্যকর করুন।
আল্লাহ তাআলা ইরশাদ করেন- 'আর তোমরা মানুষের সাথে উত্তম কথা বল।' [সূরা বাকারা : ৮৩]