📄 নফসের চুলচেরা হিসাব-নিকাশ নিন
প্রতিটা মুহূর্তে নিজের নফসের চুলচেরা হিসাব-নিকাশ নিন। আপনি কি মায়ের খেদমত সঠিকভাবে আঞ্জাম দিতে পেরেছেন, না ত্রুটি করেছেন? না কি মায়ের সন্তুষ্টির জন্য আপনার আরো অনেক বেশী কাজ করা দরকার। এগুলো সবই আপনার কল্যাণ ও মাতৃসেবা আরো বৃদ্ধি করবে।
📄 মৃত্যুর পরও শাস্তি পাবেন
সব সময় এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখুন যে, আপনি আপনার মাতাপিতার জন্য যতটুকু করছেন, আপনার সন্তানদের খেদমতের মাধ্যমে আপনার নিকট ততটুকু অবশ্যই ফিরে আসবে। তবে তা নগদ নগদ হতে পারে, আবার বিলম্বেও হতে পারে। কাজেই মায়ের সন্তুষ্টির জন্য কাজ করে যান, তাহলে জীবদ্দশাতেও শান্তি পাবেন, মৃত্যুর পরও শান্তি পাবেন।
📄 তাঁর পাশে থাকুন
মায়ের আকস্মিক স্বাস্থ্যগত সমস্যার দরুন যাতায়াত করার সময় সর্বাক্ষণ তাঁর পাশে থাকুন। প্রতিটা মুহূর্ত তাঁকে চোখে চোখে রাখুন। তাঁর সব ধরনের খেদমত আঞ্জাম দিতে পারে- এমন একজন লোকের ব্যবস্থা করুন। মা মুখ খুলে লোক চাইবেন এই আশায় বসে থাকবেন না। এ সময়েই তারা প্রকাশ পায়, যাদেরকে কল্যাণকর কাজ করার তাওফীক দেওয়া হয়েছে। সুতরাং আপনি তাদের একজন হোন। বরং তাদের মধ্যে প্রথমজন হোন।
📄 বিধায় ত্রুটি করবেন না
সব সময় সকলের সামনে মায়ের পোশাক-পরিচ্ছদ, সুন্দর রুচি এবং উত্তম আগ্রহের প্রশংসা করুন। এতে তাঁর মন অনেক আনন্দ লাভ করবে। বিধায় এ কাজে ত্রুটি করবেন না।