📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 নফস ও প্রবৃত্তির বিরোধিতা

📄 নফস ও প্রবৃত্তির বিরোধিতা


বহু বিষয়ে নিজের নফস ও প্রবৃত্তির বিরোধিতা করুন। নিজের মায়ের নির্দেশ, ডাক এবং চাহিদাকে প্রাধান্য দিন। যদি তিনি তা প্রকাশ নাও করেন, তবুও। কেননা, পূর্ণ খেদমত ও সদ্ব্যবহার তো হচ্ছে কোনরূপ বলা ছাড়াই মায়ের স্বপ্ন ও চাহিদা পূরণ করা।

উত্তম আচরণ বরকত ও সৌভাগ্যের কারণ। মন্দ আচরণ দুঃখ-দুর্দশা ও দুর্ভাগ্যের কারণ। একটি হাদীসে বর্ণিত হয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- ‘উত্তম আচরণের মাধ্যমে মানুষ সেই ব্যক্তির মর্যাদা লাভ করতে পারে, যে সারা দিন নফল রোযা ও সারা রাত নফল নামায আদায় করে।’ আল্লাহ তাআলা ইরশাদ করেন- 'তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।' [সূরা ক্বলাম : ৪]

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 নফসের চুলচেরা হিসাব-নিকাশ নিন

📄 নফসের চুলচেরা হিসাব-নিকাশ নিন


প্রতিটা মুহূর্তে নিজের নফসের চুলচেরা হিসাব-নিকাশ নিন। আপনি কি মায়ের খেদমত সঠিকভাবে আঞ্জাম দিতে পেরেছেন, না ত্রুটি করেছেন? না কি মায়ের সন্তুষ্টির জন্য আপনার আরো অনেক বেশী কাজ করা দরকার। এগুলো সবই আপনার কল্যাণ ও মাতৃসেবা আরো বৃদ্ধি করবে।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মৃত্যুর পরও শাস্তি পাবেন

📄 মৃত্যুর পরও শাস্তি পাবেন


সব সময় এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখুন যে, আপনি আপনার মাতাপিতার জন্য যতটুকু করছেন, আপনার সন্তানদের খেদমতের মাধ্যমে আপনার নিকট ততটুকু অবশ্যই ফিরে আসবে। তবে তা নগদ নগদ হতে পারে, আবার বিলম্বেও হতে পারে। কাজেই মায়ের সন্তুষ্টির জন্য কাজ করে যান, তাহলে জীবদ্দশাতেও শান্তি পাবেন, মৃত্যুর পরও শান্তি পাবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 তাঁর পাশে থাকুন

📄 তাঁর পাশে থাকুন


মায়ের আকস্মিক স্বাস্থ্যগত সমস্যার দরুন যাতায়াত করার সময় সর্বাক্ষণ তাঁর পাশে থাকুন। প্রতিটা মুহূর্ত তাঁকে চোখে চোখে রাখুন। তাঁর সব ধরনের খেদমত আঞ্জাম দিতে পারে- এমন একজন লোকের ব্যবস্থা করুন। মা মুখ খুলে লোক চাইবেন এই আশায় বসে থাকবেন না। এ সময়েই তারা প্রকাশ পায়, যাদেরকে কল্যাণকর কাজ করার তাওফীক দেওয়া হয়েছে। সুতরাং আপনি তাদের একজন হোন। বরং তাদের মধ্যে প্রথমজন হোন।

ফন্ট সাইজ
15px
17px