📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 সবার সাথে প্রতিযোগিতা করুন

📄 সবার সাথে প্রতিযোগিতা করুন


মায়ের খেদমতের জন্য সবার সাথে প্রতিযোগিতা করুন। সেই সাথে সব সময় প্রতিযোগিতায় সবার আগে থাকুন। আপনিই হন সেই ব্যক্তি, যে তাদেরকে খেদমত ও সদাচারণের নতুন নতুন পথ দেখাবে। তাহলে আপনি নিজের কাজের প্রতিদান ও পুরষ্কার পাবেন এবং তাদের কাজের প্রতিদান ও পুরষ্কারেরও সমপরিমাণ পাবেন। কিন্তু এতে তাদের ভাগে কোন কমতি হবে না।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 আওয়াজ উঁচু করবেন না

📄 আওয়াজ উঁচু করবেন না


মায়ের নিকট আওয়াজ উঁচু করবেন না; বরং নিচু ও বিনম্র রাখুন। তাঁকে ডাকার সময় এবং তাঁর খেদমতকালে সহানুভূতিশীল হোন। এক হাদীসে বর্ণিত হয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- 'রাগ করো না, রাগ করো না, রাগ করো না।' এই হাদীসের এক অংশে আছে- 'রাগ হল আগুনের একটি অঙ্গার।'

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 আপনি যদি সেই শহরেই থাকেন

📄 আপনি যদি সেই শহরেই থাকেন


যে শহরে আপনার মায়ের বসবাস, আপনি যদি সেই শহরেই থাকেন, তবে আপনার মাঝে এবং তাঁর মাঝে দূরত্ব থাকে, তাহলে যথাসম্ভব তাঁর বাসস্থানের নিকটে থাকুন। এতে করে তাঁর খেদমতের সুযোগ হবে এবং তাঁর সাথে যোগাযোগ করা অনেক সহজ হবে।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যদি অন্য কোন শহরে কাজ করেন

📄 যদি অন্য কোন শহরে কাজ করেন


আপনি যদি অন্য কোন শহরে কাজ করেন, যখনই সুবর্ণ সুযোগ পান, মায়ের সাথে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে বিলম্ব করবেন না। কেননা মা তো আপনার জন্য বহু কষ্ট সহ্য করেন এবং আপনার শান্তি লাভের পথ নিয়ে চিন্তিত থাকেন। সুতরাং বেশী বিলম্ব করবেন না; তাঁকে আপনার সাক্ষাতের মাধ্যমে প্রশান্তি লাভ করতে দিন।

ফন্ট সাইজ
15px
17px