📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 এ মর্মে দোয়া চান

📄 এ মর্মে দোয়া চান


মায়ের নিকট আপনার জন্য এ মর্মে দোয়া চান যে, আল্লাহ তাআলা যেন আপনাকে তাঁর খেদমত করার সৌভাগ্য দান করেন। নিশ্চয়ই এটা তাঁর খেদমতের প্রতি আপনার আগ্রহ থাকার প্রমাণ এবং তাঁর সাথে ভাল আচরণ করা আপনার পছন্দনীয় হওয়ার ব্যাপারে অবগতি।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যেন আপনার উপর সন্তুষ্ট থাকেন

📄 যেন আপনার উপর সন্তুষ্ট থাকেন


মায়ের নিকট সর্বদা আবেদন করুন, তিনি যেন আপনার উপর সন্তুষ্ট থাকেন এবং আপনার জন্য দোয়া করেন। তাহলে তাঁর মধ্যে এই অনুভূতি জাগ্রত হবে যে, আপনার মনে তাঁর সন্তুষ্টি এবং আপনার কাছে তাঁর মর্যাদা অনেক গুরুত্বপূর্ণ ও মহামূল্যবান।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 সবার সাথে প্রতিযোগিতা করুন

📄 সবার সাথে প্রতিযোগিতা করুন


মায়ের খেদমতের জন্য সবার সাথে প্রতিযোগিতা করুন। সেই সাথে সব সময় প্রতিযোগিতায় সবার আগে থাকুন। আপনিই হন সেই ব্যক্তি, যে তাদেরকে খেদমত ও সদাচারণের নতুন নতুন পথ দেখাবে। তাহলে আপনি নিজের কাজের প্রতিদান ও পুরষ্কার পাবেন এবং তাদের কাজের প্রতিদান ও পুরষ্কারেরও সমপরিমাণ পাবেন। কিন্তু এতে তাদের ভাগে কোন কমতি হবে না।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 আওয়াজ উঁচু করবেন না

📄 আওয়াজ উঁচু করবেন না


মায়ের নিকট আওয়াজ উঁচু করবেন না; বরং নিচু ও বিনম্র রাখুন। তাঁকে ডাকার সময় এবং তাঁর খেদমতকালে সহানুভূতিশীল হোন। এক হাদীসে বর্ণিত হয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- 'রাগ করো না, রাগ করো না, রাগ করো না।' এই হাদীসের এক অংশে আছে- 'রাগ হল আগুনের একটি অঙ্গার।'

ফন্ট সাইজ
15px
17px