📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 বিভিন্ন ভোজঅনুষ্ঠানে

📄 বিভিন্ন ভোজঅনুষ্ঠানে


বিভিন্ন ভোজঅনুষ্ঠানে বন্ধুদেরকে মেহমানদারি করানোর জন্য মা আপনার কাছে যা যা পেশ করেন, সেগুলোর ব্যাপারে বন্ধুদের মতামত ও বিমুগ্ধতা প্রকাশ করুন। মায়ের সুরুচি, সুস্বাদু রান্না ও পরিপাটি কাজকর্মে তারা কী পরিমাণ অভিভূত তা উল্লেখ কর। এতে তিনি যারপর নাই আনন্দিত হবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 একটি নির্ধারিত সময় থাকা জরুরী

📄 একটি নির্ধারিত সময় থাকা জরুরী


মায়ের কাছে পুরোপুরিভাবে বসার জন্য একটি নির্ধারিত সময় থাকা জরুরী। সে সময় অন্যত্র যোগাযোগ করা যাবে না। কোন পুস্তক বা পত্রিকা খুলে পড়া যাবে না। কিংবা অন্য যে কোন কাজে মন দিয়ে তাঁর ব্যাপারে উদাসিন হওয়া যাবে না।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 সংকোচ ও সমস্যা বোধ না করা

📄 সংকোচ ও সমস্যা বোধ না করা


মেয়েদের জন্য উচিত মাকে তাদের বান্ধবীদের সাথে যোগাযোগ করতে দেওয়া এবং কোন সুরতেই এ নিয়ে সংকোচ ও সমস্যা বোধ না করা। কোন পন্থায় মাকে নিষেধ না করা।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মাকে নিয়ে গর্ববোধ

📄 মাকে নিয়ে গর্ববোধ


সন্তানদের জন্য উচিত সদা-সর্বত্র মাকে নিয়ে গর্ববোধ করা। এ ক্ষেত্রে সংকীর্ণমনা হওয়া উচিত নয়।

ফন্ট সাইজ
15px
17px