📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 আল্লাহর পর যিনি সবচেয়ে বেশী সম্মান পাওয়ার হকদার

📄 আল্লাহর পর যিনি সবচেয়ে বেশী সম্মান পাওয়ার হকদার


ছোট ছেলে-মেয়ে ও নাতী-নাতনীর মাঝে এই প্রতিযোগিতার ব্যবস্থা করা যেতে পারে। তারা আপনার মাকে উৎকৃষ্টমানের হাদিয়া দেওয়ার জন্য প্রতিযোগিতা করবে। এতে করে তাদের মনে আপনার মায়ের প্রতি শ্রদ্ধা-ভক্তি সুদৃঢ় হবে। আল্লাহ তাআলার পর যিনি আপনার নিকট সব চেয়ে বেশী সম্মান পাওয়ার হকদার, এই শিশুদেরকে তার সম্মান-মর্যাদা শিক্ষা দেওয়া হবে। সেই সাথে সৎকাজে প্রতিযোগিতাও করানো হবে।

কল্যাণকর কাজ, পরোপকার ও ভালো কাজের ফলাফল শুভ হয়। অনুগ্রহকারী ব্যক্তি সর্বপ্রথম নিজেই নিজের অনুগ্রহ দ্বারা উপকৃত হন। তার হৃদয়-মন আত্মতৃপ্তি ও প্রশান্তিতে ভরে যায়। সুতরাং আপনি কখনও কোনো পেরেশানী কিংবা উদ্বেগজনক পরিস্থিতির সম্মুখীন হলে অন্যদের জন্য কোনো না কোনো ভালো কাজ করুন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 কোন কোন সময় দোয়া কবুল হয়

📄 কোন কোন সময় দোয়া কবুল হয়


খুঁজে বের করুন, কোন কোন সময় দোয়া কবুল হয়। অতপর সেই গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিয়মিত মায়ের জন্য বিশেষভাবে দোয়া করুন। يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবকিছুই তাঁর কাছে প্রার্থনা করে, তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। [সূরা আর-রহমান : ২৯]

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 বিভিন্ন ভোজঅনুষ্ঠানে

📄 বিভিন্ন ভোজঅনুষ্ঠানে


বিভিন্ন ভোজঅনুষ্ঠানে বন্ধুদেরকে মেহমানদারি করানোর জন্য মা আপনার কাছে যা যা পেশ করেন, সেগুলোর ব্যাপারে বন্ধুদের মতামত ও বিমুগ্ধতা প্রকাশ করুন। মায়ের সুরুচি, সুস্বাদু রান্না ও পরিপাটি কাজকর্মে তারা কী পরিমাণ অভিভূত তা উল্লেখ কর। এতে তিনি যারপর নাই আনন্দিত হবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 একটি নির্ধারিত সময় থাকা জরুরী

📄 একটি নির্ধারিত সময় থাকা জরুরী


মায়ের কাছে পুরোপুরিভাবে বসার জন্য একটি নির্ধারিত সময় থাকা জরুরী। সে সময় অন্যত্র যোগাযোগ করা যাবে না। কোন পুস্তক বা পত্রিকা খুলে পড়া যাবে না। কিংবা অন্য যে কোন কাজে মন দিয়ে তাঁর ব্যাপারে উদাসিন হওয়া যাবে না।

ফন্ট সাইজ
15px
17px