📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 আপনি মাধ্যম ও অবলম্বন হোন

📄 আপনি মাধ্যম ও অবলম্বন হোন


মায়ের আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করুন এবং এ ব্যাপারে মাকে সাহায্য করুন। সেই সাথে মা ও তাদের মাঝে যোগাযোগ বহাল রাখা এবং সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে আপনি মাধ্যম ও অবলম্বন হোন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মায়ের যদি নির্দিষ্ট কোন মনোবাসনা থাকে

📄 মায়ের যদি নির্দিষ্ট কোন মনোবাসনা থাকে


মায়ের যদি নির্দিষ্ট কোন মনোবাসনা থাকে, তাহলে এর জন্য আপনার সময় ব্যয় করবেন এবং তাঁর মনোবাসনা পূরণে যা কিছু প্রয়োজন হয়, সব পুরোপুরি ব্যবস্থা করুন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 আপনার যে ধরনেরই প্রতিভা থাকুক

📄 আপনার যে ধরনেরই প্রতিভা থাকুক


আপনার যে ধরনেরই প্রতিভা থাকুক, মায়ের জন্য স্বতন্ত্র কিছু কাজ করে পেশ করবেন। যেমন ধরুন, আপনি যদি কবি হয়ে থাকেন, তাহলে তাঁর জন্য একটি কবিতা লিখুন। আপনি যদি লেখক হয়ে থাকেন, তাঁর নামে একটি ছোট গল্প লিখুন। বিভিন্ন লেখা বই তার নামে উৎসর্গ করতে পারেন। তাঁর জীবনের ঘটে যাওয়া বিভিন্ন লেখাও লেখতে পারেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মায়ের নামে মেয়েদের নাম

📄 মায়ের নামে মেয়েদের নাম


কোন কোন সমাজে মায়েরা পছন্দ করে থাকেন যে, নাতনীদের ক্ষেত্রে তাদের নাম ব্যবহার করা হোক। তবে তাঁকে এরূপ নাম নির্ধারণের অনুরোধ করতে অনেক সময়েই সন্তানের প্রতি তাঁদের অগাধ ভালবাসা তাঁদেরকে বাধা দিয়ে থাকে। কারণ তাঁর ছেলে-মেয়েরা তো নিজ নিজ স্বামী/স্ত্রীদের সাথে অবস্থান করে। তাছাড়া এতে (নাম রাখার ক্ষেত্রে) সন্তানদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। তাই তিনি অনুরোধ করা থেকে বিরত থাকেন। তাঁর নামে নাম রাখার মাঝে তাঁর অন্তরে একটি বিশেষ অবস্থান রয়েছে। সেই এটি তাঁর মনে আনন্দ সৃষ্টির একটি বিশাল মাধ্যম। কাজেই তাঁকে এর থেকে বঞ্চিত করবেন না।

ফন্ট সাইজ
15px
17px