📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মায়ের সামনে পিতার প্রশংসা

📄 মায়ের সামনে পিতার প্রশংসা


মায়ের সামনে আপনার পিতার সুনাম করুন, তাঁর উত্তম আচার-ব্যবহারের প্রশংসা করুন। এতে আপনার মায়ের গর্ববোধ করার খোরাক হবে। আপনি আপনার মায়ের সামনে বলতে পারেন, আল্লাহ যেন আমার পিতামাতাকে সেই সত্তরহাজার সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত করেন, যারা কোন হিসাব ও শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 প্রশংসা করুন

📄 প্রশংসা করুন


মায়ের কাজ-কর্ম, সংসার পরিচালনার সৌন্দর্য এবং স্বামীর উত্তম আনুগত্যের প্রশংসা করুন। কারণ এর মাধ্যমে তিনি আরো উৎসাহিত হবেন, তাঁর মনোবল আরো দৃঢ় হবে এবং নিজের উপর আস্থা বৃদ্ধি পাবে।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যেন আপনি তাঁর বান্ধবী

📄 যেন আপনি তাঁর বান্ধবী


সাধারণত মেয়েরা ছেলেদের তুলনায় মায়ের অধিক কাছাকাছি থাকে। সুতরাং (হে মেয়ে সন্তান! আপনারা) মায়ের গোপন বিষয়াদি হেফাযত করবেন (কারো নিকট প্রকাশ করবেন না।) এবং আপনার গোপন বিষয়গুলোও তাঁর সাথে শেয়ার করুন। তাঁর ব্যক্তিত্ব বোঝে চলার চেষ্টা করুন। তাঁর সাথে এমন আচরণ করুন যেন আপনি তাঁর বান্ধবী।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 তাঁর জন্য অবলম্বন হোন

📄 তাঁর জন্য অবলম্বন হোন


বিভিন্ন কাজ ও মেহনতের সময় এবং বিভিন্ন বিপদাপদ ও সমস্যা হলে মায়ের জন্য ছেলে সন্তানদের প্রয়োজন হয়। আর তা এজন্য যে, মায়ের কষ্টের সময় ছেলেরা যেন শক্তিশালী অবলম্বন ও পৃষ্ঠপোষক হতে পারে এবং তাঁর সাথে কষ্টের ভাগী হয়। সুতরাং আপনি তখন তাঁর পাশে থাকুন, তাঁর জন্য অবলম্বন হোন এবং আপনার পূর্ণ শক্তি ব্যয় ও সঠিক পরামর্শের মাধ্যমে তাঁকে সাহায্য করুন।

ফন্ট সাইজ
15px
17px