📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মাকে আপনার বাড়ির মাধ্যমেও সম্মান করুন

📄 মাকে আপনার বাড়ির মাধ্যমেও সম্মান করুন


মাকে আপনার বাড়ির মাধ্যমেও সম্মান প্রদর্শন করুন। সব সময় তাঁর নিকট আপনার সাক্ষাতের আবেদন করুন। আপনার বাড়িতে রাত্রি যাপনের মাধ্যমে তাঁকে তুষ্ট করুন। নিশ্চয়ই এতে তাঁর জীবনের মোড় ঘুরে যাবে এবং তিনি সন্তানের সদাচারণের মাধ্যমে সুখ লাভ করবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যৌথ ভ্রমণে নিজের সাথে রাখুন

📄 যৌথ ভ্রমণে নিজের সাথে রাখুন


যৌথ সফরকালে মাকে নিজের সাথে অথবা আপনার সন্তানদের সাথে কিংবা আপনার ভাইদের সাথে রাখুন। এতে তাঁর মাঝে উদ্যোমতা বৃদ্ধি পাবে এবং তাঁর জীবনে আনন্দ বয়ে আনবে। আপনার স্ত্রী-সন্তানদের মধ্যেও উদ্যোমতা তৈরি হবে, জীবনে সজীবতা ও পরিবারে প্রাণ ফিরে আসবে। তাছাড়া এতে আপনাদের সকলের আত্মীয়তার বন্ধন মজবুত হবে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ رِزْقُهُ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ. যে চায় তার রিযিকে বরকত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার বন্ধন মিলিত করে। [সহীহ বুখারী : ১৯৬১]

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 অভিজাৎ হোটেলে নিয়ে যান

📄 অভিজাৎ হোটেলে নিয়ে যান


কোন কোন সময় মাকে আপনার সাথে এবং তাঁর প্রিয়জনদের সাথে অভিজাত কোন হোটেলে গিয়ে দু'একবার খাবার গ্রহণের সুযোগ করে দিন। এ সব বিষয়ের জন্য কোন নির্দিষ্ট বয়স নেই। তবে যদি তিনি যেতে অস্বীকার করেন, তাহলে তাঁর মতের উপরই তুষ্ট থাকতে দিবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 এই আশা বাস্তবায়ন হতে পারে না?

📄 এই আশা বাস্তবায়ন হতে পারে না?


কখনো কখনো মায়ের মনে অভিজাত কোন শপিং মহল কিংবা উন্নত মানের মার্কেটে যাওয়ার আশা থাকে। সুতরাং আপনার মাধ্যমে কি তাঁর মনের এই আশা বাস্তবায়ন হতে পারে না?

আল্লাহ তাআলা ইরশাদ করেন- يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُوْنَ ، قُلْ مَا أَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ... তারা আপনার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? বলে দিন, যে বস্তুই তোমরা ব্যয় কর, তা হবে পিতা-মাতার জন্যে, আত্মীয়দের জন্যে।... [সূরা বাকারা : ২১৫]

অতএব আপনি আপনার মাকে মার্কেটে নিয়ে যান। তার জন্যে খরচ করুন। আল্লাহ আপনার মালে বরকত দিবেন।

ফন্ট সাইজ
15px
17px