📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 অন্যদের লালন-পালনের প্রশংসা

📄 অন্যদের লালন-পালনের প্রশংসা


মায়ের সামনে অন্যদের লালন-পালনের বেশী প্রশংসা করবেন না। এরূপ আকাঙ্ক্ষা করবেন না যে, যদি মা তাদের মত হতেন! অথবা মা যদি এ ক্ষেত্রে সেই স্তরের হতেন, যে স্তরে তারা পৌঁছেন। এ বিষয়টি তাঁর ব্যক্তিত্বকে দোষারূপ করে এবং তাতে পরিষ্কারভাবে বুঝে আসে যে, আপনি তাঁর লালন-পালনের প্রতি সন্তুষ্ট নন। আপনার জন্য উচিত তাঁর সে সব কাজের প্রতি দৃষ্টি দেওয়া, যেগুলো তিনি জীবনভর করে অভ্যস্ত। ভাইদের কাছে বা মানুষের সামনে মাকে কখনো খাটো করবেন না। কারণ, উপস্থিতি-অনুপস্থিতিতে এটি তাঁর প্রতি অসদাচরণতুল্য।

আপনি সত্যবাদী হলেও মায়ের সাথে কখনো বিতর্কে যাবেন না। কল্যাণকর বিষয় হলে সহজ ও উৎকৃষ্ট পন্থায় আপনার মতামত তুলে ধরুন। অযথা ও অহেতুক তার লালন-পালন বিষয়ের বিতর্ক থেকে বিরত থাকুন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মা যখন কথা বলেন

📄 মা যখন কথা বলেন


আপনার মা যখন আপনার সাথে করে কথা বলেন, তখন আপনার চোখ, কান এবং মন সবগুলোকেই তাঁর অনুগত করে দিন। আপনার সকল অঙ্গ-প্রত্যঙ্গ মায়ের দিকে অভিমুখী করুন। হাসির স্থানগুলোতে মুচকি হাসি দিন। আর চিন্তা-ভাবনার স্থানগুলোতে আপনিও অনুরূপ ভাব করুন; জড়পদার্থের ন্যায় বেবোধ হয়ে থেকেন না।

সুশিষ্টাচার হলো কেউ যখন আপনার সাথে কথা বলে, তখন চুপ থাকা। হযরত আতা রহ. বলেন, কেউ আমার সাথে কথা বললে আমি মনোযোগ দিয়ে তার কথা শুনি, যেন ইতোপূর্বে কখনও এ কথা আমি শুনিনি; অথচ তার জন্মের পূর্বেই আমি তা শুনেছি।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 সব সময় মুচকি হাসি

📄 সব সময় মুচকি হাসি


সব সময় মুচকি হাসি দিয়ে মায়ের সাথে সাক্ষাৎ করুন। দু-এক কথায় রসিকতাও করা যেতে পারে, তবে তা বিনম্রভাবে। আর অন্যান্য সময়ে যথার্থ থাকবেন, আন্তকির ও সজাগ থাকবেন। এক কথায় আপনাকে অবস্থানুসারে চলতে হবে। আপনাকে আপনার মার জীবনের সকল স্তরকে উত্তমরূপে বুঝতে হবে। বয়স অনুযায়ী তাঁর সঙ্গে সদাচার অবলম্বন করতে হবে। আপনি কথার তালে আপনার জীবনের সকল কৃতিত্ব ও সাফল্যকে প্রথমে আল্লাহর কৃপা এরপর মায়ের উত্তম প্রতিপালনের উপকরণের কথা মাকে মনে করিয়ে দিন। দেখবেন, আপনার মায়ের অন্তর তাঁর প্রতিপালন, কষ্ট ও দুর্ভোগের দরুন গর্বে ভরে ওঠবে। নিজের পরিশ্রম ও আর চেষ্টাসাধনাকে তিনি দুনিয়াতেই প্রতিফলিত দেখতে পাবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 বিশ্বের বিভিন্ন ঘটনা ও অবস্থা বর্ণনা করুন

📄 বিশ্বের বিভিন্ন ঘটনা ও অবস্থা বর্ণনা করুন


মায়ের কাছে বিশ্বের বিভিন্ন ঘটনা ও অবস্থা বর্ণনা করুন। তাঁর নিকট সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করুন। তাঁকে এমন বিষয়ের সংবাদ দিন, যা শুনে তিনি আনন্দবোধ করেন। কেননা, অনেক সময় মায়েরা সন্তানদের কথা শুনতে আগ্রহী হয়। আপনি দৈনিক পত্রিকা বা ম্যাগাজিনের হেড লাইনগুলো পড়ে আপনার মাকে শুনাতে পারেন। দেশের, আন্তর্জাতিক খবরাখবর তাঁর কাছে পরিবেশন করতে পারেন। তবে খুব সতর্কতার সাথে। আপনার মার ক্ষতি হতে পারে এমন কোনো সংবাদ তাঁর কাছে পরিবেশন করা যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে।

প্রত্যেক মানুষের উচিত হলো, নিজ পরিবারের জন্য উত্তম সাথী, প্রিয়জন ও শ্রেষ্ঠ দিকনির্দেশক হওয়া। কারণ, অন্যদের তুলনায় নিজ পরিবার আপনার সদাচার লাভের অগ্রাধিকারপ্রাপ্ত। আর এ বিষয়টিই আপনি আপনার মাকে দিয়ে শুরু করুন।

ফন্ট সাইজ
15px
17px