📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মাসিক প্রোগ্রাম

📄 মাসিক প্রোগ্রাম


মায়ের জন্য প্রতি মাসে একটি প্রোগ্রাম করুন। এ প্রোগ্রামে তাঁর স্বাস্থ্যের ব্যাপারে অনুসন্ধান চালানো হবে। যাতে করে তিনি শরীরের সুস্থতার ব্যাপারে নিশ্চিন্ত হতে পারেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যে বয়সে যা প্রয়োজন

📄 যে বয়সে যা প্রয়োজন


মায়ের যে বয়সে যেসব বস্তুর প্রয়োজন হয়, সে বয়সে যেসব বস্তুর যোগান দিতে হবে। যৌবনকালে তাঁর নির্দিষ্ট কিছু আবশ্যকীয় বস্তুর প্রয়োজন হবে, পৌঢ় বয়সে প্রয়োজন হবে অন্য বস্তু। সুতরাং বয়সের সাথে সঙ্গতি রেখে যা প্রয়োজন হয়, তা সে বয়সেই যোগার করে দিবে। এক কথায় তুমি তাঁর সাহায্যকারী হয়ে যাও, যেমন তিনি তোমার ছোটবেলার সাহায্যকারিণী ছিলেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যখন তিনি অসুস্থ হন

📄 যখন তিনি অসুস্থ হন


মা যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তাঁর ব্যথায় আপনিও ব্যথিত হোন, সমবেদনা প্রকাশ করুন। আর তিনি যখন স্বস্তি ও আরাম বোধ করেন, তাঁর সুস্থতা লাভের কারণে আপনিও আনন্দ প্রকাশ করুন। অসুস্থ থাকাকালে নিয়মিত তাঁকে ঝাড়ফুঁক করবেন। তাঁর ব্যথার স্থানে আপনার হাত রেখে আরোগ্যমূলক বিভিন্ন আয়াত ও হাদীসে বর্ণিত বিভিন্ন দুআ পাঠ করে সেথায় দম করুন। এতে সেবা করাও হয়ে যাবে এবং আল্লাহ চাহেতো তিনি সুস্থতাও লাভ করতে পারেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 সান্ত্বনা দিন

📄 সান্ত্বনা দিন


মায়ের অসুস্থতার সময় মাকে সান্ত্বনা দিন যে, অতিদ্রুত আপনি পূর্বের চেয়েও বেশী সুস্থ হয়ে যাবেন। এ সময়ে তাঁকে তাঁর মত রোগে আক্রান্ত ব্যক্তিদের অবস্থার অবনতি সংক্রান্ত কোন সংবাদ শোনাবেন না।

তাঁকে কষ্ট দিতে পারে এমন সব ঘটনা তাঁর সামনে বর্ণনা করা থেকে বিরত থাকুন। বরং তাঁর সামনে এমনটি আলোচনা করুন যে, অসুস্থতা মানব জীবনে আল্লাহ তাআলার এক বিশেষ নীতি। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে পরীক্ষা করেন এবং তাদের গুনাহসমূহ মিটিয়ে দেন। তাছাড়া এটা তো সামান্য সময়ের জন্য; অচিরেই আপনি পূর্বের চেয়েও বেশী সুস্থতা বোধ করবেন।

ফন্ট সাইজ
15px
17px