📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 কপালে চুমু খাওয়া

📄 কপালে চুমু খাওয়া


সাক্ষাতের সময় মায়ের কপালে, হাতে এবং পায়ে চুমু খাওয়া। এটি মায়ের মন খুশী করার ক্ষেত্রে অনেক ফলপ্রদ। এটি একটি সূক্ষ্ম হকও বটে। এ স্থানে আমি ড. মাইসারা তাহেরের একটি উক্তি উল্লেখ করতে ভুল করব না। তিনি বলেন, আমি আমার মায়ের কপালে, হাতে ও পায়ে চুমু খেতাম। পরবর্তীতে আমার সন্তানেরাও আমার কপালে, হাতে ও পায়ে চুমু খেয়েছে।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 সন্তানদেরকে শিক্ষা দিন

📄 সন্তানদেরকে শিক্ষা দিন


আপনার সন্তানদেরকে আপনার মায়ের সুউচ্চ মর্যাদা সম্পর্কে কথা ও কাজের মাধ্যমে শিক্ষা দিন। আর তা এভাবে যে, প্রথমে আপনি মায়ের যথাযথ সেবা ও তার সাথে সদাচারণ করুন। অতপর তাদেরকে দেখতে দিন যে, আপনি কিভাবে মায়ের খেদমত করছেন, কি সম্মান ও শ্রদ্ধা করছেন! তাহলে আপনার সাথে ও আপনার মায়ের সাথে তাদের অনুরূপ সদাচারণ শিক্ষা দেওয়ার জন্য এটি অধিক উপযোগী হবে। সন্তানদের সাথে নিয়ে আপনি আপনার মার সাথে যে আচরণই করবেন, তারাও আপনার সাথে সেই আচরণই করবে। আপনার মা যখন দেখবেন আপনি আপনার সন্তানদের এসব শিক্ষা দিচ্ছেন তখন তিনিও খুশি হবেন। মন থেকে আপনার জন্য, আপনার সন্তানদের জন্য দোয়া করবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মায়ের ডাকে সাড়া দেওয়ার প্রতি মনোযোগ

📄 মায়ের ডাকে সাড়া দেওয়ার প্রতি মনোযোগ


মায়ের ডাকে সাড়া দেওয়া এবং সময়মত তাঁর প্রয়োজন ও ইচ্ছা পূরণ করার প্রতি মনোযোগী হওয়া চাই। নিঃসন্দেহে এটি মায়ের নৈকট্য অর্জন করার এবং তাঁর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে বেঁচে থাকার জন্য অধিক সহায়ক।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 অঙ্গীকার পূরণ

📄 অঙ্গীকার পূরণ


কোন অঙ্গীকার করে তা ভঙ্গ করবেন না। যখন যে অঙ্গীকার করবেন, তা পূরণ করতে আপ্রাণ চেষ্টা করবেন। আর যদি তা পূরণ করতে পারবেন না বলে মনে করেন তাহলে সে বিষয়ের অঙ্গীকারই করবেন না।

ফন্ট সাইজ
15px
17px