📄 ১১১. সূরা লাহাব
সুরোতুল লাহাব
তব্বত : ধ্বংস হউক, ভাঙ্গিয়া যাক।
তব্বা : ধ্বংস হইল, ধ্বংস হউক।
মা আগনা : কোন কাজে আসে নাই।
যাতা লাহাব : লেলিহান অগ্নি, শিখাযুক্ত আগুন।
হাম্মালাহ : বহনকারীনী।
হাতাব : ইন্ধন, লাকড়ি, কাঠ।
জীদ : গলদেশ, গলা।
মাসাদ : পাকানো, খেজুর বৃক্ষের আঁশের দৃঢ় বন্ধন।
📄 ১১২. সূরা ইখলাস
সুরোতুল ইখলাস
আহাদ : একক, অদ্বিতীয়, অদ্বৈত।
সামাদ : অভাবমুক্ত, সর্ব বিষয়ের নির্ভর অর্থাৎ সবাই খোদার কাছে অভাবী।
লাম ইয়ালিদ : জন্ম দেন নাই, জনক নহেন।
লাম ইউলাদ : জাতকও নহেন, কেহ জন্ম দেয় নাই।
কুফুওয়ান : সমকক্ষ, তুলনার যোগ্য।
📄 ১১৩. সূরা আলফালাক
সুরোতুল ফালাক্ব
১১৩ রুকুআতুহা ১
আউযু : আশ্রয় চাহিতেছি, পরিত্রান গ্রহণ করিতেছি।
ফালক্ব : উষা, ভোর, প্রভাত, সকাল বেলা।
গাসিক্ব (غَاسِقُ) : রাত্রির অন্ধকার যখন আচ্ছন্ন করে।
অক্বাব (وَقَبَ) : প্রবেশ করে।
নাফ্ফাসাতি (نَفَّاثَاتِ) : ফুৎকার প্রদানকারী বা ফুঁকদানকারিণীগণ।
উক্বাদ (عُقَدِ) : গ্রন্থি, গিরা।
📄 ১১৪. সূরা আননাস
সুরোতুন নাস
১১৪ রুকুআতুহা ১
রব : প্রতিপালক, পরওয়ারদেগার।
মালিক : অধীশ্বর, মালিক, বাদশাহ।
ইলাহ : মাবুদ, উপাস্য।
খন্নাস : যে বার বার ফিরিয়া আসে এবং আত্মগোপন করে।
ইউওয়াসউইসু : কুমন্ত্রণা দেয় বা কুপরামর্শ দেয়।