📘 লুগাতুল কোরআন 📄 ৯৩. সূরা আদদুহা

📄 ৯৩. সূরা আদদুহা


যোহা : ভোরের আলো, পূর্বাহ্ন।
সাজ্জা : যখন নিঝুম হয়।
মা ওয়াদ্দাআ : ছাড়েন নাই, পরিত্যাগ করেন নাই।
মা ক্বলা : বিরূপ বা অসন্তুষ্ট হন নাই।
আয়িলান : নিঃস্ব, দরিদ্র।
লা তাক্বহার : রুঢ় হইওনা, কঠোর হইওনা।
লা তানহার : ভর্ৎসনা করিওনা, ধমক দিবেন না।
হাদ্দিস : বয়ান করিতে থাক।

📘 লুগাতুল কোরআন 📄 ৯৪. সূরা আলামনাশরাহ্

📄 ৯৪. সূরা আলামনাশরাহ্


ওয়াযা’না : সরাইয়া দিয়াছি, লাঘব করিয়াছি।
আনক্বাযা যাহরাকা : ভাঙিয়া দিয়াছিল আপনার পৃষ্ঠদেশ।
ইনসাব : মেহনত কর, পরিশ্রমে লাগিয়া যাও।
ইরগাব : মনোযোগ দিন, মনোনিবেশ করুন।

📘 লুগাতুল কোরআন 📄 ৯৫. সূরা আততীন

📄 ৯৫. সূরা আততীন


তীন : ডুমুর, এক প্রকার ফল।
তাক্বউইম : আকৃতি, অবয়ব, আকার।
আসফালা সাফিলীন : হীনতম সর্বনিচু অবস্থান।

📘 লুগাতুল কোরআন 📄 ৯৬. সূরা আল আলাক

📄 ৯৬. সূরা আল আলাক


সুরোতুল আলাক

আলাক : রক্তপিন্ড, জমাট রক্ত।
আকরাম : মহিমান্বিত, মহান।
রুজআ : প্রত্যাবর্তন, ফিরিয়া আসা।
নাসফায়ান : টানিয়া ধরিব, ধরিয়া আকর্ষণ করিব।
নাছিয়াহ : সম্মুখভাগের কেশগুচ্ছ (মাথার সামনের চুল)।
নাদী : সমর্থকদের, পার্শ্বচরদের, সহযোগীদের।
যাবানিয়াহ : জাহান্নামের প্রহরীগণ (ফেরেশতাগণ)।

ফন্ট সাইজ
15px
17px