📘 লুগাতুল কোরআন 📄 ৮৯. সূরা আল ফাজর

📄 ৮৯. সূরা আল ফাজর


শাফউ : জোড়।
ওয়াত্র : বেজোড়।
যী হিজর : বুদ্ধিমান, বোধ সম্পন্ন ব্যক্তি।
ইরাম : ইরাম বংশীয়, ইরাম গোত্রের।
যাতিল ইমাদ : সুউচ্চ প্রাসাদ, উচু স্তম্ভ ওয়ালা।
জাবু : খোদাই করিয়াছিল, খন্ডন করিয়াছিল।
সাব্বা : মারিলেন, আছাড় মারিলেন।
সাউত্ব : কশাঘাত, চাবুক।
লা তাহাযযূনা : উৎসাহিত কর নাই।
তুরাছা : মীরাছী মাল।
আকলান লাম্মা : জমা করিয়া ভক্ষণ করা।
হুব্বান জাম্মা : অতিবেশী ভালবাসা।
জাইয়া : আনা হইবে।
ওয়াছাক্ব : বন্দী করা, বাধা, দৃঢ়বন্ধন।
মুতমায়িন্নাহ : শান্তি, প্রশান্তি।

📘 লুগাতুল কোরআন 📄 ৯০. সূরা আলবালাদ

📄 ৯০. সূরা আলবালাদ


হাল্লুন : অধিবাসী, অবতরনকারী।
কাবাাদিন : কষ্ট ও পরিশ্রমনির্ভর।
লুবাদান : প্রচুর।
শাফাতাইন : দুইটি ঠোট, অধরোষ্ঠ।
নাদাইন : দুইটি পথ (ভাল ও মন্দ)।
লা ইক্বতাহামা : অবলম্বন করে নাই, ডিঙ্গাইতে সাহস করে নাই।
আক্বাবাহ : কষ্টসাধ্য পথ।
ফাক্কু : বাধা মুক্ত করা, দাস মুক্তি।
যী মাসগাবাতিন : ক্ষুধার্ত।
যা মাক্বরাবাহ : আত্মীয়, আপনজন।
যা মাত্রাবাহ : ধুলিমাখা, দরিদ্র নিষ্পেশিত।
মু’সাদাহ : আচ্ছন্ন, অগ্নি পরিবেষ্টিত।

📘 লুগাতুল কোরআন 📄 ৯১. সূরা আশশামস

📄 ৯১. সূরা আশশামস


তলাহা : পিছনে আবির্ভূত হয়।
জাল্লাহা : প্রকাশ করে, উজ্জ্বল করে।
আশক্বাহা : যে চরম হতভাগা।
ত্বাহাহা : বিছাইয়া দিয়াছেন, বিস্তৃত করিয়াছেন।
দাসসাহা : কলুষাচ্ছন্ন করে, চাপা দেয়।
সাক্বাহা : পানি পান করায়।
দামদামা : উলটাইয়া দিলেন, ধ্বংস করিলেন।
উক্ববাহা : খারাপ পরিনতি, পরিণাম।

📘 লুগাতুল কোরআন 📄 ৯২. সূরা আল লাইল

📄 ৯২. সূরা আল লাইল


শাত্তাউ : নানা রকম, বিভিন্ন প্রকৃতির।
উসরা : কঠিন পথ, কঠোর পরিণাম।
তারাদ্দা : অধঃপতন ঘটিবে, ধ্বংসপ্রাপ্ত হইবে।
তালাযযা : জ্বলন্ত, লেলিহান।
আশক্বা : হতভাগা।
আতক্বা : নিষ্ঠাবান, পরহেজগার।

ফন্ট সাইজ
15px
17px