📄 ৮৪. সূরা ইনশিকাক্ব
ইনশাক্ক্বাত : ফাটিয়া যাইবে, দীর্ণ হইবে।
আযিনাত : হুকুম পালন করিবে।
হুক্বাক্বাত : তাহার এইরূপ করাই উচিত, যথার্থ।
📄 ৮۵. সূরা আলবুরূজ
মুদ্দাত : সম্প্রসারিত করা হইবে।
তাখাল্লাত : খালি হইয়া যাইবে, শূন্য।
কাদিহুন : মহা কষ্ট ভোগকারী।
কাদহান : তীব্র আকর্ষণে ধাবিত পরিশ্রম করা, মেহনত করা, চেষ্টা করা।
লান ইয়াহুরা : ফিরিয়া আসিবে না।
শাফাক্ব : আসমানের লালিমা, সন্ধ্যার রক্ত বর্ণ, উষালগ্ন।
ওয়াসাক্বা : গুটিয়া লয়, সংগ্রহ করে, আচ্ছন্ন করে।
ইত্তাসাক্বা : পূর্ণ হয়।
ইউঊন : যাহা তাহার মনে গোপন রাখিতেছে, লুক্কায়িত রাখা।
📄 ৮৬. সূরা আততারিক্ব
ত্বারিক্ব : রাত্রের তারকা।
দাফিক্ব : বেগবান, ছিটকে পড়া।
সুলবুন : পিঠের হাড়, পৃষ্ঠ, অস্থি।
তারা’ইব : বুকের হাড্ডি।
তুবলা : পরীক্ষা করা হইবে, যাচাই করা হইবে।
সায়ারাইরা : গোপন রহস্য, গোপনীয় বিষয়।
যাতীর রাজয়ি : মেঘযুক্ত, বৃষ্টি বর্ষণকারী।
যাতীস সাদয়ি : ফাটিয়া যাওয়া, বিদীর্ণকারী।
হাযলুন : তামাশা, হাসি, ঠাট্টা।
রুইদা : সামান্য, অল্প কিছু।
📄 ৮৭. সূরা আল আ'লা
মারআ : গাছ-গাছড়া।
গুছাআন : শুষ্ক ঘাস বা তৃণলতা।
আহওয়া : কালোয় মলিন।
ইয়াতাজান্নাবু : পাশ কাটিয়া চলে।
আশক্বা : হতভাগা।
ইয়াসলা : প্রবেশ করিবে, দূরে থাকিবে।