📘 লুগাতুল কোরআন 📄 ৮০. সূরা আবাছা

📄 ৮০. সূরা আবাছা


তসাদ্দা : তুমি (লক্ষ) মনোযোগ দিতেছ।
তলেহহা : অবহেলা করিতেছ, মুখ ফিরাইতেছ।
আইদি সাফারা : লেখকদের হাত।
কেরামিন বারারা : সম্মানিত, নেক্কার।
ক্বুতিলা : ধ্বংসপ্রাপ্ত, নিহত।
মা আকফারাহু : কতইনা বিরোধী, কিভাবে অস্বীকার করে।
আক্ববারাহু : কবরে পৌঁছাইয়া দিলেন।
লাম্মা ইয়াক্বযি : (হুকুম) অমান্য করিল, পালন করে নাই।
সাব্বান : বসাইয়াছি, ঢালিয়াছি।
শাক্কান : বিদীর্ণ করিয়াছি, ফাটাইয়া দিয়াছি।
ক্বাযবান : তরি তরকারী।
গুল্বুন : ঘন ঘন, সন্নিবেশিত।
আব্বান : ঘাস, উদ্ভিদ খাদ্য।
সাখ্খাহ : কান বধিরকারী ধ্বনি, কানে তালা লাগানো আওয়াজ।
যাহিকাতুন : হাসিখুশী ভরা।
মুস্তাবশিরাহ : সন্তুষ্ট ও স্বচ্ছল।
ফীমা আনতা : আপনার কি দায়িত্ব, আপনার কি সম্পর্ক যে বলিতে হইবে।
আশিয়্যাতান : বৈকাল, সন্ধ্যা।
যোহাহা : সকাল, ভোর।

📘 লুগাতুল কোরআন 📄 ৮১. সূরা আততাকবীর

📄 ৮১. সূরা আততাকবীর


কুউয়িরাত : গুটাইয়া দেওয়া হইবে।
ইনকাদারাত : নিক্ষিপ্ত হইয়া পড়িবে, খসিয়া পড়িবে।
ইশারুন : দশ মাসের গর্ভবর্তী উষ্ট্রী, গাভীন উট।
উততিলাত : উন্মুক্ত, ছুটিয়া দৌড়াইবে, নিজের অবস্থানের উপর ছাড়িয়া দেওয়া হইবে।
শুজ্জিরাত : উত্তেজিত করা হইবে।
যুজ্বিজাত : জুড়িয়া দেওয়া হইবে, সংযুক্ত করা হইবে।
মাউউদাতুন : জীবন্ত কবরস্থ করা মেয়ে।
কুশিতাাত : অন্তরাল দুরীভূত হইবে, পর্দা সরানো হইবে।
খুন্নাস : অন্তমান তারকা।
জাওয়ারিল কুন্নাস : আবর্তনশীল স্থির ঘূর্ণীয়মান গ্রহ।
আসআস : বিদায় গ্রহণ করিল।
তানাফ্ফাসা : নিঃশ্বাস গ্রহণ করিল।
মাকীন : উচ্চ মর্যাদাসম্পন্ন।
মুত্বা’ : আদেশ মান্য করা হয়।
ছুম্মা : সেখানে, তথায়, পরকালে।
বিযনীন : কৃপণ, বখিল।

📘 লুগাতুল কোরআন 📄 ৮২. সূরা আল ইনফিতার

📄 ৮২. সূরা আল ইনফিতার


ইনফাতারা : ফাটিয়া যাইবে, দীর্ণ হইবে।
ইনতাসারাত : ঝরিয়া পড়িবে, বিক্ষিপ্ত হইবে।
ফুজ্জিরাত : ফাটিয়া পড়িবে, দীর্ণ বিদীর্ণ হইয়া মিলিত হইবে।
বু’ছিরাত : কবরসমূহ উথলাইয়া ফেলা হইবে।

📘 লুগাতুল কোরআন 📄 ৮৩. সূরা আততাতফীফ

📄 ৮৩. সূরা আততাতফীফ


মুতাফফিফীন : যাহারা মাপে কম দেয়।
ইকতালু : ওজন করিয়া লইল।
ইয়াস্তাউফুন : পুরা গ্রহণ করে।
কালু : ওজন করিয়া দেয়।
ইউখসিরুন : কম দেয়, ক্ষতি করে।
মারক্বুম : লিপিবদ্ধ গ্রন্থ, লিখিত রেকর্ড।
রানা : মরিচা ধরিয়াছে।
মাহজুবুন : দর্শন হইতে বঞ্চিত হইবে, দিদার হইতে বাদ পড়িবে।
রাহীক্বিম মাখতুিম : খাঁটি শরবত, সীল মোহরযুক্ত।
খিতামুহু মিসক : যাহার মোহর কস্তুরি বা মৃগনাভি।
মুতানাফিসুন : অনুরাগী, উচ্চাভিলাষী।
তাসনীম : বেহেশতের এক মধুর ঝর্ণা।
ইয়াতাগামাযুন : ইশারা করে, চোখ মারিয়া।
ফাকিহীন : স্ফূর্তি, হাসি ঠাট্টা করিতে করিতে।
হাল ছউয়িবা : কি? প্রতিদান বা বদলা পাওয়া গিয়াছে।

ফন্ট সাইজ
15px
17px