📄 ৭৬. সূরা আদদাহার
সুরোতুদ দাহর (বা আল ইনসান), মাদানিয়া, রুকু ২
আমশাজিন : মিশ্রিত।
সালাসিল : শিকল।
আগলাল : বেড়ি বা তওক।
মিযাজুহা : মিশ্রণ।
মুস্তাতীরান : চতুর্দিকে ছড়াইয়া পড়া বা ভয়াবহ।
আসীরান : বন্দী।
আবুসান : মুখ অন্ধকার বা বিষণ্ণ।
ক্বামতারীরান : অত্যন্ত ভয়াবহ।
সুরুরা : আনন্দ।
যামহারীরান : অতিরিক্ত শীত বা শৈত্য।
দানিয়াহ : সন্নিকটবর্তী।
কুতুফ : ফলমূলের গুচ্ছ।
তদীলান : নাগালের মধ্যে রাখা।
আনিয়াহ : পাত্র।
ক্বাওয়ারীরা : স্বচ্ছ স্ফটিক।
তাক্বদীরা : পরিমাণ।
যানজাবীলান : আদা বা আদা মিশ্রিত পানি।
সালসাবীলান : জান্নাতের একটি ঝরনা।
📄 ৭৭. সূরা আল মুরছালাত
সুরোতুল মুরসালাত, মক্কী, রুকু ২
মুরসালাত : একের পর এক প্রেরিত হাওয়া বা ফেরেশতা।
আসফান : প্রচণ্ড বেগে।
ফারক্বান : পার্থক্যকারী।
মুলক্বিয়াতি : নিক্ষেপকারী বা পৌঁছাইয়া দেওয়া।
উযরান - নুযরান : ওজর বা সতর্কবাণী।
তুমিসাত : জ্যোতিহীন হওয়া।
ফুরিজাত : বিদীর্ণ হওয়া।
নুসিফাত : ধূলিসাৎ হওয়া বা উড়ে যাওয়া।
উক্কিতাত : সময় নির্ধারণ করা।
উজিলাত : স্থগিত রাখা বা সময় হওয়া।
কিফাতান : ধারণকারী বা আধার।
সামিহাত : সুউচ্চ।
সলাস শুয়াবিন : তিন শাখাবিশিষ্ট।
লাহিব : উত্তাপ বা আগুনের শিখা।
শারারুন : স্ফুলিঙ্গ।
জিমলাতুন্ সুর : পীত বর্ণের উটের দল।
📄 ৭৮. সূরা আননাবা
সুরোতুন নাবা, মক্কী, রুকু ২
আম্মা : কি বিষয়ে?
নাউমুন : নিদ্রা।
সুবাতান : আরাম বা বিশ্রাম।
লিবাসান : আবরণ বা পোশাক।
মুহসিরাত : মেঘমালা।
সাজ্জাজান : মুষলধারে বা প্রচুর।
আলফাফান : ঘন নিবিড় বাগান।
সারাবান : মরীচিকা।
মিরসাদান : ওৎপাতা জায়গা বা ঘাঁটি।
মাবান : আশ্রয়স্থল বা ঠিকানা।
লাবিসীন : অবস্থানকারী।
আহক্বাবান : যুগ যুগ ধরিয়া।
গাসসাক্বান : পুঁজ বা অত্যন্ত ঠান্ডা পানি।
ওফাক্বান : যথোপযুক্ত বা সামঞ্জস্যপূর্ণ।
হাদায়েক্ব : বাগানসমূহ।
দিহাক্বান : কানায় কানায় পূর্ণ।
📄 ৭৯. সূরা আননাজিআত
তত্তাবেউ : অনুসরণ করিবে।
রাদিফাতুন : পশ্চাদানুসরণকারী।
ওয়াজিবাতুন : ঝড় ফড় করিবে, প্রকম্পিত, ভীত।
মারদুদুন : যাহাদেরকে ফিরাইয়া আনা হইল।
হাফিরাতুন : প্রাথমিক অবস্থা।
নাখিরাতুন : পচা-গলা, জীর্ণ।
সাহিরাহ : ময়দান, মাঠ।
সামকা : ছাদ, উচ্চতা।
আগতওয়াশা : ঢাকিয়া দিয়াছেন, আবরণ করিয়াছেন।
যোহাহা : দিবস, প্রাতঃকাল, ভোর।
দাহাহা : উহাকে বিছাইয়া দিয়াছেন।
মারআ : চারণভূমি, গাছপালা, সজীব ঘাস, শাক-সব্জী।
আরসা : গাড়িয়া দিয়াছেন, স্থাপন করিয়াছেন।
ত্বাম্মাহ : বিপদ, প্রলয়।
নাযায়াত : যে কঠোরভাবে বাহির করে, টানে।
গারক্বান : নিমজ্জিত হওয়া, পানিতে ডুব দেওয়া।
নাশত্বান : বন্ধন খুলিয়া দেওয়া।
সাবহান : বাতাসে বিচরণ করা, হাওয়ায় সাঁতার দেওয়া।
সাবক্বান : আগে অগ্রসর হওয়া।
রাজাফাতুন : ভূমিকম্প, প্রকম্পিত।