📘 লুগাতুল কোরআন 📄 ৭০. সূরা আল মাআরিজ

📄 ৭০. সূরা আল মাআরিজ


সুরোতুল মাআরিজ, মক্কী, রুকু ২

খমসীনা আলফা : পঞ্চাশ হাজার।
الْمُهْلِ : গলিত তামা বা তেলের তলানি।
الْعِهْنِ : ধুনিত রঙিন পশম।
حَمِيمٌ : বন্ধু বা আত্মীয়।
فَصِيلَتِهِ : তাহার আপন গোষ্ঠী বা বংশ।
تُؤْوِيهِ : যে তাহাকে আশ্রয় দেয়।
لَظَى : লেলিহান অগ্নিশিখা।
নযযায়াতান লিশ শওয়া : শরীরের চামড়া ঝলসানো।
হালুয়ান : অত্যন্ত অস্থিরচিত্ত।
জাযুয়ান : ঘাবড়াইয়া যাওয়া বা হা-হুতাশ করা।
মানুয়ান : কৃপণ বা হাত গুটাইয়া লওয়া।
عِزِينَ : দলে দলে বা বিচ্ছিন্নভাবে।
নসবুন : মূর্তিপূজার বেদী বা আস্তানা।
يُوفِضُونَ : দ্রুত ধাবিত হওয়া।

📘 লুগাতুল কোরআন 📄 ৭১. সূরা আনূহ

📄 ৭১. সূরা আনূহ


সুরোতু নূহ্, মক্কী, রুকু ২

وقار : গাম্ভীর্য বা মাহাত্ম্য।
أَطْوَارًا : পর্যায়ক্রমে বা স্তরে স্তরে।
بِسَاطًا : বিছানা বা গালিচা।
فِجَاجًا : প্রশস্ত পথ।
وُدًّا - سُوَاعًا - يَغُوثَ - يَعُوقَ - نَسْرًا : নূহ (আঃ)-এর জাতির পাঁচটি মূর্তির নাম।
দিয়ারা : গৃহবাসী বা বসবাসকারী।
তাবারান : ধ্বংস।

📘 লুগাতুল কোরআন 📄 ৭২. সূরা আল জ্বিন

📄 ৭২. সূরা আল জ্বিন


সুরোতুল জ্বিন, মক্কী, রুকু ২

শাতাতান : জঘন্য মিথ্যা বা অবাস্তব কথা।
রাহাক্বান : অহংকার বা বিভ্রান্তি।
হারাসান : কঠোর প্রহরী।
শুহুবান : অগ্নিশিখা।
রক্বীবুন - রসদুন : পর্যবেক্ষণকারী বা পাহারাদার।
ক্বিদাদান : বিভিন্ন প্রকারের।
হারবান : পলায়ন করিয়া।
বাখসান : কম হওয়া বা ক্ষতি।
ক্বাসিতুন : সীমালংঘনকারী বা পথভ্রষ্ট।
হাতা : ইন্ধন।
গাদাক্বান : প্রচুর বা মুষলধারায়।
সআদান : অত্যন্ত কষ্টদায়ক।
লুবাদান : ভিড় করা বা উপরি উপরি।
লা ইয়ুজীরু : আশ্রয় দিবে না বা রক্ষা করিবে না।

📘 লুগাতুল কোরআন 📄 ৭৩. সূরা আল মুজ্জাম্মিল

📄 ৭৩. সূরা আল মুজ্জাম্মিল


সুরোতুল মুজ্জাম্মিল, মক্কী, রুকু ২

মুজ্জাম্মিল : চাদর মুড়ি দেওয়া বা বস্ত্রাবৃত।
নাশিআতাল লাইল : রাতের বেলায় উঠা।
অতন : অত্যন্ত কার্যকর বা দৃঢ় পদক্ষেপ।
আক্বওয়ামু ক্বিলা : কথা বলায় অধিক সুসংহত।
সবহান : ব্যস্ততা।
তাবতীলান : একনিষ্ঠভাবে মনোনিবেশ করা।
ানকালান : শিকল বা হাতকড়া।
যা গুসসাতিন : গলায় আটকাইয়া যায় এমন খাদ্য।
কাসীবাম মহীলান : প্রবহমান বালুকা স্তূপ।
ওয়াবীলান : অত্যন্ত কঠোর।
শাইবান : বৃদ্ধ।
মুনফাতিন : বিদীর্ণ হওয়া।
তসবিরা : তুমি ধৈর্য ধর।

ফন্ট সাইজ
15px
17px