📄 ৬৬. সূরা আততাহরীম
সুরোতুত তাহরীম, মাদানিয়া, রুকু ২
أَسَرَّ : গোপনভাবে বলিয়াছে।
أَظْهَرَهُ : প্রকাশ করিলেন বা জানাইয়া দিলেন।
عَرَّفَ : পরিচয় করাইয়া দিলেন বা ব্যক্ত করিলেন।
أَعْرَضَ : বাদ দিলেন বা উপেক্ষা করিলেন।
صَغَتْ : সরিয়া গিয়াছে বা ঝুঁকিয়াছে।
تَظَاهَرَا : বিরুদ্ধে সহযোগিতা করা।
نَصُوحًا : বিশুদ্ধ বা খাঁটি।
سَائِحَاتٍ : রোজাদার নারীগণ।
ثَيِّبَاتٍ : অকুমারী বা স্বামীপ্রাপ্তা নারী।
أَبْكَارًا : কুমারীগণ।
غِلَاظٌ : কঠোর হৃদয়।
شدَادٌ : নির্মম বা শক্তিশালী।
📄 ৬৭. সূরা আলমূলক
সুরোতুল মুল্ক, মক্কী, রুকু ২
طِبَاقًا : স্তরে স্তরে।
تَفَاوُتٍ : খুঁত, ফাটল বা ব্যত্যয়।
فُطُورٍ : ত্রুটি বা ফাঁক।
كَرَّتَيْنِ : বার বার বা দ্বিতীয়বার।
خَاسِئًا : ব্যর্থ বা লাঞ্ছিত।
حَسِيرٌ : ক্লান্ত।
رُجُومًا : নিক্ষেপ বা শয়তান তাড়াইবার উপকরণ।
شهِيقًا : আর্তনাদ।
تَفُورُ : উদ্বেলিত হইবে বা টগবগ করিবে।
تَمَيَّزُ : ফাটিয়া পড়া বা বিচ্ছিন্ন হওয়া।
سُحْقًا : অভিসম্পাত বা ধ্বংস।
ذَلُولًا : নরম বা সুগম।
مَنَاكِبِهَا : যমীনের দিগ দিগন্ত বা কাঁধ।
تَمُورُ : থর থর করিয়া কাঁপিতে থাকা।
حَاصِبًا : প্রস্তর বর্ষণকারী ঝটিকা।
نَكِيرِ : শাস্তি বা অস্বীকারের পরিণাম।
صَافَّاتٍ : ডানা বিস্তারকারী।
ويَقْبِضْنَ : এবং ডানা গুটাইয়া লয়।
مُكِبًّا : উপুড় হইয়া বা অধোমুখী হইয়া।
أَهْدَى : অধিক হেদায়েতপ্রাপ্ত।
زُلْفَةً : সন্নিকটবর্তী।
سِيئَتْ : মলিন হওয়া বা বিবর্ণ হওয়া।
يُجِيرُ : রক্ষা করিবে বা আশ্রয় দিবে।
أَصْبَحَ : হইয়া যায়।
غَوْرًا : শুষ্ক বা মাটির নিচে অদৃশ্য।
مَعِينٍ : প্রবহমান বা নির্মল পানি।
📄 ৬৮. সূরা আল কালাম
সুরোতুল ক্বলম, মক্কী, রুকু ২
يَسْطُرُونَ : উহারা যাহা লিখে বা লিপিবদ্ধ করে।
مَفْتُونُ : উম্মাদ বা বিকারগ্রস্ত।
تُدْهِنُ : নমনীয় হওয়া।
حَلَّافٍ : অত্যন্ত শপথকারী।
مَهِينٍ : লাঞ্ছিত বা তুচ্ছ।
هَمَّازٍ : গালমন্দকারী বা পরনিন্দাকারী।
مشَّاءٍ بِنَمِيمٍ : চোগলখোরি করিয়া বেড়ানো।
عُتُلٍّ : রূঢ় স্বভাব বা পাষাণ।
زَنِيمٍ : কুখ্যাত বা জারজ।
سَنَسِمُهُ : আমি দাগ দিয়া দিব।
خُرْطُومِ : নাসিকা বা শুঁড়।
لَا يَسْتَثْنُونَ : উহারা ‘ইনশাআল্লাহ’ বলে নাই।
طَائِفٌ : বিচরণকারী বা আপদ।
نَائِمُونَ : নিদ্রামগ্ন।
صَرِيمٌ : কর্তিত শস্য বা নিকষ কালো রাত।
تَنَادَوْا : একে অপরকে ডাকিতে লাগিল।
صَارِمِينَ : আহরণকারী বা ফল কর্তনকারী।
حَرْدٍ : কার্পণ্য বা সংকল্প।
يَتَلَاوَمُونَ : একে অপরকে দোষারোপ করা।
أَوْسَطُهُمْ : তাহাদের মধ্যকার উত্তম ব্যক্তি।
📄 ৬৯. সূরা আল হাক্কাহ
সুরোতুল হাক্কাহ্, মক্কী, রুকু ২
الْحَاقَّةُ : অবশ্যম্ভাবী ঘটনা বা কেয়ামত।
الطَّاغِيَةِ : প্রলয়ংকর বিপর্যয়।
حُسُومًا : ক্রমাগত বা বিরামহীন।
صَرْعَى : ভূপাতিত বা লাশের স্তূপ।
أَعْجَازُ نَخْلٍ : খেজুর গাছের কান্ড।
خَاوِيَةٍ : অসার বা শূন্য।
رَّابِيَةً : কঠোরতর বা অতিরিক্ত।
دَكَّةً وَاحِدَةً : এক চূর্ণ বা এক আছাড়।
وَاهِيَةٌ : দুর্বল বা ফেটে যাওয়া।
أَرْجَائِهَا : আসমানের কিনারাসমূহ।
খাফিয়ে : গোপন বিষয়।
هَاؤُمُ : এই যে লও বা দেখ।
عِيشَةٍ رَّاضِيَةٍ : সন্তোষজনক জীবন।
قُطُوفُهَا : বেহেশতের ফলমূলের গুচ্ছ।
دَانِيَةٌ : সন্নিকটবর্তী বা ঝুলন্ত।
খালিয়া : অতীত বা গত হওয়া দিন।
قَاضِيَةَ : চূড়ান্ত ফয়সালা বা মৃত্যু।
سَلْسَلَةٍ : শিকল।
ذَرْعُهَا : উহার দৈর্ঘ্য।
سَبْعُونَ ذِرَاعًا : সত্তর গজ বা হাত।
অস্লুকুহু : শিকলবদ্ধ কর।
لَا يَحُضُّ : উৎসাহিত করিত না।
গিসলীন : ক্ষত-নিঃসৃত রক্ত-পুঁজ।
تَقَوَّلَ : নিজের পক্ষ হইতে রচনা করা।
أَقَاوِيلَ : কথা বা রচনাবলী।
الْوَتِينَ : জীবন-ধমনী বা ঘাড়ের শিরা।
حَاجِزِينَ : বাধা দানকারী বা আড়াল।