📄 ৫৮. সূরা আল মুজাদিলাহ্
তাশতাকি : অভিযোগ করিতেছে, নালিশ বা ফরিয়াদ করিতেছে
তাহাউর : কথাবার্তা
ইউজাহিরুন : যিহার করে, জাহেলী যুগে যাহারা স্বীয় স্ত্রীকে বলিত যে তুমি আমার মায়ের সদৃশ-সাথে সাথে বিবাহ বন্ধন ছিন্ন হইয়া যাইত। বিবাহ বিচ্ছেদকে যিহার বলা হইত।
শাহরাইন : দুই মাস
মুতাতাবি’আইন : পরপর
সিত্তীন : ষাট
ইউহাদ্দুন : বিরুদ্ধাচরণ করে, বিরোধিতা করে
কাবিতু : অপমানিত বা অপদস্থ হইয়াছিল
আহসা : গুনিয়া গুনিয়া রাখিয়াছেন
মাসিয়াহ : অবাধ্যতা
হাইয়্যুকা : অভিনন্দন জানাইতেছে, সালাম করে
তাফাসসাহু : প্রশস্ততা সৃষ্টি করা
ফাসহুন : চওড়া, সম্প্রসারিত করিল
উনশুরুন : দাঁড়াইয়া যাও, উঠিয়া যাও
জুন্নাতুন : ঢাল
হিযবুন : দল, জামাত
আযাল্লিন : অনেক নীচ
ইউয়াদ্দুন : বন্ধুত্ব করে, ভালবাসা পোষণ করে
ইউসিররুন : গোপন রাখিল
ইউনিন্না : জানাইয়া দিল
📄 ৫৯. সূরা আল হাশর
সুরোতুল হাশর, মাদানিয়া, রুকু ৩
يُؤْثِرُونَ : প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়।
خَصَاصَةٌ : অভাব, ক্ষুধা।
يُوقَ : মুক্ত করে।
شُحَّ : কার্পণ্য, লোভ, সংকীর্ণতা।
قُرَى مُحَصَّنَةٍ : সংরক্ষিত বস্তি, দুর্গবেষ্টিত জনবসতি।
شَتَّى : পরস্পর বিচ্ছিন্ন বা বিভক্ত।
وَبَالَ : শাস্তি।
خَاشِعًا : বিনীত।
مُتَصَدِّعًا : দীর্ণ-বিদীর্ণ বা ধসে যাওয়া।
مُهَيْمِنٌ : সংরক্ষক।
مُتَكَبِّرٌ : বড়ত্ব গ্রহণকারী, অতীব মহিমান্বিত।
📄 ৬০. সূরা আল মুমতাহিনাহ্
সুরোতুল মুমতাহিনাহ্, মাদানিয়া, রুকু ২
تُلْقُونَ : সাক্ষাৎ করিতেছে।
بُرَآءُ : বিরাগভাজন, নিঃসম্পর্ক, বীতশ্রদ্ধ।
عَادَيْتُمْ : শত্রুতা সৃষ্টি করিয়া লইয়াছে।
ظَاهَرُوا : সাহায্য সহযোগিতা করিয়াছে।
امْتَحَنُوا : পরখ বা যাচাই করিয়া লওয়া।
لَا تَمْلِكُوا : অধিকার বা ক্ষমতা নাই।
عِصَمِ الْكَوَافِرِ : কাফের মহিলাদের বিবাহ বন্ধন।
فَاتَ : হাত ছাড়া হইয়াছে।
📄 ৬১. সূরা আছছফ
সুরোতুস ছফ, মাদানিয়া, রুকু ২
مَقْتًا : অসন্তোষজনক।
بُنْيَانٌ مَرْصُوصٌ : ইস্পাত নির্মিত বা সীসা মিশ্রিত প্রাচীর বা ইমারত।