📄 ৩০. সূরা আররূম
গুলিবাত : পরাজিত হইয়াছে, পরাস্ত হইয়াছে
আদনাল আরয : নিকটবর্তী এলাকা, নিকটতম ভূমি
মুনীবীন : প্রত্যাবর্তনকারী, অভিমুখী
আসউ : চাষ করিয়াছে
আমারু : আবাদ করিয়াছে
সাইহাতুন : বজ্রধ্বনি, বিকট শব্দ
রওজাতুন : বাগান, জান্নাত
ইয়ুহবারুন : সমাদৃত হইবে, স্বাগত জানান হইবে
তুমসুন : তোমাদের সন্ধ্যা হয়
তুযহিরুন : তোমাদের মধ্যাহ্ন হয়, দ্বিপ্রহর হয়
তানহা : বিরত রাখে, নিষেধ করে
লা তাখুততু : তুমি লিখ না
তান্তাশিরুন : তোমরা চলাফেরা কর, সম্প্রসারিত হও
আহওয়ানু : অতি সহজ
লা ইয়াসতাখিফফান্নাকা : বিচলিত করিতে না পারে
ওয়াজহুল্লাহ : আল্লাহর সন্তুষ্টি
রিবা : সূদ
ইয়ারবু : বৃদ্ধি পায়
ফলা ইয়ারবু : বৃদ্ধি পাইবে না
ইয়াসতা’তিবুন : তওবা কবুল করা হইবে
মুসতাবসিরীন : দৃষ্টিশক্তিসম্পন্ন, বিচক্ষণ
📄 ৩১. সূরা লুকমান
লাহওয়াল হাদীস : ক্রীড়া কৌতুককর বাক্য, মনভুলানো কথা
উমাদুন : স্তম্ভ, খুঁটি
তুতীরু : উত্তোলিত করে, সঞ্চারিত করে
ওয়াদাক্বুন : বৃষ্টিধারা
মুসফাররান : হরিৎ-বর্ণ, হলদে বর্ণ
খারদালুন : রাই, সরিষা
আযমিল উমূর : সৎ সাহসের কাজ
লা তুসা’ইর : (মুখ) ফিরাইও না
খাদ্দুন : গন্ড, গাল
মুখতালুন : গর্বিত
ইক্বসিদ : মধ্যপন্থা অবলম্বন কর
আনকারু সাউত : নিকৃষ্টতর আওয়াজ, শব্দ
যাফুন : দুর্বলতা
শাইবাতান : বার্ধক্য
ইউসাব্বিউন : তাহারা বিচ্ছিন্ন হইয়া যাইবে
ইউমাহ্হিদুন : তাহারা তৈয়ার করিতেছে, শুধরাইয়া লইতেছে
📄 ৩২. সূরা আস সাজদাহ্
তাতাজাফা : পৃথক থাকে, আলাদা থাকে
আসবাগা : পূর্ণ করিয়াছে
নাসূক্বু : প্রবাহিত করি, পরিচালিত করি
মুক্বতাসিদুন : মধ্যমপন্থা অবলম্বনকারী
খাইয়্যারুন : উপকারী, উপকার করিতে পারে
মুক্বতাসিদ : মধ্যপন্থা অবলম্বন কর
জাওফুন : বক্ষত্যন্তর, পেট, খালি জায়গা
আওলা : অধিক ঘনিষ্ট, নিকটতম
জাইরুন : পথভ্রষ্ট, সীমা লংঘনকারী
গাইছুন : বৃষ্টিধারা
মা তাদরী : আগামীকাল জানে না
📄 ৩৩. সূরা আহযাব
যাওয়াজ্জানা : আমরা বিবাহ দিলাম
আদউয়িয়া : মুখ ডাকা পুত্র
আবা : পিতা
ইউসাল্লী : রহমত বর্ষণ করেন
দা’ : পরোয়া করিওনা
আফাআ : দিয়াছেন, দান করিয়াছেন
তুর্জী : তোমাকে সুযোগ দেওয়া হইয়াছে
তুউই : তুমি আশ্রয় দাও
তুজি’ : তুমি দূরে সরাইয়া দাও
রক্বীবান : পাহারাদার
ইনাহু : (খাবার) পাকানো
মুসতাকনিসীন : মশগুল হইয়া বসা
ইউসাল্লুনা : রহমত প্রেরণ করেন
সাল্লু : দরুদ পাঠাও
সাল্লিমু : ছালাম পাঠাও
তাসলীমান : অনুগত হইয়া
ইউদনীন : ঝুলাইয়া দেয়
সারাহান : বিদায় করা
তাবাররুজ : সাজগোজ দেখানো
ওয়াতরান : প্রয়োজন
মাসতূরান : লিখিত
হানাজিরা : মুখ, গলা
িবতালী : পরীক্ষা করা হইয়াছে
ইয়াসরিব : মদীনার পুরাতন নাম
আক্বত্বারুন : চতুর্দিক (ব,ব)
মা তালাব্বাসু : অবস্থান করিত না, কুণ্ঠাবোধ করিত না
মুআউউইক্বীন : প্রতিবন্ধকতা সৃষ্টিকারী
হালুম্মা : আস, চলিয়া আস
আহিজ্জাতান : কার্পণ্যকারী, কৃপণতা
তাদূরু : ঘুরায়
হিদাদুন : ধারালো, চলমান
বাদুন : বাহিরে অবস্থানকারী, জঙ্গলে বসবাসকারী
আ’রাবুন : বদদু
নাহাব : মানত, নযর
সায়াসি : গহ্বর, ঘাটি
ক্বাযাফা : ঢালিয়া দিয়াছেন
তাতাও : তোমরা পা রাখিয়াছ