📘 লুগাতুল কোরআন 📄 ২২. সূরা আলহাজ্জ্ব

📄 ২২. সূরা আলহাজ্জ্ব


তাযহালু : বিস্মৃত হইবে, ভুলিয়া যাইবে
মুরযিআতুন : স্তন্যদায়িনী
তাযা’উ : গর্ভপাত করিবে
তাজহালু : মাতাল, প্রমত্ত
মারীদুন : অবাধ্য, নাফরমান
তাওয়াল্লা : বন্ধুত্ব করিল, অনুরুক্ত হইল
হারফুন : দ্বিধাদ্বন্দ্ব জড়িত, কিনারায়
আসাবাহু : আপতিত হইয়াছে
নুক্বসাহু : ক্ষতিগ্রস্থ হওয়া
ফুনফাহান : বিদীর্ণ করা
ইতওয়া : চব্বিশ
খাসিমান : দুই ঝগড়াটে, ঝগড়াকারী
ইহতাসামু : বিতর্ক করে, ঝগড়া করে, তাহারা বিবাদ করিয়াছে
কুততিআত : কাটিয়া রাখিয়াছে, অর্থাৎ তৈয়ার করা হইয়াছে
থিয়াবুন : কাপড়
ইউসাব্বু : নিক্ষিপ্ত হইবে, ঢালিয়া দেওয়া হইবে
ইউসহারু : বিগলিত হইবে
মাক্বামী’উ : লৌহ দন্ড, হাতুড়ী
লু’লুআন : মুক্তা
হারীরুন : রেশম
আকুন : স্থানীয় অধিবাসী
বাদিন : বহিরাগত
ইলহাদুন : ধর্মদ্রোহিতা, শিরক
সাক্বিকুন : দূরবর্তী স্থান, বহু দূর
দ্বামিরিন : কৃশকায় উট, দুর্বল উট
ফিজিন আমীক্বিন : দূর-দূরান্ত পথ
মুখবিতিন : বিনয়ীগণ
বাদনা : উষ্ট্রপাল
সোয়াফফা : সারিবদ্ধভাবে
ওয়াজাবাত : ভূপাতিত হয়, পড়িয়া যায়
আল বা’য়িসা : ক্ষুধার্ত, ভূখা, দুঃস্থ
তাক্বাজু : পরিস্কার করে
তাকাছুন : ময়লা, অপরিচ্ছন্নতা
আল বাইতিল আতীক : প্রাচীনতম গৃহ, অর্থাৎ কাবা শরীফ
আমলাইতু : অবকাশ দিয়াছি
নাকীরুন : আযাব, শাস্তি
বি’রুন মুয়াত্তালাহ : কূপ পরিত্যক্ত, অকর্মণ্য, বেকার
ক্বাসরুন মাশীদ : মহল, প্রাসাদ উচ্চ, সজ্জিত, মজবুত
তা’মা : অন্ধ হইয়াছে
ক্বানিউন : পরিতুষ্ট (যাহারা হাত পাতে না)
মু’তার : সহিষ্ণু, প্রার্থনাকারী
لحوم : মাংস, গোসত
খাওয়ানিন : বিশ্বাসঘাতক, অবিশ্বাসীগণ
তামান্না : সে সংকল্প করিল, অভিলাশ করিল
আযিনা : অনুমতি প্রদান করা হইয়াছে
ইউক্বতালুন : নিহত হয়, যুদ্ধ করে
হুদ্দিমাত : বিধ্বৎসিত হইত, বিচুর্ণিত হইত
সাওয়ামিউ : মঠ, সাধনা গৃহ, খানেকাহ গৃহ
বিয়াউন : ইসরাঈলীদের গির্জা
সালাওয়াতুন : উপাসনালয়
ইউখবিতু : বিনত হয়
একীমুন : বন্ধা, বরকতহীন, ধ্বংসকারী
মুখযিররা : হরিৎবর্ণ, সবুজ, শ্যামল
আন তাক্বাআ : যেন নিপতিত হয়
ইয়াসতুন : আক্রমণ করিবে, হামলা করিবে
যুবাবান : মাছি
ইয়াসলুব : লইয়া যায়, ছিনাইয়া লওয়া
লা ইয়াসতানক্বিযু : ফিরাইয়া লইতে পারিবেনা
ইস্তানক্বায : উদ্ধার করা, মুক্ত করা

📘 লুগাতুল কোরআন 📄 ২৩. সূরা আলমুমিনূন

📄 ২৩. সূরা আলমুমিনূন


ফুরূজুন : লজ্জার স্থান, গুপ্তাঙ্গ
গায়রা মালূমীন : তিরস্কৃত হইবে না, মন্দ বলা হয় নাই
আদুন : সীমা লংঘনকারী
রাউন : খেয়াল রাখে, সতর্ক থাকে
সুলালাতুন : সারাংশ, নির্যাস, নির্বাচিত
কাসাওনা : আবৃত করিয়াছি, পরিধান করাইয়াছি
তারাইক্ব : পথ (এক বচনে ত্বরীক)
যাহাবুন : অপসারিত করা
দুহুনুন : তৈল, পিচ্ছিল
সিবগুন : ব্যঞ্জন, সালুন
ইস্তাওয়াইতা : তুমি আরোহণ করিবে, সমান হওয়া
মুবতালীনা : পরীক্ষাকারী
আতরাফনা : সুখ-সম্পদ দান করিয়াছি, সম্পদশালী করা
আতরাফ : ধন দেওয়া
যুবুরান : টুকরা, খন্ড-বিখন্ড
গামারাতুন : অজ্ঞানতা, অমনোযোগিতা, অবহেলা
জাইরুন : আর্তনাদ করা, ফরিয়াদ করা
তানকিছুন : সরিয়া পড়িতে, প্রত্যাবর্তিত হইতে (ন ক স)
সামিরান : গল্প গুজব করা, কেচ্ছা কাহিনী বলা
তাহজুরুন : বেহুদা কথা বলিয়াছ
হায়হাতা : অসম্ভব, হইতে পারে না, সূদূর পরাহত
গুছাআন : আবর্জনা, চূর্ণ-বিচূর্ণ
তিত্রান : একাদিক্রমে, পর পর
রাবওয়াতুন : উঁচু জায়গা
লাজ্জু : কু-আকৃতি
না’কিবুন : বিচ্যুত, বিপথগামী
আদিন : গণনাকারী, পরিসংখ্যানকারী
আবাছান : অনর্থক, নিষ্ফল, বাজে
ইউজীরু : রক্ষা করে, আশ্রয় দান করে
লা ইউজಾರು আলাইহি : তাঁহার বিরুদ্ধে কেহ রক্ষা করিতে পারে না

📘 লুগাতুল কোরআন 📄 ২৪. সূরা আননূর

📄 ২৪. সূরা আননূর


ইজলিদু : বেত্রাঘাত কর
জালদাতান : বেত, কোড়া
রা’ফাতুন : মমতা, দয়া, মেহেরবাণী
ইয়ারমুন : অপবাদ লাগায়
ইয়াদরাউ : রহিত হইবে, বিদূরিত হইবে
ইফকুন : মিথ্যা অপবাদ
আফাযতুম : আরম্ভ করিয়াছ, চর্চা করিয়াছ
তালাক্বাওনাহু : গ্রহণ করিতেছিলে, ছড়াইতেছিলে
হাইয়্যিনান : সহজ, তুচ্ছ
তাশীয় : প্রচারিত হয়, প্রসার লাভ করুক
লা ইয়াতালি : কসম না খায়, শপথ না করে
ইন্তালা : কসম খাওয়া
মুবাররাউনা : বিমুক্ত, সম্পর্কহীন
তাসতানিসু : অনুমতি গ্রহণ কর
গায়রা মাসকূনাতিন : বসতিহীন, অনাবাসিক
গাযযা : নত রাখা, অবনত করা
লা ইউবদীন : প্রদর্শন না করে
বাউলাতুন : স্বামী
গায়রি উলিল ইরবাতি : অথর্ব দাস, যৌনকামনামুক্ত দাস
তিফলুন : বালক
আওরাতু : নারীগণের আবরণীয় বিষয়
আইয়ামা : অবিবাহিতগণ, বিবাহহীন (এক বচনে আইয়্যিম)
তুরফা’ : সমুন্নত করা হোক, সম্মান প্রদর্শন করা হোক
তাতাক্বাল্লাবু : বিবর্তিত হইবে, উল্টিয়া যাইবে
সারাবুন : মরীচিকা
ক্বিয়াতুন : ময়দান
যাময়ানু : তৃষ্ণার্ত, পিপাসার্ত
লুজ্জিয়্যিন : গভীর
লাম ইয়াকাদু : কাছেও নাই, সম্ভব নয়
মিশকাতুন : তাক, দেওয়ালের ছোট খোপ
মিসবাহুন : প্রদীপ
যুজাজাতুন : কাঁচ
কাওকাবুন : নক্ষত্র
দুরীউন : উজ্জ্বল
ইউক্বাদু : আলোকিত করা হয়
ইউজিউ : আলোকিত হয়, স্বতঃ প্রজ্জ্বলিত হয়
সানা : আলো, বিদ্যুৎ ঝলক
রুকামান : স্তরে স্তরে, উপরে নীচে, স্তূপীকৃত
ওয়াদাকুন : বৃষ্টি ধারা
বারাদুন : ঠান্ডা, শীত
আতফালুন : বালকগণ (এক বচন তিফল)
হুলমুন : বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া
ক্বাওয়ায়িদু : বর্ষীয়সী, বৃদ্ধা (যাহারা বাৰ্ধক্যে উপনীত হইয়াছে)
মুতাবাররিজাতুন : সৌন্দর্য প্রদর্শন কারিনী
মু’যিজীন : অক্ষমকারী
আ’রাজ : খোঁড়া, খঞ্জ
আ’মামুন : চাচা (বহু বচন আ’ম)
আখওয়ালুন : মামা (এক বচনে খাল)
ইস্তাযিন : অনুমতি গ্রহণ করা
শানুন : কার্য, কাজ
তাসাল্লালা : প্রস্থান করে, সরিয়া পড়ে
লিওয়াযান : চুপিসারে, অগোচরে
যাহীরা : দ্বিপ্রহর, দুপুর

📘 লুগাতুল কোরআন 📄 ২৫. সূরা আল ফুরকান

📄 ২৫. সূরা আল ফুরকান


নূশূরুন : পুনরুত্থান, পুনরুজ্জীবন
আ’আনা : সাহায্য করিয়াছে
তুতলা : পঠিত হয়
আসওয়াক্ব : বাজার (এক বচনে সূক্ব)
ক্বুসূরুন : মহল, প্রাসাদ
গাযা : রাগ, রাগের উত্তেজনা
যাফীরান : আর্তনাদ
তাফূরু : উদ্বেলিত হইবে, ক্রুদ্ধ হইবে
তামাইযুন : ফাটিয়া পড়িবে
সুহক্বান : অভিসম্পাত, লানত
যালূলান : নরম, সুগম
মানাকবিহা : দিগ দিগন্ত, রাস্তা
তামূরু : থর থর করিয়া কাঁপিতে থাকা
কাসিন : অবিচল রহিয়াছে
মুকিব্বান : ঝুঁকিয়া পড়িয়া থাকা, অধোমুখি হওয়া
আহদা : ঠিক পথে, অধিক হেদায়েতপ্রাপ্ত
যুলফাতুন : নিকটে, আসন্ন
সীয়াত : স্নান হইবে
ইউজীরু : রক্ষা করিবে
আসবাহা : চলিয়া যায়, হইয়া যায়
গাওরান : শুষ্ক, নাগালের বাইরে
মাছবুরান : ধ্বংসপ্রাপ্ত
ইয়াসতাফিযযু : উৎখাত করে
লাফীফন : গুটাইয়া, জড়ো করিয়া
আজাজ : বিস্বাদ, প্রদাহকারী
বারযাখ : অন্তরায়, আড়াল
নাসাবান : বংশগত আত্মীয়
সিহরান : বৈবাহিক সম্পর্ক
তারতীলা : ক্রমে ক্রমে, বিরতি দিয়া
তাফসীরা : ব্যাখ্যা, বিশ্লেষণ
দাম্মারা : ধ্বংস করা
সিরাজ : প্রদীপ অর্থাৎ সূর্য
খিলফাতান : পর্যায়ক্রমে
তাতবীরা : ধ্বংস করা, সমূলে ধ্বংস করা
ইয়াহুন : প্রবহমান, নির্মল
সুবাতান : বিশ্রাম
মরাজা : সম্মিলিত করিয়াছেন
আযবুন : মিষ্ট
ফুরাতুন : তৃষ্ণা নিবারক
মিলিহুন : লবণাক্ত
যাল্লিকুন : আছড়াইয়া ফেলিবে
মাত্তান : ধ্বংসশীল, ধ্বংস
মাকুছু : অবস্থানকারী
বাখিউন : নিপাত করিবে, বিনষ্ট করিবে
সাঈদান জুরযান : উদ্ভিদশূন্য মৃত্তিকা

ফন্ট সাইজ
15px
17px