📘 লুগাতুল কোরআন 📄 ২০. সূরা ত্ব-হা

📄 ২০. সূরা ত্ব-হা


তশ্‌কী : তুমি কষ্ট পাও
আলা : সমুচ্চ, উচু
শরা : সিক্ত মৃত্তিকা, নিচু জমিন
আমকুছু : তোমরা অবস্থান কর
আনাসতু : আমি অবলোকন করিয়াছি, আমি দেখিয়াছি
ক্বাবাস : আঙ্গার, অগ্নি শিখা
ইখলা’ না’লাই : উন্মোচন কর, খুলিয়া ফেল (মূলে ছিল না’লাইন, সম্বন্ধ পদের কারণে নূন বিলুপ্ত হইয়া না’লাই হইয়াছে, অর্থ পাদুকাদ্বয়)
তুয়া : একটি মুকাদ্দাস উপত্যকার নাম, যেখানে হযরত মূসা (আঃ) এর প্রতি ওহী নাযিল হয়
ইখতারতু : আমি মনোনীত করিয়াছি
আক্বাদু : আমি নিকটবর্তী
উখফী : আমি গোপন রাখিব

অশদুদ : মজবুত কর, শক্তিশালী কর
আযরী : আমার কোমর, পিঠ, শক্তি (আযরী+ই)
আতওয়াক্কাও : আমি ভর দেই
আহাশশু : গাছের পাতা ঝাড়ি
আশরীক : শরীক কর, অংশীদার কর
াগনামী : আমার ছাগপাল (গানামী=গানামী)
কাই : যেন
ইক্বযিফী : নিক্ষেপ কর, ভাসাইয়া দাও
হাইয়্যাতু : সাপ
তাসনাউ : তুমি প্রতিপালিত হও, পরিবর্ধিত হও
আইনী : আমার দৃষ্টি, আমার চক্ষু
আইদালকা : বলিয়া দিব
তাক্বরু : শীতল হয়

ফুতুনা : পরীক্ষা, আযমাইশ
ইশরাহ : প্রশস্ত কর
ইহ্‌লুল : খুলিয়া দাও, উন্মোচন কর
উক্বদাতুন : জড়তা, গ্রন্থি, গিরা
ইউসাহহিত : ধ্বংস করিয়া দিবে, বিধ্বস্ত করিবে
লা তানিয়া : তোমরা দুইজনে অলস্য করিও না, শৈথিল্য করিও না
খাবা : ব্যর্থকাম হইয়াছে, বিফল মনোরথ হইয়াছে
ইয়াফরুতু : বাড়াবাড়ি করে, জুলুম করে
আ’তা : দান করিয়াছে, প্রদান করিয়াছে
মা বালু : কি অবস্থা?
শাত্তাউ : বিভিন্ন, নানাবিধ
হিবালুন : রশিসমূহ
উসি : লাঠিসমূহ
ইরআও : চারণ কর, চরাও
ইউখাইয়্যালু : অনুমিত হইল, মনে হইল
আওজাসা : ভীতি অনুভব করিল
তারাতান উখরা : পুনরায়, দ্বিতীয়বার
মাকানান সুয়া : প্রশস্ত স্থান, সমতল ভূমি, সুবিধাজনক
ইয়াওমুয যিনাহ : উৎসবের দিন
যুহা : পূর্বাহ্ন, দিনের প্রথম ভাগ
দারকুন : ধৃত হওয়া, ধরা পড়া
ক্বাবযাতান : মুষ্টি ভর্তি করিয়া লওয়া
লা মিসাস : স্পর্শ করিও না
যালতা : তুমি হইলে, হইয়া গেলে, সারা দিন কাটাইলে
আকিফান : উপবিষ্ট, অনুরুক্ত
নুহাররিক্বান্না : আমি জ্বালাইয়া দিব
নাসফান : উড়াইয়া দেওয়া
যুরক্বান : নীল-চক্ষু (যখন অত্যধিক ব্যথা বেদনার কারণে চোখের রং নীল বর্ণ ধারণ করে, তাহাকে আরবীতে বলা হয়)
ইয়াতাখাফাতুন : চুপে চুপে বলাবলি করিবে
আমছালু : উত্তম, উৎকৃষ্ট পন্থীগণ
ইয়াবনাউম্মা : হে আমার মায়ের ছেলে, অর্থাৎ হে আমার ভাই
লিহিওয়াতুন : শ্মশ্রু, দাড়ি
লাম তারক্বুব : তুমি অপেক্ষা কর নাই
ক্বাবাযতু : মুষ্টি ভরিয়া লইয়াছি, গ্রহণ করিয়াছি

লা তাজু : ক্ষুধার্ত হইবে না
লা তা’রা : বস্ত্রহীন হইবে না, অনাবৃত হইবে না
লা তাযমাউ : তৃষ্ণার্ত হইবে না
লা তাযহা : রৌদ্রতপ্ত হইবে না
যনকান : সংকীর্ণ, সঙ্কুচিত
ক্বা’আ : ময়দান
সাফসাফান : মসৃণ, পরিস্কার, পরিত্যক্ত
আমতান : উচু নিচু, টিলা
হামসান : মৃদু গুঞ্জন
লিমামুন : সাব্যস্ত হওয়া
আনাত : বিনত হইবে
হযমান : অবনমিত হইবে
ইউহদিছু : না ইনসাফী, জুলুম, অভাবগ্রস্ত হওয়া
আজমান : সঙ্কল্প, দৃঢ়তা
তাত্তাজাফা : পৃথক থাকে, আলাদা থাকে
আসবাগা : পূর্ণ করিয়াছে

টিকাঃ
সামেরী : মূসাঃ (আঃ) এর যুগের একটি লোকের নাম।

📘 লুগাতুল কোরআন 📄 ২১. সূরা আল আম্বিয়া

📄 ২১. সূরা আল আম্বিয়া


মক্বরুন : বন্ধ, সংবদ্ধ
ফাতাক্বনা : খুলিয়া দিয়াছি, প্রমুক্ত করিয়াছি
ফিজাজান : প্রশস্ত ছাদ
সাক্বফান : বিচরণ করে, পরিক্রমণ করে
ইয়াসবাহুন : চিরস্থায়ী, অনন্ত জীবন
খুলদুন : তুমি মৃত্যু প্রাপ্ত হও
মুত : প্রতিরোধ করিতে পারিবে না
লা ইয়াকুফফুন : হতবুদ্ধি করিয়া দিবে
তাবহাতু : ধ্বংস করিয়াছি
ক্বাশামনা : অনুভব করিল, টের পাইল
আহাসসু : পলায়ন করিয়াছিল
ইয়ারক্বুযুন : দ্রুতপদে পলায়ন করা, দিশাহারা হইয়া পলায়ন করা
মা যালাত : শেষ হয় নাই, সর্বদা ছিল
হাসিদান : সমূলে কর্তন করা
খামিদিন : নির্বাপিত (অগ্নি)
লা ইয়াসতাহসিরুন : পরিশ্রান্ত হয় না
লা ইয়াফতুরুন : ক্লান্ত হয় না
ফাসাদাতা : ধ্বংস হইয়া যাইত, উভয়ের মধ্যে অশান্তি বিরাজ করিত
হাতু : আন, আনয়ন কর
রাতিন : নতুন
লাহিয়াতুন : অমনযোগী
মুহদিসুন : ফুৎকার
নাক্বহাতুন : ঝাপটা
কারবুন : মহা সংকট
খাদালান : সরিষা, রাই
যিয়াউন : আলো, রৌশনী
নাফাশাত : রাত্রিকালে ঢুকিয়া পড়িল, চারণ করিল
গানাম : বকরীর পাল
ফাহ্হামনা : আমি বুঝাইয়া দিয়াছিলাম
সানআতুন : শিল্প, কারিগরী
তুহসিনু : সংরক্ষণ করে
াসিফাতান : প্রবল, কঠিন
ইয়াগুসুনা : ডুবুরীর কাজ করিত, ডুব দিত
তামাছিল : প্রতিমূর্তি, প্রতিমা
জুযাযান : বিচূর্ণ, টুকরা টুকরা
ফাতান : যুবক
ইয়ান্তিকুন : কথা বলে
নুকিসু : অবনমিত হইল, অবনত করিল
হাররিকু : দগ্ধ কর, পুড়াইয়া দাও
কূনী বারদান : হও, হইয়া যাও শীতল, ঠান্ডা
মান ইয়াকলাউ : কে হেফাজত করিবে, রক্ষা করিবে
ইউসহাবুন : সাহায্যকারী পাইবে

টিকাঃ
মাছ ওয়ালা : হযরত ইউনুছ আঃ।

📘 লুগাতুল কোরআন 📄 ২২. সূরা আলহাজ্জ্ব

📄 ২২. সূরা আলহাজ্জ্ব


তাযহালু : বিস্মৃত হইবে, ভুলিয়া যাইবে
মুরযিআতুন : স্তন্যদায়িনী
তাযা’উ : গর্ভপাত করিবে
তাজহালু : মাতাল, প্রমত্ত
মারীদুন : অবাধ্য, নাফরমান
তাওয়াল্লা : বন্ধুত্ব করিল, অনুরুক্ত হইল
হারফুন : দ্বিধাদ্বন্দ্ব জড়িত, কিনারায়
আসাবাহু : আপতিত হইয়াছে
নুক্বসাহু : ক্ষতিগ্রস্থ হওয়া
ফুনফাহান : বিদীর্ণ করা
ইতওয়া : চব্বিশ
খাসিমান : দুই ঝগড়াটে, ঝগড়াকারী
ইহতাসামু : বিতর্ক করে, ঝগড়া করে, তাহারা বিবাদ করিয়াছে
কুততিআত : কাটিয়া রাখিয়াছে, অর্থাৎ তৈয়ার করা হইয়াছে
থিয়াবুন : কাপড়
ইউসাব্বু : নিক্ষিপ্ত হইবে, ঢালিয়া দেওয়া হইবে
ইউসহারু : বিগলিত হইবে
মাক্বামী’উ : লৌহ দন্ড, হাতুড়ী
লু’লুআন : মুক্তা
হারীরুন : রেশম
আকুন : স্থানীয় অধিবাসী
বাদিন : বহিরাগত
ইলহাদুন : ধর্মদ্রোহিতা, শিরক
সাক্বিকুন : দূরবর্তী স্থান, বহু দূর
দ্বামিরিন : কৃশকায় উট, দুর্বল উট
ফিজিন আমীক্বিন : দূর-দূরান্ত পথ
মুখবিতিন : বিনয়ীগণ
বাদনা : উষ্ট্রপাল
সোয়াফফা : সারিবদ্ধভাবে
ওয়াজাবাত : ভূপাতিত হয়, পড়িয়া যায়
আল বা’য়িসা : ক্ষুধার্ত, ভূখা, দুঃস্থ
তাক্বাজু : পরিস্কার করে
তাকাছুন : ময়লা, অপরিচ্ছন্নতা
আল বাইতিল আতীক : প্রাচীনতম গৃহ, অর্থাৎ কাবা শরীফ
আমলাইতু : অবকাশ দিয়াছি
নাকীরুন : আযাব, শাস্তি
বি’রুন মুয়াত্তালাহ : কূপ পরিত্যক্ত, অকর্মণ্য, বেকার
ক্বাসরুন মাশীদ : মহল, প্রাসাদ উচ্চ, সজ্জিত, মজবুত
তা’মা : অন্ধ হইয়াছে
ক্বানিউন : পরিতুষ্ট (যাহারা হাত পাতে না)
মু’তার : সহিষ্ণু, প্রার্থনাকারী
لحوم : মাংস, গোসত
খাওয়ানিন : বিশ্বাসঘাতক, অবিশ্বাসীগণ
তামান্না : সে সংকল্প করিল, অভিলাশ করিল
আযিনা : অনুমতি প্রদান করা হইয়াছে
ইউক্বতালুন : নিহত হয়, যুদ্ধ করে
হুদ্দিমাত : বিধ্বৎসিত হইত, বিচুর্ণিত হইত
সাওয়ামিউ : মঠ, সাধনা গৃহ, খানেকাহ গৃহ
বিয়াউন : ইসরাঈলীদের গির্জা
সালাওয়াতুন : উপাসনালয়
ইউখবিতু : বিনত হয়
একীমুন : বন্ধা, বরকতহীন, ধ্বংসকারী
মুখযিররা : হরিৎবর্ণ, সবুজ, শ্যামল
আন তাক্বাআ : যেন নিপতিত হয়
ইয়াসতুন : আক্রমণ করিবে, হামলা করিবে
যুবাবান : মাছি
ইয়াসলুব : লইয়া যায়, ছিনাইয়া লওয়া
লা ইয়াসতানক্বিযু : ফিরাইয়া লইতে পারিবেনা
ইস্তানক্বায : উদ্ধার করা, মুক্ত করা

📘 লুগাতুল কোরআন 📄 ২৩. সূরা আলমুমিনূন

📄 ২৩. সূরা আলমুমিনূন


ফুরূজুন : লজ্জার স্থান, গুপ্তাঙ্গ
গায়রা মালূমীন : তিরস্কৃত হইবে না, মন্দ বলা হয় নাই
আদুন : সীমা লংঘনকারী
রাউন : খেয়াল রাখে, সতর্ক থাকে
সুলালাতুন : সারাংশ, নির্যাস, নির্বাচিত
কাসাওনা : আবৃত করিয়াছি, পরিধান করাইয়াছি
তারাইক্ব : পথ (এক বচনে ত্বরীক)
যাহাবুন : অপসারিত করা
দুহুনুন : তৈল, পিচ্ছিল
সিবগুন : ব্যঞ্জন, সালুন
ইস্তাওয়াইতা : তুমি আরোহণ করিবে, সমান হওয়া
মুবতালীনা : পরীক্ষাকারী
আতরাফনা : সুখ-সম্পদ দান করিয়াছি, সম্পদশালী করা
আতরাফ : ধন দেওয়া
যুবুরান : টুকরা, খন্ড-বিখন্ড
গামারাতুন : অজ্ঞানতা, অমনোযোগিতা, অবহেলা
জাইরুন : আর্তনাদ করা, ফরিয়াদ করা
তানকিছুন : সরিয়া পড়িতে, প্রত্যাবর্তিত হইতে (ন ক স)
সামিরান : গল্প গুজব করা, কেচ্ছা কাহিনী বলা
তাহজুরুন : বেহুদা কথা বলিয়াছ
হায়হাতা : অসম্ভব, হইতে পারে না, সূদূর পরাহত
গুছাআন : আবর্জনা, চূর্ণ-বিচূর্ণ
তিত্রান : একাদিক্রমে, পর পর
রাবওয়াতুন : উঁচু জায়গা
লাজ্জু : কু-আকৃতি
না’কিবুন : বিচ্যুত, বিপথগামী
আদিন : গণনাকারী, পরিসংখ্যানকারী
আবাছান : অনর্থক, নিষ্ফল, বাজে
ইউজীরু : রক্ষা করে, আশ্রয় দান করে
লা ইউজಾರು আলাইহি : তাঁহার বিরুদ্ধে কেহ রক্ষা করিতে পারে না

ফন্ট সাইজ
15px
17px