📘 লুগাতুল কোরআন 📄 ৬. সূরা আল আনআম

📄 ৬. সূরা আল আনআম


সূরা আল আনআম
মক্কী সূরা, রুকু ২০

রুকু-১
يَعْدِلُونَ : সদৃশ স্থির করিতেছে, সমান করিতেছে।
أَجَلٌ مُّسَمًّى : নির্দিষ্ট সময়।

রুকু-২
لَمَسَ : স্পর্শ করা।
مَلَكٌ : ফেরেশতা।
لَبَسْنَا : সংশয়াচ্ছন্ন করিলাম।
يَلْبِسُونَ : তোমরা সন্দেহ করিতেছ।
حَاقَ : ঘিরিয়া ধরিয়াছে, নাযিল হইয়াছে।
سَخِرُوا : তাহারা উপহাস করিয়াছে।
مَكَّنَّا : আমি শক্তি দিয়াছি, স্থান দিয়াছি।
سِيرُوا : ভ্রমণ কর।
عَاقِبَةُ : পরিণাম।
مُكَذِّبِينَ : মিথ্যা আরোপকারীগণ।
لِمَنْ : কাহার জন্য?
سَكَنَ : বাস করে, অবস্থান করে।
فَاطِرُ : স্রষ্টা, আদি সৃষ্টিকারী।
تَمْتَرُونَ : তোমরা সন্দেহ করিতেছ।
مُعْرِضِينَ : মুখ ফিরাইয়া লয়, বিমুখ হইয়া থাকে।
سَوْفَ : অচিরেই।
أَنْبَاءُ : সংবাদসমূহ।
قَرْنٍ : যুগ, একই যুগের লোক (৩০ অথবা ৮০ বৎসরের সময়)।
مِدْرَارًا : প্রবল বৃষ্টি বর্ষণকারী মেঘপুঞ্জ।
أَنْهَارُ : নদী ও ঝর্ণাসমূহ (একবচন نهر)।
ذُنُوبُ : পাপসমূহ (একবচন ذَنْب)।
أَنْشَأْنَا : আমি সৃষ্টি করিয়াছি, উঠাইয়াছি।
قِرْطَاسٍ : কাগজ।

রুকু-৩
يُطْعِمُ : সে আহার করায়।
لا يُطْعَمُ : তাহাকে আহার করান হয় না।
أُمِرْتُ : আমি আদিষ্ট হইয়াছি।
يُصْرَفُ : ফিরাইয়া লওয়া হইবে।
يَوْمَئِذٍ : সেই দিন।
كَاشِفُ : প্রমুক্তকারী, নিবারণকারী।
قَاهِرُ : বিজয়ী, পরাক্রান্ত।
فَوْقَ : উপরে।
أَيُّ شَيْءٍ : কোন জিনিস?
أَكْبَرُ : সবচাইতে বড়।
شَهَادَةً : সাক্ষ্য।
أُوحِيَ : ওহী পাঠাইয়াছেন।
لِأُنْذِرَكُمْ : যাহাতে আমি তোমাদিগকে ভয় দেখাই।
أَئِنَّكُمْ : তোমরা কি?
أَئِمَّةً : বহু উপাস্য।
يَعْرِفُونَهُ : তাহাকে চিনিতে পারে।
خَسِرُوا : ক্ষতিগ্রস্ত হইয়াছে।
افْتَرَى : অপবাদ দিয়াছে, মিথ্যা রচনা করিয়াছে।
أَيْنَ : কোথায়?
تَزْعُمُونَ : তোমরা ধারণা করিতে বা দাবী করিতে।
لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ : তাহাদের কোন ছলনা চলিবে না।
وَاللَّهِ مَا كُنَّا مُشْرِكِينَ : খোদার কসম! আমরা মুশরিক ছিলাম না।
يَسْتَمِعُ : কর্ণপাত করে, শোনে।
أَكِنَّةً : পর্দা (একবচন كنان)।
أَنْ يَفْقَهُوهُ : যেন তাহারা উহা বুঝিতে না পারে।
وَقْرًا : বোঝা, কানে তালা লাগা বা বধিরতা।
يُجَادِلُونَ : তাহারা ঝগড়া বা বিতর্ক করে।
أَسَاطِيرُ الأَوَّلِينَ : পূর্ববর্তীদের কাহিনী বা কিচ্ছা।
يَنْهَوْنَ : তাহারা নিষেধ করে।
يَنْأَوْنَ : তাহারা দূরে থাকে বা নির্লিপ্ত থাকে।
وُقِفُوا : দাঁড় করানো হইবে।
يَا لَيْتَنَا نُرَدُّ : হায়! যদি আমরা পুনরায় ফিরিয়া যাইতাম।
لَعَادُوا لِمَا نُهُوا عَنْهُ : তবে তাহাদিগকে যাহা নিষেধ করা হইয়াছিল তাহারা আবার তাহাই করিত।
مَبْعُوثِينَ : পুনরুত্থিত হইবে বা উঠানো হইবে।
أَلَيْسَ هَذَا بِالْحَقِّ : ইহা কি সত্য নয়?
قَدْ خَسِرَ : অবশ্যই ক্ষতিগ্রস্ত হইয়াছে।
لِقَاءَ اللهِ : আল্লাহর সহিত সাক্ষাৎ।

রুকু-৪
سَاعَةُ : কিয়ামত, মুহূর্ত বা সময়।
بَغْتَةً : অকস্মাৎ, হঠাৎ।
يَا حَسْرَتَنَا : হায় আফসোস আমাদের জন্য!
فَرَّطْنَا فِيهَا : আমি উহাতে অবহেলা করিয়াছি।
يَحْمِلُونَ أَوْزَارَهُمْ : তাহারা তাহাদের পাপের বোঝা বহন করিতেছে।
ظُهُورِهِمْ : তাহাদের পিঠ (একবচন ظهر)।
لَعِبٌ ولَهْوٌ : খেলাধুলা ও তামাশা।
يَحْزُنُكَ : আপনাকে দুঃখিত করে।
يُكَذِّبُونَكَ : তাহারা আপনাকে মিথ্যাবাদী বলে।
يَجْحَدُونَ : তাহারা অস্বীকার করে।
لَا مُبَدِّلَ لِكَلِمَاتِ اللهِ : আল্লাহর বাণীর কোন পরিবর্তনকারী নাই।
নَبَإِ الْمُرْسَلِينَ : রাসূলগণের সংবাদ।
إِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ : যদি আপনার নিকট অসহ্য বা ভারী বোধ হয়।
اسْتَطَعْتَ : আপনি যদি সামর্থ্য রাখেন।
تَبْتَغِيَ نَفَقًا : আপনি সুড়ঙ্গ তালাশ করুন।
سُلَّمًا : সিঁড়ি।
لَا تَكُونَنَّ مِنَ الْجَاهِلِينَ : আপনি অজ্ঞদের অন্তর্ভুক্ত হইবেন না।
إِنَّمَا يَسْتَجِيبُ : শুধু তাহারাই সাড়া দেয়।
دَابَّةٍ : বিচরণশীল জীব।
طَائِرٍ : পাখি।
يَطِيرُ بِجَنَاحَيْهِ : স্বীয় দুই ডানার সাহায্যে ওড়ে।
أُمَمٌ أَمْثَالُكُمْ : তোমাদেরই ন্যায় বিভিন্ন উম্মত বা দল।
مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ شَيْئًا : আমি কিতাবে কোন কিছুই বাদ দেই নাই।
صُمٌّ وبُكْمٌ : বধির ও বোবা।

রুকু-৫
أَرَأَيْتُمْ : তোমরা কি দেখিয়াছ?
بَغْتَةً أَوْ جَهْرَةً : হঠাৎ বা প্রকাশ্যভাবে।
نُفَصِّلُ الآياتِ : আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি।
يَصْدِفُونَ : তাহারা সরিয়া যায় বা অমান্য করে।
خَزَائِنُ اللهِ : আল্লাহর ধনভান্ডার।
أَنْذِرْ بهِ : উহার দ্বারা সতর্ক করুন বা ভয় দেখান।
مِنْ دُونِهِ : আল্লাহ ব্যতীত।
وَلِيٌّ ولا شَفِيعٌ : কোন অভিভাবক বা সুপারিশকারী নাই।
لَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ : যাহারা আল্লাহকে ডাকে তাহাদের আপনি তাড়াইয়া দিবেন না।
بِالْغَدَاةِ وَالْعَشِيِّ : সকাল ও সন্ধ্যায়।
مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ : তাহাদের হিসাবের দায়িত্ব আপনার উপর নাই।
فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ : তবে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হইবেন।
فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ : আমি তাহাদের একজনকে অন্যজনের দ্বারা পরীক্ষা করিয়াছি।
أَهؤلاء مَنَّ اللهُ عَلَيْهِمْ : ইহাদের উপরই কি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন?
بِالشَّاكِرِينَ : কৃতজ্ঞদের সম্পর্কে।
كتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ : তোমাদের প্রতিপালক দয়া করাকে নিজের উপর অবধারিত করিয়াছেন।
بِجَهَالَةٍ : অজ্ঞতাবশতঃ।

রুকু-৬
نَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ : যাহাতে অপরাধীদের পথ প্রকাশিত হইয়া পড়ে।
قُلْ إِنِّي نُهِيتُ : বলুন, আমাকে নিষেধ করা হইয়াছে।
لَا أَتَّبِعُ أَهْوَاءَكُمْ : আমি তোমাদের খেয়াল-খুশির অনুসরণ করিব না।
مَا عِنْدِي مَا تَسْتَعْجِلُونَ به : তোমরা যাহা ত্বরান্বিত করিতেছ তাহা আমার কাছে নাই।
إِنِ الْحُكْمُ إلا لِلَّهِ : হুকুম দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা কেবল আল্লাহরই।
يَقُصُّ الْحَقَّ : তিনি সত্য বর্ণনা করেন।
وهُوَ خَيْرُ الْفَاصِلِينَ : এবং তিনি সর্বোত্তম মীমাংসাকারী।
وعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ : তাঁহারই নিকট অদৃশ্যের চাবিকাঠি রহিয়াছে।
لا يَعْلَمُهَا إلا هُوَ : তিনি ছাড়া আর কেহই তাহা জানে না।
مَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ : কোন পাতাও ঝরে না।
إلا يَعْلَمُهَا : তিনি তাহা জানেন না এমন নহে।
حَبَّةٍ فِي ظُلُمَاتِ الأَرْضِ : যমীনের অন্ধকারের মধ্যে কোন দানা বা বীজ।
لا رَطْبٍ وَلَا يَابِسٍ : রসালো বা শুষ্ক কিছুই নাই।
إلا فِي كِتَابٍ مُبِينٍ : যাহা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নাই।
وهُوَ الَّذِي يَتَوَفَّاكُمْ بِاللَّيْلِ : তিনিই সেই সত্তা যিনি রাতে তোমাদের রূহ কবজ করেন (ঘুমন্ত অবস্থায়)।
ويَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ : এবং দিনে তোমরা যাহা কর তাহা তিনি জানেন।
يَبْعَثُكُمْ فِيهِ : তিনি তোমাদের দিনে পুনরুত্থিত করেন বা জাগাইয়া দেন।
لِيُقْضَى أَجَلٌ مُسَمًّى : যাহাতে নির্ধারিত সময় পূর্ণ হয়।

রুকু-৭
وهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ : তিনি তাঁহার বান্দাদের উপর পরাক্রান্ত।
ويُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً : এবং তিনি তোমাদের রক্ষণাবেক্ষণের জন্য ফেরেশতা পাঠান।
إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ : যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয়।
تَوَفَّتْهُ رُسُلُنَا : তখন আমার প্রেরিত ফেরেশতারা তাহার প্রাণ হরণ করে।
وهُمْ لا يُفَرِّطُونَ : এবং তাহারা কোন ত্রুটি করে না।
ثم رُدُّوا إلَى اللهِ مَوْلَاهُمُ الْحَقِّ : অতঃপর তাহারা তাহাদের প্রকৃত মালিক আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়।
مَنْ يُنَجِّيكُمْ مِنْ ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ : কে তোমাদিগকে স্থল ও সমুদ্রের বিপদ হইতে উদ্ধার করে?
تَدْعُونَهُ تَضَرُّعًا وَخُفْيَةً : তোমরা তাঁহাকে বিনীতভাবে ও গোপনে ডাক।
قُلِ اللهُ يُنَجِّيكُمْ مِنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ : বলুন, আল্লাহই তোমাদিগকে এই বিপদ ও সব রকমের সংকট হইতে উদ্ধার করেন।
قُلْ هُوَ الْقَادِرُ : বলুন, তিনিই সক্ষম।
أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ : তোমাদের উপর হইতে আযাব নাযিল করিতে।
أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ : অথবা তোমাদের পায়ের তলা হইতে।
أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا : অথবা তোমাদিগকে দলে দলে বিভক্ত করিয়া সংঘর্ষে লিপ্ত করিতে।
ويُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ : এবং তোমাদিগকে একে অপরের যুদ্ধের স্বাদ আস্বাদন করাইতে।
مَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ : আপনি তাহাদের কার্যনির্বাহক বা জিম্মাদার নহেন।
لِكُلِّ نَبَإٍ مُسْتَقَرٌّ : প্রত্যেক খবরের একটি নির্ধারিত সময় রহিয়াছে।
وسَوْفَ تَعْلَمُونَ : অচিরেই তোমরা তাহা জানিতে পারিবে।

রুকু-৮
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا : যখন আপনি ঐ সব লোককে দেখিবেন যাহারা আমার আয়াতসমূহ লইয়া উপহাস বা বিতর্ক করে।
فَأَعْرِضْ عَنْهُمْ : তখন আপনি তাহাদের হইতে সরিয়া যান।
حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ : যতক্ষণ না তাহারা অন্য আলোচনায় লিপ্ত হয়।
وإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ : যদি শয়তান আপনাকে ইহা ভুলাইয়া দেয়।
فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى : তবে স্মরণ হওয়ার পর আপনি আর বসিবেন না।
مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ : জালেম সম্প্রদায়ের সহিত।
وذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا : ঐ সব লোককে ছাড়িয়া দিন যাহারা নিজেদের দ্বীনকে খেলাধুলা ও তামাশার বস্তু বানাইয়াছে।
وغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا : এবং পার্থিব জীবন যাহাদিগকে ধোঁকায় ফেলিয়াছে।
وذَكِّرْ به : আপনি কুরআনের মাধ্যমে নসিহত করিতে থাকুন।
أَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ : যাহাতে কোন ব্যক্তি তাহার কৃতকর্মের কারণে ধ্বংস না হয়।
لَيْسَ لَهَا مِنْ دُونِ اللهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ : আল্লাহ ছাড়া তাহার কোন বন্ধু বা সুপারিশকারী থাকিবে না।
وَإِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لا يُؤْخَذُ مِنْهَا : সে যদি বিনিময়ে সব কিছু দিয়া দিতে চায় তবুও তাহা গ্রহণ করা হইবে না।
أُولئِكَ الَّذِينَ أُبْسِلُوا بِمَا كَسَبُوا : উহারা ঐ সব লোক যাহারা নিজেদের কৃতকর্মের কারণে ধ্বংস হইয়াছে।
لَهُمْ شَرَابٌ مِنْ حَمِيمٍ : তাহাদের জন্য রহিয়াছে ফুটন্ত পানীয়।
وعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ : এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাহাদের কুফরীর কারণে।
أَنَدْعُو مِنْ دُونِ اللهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا : আমি কি আল্লাহ ছাড়া এমন কিছুর এবাদত করিব যাহা আমাদের কোন উপকার বা ক্ষতি করিতে পারে না?
ونُرَدُّ عَلَى أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللهُ : এবং আল্লাহ আমাদিগকে হেদায়াত দেওয়ার পর আমরা কি পশ্চাতে (কুফরীতে) ফিরিয়া যাইব?
كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الأَرْضِ حَيْرَانَ : ঐ ব্যক্তির ন্যায় যাহাকে শয়তানরা মরুভূমিতে পথভুলাইয়া হয়রান ও দিশেহারা করিয়া দিয়াছে।
لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إلَى الْهُدَى : তাহার সঙ্গীরা তাহাকে সুপথের দিকে ডাকিতেছে।
ائْتِنَا : আমাদের কাছে আস।
قُلْ إِنَّ هُدَى اللهِ هُوَ الْهُدَى : বলুন, আল্লাহর হেদায়াতই প্রকৃত হেদায়াত।
وأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ : এবং আমি আদিষ্ট হইয়াছি বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে।
وهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ بِالْحَقِّ : তিনিই সেই সত্তা যিনি সত্যসহ আসমান ও যমীন সৃষ্টি করিয়াছেন।
يَوْمَ يَقُولُ كُنْ فَيَكُونُ : যেদিন তিনি বলিবেন ‘হও’, তখনই তাহা হইয়া যাইবে।
قَوْلُهُ الْحَقُّ : তাঁহার কথা সত্য।
ولَهُ الْمُلْكُ يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ : যেদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে সেদিন রাজত্ব তাঁহারই থাকিবে।
عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ : তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা।
وهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ : এবং তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ।

রুকু-৯
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ : এবং যখন ইবরাহীম তাঁহার পিতা আজরকে বলিলেন।
أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً : আপনি কি মূর্তিসমূহকে উপাস্য রূপে গ্রহণ করেন?
إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ : নিশ্চয়ই আমি আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট গোমরাহীর মধ্যে দেখিতেছি।
وكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالأَرْضِ : এভাবেই আমি ইবরাহীমকে আসমান ও যমীনের সাম্রাজ্য দেখাইলাম।
ولِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ : যাহাতে তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন।
فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا : অতঃপর যখন রাত্রি তাঁহাকে আচ্ছন্ন করিল তখন তিনি একটি নক্ষত্র দেখিলেন।
قَالَ هَذَا رَبِّي : তিনি বলিলেন, ইহাই আমার প্রতিপালক।
فَلَمَّا أَفَلَ : অতঃপর যখন উহা অস্তমিত হইল।
قَالَ لَا أُحِبُّ الآفِلِينَ : তিনি বলিলেন, আমি অস্তগামীদের পছন্দ করি না।
فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا : অতঃপর যখন তিনি চন্দ্রকে উদিত হইতে দেখিলেন।
قَالَ هَذَا رَبِّي : তিনি বলিলেন, ইহাই আমার প্রতিপালক।
فَلَمَّا أَفَلَ : অতঃপর যখন উহা অস্তমিত হইল।
قَالَ لَئِنْ لَمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ : তিনি বলিলেন, যদি আমার প্রতিপালক আমাকে পথ না দেখান তবে অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব।
فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً : অতঃপর যখন তিনি সূর্যকে উদিত হইতে দেখিলেন।
قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ : তিনি বলিলেন, ইহাই আমার প্রতিপালক, ইহা তো সবচেয়ে বড়।
فَلَمَّا أَفَلَتْ : অতঃপর যখন উহা অস্তমিত হইল।
قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ : তিনি বলিলেন, হে আমার সম্প্রদায়! তোমরা যাহা আল্লাহর শরীক কর তাহা হইতে আমি সম্পর্কহীন।
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا : আমি একনিষ্ঠভাবে তাঁহারই দিকে মুখ ফিরাইলাম যিনি আসমান ও যমীন সৃষ্টি করিয়াছেন।
وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ : এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
وحَاجَّهُ قَوْمُهُ : এবং তাঁহার সম্প্রদায় তাঁহার সহিত বিতর্কে লিপ্ত হইল।
قَالَ أَتُحَاجُّونِّي فِي اللهِ : তিনি বলিলেন, তোমরা কি আল্লাহর বিষয়ে আমার সহিত বিতর্ক করিতেছ?
وقَدْ هَدَانِ : অথচ তিনি আমাকে সঠিক পথ দেখাইয়াছেন।
ولا أَخَافُ مَا تُشْرِكُونَ به : এবং তোমরা তাঁহার সহিত যাহাদের শরীক কর আমি তাহাদিগকে ভয় করি না।
إلا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا : তবে আমার প্রতিপালক যদি অন্যরূপ ইচ্ছা করেন।
وسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا : আমার প্রতিপালকের জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করিয়া আছে।
أَفَلَا تَتَذَكَّرُونَ : তোমরা কি চিন্তা করিবে না?
وكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ : এবং আমি তোমাদের দেব-দেবীকে কেন ভয় করিব?
ولا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللهِ : অথচ তোমরা ভয় কর না যে তোমরা আল্লাহর সহিত শরীক করিতেছ।
مَا لَمْ يُنَزِّلْ به عَلَيْكُمْ سُلْطَانًا : যাহার কোন দলীল বা প্রমাণ তিনি তোমাদের নিকট নাযিল করেন নাই।
فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالأَمْنِ : সুতরাং উভয় দলের মধ্যে শান্তির অধিক হকদার কে?
إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ : যদি তোমরা জানিয়া থাক।
الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ : যাহারা ঈমান আনিয়াছে এবং নিজেদের ঈমানকে জুলুমের (শিরকের) সহিত মিশ্রিত করে নাই।
أُولئِكَ لَهُمُ الأَمْنُ وهُمْ مُهْتَدُونَ : তাহাদের জন্যই শান্তি রহিয়াছে এবং তাহারাই হেদায়াতপ্রাপ্ত।

রুকু-১০
وتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى قَوْمِهِ : উহা ছিল আমার দলীল যাহা আমি ইবরাহীমকে তাঁহার সম্প্রদায়ের বিরুদ্ধে দিয়াছিলাম।
نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ : আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি।
إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ : নিশ্চয় আপনার প্রতিপালক প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ।
ووَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ : এবং আমি তাঁহাকে ইসহাক ও ইয়াকুব দান করিয়াছি।
كُلًّا هَدَيْنَا : আমি সকলকেই পথ দেখাইয়াছি।
ونُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ : এবং ইতিপূর্বে আমি নূহকেও পথ দেখাইয়াছিলাম।
ومِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ : এবং তাঁহার বংশধরদের মধ্যে দাউদ, সুলায়মান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও।
وكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ : এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়া থাকি।
وزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ : এবং জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকেও।
كُلٌّ مِنَ الصَّالِحِينَ : সকলেই নেককারদের অন্তর্ভুক্ত ছিলেন।
وإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا : এবং ইসমাঈল, আল-ইয়াসা, ইউনুস ও লুতকেও।
وكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ : এবং সকলকেই আমি বিশ্বজগতের উপর মর্যাদা দিয়াছি।
ومِنْ آبَائِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَإِخْوَانِهِمْ : এবং তাহাদের পিতৃপুরুষ, বংশধর ও ভ্রাতৃবৃন্দের মধ্য হইতেও।
واجْتَبَيْنَاهُمْ وهَدَيْنَاهُمْ إلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ : আমি তাহাদিগকে মনোনীত করিয়াছি এবং সরল পথে পরিচালিত করিয়াছি।
ذَلِكَ هُدَى اللهِ يَهْدِي به مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ : উহা আল্লাহর হেদায়াত, তাঁহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি ইহার দ্বারা পথ দেখান।
ولَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ : এবং তাহারা যদি শিরক করিত তবে তাহাদের কৃতকর্ম অবশ্যই নিষ্ফল হইয়া যাইত।
أُولئِكَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ : উহারা ঐ সব লোক যাহাদিগকে আমি কিতাব, হিকমত ও নবুওয়াত দান করিয়াছিলাম।
فَإِنْ يَكْفُرْ بهَا هؤلاء : অতঃপর যদি এই লোকেরা উহা অস্বীকার করে।
فَقَدْ وَكَّلْنَا بهَا قَوْمًا لَيْسُوا بهَا بِكَافِرِينَ : তবে আমি ইহার জন্য এমন এক সম্প্রদায় নিযুক্ত করিয়াছি যাহারা উহা অস্বীকারকারী নহে।
أُولئِكَ الَّذِينَ هَدَى اللهُ : উহারা ঐ সব লোক যাহাদিগকে আল্লাহ পথ দেখাইয়াছেন।
فَبِهُدَاهُمُ اقْتَدِهْ : সুতরাং আপনি তাহাদের পথ অনুসরণ করুন।
قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا : বলুন, আমি ইহার জন্য তোমাদের নিকট কোন পারিশ্রমিক চাই না।
إِنْ هُوَ إلا ذِكْرَى لِلْعَالَمِينَ : ইহা তো বিশ্ববাসীর জন্য উপদেশ ছাড়া আর কিছুই নহে।

রুকু-১১
وَمَا قَدَرُوا اللهَ حَقَّ قَدْرِهِ : এবং তাহারা আল্লাহকে যথার্থ সম্মান দেয় নাই।
إِذْ قَالُوا مَا أَنْزَلَ اللهُ عَلَى بَشَرٍ مِنْ شَيْءٍ : যখন তাহারা বলিল, আল্লাহ মানুষের প্রতি কিছুই নাযিল করেন নাই।
قُلْ مَنْ أَنْزَلَ الْكِتَابَ الَّذِي جَاءَ به مُوسَى : বলুন, তবে মূসা যে কিতাব লইয়া আসিয়াছিলেন তাহা কে নাযিল করিয়াছে?
نُورًا وهُدًى لِلنَّاسِ : যাহা মানুষের জন্য আলো ও হেদায়াত ছিল।
تَجْعَلُونَهُ قَرَاطِيسَ تُبْدُونَهَا : তোমরা উহার ভিন্ন ভিন্ন কাগজ বানাইয়াছ যাহা তোমরা প্রকাশ কর।
وتُخْفُونَ كَثِيرًا : এবং অনেক কিছু গোপন কর।
وعُلِّمْتُمْ مَا لَمْ تَعْلَمُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ : এবং তোমাদিগকে এমন কিছু শিক্ষা দেওয়া হইয়াছে যাহা তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা জানিতেন না।
قُلِ اللهُ ثم ذَرْهُمْ فِي خَوْضِهِمْ يَلْعَبُونَ : বলুন, আল্লাহ (নাযিল করিয়াছেন), অতঃপর তাহাদিগকে তাহাদের নিরর্থক আলোচনায় খেলিতে ছাড়িয়া দিন।
وهَذَا كِتَابٌ أَنْزَلْنَاهُ مُبَارَكٌ : এবং ইহাও এক বরকতময় কিতাব যাহা আমি নাযিল করিয়াছি।
مُصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ : যাহা উহার পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী।
ولِتُنْذِرَ أُمَّ الْقُرَى ومَنْ حَوْلَهَا : এবং যাহাতে আপনি ‘উম্মুল কুরা’ (মক্কা) ও উহার আশেপাশের লোকদিগকে সতর্ক করিতে পারেন।
والَّذِينَ يُؤْمِنُونَ بِالآخِرَةِ يُؤْمِنُونَ به : এবং যাহারা আখেরাতে বিশ্বাস করে তাহারা ইহার প্রতিও ঈমান আনে।
وَهُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ : এবং তাহারা তাহাদের নামাযের হিফাজত করে (যত্নসহকারে আদায় করে)।
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللهِ كَذِبًا : তাহার অপেক্ষা বড় জালেম কে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে?
أَوْ قَالَ أُوحِيَ إِلَيَّ ولَمْ يُوحَ إِلَيْهِ شَيْءٌ : অথবা বলে যে আমার প্রতি ওহী আসিয়াছে অথচ তাহার প্রতি কিছুই নাযিল হয় নাই।
وَمَنْ قَالَ سَأُنْزِلُ مِثْلَ مَا أَنْزَلَ اللهُ : এবং যে বলে আমি আল্লাহর নাযিল করা কিতাবের অনুরূপ নাযিল করিব।
ولَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ : এবং আপনি যদি দেখিতেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণার মধ্যে থাকিবে।
وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ : এবং ফেরেশতারা তাহাদের দিকে হাত বাড়াইয়া দিবে (প্রহার করিবার জন্য)।
(টিকাঃ ‘বাসিতু’ শব্দটি মূলে ছিল ‘বাসিতুনা’, সম্বন্ধ পদের কারণে ‘ন’ বিলুপ্ত হইয়াছে, অর্থ-সম্প্রসারণকারী।)
أَخْرِجُوا أَنْفُسَكُمُ : (তাহারা বলিবে) বাহির কর তোমাদের প্রাণ।
الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ : আজ তোমাদিগকে অবমাননাকর শাস্তি দেওয়া হইবে।
بِمَا كُنْتُمْ تَقُولُونَ عَلَى اللهِ غَيْرَ الْحَقِّ : যেহেতু তোমরা আল্লাহর নামে অন্যায় কথা বলিতে।
وكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ : এবং তোমরা তাঁহার আয়াতসমূহের প্রতি অহংকার প্রদর্শন করিতে।
ولقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ : এবং তোমরা আমার নিকট একাকী আসিয়াছ যেমন আমি তোমাদিগকে প্রথমবার সৃষ্টি করিয়াছিলাম।
وتَرَكْتُمْ مَا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ : এবং আমি তোমাদিগকে যাহা দিয়াছিলাম তাহা তোমরা পিছনে ফেলিয়া আসিয়াছ।
وَمَا نَرَى مَعَكُمْ شُفَعَاءَكُمُ : এবং আমি তোমাদের সেই সুপারিশকারীদিগকে দেখিতেছি না।
الَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَاءُ : যাহাদের সম্পর্কে তোমরা ধারণা করিতে যে তাহারা তোমাদের ব্যাপারে আল্লাহর অংশীদার।
لقَدْ تَقَطَّعَ بَيْنَكُمْ وضَلَّ عَنْكُمْ مَا كُنْتُمْ تَزْعُمُونَ : অবশ্যই তোমাদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন হইয়া গিয়াছে এবং তোমাদের সব দাবী হারাইয়া গিয়াছে।

রুকু-১২
إِنَّ اللهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوَى : নিশ্চয় আল্লাহ বীজ ও আঁটি বিদীর্ণকারী।
يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ : তিনি মৃত হইতে জীবিতকে বাহির করেন।
ومُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ : এবং তিনি জীবিত হইতে মৃতকে বাহির করেন।
ذَلِكُمُ اللهُ فَأَنَّى تُؤْفَكُونَ : তিনিই তো আল্লাহ, সুতরাং তোমরা বিভ্রান্ত হইয়া কোথায় চলিয়াছ?
فَالِقُ الإِصْبَاحِ : তিনি প্রভাত বিদীর্ণকারী।
وجَعَلَ اللَّيْلَ سَكَنًا : এবং তিনি রাতকে বানাইয়াছেন শান্তির আধার।
وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا : এবং সূর্য ও চন্দ্রকে বানাইয়াছেন সময়ের হিসাবের জন্য।
ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ : উহা পরাক্রমশালী ও সর্বজ্ঞের সুপরিমিত নির্ধারণ।
وهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ : তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য নক্ষত্ররাজি সৃষ্টি করিয়াছেন।
لِتَهْتَدُوا بهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ : যাহাতে তোমরা উহার দ্বারা স্থল ও সমুদ্রের অন্ধকারে পথ পাইতে পার।
قد فَصَّلْنَا الآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ : আমি জ্ঞানবান সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করিয়াছি।
وهُوَ الَّذِي أَنْشَأَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ : তিনিই সেই সত্তা যিনি তোমাদিগকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন।
فَمُسْتَقَرٌّ ومُسْتَوْدَعٌ : অতঃপর তোমাদের জন্য রহিয়াছে একটি অবস্থানস্থল ও একটি সংরক্ষণাগার।
قد فَصَّلْنَا الآيَاتِ لِقَوْمٍ يَفْقَهُونَ : আমি সমঝদার সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করিয়াছি।
وهُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً : তিনিই সেই সত্তা যিনি আকাশ হইতে পানি নাযিল করিয়াছেন।
فَأَخْرَجْنَا به نَبَاتَ كُلِّ شَيْءٍ : অতঃপর আমি উহার দ্বারা সব রকমের উদ্ভিদ উৎপাদন করিয়াছি।
فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا : অতঃপর আমি তাহা হইতে সবুজ লতাগুল্ম বাহির করিয়াছি।
نُخْرِجُ مِنْهُ حَبًّا مُتَرَاكِبًا : যাহা হইতে আমি ঘন সন্নিবিষ্ট শস্যদানা বাহির করি।
ومِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ : এবং খেজুর গাছের মোচার ঝুলা হইতে ফলের নিকটবর্তী গুচ্ছ বাহির করি।
وجَنَّاتٍ مِنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ : এবং আঙ্গুর, যয়তুন ও ডালিমের বাগানসমূহ।
مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ : যাহা একে অপরের সদৃশ ও বিসদৃশ।
انْظُرُوا إلَى ثَمَرِهِ إِذَا أَثْمَرَ ويَنْعِهِ : তোমরা উহার ফলের দিকে তাকাও যখন উহা ফলবতী হয় এবং উহার পরিপক্ক হওয়ার প্রতি লক্ষ্য কর।
إِنَّ فِي ذَلِكُمْ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ : নিশ্চয়ই মুমিন সম্প্রদায়ের জন্য ইহাতে নিদর্শন রহিয়াছে।
وجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِنَّ : এবং তাহারা জ্বিনদিগকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করিয়াছে।
وخَلَقَهُمْ وخَرَقُوا لَهُ بَنِينَ وَبَنَاتٍ بِغَيْرِ عِلْمٍ : অথচ তিনি তাহাদের সৃষ্টি করিয়াছেন এবং তাহারা না জানিয়া তাঁহার জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করিয়াছে।
سُبْحَانَهُ وتَعَالَى عَمَّا يَصِفُونَ : তিনি পরম পবিত্র এবং তাহারা যাহা বর্ণনা করে তাহা হইতে তিনি অনেক উর্দ্ধে।

রুকু-১৩
بَدِيعُ السَّمَاوَاتِ وَالأَرْضِ : তিনি আসমান ও যমীনের অভিনব স্রষ্টা।
أَنَّى يَكُونُ لَهُ وَلَدٌ ولَمْ تَكُنْ لَهُ صَاحِبَةٌ : তাঁহার সন্তান হইবে কি করিয়া অথচ তাঁহার কোন সঙ্গিনী নাই?
وخَلَقَ كُلَّ شَيْءٍ وهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ : তিনি সব কিছু সৃষ্টি করিয়াছেন এবং তিনি সব বিষয়ে পরিজ্ঞাত।
ذَلِكُمُ اللهُ رَبُّكُمْ لَا إِلَهَ إلا هُوَ : তিনিই আল্লাহ তোমাদের প্রতিপালক, তিনি ছাড়া আর কোন উপাস্য নাই।
خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ : তিনি সব কিছুর স্রষ্টা, সুতরাং তোমরা তাঁহারই ইবাদত কর।
وهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ : এবং তিনি সব কিছুর কার্যনির্বাহক বা তত্ত্বাবধায়ক।
لا تُدْرِكُهُ الأَبْصَارُ وهُوَ يُدْرِكُ الأَبْصَارَ : কোন চক্ষু তাঁহাকে দেখিতে পায় না (নাগালে পায় না) অথচ তিনি সকল চক্ষুকে দেখিতে পান।
وهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ : এবং তিনি সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ।
قد جَاءَكُمْ بَصَائِرُ مِنْ رَبِّكُمْ : তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট বহু চাক্ষুষ প্রমাণ আসিয়াছে।
فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِ : অতঃপর যে ব্যক্তি তাহা দেখিবে সে নিজেরই মঙ্গল করিবে।
وَمَنْ عَمِيَ فَعَلَيْهَا : এবং যে অন্ধ সাজিবে তাহার ফল তাহাকেই ভোগ করিতে হইবে।
وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظٍ : আমি তোমাদের উপর দারোগা বা পাহারাদার নহেন।
وكَذَلِكَ نُصَرِّفُ الآيَاتِ : এভাবেই আমি আয়াতসমূহ ঘুরিয়া ফিরিয়া বর্ণনা করি।
ولِيَقُولُوا دَرَسْتَ : যাহাতে তাহারা বলে যে, আপনি শিক্ষা দিয়াছেন (পড়িয়া শিখিয়াছেন)।
ولِنُبَيِّنَهُ لِقَوْمٍ يَعْلَمُونَ : এবং যাহাতে আমি জ্ঞানবান সম্প্রদায়ের জন্য উহা স্পষ্ট করিয়া দেই।
اتَّبِعْ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ رَبِّكَ : আপনার প্রতিপালকের পক্ষ হইতে আপনার প্রতি যাহা ওহী আসিয়াছে তাহারই অনুসরণ করুন।
لَا إِلَهَ إلا هُوَ وأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ : তিনি ছাড়া আর কোন উপাস্য নাই এবং আপনি মুশরিকদের উপেক্ষা করুন।
ولَوْ شَاءَ اللهُ مَا أَشْرَكُوا : এবং আল্লাহ ইচ্ছা করিলে তাহারা শিরক করিত না।
وَمَا جَعَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا : আমি আপনাকে তাহাদের উপর রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করি নাই।
وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ : এবং আপনি তাহাদের কার্যনির্বাহক নহেন।
ولا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللهِ : যাহারা আল্লাহ ছাড়া অন্য কাহাকে ডাকে তোমরা তাহাদের গালি দিও না।
فَيَسُبُّوا اللهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ : তবে তাহারা অজ্ঞানতাবশতঃ শত্রুতা করিয়া আল্লাহকে গালি দিবে।
كَذَلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ : এভাবেই আমি প্রত্যেক জাতির নিকট তাহাদের কাজকে শোভনীয় করিয়া দিয়াছি।
ثم إلَى رَبِّهِمْ مَرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ : অতঃপর তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের প্রত্যাবর্তন হইবে, তখন তিনি তাহাদিগকে তাহাদের কৃতকর্ম সম্পর্কে জানাইয়া দিবেন।
وأَقْسَمُوا بِاللهِ جَهْدَ أَيْمَانِهِمْ : তাহারা আল্লাহর নামে অত্যন্ত সুদৃঢ় শপথ করিয়া বলে।
لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بهَا : যদি তাহাদের নিকট কোন নিদর্শন আসিত তবে অবশ্যই তাহারা উহার উপর ঈমান আনিত।
قُلْ إِنَّمَا الآيَاتُ عِنْدَ اللهِ : বলুন, নিদর্শনসমূহ তো কেবল আল্লাহরই নিকট।
وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لا يُؤْمِنُونَ : তোমাদিগকে কে বুঝাইবে যে যখন উহা আসিবে তখনও তাহারা ঈমান আনিবে না?
ونُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وأَبْصَارَهُمْ : আমি তাহাদের অন্তর ও চক্ষুকে ফিরাইয়া দিব।
كَمَا لَمْ يُؤْمِنُوا به أَوَّلَ مَرَّةٍ : যেমন তাহারা প্রথমবার উহার উপর ঈমান আনে নাই।
ونَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ : এবং আমি তাহাদিগকে তাহাদের অবাধ্যতার মধ্যে বিভ্রান্ত হইয়া ঘুরিয়া বেড়াইতে ছাড়িয়া দিব।

রুকু-১৪
ولَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ : এবং আমি যদি তাহাদের নিকট ফেরেশতা নাযিল করিতাম।
وكلَّمَهُمُ الْمَوْتَى : এবং মৃতরা যদি তাহাদের সহিত কথা বলিত।
وحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا : এবং আমি যদি সব কিছু তাহাদের সামনে সমবেত করিতাম।
مَا كَانُوا لِيُؤْمِنُوا إلا أَنْ يَشَاءَ اللهُ : তবুও তাহারা ঈমান আনিত না আল্লাহ ইচ্ছা না করিলে।
ولكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ : কিন্তু তাহাদের অধিকাংশই জাহেল বা মূর্খ।
وكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا : এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য শত্রু নিযুক্ত করিয়াছি।
شَيَاطِينَ الإِنْسِ وَالْجِنِّ : মানুষ ও জ্বিন শয়তানদের মধ্য হইতে।
يُوحِي بَعْضُهُمْ إلَى بَعْضٍ : যাহাদের একে অপরকে প্ররোচনা দেয়।
زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا : চাকচিক্যময় প্রতারণামূলক কথা দিয়া।
ولَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ : যদি আপনার প্রতিপালক চাহিতেন তবে তাহারা এরূপ করিত না।
فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ : সুতরাং আপনি তাহাদিগকে ও তাহাদের মিথ্যা রচনাকে ছাড়িয়া দিন।
ولِتَصْغَى إِلَيْهِ أَفْئِدَةُ الَّذِينَ لا يُؤْمِنُونَ بِالآخِرَةِ : যাহাতে আখেরাতে অবিশ্বাসীদের অন্তর উহার দিকে আকৃষ্ট হয়।
ولِيَرْضَوْهُ ولِيَقْتَرِفُوا مَا هُمْ مُقْتَرِفُونَ : এবং যাহাতে তাহারা উহা পছন্দ করে এবং তাহারা যে অপকর্ম করে তাহা যেন করিতে থাকে।
أَفَغَيْرَ اللهِ أَبْتَغِي حَكَمًا : আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন ফয়সালাকারী তালাশ করিব?
وهُوَ الَّذِي أَنْزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا : অথচ তিনিই তোমাদের প্রতি এই কিতাব বিশদভাবে নাযিল করিয়াছেন।
والَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ : যাহাদিগকে আমি কিতাব দিয়াছি তাহারা জানে যে উহা আপনার প্রতিপালকের পক্ষ হইতে সত্যসহ নাযিল করা হইয়াছে।
فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ : সুতরাং আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইবেন না।
وتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا : এবং আপনার প্রতিপালকের কথা সত্য ও ন্যায়ের দিক দিয়া পূর্ণ।
لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وهُوَ السَّمِيعُ الْعَلِيمُ : তাঁহার বাণীর কোন পরিবর্তনকারী নাই এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللهِ : এবং আপনি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানেন তবে তাহারা আপনাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিয়া দিবে।
إِنْ يَتَّبِعُونَ إلا الظَّنَّ وَإِنْ هُمْ إلا يَخْرُصُونَ : তাহারা তো কেবল ধারণার অনুসরণ করে এবং তাহারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে।
إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ مَنْ يَضِلُّ عَنْ سَبِيلِهِ : নিশ্চয় আপনার প্রতিপালক অধিক জানেন কে তাঁহার পথ হইতে বিচ্যুত হইয়াছে।
وهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ : এবং তিনি হেদায়াতপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক অবগত।

(রুকু ১৫ হইতে রুকু ২০ পর্যন্ত অবশিষ্টাংশ কিতাবের মূল পাঠ হইতে অধ্যয়নযোগ্য।)

রুকু-২০
وهُوَ الَّذِي جَعَلَكُمْ خَلَائِفَ الأَرْضِ : তিনিই সেই সত্তা যিনি তোমাদিগকে পৃথিবীতে প্রতিনিধি বানাইয়াছেন।
ورَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ : এবং তোমাদের একজনকে অন্যজনের উপর মর্যাদায় উন্নীত করিয়াছেন।
لِيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ : যাহাতে তিনি তোমাদিগকে যাহা দিয়াছেন তাহার মাধ্যমে তোমাদিগকে পরীক্ষা করিতে পারেন।
إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ : নিশ্চয় আপনার প্রতিপালক দ্রুত শাস্তি দানকারী।
وإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ : এবং তিনি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু।

📘 লুগাতুল কোরআন 📄 ৭. সূরা আল আ'রাফ

📄 ৭. সূরা আল আ'রাফ


৭. সূরা আল আ'রাফ
মক্কী সূরা, রুকু ২৪

রুকু-১
لا يَكُنْ فِي صَدْرِكَ حَرَجٌ : আপনার মনে যেন কোন সংকীর্ণতা বা কষ্ট না থাকে।
لِتُنْذِرَ به : যাহাতে আপনি উহার দ্বারা সতর্ক করিতে পারেন।
وذِكْرَى لِلْمُؤْمِنِينَ : এবং মুমিনদের জন্য উপদেশ।
اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ : তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে যাহা নাযিল হইয়াছে তাহার অনুসরণ কর।
ولا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ : এবং আল্লাহ ছাড়া অন্য অভিভাবকদের অনুসরণ করিও না।
قَلِيلًا مَا تَذَكَّرُونَ : তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ কর।
وكَمْ مِنْ قَرْيَةٍ أَهْلَكْنَاهَا : এবং আমি কত জনপদ ধ্বংস করিয়াছি।
فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا : অতঃপর তাহাদের নিকট আমার আযাব আসিয়াছে রাতে।
أَوْ هُمْ قَائِلُونَ : অথবা যখন তাহারা দুপুরে বিশ্রামরত ছিল।
فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءَهُمْ بَأْسُنَا : আমার আযাব যখন তাহাদের নিকট আসিল তখন তাহাদের আর কোন কথা ছিল না।
إلا أَنْ قَالُوا إِنَّا كُنَّا ظَالِمِينَ : কেবল এই কথা বলা ছাড়া যে, নিশ্চয়ই আমরা জালেম ছিলাম।
فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ : সুতরাং যাহাদের নিকট রাসূল পাঠানো হইয়াছিল আমি তাহাদিগকে অবশ্যই প্রশ্ন করিব।
ولَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ : এবং আমি রাসূলগণকেও অবশ্যই প্রশ্ন করিব।
فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ : অতঃপর আমি জ্ঞানের সহিত তাহাদের নিকট পূর্ণ বিবরণ পেশ করিব।
وَمَا كُنَّا غَائِبِينَ : এবং আমি অনুপস্থিত ছিলাম না।
وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ : সেদিন কাজের ওজন বা পরিমাপ করা সত্য।
فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولئِكَ هُمُ الْمُفْلِحُونَ : অতঃপর যাহাদের আমলের পাল্লা ভারী হইবে তাহারাই সফলকাম হইবে।
وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ : এবং যাহাদের আমলের পাল্লা হালকা হইবে।
فَأُولئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ : তাহারাই সেই লোক যাহারা নিজেদের ক্ষতি করিয়াছে।
بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ : যেহেতু তাহারা আমার আয়াতসমূহের প্রতি জুলুম (অস্বীকার) করিত।
ولقَدْ مَكَّنَّاكُمْ فِي الأَرْضِ : আমি তোমাদিগকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করিয়াছি।
وجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ : এবং তোমাদের জন্য সেখানে জীবনোপকরণ দিয়াছি।
قَلِيلًا مَا تَشْكُرُونَ : তোমরা খুব সামান্যই শোকর আদায় কর।

রুকু-২
ولقَدْ خَلَقْنَاكُمْ ثم صَوَّرْنَاكُمْ : আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি, অতঃপর তোমাদের আকৃতি গঠন করিয়াছি।
ثم قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لآدم : অতঃপর আমি ফেরেশতাগণকে বলিলাম, আদমকে সেজদা কর।
فَسَجَدُوا إلا إِبْلِيسَ : তখন ইবলীস ছাড়া সবাই সেজদা করিল।
لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ : সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না।
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ : আল্লাহ বলিলেন, আমি যখন তোমাকে নির্দেশ দিয়াছি তখন কিসে তোমাকে সেজদা করিতে বাধা দিল?
قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ : সে বলিল, আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ।
خَلَقْتَنِي مِنْ نَارٍ وخَلَقْتَهُ مِنْ طِينٍ : আপনি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছেন এবং তাহাকে সৃষ্টি করিয়াছেন মাটি হইতে।
قَالَ فَاهْبِطْ مِنْهَا : আল্লাহ বলিলেন, তুমি এখান হইতে (জান্নাত হইতে) নামিয়া যাও।
فَمَا يَكُونُ لَكَ أَنْ تَتَكَبَّرَ فِيهَا : এখানে তোমার অহংকার করিবার কোন সুযোগ নাই।
فَاخْرُجْ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ : সুতরাং বাহির হইয়া যাও, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।
قَالَ أَنْظِرْنِي إلَى يَوْمِ يُبْعَثُونَ : সে বলিল, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষ পুনরুত্থিত হইবে।
قَالَ إِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ : আল্লাহ বলিলেন, তোমাকে অবকাশ দেওয়া হইল।
قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي : সে বলিল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করিলেন।
لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ : তাই আমি তাহাদের জন্য আপনার সরল পথে ওৎ পাতিয়া বসিয়া থাকিব।
ثم لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ : অতঃপর আমি তাহাদের সামনে ও পিছন হইতে আসিব।
وعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ : এবং তাহাদের ডান দিক ও বাম দিক হইতে।
ولا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ : এবং আপনি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবেন না।
قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُومًا مَدْحُورًا : আল্লাহ বলিলেন, তুমি এখান হইতে লাঞ্ছিত ও বিতাড়িত অবস্থায় বাহির হইয়া যাও।
لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنْكُمْ أَجْمَعِينَ : তাহাদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে, আমি তোমাদের সকলকে দিয়াই জাহান্নাম পূর্ণ করিব।
ويَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ : এবং হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর।
فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا : অতঃপর যেখান হইতে ইচ্ছা তোমরা আহার কর।
ولا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ : এবং এই গাছের নিকটবর্তী হইও না।
فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ : তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হইবে।
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ : অতঃপর শয়তান তাহাদের মনে কুমন্ত্রণা দিল।
لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِنْ سَوْآتِهِمَا : যাহাতে তাহাদের নিকট তাহাদের লজ্জাস্থান প্রকাশ করিয়া দেয় যাহা গোপন রাখা হইয়াছিল।
وقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ : এবং সে বলিল, তোমাদের প্রতিপালক তোমাদের এই গাছ হইতে নিষেধ করিয়াছেন এইজন্য।
إلا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ : যাহাতে তোমরা ফেরেশতা হইয়া যাও অথবা চিরস্থায়ী হও।
وقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ : এবং সে তাহাদের নিকট কসম করিয়া বলিল যে, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী।
فَدَلَّاهُمَا بِغُرُورٍ : অতঃপর সে ধোঁকা দিয়া তাহাদিগকে অধঃপতিত করিল।
فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا : অতঃপর যখন তাহারা সেই গাছের স্বাদ গ্রহণ করিল তখন তাহাদের লজ্জাস্থানসমূহ প্রকাশ হইয়া পড়িল।
وطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ : এবং তাহারা জান্নাতের পাতা দিয়া নিজেদের আবৃত করিতে লাগিল।
ونَدَاهُمَا رَبُّهُمَا : এবং তাহাদের প্রতিপালক তাহাদিগকে ডাকিয়া বলিলেন।
أَلَمْ أَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ : আমি কি তোমাদিগকে এই গাছ হইতে নিষেধ করি নাই?
وأَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ : এবং আমি কি তোমাদিগকে বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু?
قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا : তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের উপর জুলুম করিয়াছি।
وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وتَرْحَمْنَا : যদি আপনি আমাদিগকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন।
لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ : তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব।
قَالَ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ : আল্লাহ বলিলেন, তোমরা নামিয়া যাও, তোমরা একে অপরের শত্রু।
وَلَكُمْ فِي الأَرْضِ مُسْتَقَرٌّ ومَتَاعٌ إِلَى حِينٍ : এবং যমীনে তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঠিকানা ও জীবনোপকরণ রহিয়াছে।
قَالَ فِيهَا تَحْيَوْنَ وفِيهَا تَمُوتُونَ ومِنْهَا تُخْرَجُونَ : আল্লাহ বলিলেন, সেখানেই তোমরা জীবন যাপন করিবে, সেখানেই তোমাদের মৃত্যু হইবে এবং সেখান হইতেই তোমাদিগকে বাহির করা হইবে।

রুকু-৩
يا بَنِي آدَمَ قد أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ : হে আদম সন্তান! আমি তোমাদের লজ্জাস্থানসমূহ আবৃত করিবার জন্য পোশাক দিয়াছি।
ورِيشًا ولِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ : এবং সাজসজ্জার উপকরণও দিয়াছি, তবে তাকওয়ার পোশাকই সর্বোত্তম।
ذَلِكَ مِنْ آيَاتِ اللهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ : উহা আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত যাহাতে তাহারা উপদেশ গ্রহণ করে।
يا بَنِي آدَمَ لا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ : হে আদম সন্তান! শয়তান যেন তোমাদিগকে বিভ্রান্ত না করে।
كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ : যেভাবে সে তোমাদের পিতা-মাতাকে জান্নাত হইতে বহিষ্কার করিয়াছিল।
يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا : সে তাহাদের পোশাক খুলিয়া দিয়াছিল যাহাতে তাহাদের লজ্জাস্থানসমূহ তাহাদের দেখাইতে পারে।
إِنَّهُ يَرَاكُمْ هُوَ وقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ : সে ও তাহার দল তোমাদিগকে এমনভাবে দেখে যে তোমরা তাহাদিগকে দেখিতে পাও না।
إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لا يُؤْمِنُونَ : নিশ্চয়ই আমি শয়তানদিগকে তাহাদের অভিভাবক বানাইয়া দিয়াছি যাহারা ঈমান আনে না।
وَإِذَا فَعَلُوا فَاحِشَةً : এবং তাহারা যখন কোন অশ্লীল কাজ করে।
قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا : তাহারা বলে, আমরা আমাদের পিতৃপুরুষদিগকে এই পথেই পাইয়াছি।
واللهُ أَمَرَنَا بهَا : এবং আল্লাহ আমাদিগকে এই নির্দেশ দিয়াছেন।
قُلْ إِنَّ اللهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ : বলুন, আল্লাহ কখনো অশ্লীল কাজের নির্দেশ দেন না।
أَتَقُولُونَ عَلَى اللهِ مَا لَا تَعْلَمُونَ : তোমরা কি আল্লাহর নামে এমন কথা বলিতেছ যাহা তোমরা জান না?
قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ : বলুন, আমার প্রতিপালক ইনসাফের নির্দেশ দিয়াছেন।
وأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ : এবং প্রত্যেক নামাযের সময় তোমাদের লক্ষ্য আল্লাহর দিকে স্থির রাখ।
وادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ : এবং তাঁহারই অনুগত হইয়া কেবল তাঁহাকেই ডাক।
كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ : যেভাবে তিনি তোমাদিগকে প্রথমবার সৃষ্টি করিয়াছেন সেভাবেই তোমরা পুনরায় তাঁহার নিকট ফিরিয়া যাইবে।
فَرِيقًا هَدَى وفَرِيقًا حَقَّ عَلَيْهِمُ الضَّلَالَةُ : এক দলকে তিনি পথ দেখাইয়াছেন এবং এক দলের উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হইয়াছে।
إِنَّهُمُ اتَّخَذُوا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ اللهِ : নিশ্চয়ই তাহারা আল্লাহকে ছাড়িয়া শয়তানদিগকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে।
ويَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ : অথচ তাহারা ধারণা করে যে তাহারা সঠিক পথেই আছে।

রুকু-৪
يا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ : হে আদম সন্তান! তোমরা প্রত্যেক নামাযের সময় তোমাদের সুন্দর পোশাক পরিধান কর।
وكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا : এবং খাও ও পান কর কিন্তু অপব্যয় করিও না।
إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ : নিশ্চয় তিনি অপব্যয়কারীদের পছন্দ করেন না।
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ : বলুন, আল্লাহর দেওয়া সেই সাজসজ্জার জিনিস কে হারাম করিয়াছে যাহা তিনি তাঁহার বান্দাদের জন্য বাহির করিয়াছেন?
وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ : এবং পবিত্র রিযিকসমূহকে (কে হারাম করিয়াছে)?
قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ : বলুন, এইগুলি পার্থিব জীবনে মুমিনদের জন্য এবং কিয়ামতের দিন তো কেবল তাহাদের জন্যই হইবে।
كَذَلِكَ نُفَصِّلُ الآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ : এভাবেই আমি আয়াতসমূহ জ্ঞানবান সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করি।
قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ : বলুন, আমার প্রতিপালক তো কেবল প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করিয়াছেন।
والإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ : এবং গোনাহ ও অনধিকার সীমালংঘনকে।
وأَنْ تُشْرِكُوا بِاللهِ مَا لَمْ يُنَزِّلْ به سُلْطَانًا : এবং আল্লাহর সহিত এমন কিছুকে শরীক করাকে যাহার কোন দলীল তিনি নাযিল করেন নাই।
وأَنْ تَقُولُوا عَلَى اللهِ مَا لَا تَعْلَمُونَ : এবং আল্লাহর নামে এমন কথা বলাকে যাহা তোমরা জান না।
ولِكُلِّ أُمَّةٍ أَجَلٌ : প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময় রহিয়াছে।
فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً : যখন তাহাদের সেই সময় আসিয়া পড়ে তখন তাহারা এক মুহূর্তও দেরি করিতে পারে না।
ولا يَسْتَقْدِمُونَ : এবং আগেও আসিতে পারে না।
يا بَنِي آدَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِنْكُمْ : হে আদম সন্তান! যদি তোমাদের নিকট তোমাদের মধ্য হইতেই কোন রাসূল আসেন।
يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي : যিনি তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করিবেন।
فَمَنِ اتَّقَى وأَصْلَحَ : অতঃপর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করিবে এবং নিজেকে সংশোধন করিবে।
فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ : তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না।
والَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا : আর যাহারা আমার আয়াতসমূহ অস্বীকার করিয়াছে এবং উহার প্রতি অহংকার প্রদর্শন করিয়াছে।
أُولئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ : তাহারাই জাহান্নামবাসী এবং সেখানে তাহারা চিরকাল থাকিবে।

(রুকু ৫ হইতে রুকু ২৪ পর্যন্ত অবশিষ্টাংশ কিতাবের মূল পাঠ অনুসরণ করিয়া শিখিয়া লওয়া বাঞ্ছনীয়।)

রুকু-২৪
قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا : বলুন, আমি আমার নিজের কোন উপকার বা ক্ষতির মালিক নহেন।
إلا مَا شَاءَ اللهُ : আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ছাড়া।
ولَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ : এবং আমি যদি গায়ব বা অদৃশ্যের খবর জানিতাম।
لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ : তবে আমি অবশ্যই অনেক কল্যাণ জমা করিতাম।
وَمَا مَسَّنِيَ السُّوءُ : এবং আমাকে কোন কষ্ট স্পর্শ করিত না।
إِنْ أَنَا إلا نَذِيرٌ وبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ : আমি তো কেবল মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আর কিছুই নহেন।
وهُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ : তিনিই সেই সত্তা যিনি তোমাদিগকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন।
وجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا : এবং তাঁহার মধ্য হইতেই তাঁহার সঙ্গিনীকে বানাইয়াছেন যাহাতে তিনি তাঁহার নিকট শান্তি পান।
فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا : অতঃপর যখন পুরুষ স্ত্রীর সহিত মিলিত হইল তখন সে এক লঘু গর্ভ ধারণ করিল।
فَمَرَّتْ به فَلَمَّا أَثْقَلَتْ : এবং সে তাহা বহন করিয়া চলিল, অতঃপর যখন সে ভারাক্রান্ত হইল।
دَعَوَا اللهَ رَبَّهُمَا : তখন তাহারা উভয়ে তাহাদের প্রতিপালক আল্লাহর নিকট দোয়া করিল।
لَئِنْ آتَيْتَنَا صَالِحًا لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ : আপনি যদি আমাদিগকে একটি সুস্থ ও নেক সন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব।

📘 লুগাতুল কোরআন 📄 ৮. সূরা আল আনফাল

📄 ৮. সূরা আল আনফাল


৮. সূরা আল আনফাল
মাদানিয়া, রুকু ১০

রুকু-১
يَسْأَلُونَكَ عَنِ الأَنْفَالِ : তাহারা আপনাকে ‘আনফাল’ (যুদ্ধলব্ধ সম্পদ) সম্পর্কে প্রশ্ন করে।
قُلِ الأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ : বলুন, আনফাল আল্লাহর ও তাঁহার রাসূলের জন্য।
فَاتَّقُوا اللهَ وأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ : সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের পারস্পরিক সম্পর্ক ঠিক কর।
وأَطِيعُوا اللهَ وَالرَّسُولَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ : এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য কর যদি তোমরা মুমিন হও।
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللهُ وَجِلَتْ قُلُوبُهُمْ : মুমিন তো তাহারাই আল্লাহর নাম স্মরণে যাহাদের অন্তর কাঁপিয়া ওঠে।
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا : এবং যখন তাহাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তাহাদের ঈমান বৃদ্ধি পায়।
وعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ : এবং তাহারা কেবল তাহাদের প্রতিপালকের উপরই ভরসা করে।
الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ : যাহারা নামায কায়েম করে এবং আমার দেওয়া রিযিক হইতে ব্যয় করে।
أُولئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا : তাহারাই প্রকৃত মুমিন।
لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ : তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য রহিয়াছে উচ্চ মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রিযিক।
كَما أَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَيْتِكَ بِالْحَقِّ : যেমন আপনার প্রতিপালক আপনাকে সত্যসহ আপনার ঘর হইতে বাহির করিয়াছিলেন।
وَإِنَّ فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ لَكَارِهُونَ : অথচ মুমিনদের একদল তাহা অপছন্দ করিতেছিল।
يُجَادِلُونَكَ فِي الْحَقِّ بَعْدَ مَا تَبَيَّنَ : সত্য প্রকাশিত হওয়ার পরও তাহারা আপনার সহিত বিতর্ক করিতেছিল।
كَأَنَّمَا يُسَاقُونَ إلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُونَ : মনে হইতেছিল যেন তাহারা চোখের সামনেই মৃত্যুর দিকে চালিত হইতেছে।
وَإِذْ يَعِدُكُمُ اللهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ : এবং যখন আল্লাহ তোমাদিগকে দুই দলের একটির (বিজয়ের) ওয়াদা দিয়াছিলেন।
وتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ : এবং তোমরা চাহিতেছিলে যে নিরস্ত্র দলটিই তোমাদের হস্তগত হউক।
ويُرِيدُ اللهُ أَنْ يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ : অথচ আল্লাহ চাহিতেছিলেন তাঁহার নির্দেশের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করিতে।
ويَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ : এবং কাফেরদের মূল শিকড় কাটিয়া দিতে।
لِيُحِقَّ الْحَقَّ ويُبْطِلَ الْبَاطِلَ : যাহাতে তিনি সত্যকে সত্য এবং বাতিলকে বাতিল প্রমাণ করিতে পারেন।
ولَوْ كَرِهَ الْمُجْرِمُونَ : যদিও অপরাধীরা তাহা অপছন্দ করে।
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ : যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিতেছিলে, অতঃপর তিনি তোমাদের ডাকে সাড়া দিলেন।
أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ : নিশ্চয় আমি তোমাদিগকে এক হাজার ফেরেশতা দিয়া সাহায্য করিব যাহারা একের পর এক আসিবে।
وَمَا جَعَلَهُ اللهُ إلا بُشْرَى : এবং আল্লাহ ইহা কেবল সুসংবাদ হিসাবেই করিয়াছিলেন।
ولِتَطْمَئِنَّ به قُلُوبُكُمْ : এবং যাহাতে তোমাদের অন্তর আশ্বস্ত হয়।
وَمَا النَّصْرُ إلا مِنْ عِنْدِ اللهِ : আর সাহায্য তো কেবল আল্লাহর পক্ষ হইতেই আইসে।
إِنَّ اللهَ عَزِيزٌ حَكِيمٌ : নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।

রুকু-২
إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ : যখন তিনি তোমাদেরকে প্রশান্তির জন্য তন্দ্রা বা ঘুমে আচ্ছন্ন করিয়াছিলেন।
ويُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً : এবং তিনি তোমাদের উপর আকাশ হইতে পানি নাযিল করিয়াছিলেন।
لِيُطَهِّرَكُمْ به : যাহাতে তিনি তোমাদিগকে উহার দ্বারা পবিত্র করেন।
ويُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ : এবং তোমাদের হইতে শয়তানের অপবিত্রতা বা কুমন্ত্রণা দূর করেন।
ولِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ : এবং যাহাতে তোমাদের অন্তরকে দৃঢ় করেন।
ويُثَبِّتَ به الأَقْدَامَ : এবং উহার দ্বারা তোমাদের কদম বা পা সুদৃঢ় করেন।
إِذْ يُوحِي رَبُّكَ إلَى الْمَلَائِكَةِ : যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওহী পাঠাইলেন।
أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا : নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা মুমিনদের সাহস যোগাও (সুদৃঢ় রাখ)।
سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ : শীঘ্রই আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করিব।
فَاضْرِبُوا فَوْقَ الأَعْنَاقِ : সুতরাং তোমরা তাহাদের গর্দানের উপরে আঘাত কর।
واضْرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ : এবং তাহাদের প্রত্যেক জোড় বা আঙ্গুলের মাথায় আঘাত কর।
ذَلِكَ بِأَنَّهُمْ شَاقُّوا اللهَ وَرَسُولَهُ : ইহা এইজন্য যে তাহারা আল্লাহ ও তাঁহার রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছে।
وَمَنْ يُشَاقِقِ اللهَ وَرَسُولَهُ : এবং যে আল্লাহ ও তাঁহার রাসূলের বিরুদ্ধাচরণ করিবে।
فإِنَّ اللهَ شَدِيدُ الْعِقَابِ : তবে নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা।
ذَلِكُمْ فَذُوقُوهُ : ইহাই তোমাদের শাস্তি, সুতরাং উহার স্বাদ গ্রহণ কর।
وأَنَّ لِلْكَافِرِينَ عَذَابَ النَّارِ : এবং কাফেরদের জন্য জাহান্নামের আগুন রহিয়াছে।
يا أيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا زَحْفًا : হে মুমিনগণ! যখন তোমরা যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবিলা করিবে।
فَلَا تُوَلُّوهُمُ الأَدْبَارَ : তখন তোমরা তাহাদের নিকট হইতে পৃষ্ঠ প্রদর্শন করিও না (পিছু হটিও না)।
وَمَنْ يُوَلِّهِمْ يَوْمَئِذٍ دُبُرَهُ : এবং সেদিন যে ব্যক্তি তাহাদের নিকট হইতে পিছন ফিরিবে।
إلا مُتَحَرِّفًا لِقِتَالٍ أَوْ مُتَحَيِّزًا إلَى فِئَةٍ : যুদ্ধের কৌশল হিসাবে অথবা নিজ দলে স্থান লইবার জন্য ছাড়া।
فَقَدْ بَاءَ بِغَضَبٍ مِنَ اللهِ : সে অবশ্যই আল্লাহর ক্রোধের শিকার হইল।
ومَأْوَاهُ جَهَنَّمُ وبِئْسَ الْمَصِيرُ : এবং তাহার ঠিকানা জাহান্নাম, আর উহা কতই না মন্দ গন্তব্যস্থল।
فَلَمْ تَقْتُلُوهُمْ ولكِنَّ اللهَ قَتَلَهُمْ : তোমরা তাহাদিগকে হত্যা কর নাই বরং আল্লাহই তাহাদিগকে হত্যা করিয়াছেন।
وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ ولكِنَّ اللهَ رَمَى : আপনি যখন নিক্ষেপ করিয়াছিলেন তখন আপনি নিক্ষেপ করেন নাই বরং আল্লাহই নিক্ষেপ করিয়াছিলেন।
ولِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا : যাহাতে তিনি মুমিনদের উত্তম পরীক্ষার মাধ্যমে ভূষিত করিতে পারেন।
إِنَّ اللهَ سَمِيعٌ عَلِيمٌ : নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
ذَلِكُمْ وأَنَّ اللهَ مُوهِنُ كَيْدِ الْكَافِرِينَ : ইহাই (আল্লাহর বিধান), আর নিশ্চয় আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র নস্যাৎ করিয়া থাকেন।
إْن تَسْتَفْتِحُوا فَقَدْ جَاءَكُمُ الْفَتْحُ : যদি তোমরা ফয়সালা চাও তবে ফয়সালা তো তোমাদের সামনে আসিয়াই গিয়াছে।
وَإِنْ تَنْتَهُوا فَهُوَ خَيْرٌ لَكُمْ : এবং যদি তোমরা বিরত হও তবে উহা তোমাদের জন্যই কল্যাণকর।
وَإِنْ تَعُودُوا نَعُدْ : আর যদি তোমরা পুনরায় তাহাই কর তবে আমি পুনরায় তোমাদিগকে শাস্তি দিব।
ولن تُغْنِيَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْئًا ولَوْ كَثُرَتْ : এবং তোমাদের দল তোমাদের কোন উপকারে আসিবে না যদিও উহা সংখ্যায় বেশি হয়।
وأَنَّ اللهَ مَعَ الْمُؤْمِنِينَ : এবং নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে আছেন।

রুকু-৩
يا أيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللهَ وَرَسُولَهُ : হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও তাঁহার রাসূলের আনুগত্য কর।
ولا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ : এবং তোমরা তাঁহার নিকট হইতে মুখ ফিরাইয়া লইও না যখন তোমরা শুনিতেছ।
ولا تَكُونُوا كَالَّذِينَ قَالُوا سَمِعْنَا وَهُمْ لا يَسْمَعُونَ : এবং তোমরা ঐ সব লোকের ন্যায় হইও না যাহারা বলে আমরা শুনিলাম অথচ তাহারা শোনে না।
إِنَّ شَرَّ الدَّوَابِّ عِنْدَ اللهِ الصُّمُّ الْبُكْمُ : নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব হইল ঐ সব বধির ও বোবা লোক।
الَّذِينَ لا يَعْقِلُونَ : যাহারা কিছুই বুঝে না।
ولَوْ عَلِمَ اللهُ فِيهِمْ خَيْرًا لَأَسْمَعَهُمْ : এবং আল্লাহ যদি তাহাদের মধ্যে কোন কল্যাণ জানিতেন তবে অবশ্যই তাহাদিগকে শুনাইতেন।
ولَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ : আর যদি তাহাদিগকে শুনাইতেন তবুও তাহারা বিমুখ হইয়া ফিরিয়া যাইত।
يا أيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ : হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও।
إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ : যখন তিনি তোমাদিগকে এমন কিছুর দিকে ডাকেন যাহা তোমাদিগকে জীবন দান করে।
واعْلَمُوا أَنَّ اللهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ : এবং জানিয়া রাখ যে আল্লাহ মানুষ ও তাহার অন্তরের মধ্যস্থলে অন্তরায় হইয়া থাকেন।
وأَنَّهُ إلَيْهِ تُحْشَرُونَ : এবং নিশ্চয়ই তাঁহারই নিকট তোমাদিগকে সমবেত করা হইবে।
وَاتَّقُوا فِتْنَةً لا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً : এবং তোমরা সেই ফেতনা বা আযাবকে ভয় কর যাহা কেবল জালেমদের উপরই আপতিত হইবে না (বরং ব্যাপক হইবে)।
واعْلَمُوا أَنَّ اللهَ شَدِيدُ الْعِقَابِ : এবং জানিয়া রাখ যে আল্লাহ কঠোর শাস্তিদাতা।
واذْكُرُوا إِذْ أَنْتُمْ قَلِيلٌ مُسْتَضْعَفُونَ فِي الأَرْضِ : এবং স্মরণ কর যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে এবং যমীনে দুর্বল মনে করা হইত।
تَخَافُونَ أَنْ يَتَخَطَّفَكُمُ النَّاسُ : তোমরা ভয় পাইতে যে লোকেরা তোমাদিগকে ছোঁ মারিয়া লইয়া যাইবে (আক্রমণ করিবে)।
فَآوَاكُمْ وأَيَّدَكُمْ بِنَصْرِهِ : অতঃপর তিনি তোমাদিগকে আশ্রয় দিলেন এবং স্বীয় সাহায্যের মাধ্যমে শক্তিশালী করিলেন।
ورَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ : এবং তোমাদিগকে পবিত্র রিযিক দান করিলেন যাহাতে তোমরা শোকর আদায় কর।
يا أيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَخُونُوا اللهَ وَالرَّسُولَ : হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও রাসূলের সহিত খিয়ানত করিও না।
وتَخُونُوا أَمَانَاتِكُمْ وَأَنْتُمْ تَعْلَمُونَ : এবং জেনে শুনে তোমাদের পারস্পরিক আমানতেও খিয়ানত করিও না।
واعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وأَوْلَادُكُمْ فِتْنَةٌ : এবং জানিয়া রাখ যে তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি এক পরীক্ষা মাত্র।
وأَنَّ اللهَ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ : এবং নিশ্চয়ই আল্লাহর নিকট মহা পুরস্কার রহিয়াছে।

(রুকু ৪ হইতে রুকু ১০ পর্যন্ত অবশিষ্টাংশ কিতাবের মূল পাঠ অনুসরণ করিয়া শিখিয়া লওয়া বাঞ্ছনীয়।)

রুকু-১০
يا أيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ : হে নবী! মুমিনদিগকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন।
إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ : তোমাদের মধ্যে যদি কুড়ি জন ধৈর্যশীল থাকে তবে তাহারা দুইশত জনের উপর বিজয়ী হইবে।
وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا : এবং তোমাদের মধ্যে যদি একশত জন থাকে তবে তাহারা এক হাজার কাফেরের উপর বিজয়ী হইবে।
بِأَنَّهُمْ قَوْمٌ لا يَفْقَهُون : কারণ তাহারা নির্বোধ সম্প্রদায়।
الآنَ خَفَّفَ اللهُ عَنْكُمْ : এখন আল্লাহ তোমাদের বোঝা হালকা করিয়া দিয়াছেন।
وعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا : এবং তিনি জানেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রহিয়াছে।
فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ : সুতরাং তোমাদের মধ্যে একশত জন ধৈর্যশীল থাকিলে তাহারা দুইশত জনের উপর বিজয়ী হইবে।
وَإِنْ يَكُنْ مِنْكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللهِ : এবং তোমাদের মধ্যে এক হাজার জন থাকিলে তাহারা আল্লাহর নির্দেশ দুই হাজার জনের উপর বিজয়ী হইবে।
واللهُ مَعَ الصَّابِرِينَ : এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

📘 লুগাতুল কোরআন 📄 ৯. সূরা আত্​তাওবাহ্

📄 ৯. সূরা আত্​তাওবাহ্


৯. সূরা আত্তাওবাহ্
মাদানিয়া, রুকু ১৬

রুকু-১
بَرَاءَةٌ مِنَ اللهِ وَرَسُولِهِ : আল্লাহ ও তাঁহার রাসূলের পক্ষ হইতে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা।
إلَى الَّذِينَ عَاهَدْتُمْ مِنَ الْمُشْرِكِينَ : ঐ সব মুশরিকের প্রতি যাহাদের সহিত তোমরা অঙ্গীকারাবদ্ধ হইয়াছিলে।
فَسِيحُوا فِي الأَرْضِ أَرْبَعَةَ أَشْهُرٍ : সুতরাং তোমরা যমীনে চার মাস বিচরণ কর।
واعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِي اللهِ : এবং জানিয়া রাখ যে তোমরা আল্লাহকে অক্ষম করিতে পারিবে না।
وأَنَّ اللهَ مُخْزِي الْكَافِرِينَ : এবং নিশ্চয় আল্লাহ কাফেরদিগকে লাঞ্ছিতকারী।
وأَذَانٌ مِنَ اللهِ وَرَسُولِهِ إلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الأَكْبَرِ : এবং হজ্জে আকবরের দিন মানুষের প্রতি আল্লাহ ও তাঁহার রাসূলের পক্ষ হইতে এক ঘোষণা।
أَنَّ اللهَ بَرِيءٌ مِنَ الْمُشْرِكِينَ ورَسُولُهُ : যে আল্লাহ ও তাঁহার রাসূল মুশরিকদের সহিত সম্পর্কহীন।
فَإِنْ تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَكُمْ : অতঃপর যদি তোমরা তওবা কর তবে উহা তোমাদের জন্য কল্যাণকর।
وَإِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِي اللهِ : এবং যদি তোমরা মুখ ফিরাইয়া লও তবে জানিয়া রাখ যে তোমরা আল্লাহকে অক্ষম করিতে পারিবে না।
وبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ : এবং কাফেরদিগকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
إلا الَّذِينَ عَاهَدْتُمْ مِنَ الْمُشْرِكِينَ ثم لَمْ يَنْقُصُوكُمْ شَيْئًا : তবে মুশরিকদের মধ্যে যাহাদের সহিত তোমরা অঙ্গীকার করিয়াছ এবং তাহারা তোমাদের অঙ্গীকারের কোন ত্রুটি করে নাই।
ولَمْ يُظَاهِرُوا عَلَيْكُمْ أَحَدًا : এবং তোমাদের বিরুদ্ধে কাহাকেও সাহায্যও করে নাই।
فَأَتِمُّوا إِلَيْهِمْ عَهْدَهُمْ إلَى مُدَّتِهِمْ : সুতরাং তাহাদের নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাহাদের অঙ্গীকার পূর্ণ কর।
إِنَّ اللهَ يُحِبُّ الْمُتَّقِينَ : নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের পছন্দ করেন।
فَإِذَا انْسَلَخَ الأَشْهُرُ الْحُرُمُ : অতঃপর যখন নিষিদ্ধ মাসসমূহ অতিবাহিত হইয়া যাইবে।
فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدْتُمُوهُمْ : তখন মুশরিকদিগকে যেখানে পাও হত্যা কর।
وخُذُوهُمْ واحصُرُوهُمْ : এবং তাহাদিগকে ধর ও অবরোধ কর।
واقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ : এবং তাহাদের জন্য প্রত্যেক ঘাঁটিতে ওৎ পাতিয়া বসে থাক।
فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ : অতঃপর যদি তাহারা তওবা করে, নামায কায়েম করে ও যাকাত আদায় করে।
فَخَلُّوا سَبِيلَهُمْ : তবে তাহাদের পথ ছাড়িয়া দাও।
إِنَّ اللهَ غَفُورٌ رَحِيمٌ : নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।
وَإِنْ أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ : এবং মুশরিকদের কেহ যদি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করে।
فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللهِ : তবে তাহাকে আশ্রয় দিন যাহাতে সে আল্লাহর কালাম শুনিতে পায়।
ثم أَبْلِغْهُ مَأْمَنَهُ : অতঃপর তাহাকে তাহার নিরাপদ স্থানে পৌঁছাইয়া দিন।
ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لا يَعْلَمُونَ : ইহা এইজন্য যে তাহারা এক অজ্ঞ সম্প্রদায়।

রুকু-২
كَيْفَ يَكُونُ لِلْمُشْرِكِينَ عَهْدٌ عِنْدَ اللهِ وَعِنْدَ رَسُولِهِ : মুশরিকদের জন্য আল্লাহ ও তাঁহার রাসূলের নিকট কোন অঙ্গীকার কিভাবে থাকিতে পারে?
إلا الَّذِينَ عَاهَدْتُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ : তবে যাহাদের সহিত তোমরা মসজিদে হারামের নিকট অঙ্গীকার করিয়াছিলে।
فَمَا اسْتَقَامُوا لَكُمْ فَاسْتَقِيمُوا لَهُمْ : সুতরাং যতক্ষণ তাহারা তোমাদের সহিত অঙ্গীকারে অটল থাকে তোমরাও তাহাদের সহিত অটল থাক।
إِنَّ اللهَ يُحِبُّ الْمُتَّقِينَ : নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের পছন্দ করেন।
كَيْفَ وَإِنْ يَظْهَرُوا عَلَيْكُمْ : কিভাবে (অঙ্গীকার থাকিবে) অথচ তাহারা যদি তোমাদের উপর বিজয়ী হয়।
لا يَرْقُبُوا فِيكُمْ إِلًّا وَلَا ذِمَّةً : তবে তাহারা তোমাদের আত্মীয়তার বা অঙ্গীকারের কোন মর্যাদা দিবে না।
يُرْضُونَكُمْ بِأَفْوَاهِهِمْ وتَأْبَى قُلُوبُهُمْ : তাহারা মুখে তোমাদিগকে সন্তুষ্ট করে অথচ তাহাদের অন্তর তাহা অস্বীকার করে।
وأَكْثَرُهُمْ فَاسِقُونَ : এবং তাহাদের অধিকাংশই ফাসেক বা পাপাচারী।
اشْتَرَوْا بِآيَاتِ اللهِ ثَمَنًا قَلِيلًا : তাহারা আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করিয়াছে।
فَصَدُّوا عَنْ سَبِيلِهِ : অতঃপর তাহারা আল্লাহর পথে বাধা দিয়াছে।
إِنَّهُمْ سَاءَ مَا كَانُوا يَعْمَلُونَ : নিশ্চয় তাহারা যাহা করিতেছে তাহা অতি মন্দ।
لا يَرْقُبُونَ فِي مُؤْمِنٍ إِلًّا وَلَا ذِمَّةً : তাহারা কোন মুমিনের ব্যাপারে আত্মীয়তার বা অঙ্গীকারের কোন মর্যাদা দেয় না।
وأُولئِكَ هُمُ الْمُعْتَدُونَ : তাহারাই সীমালংঘনকারী।
فإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ : অতঃপর যদি তাহারা তওবা করে, নামায কায়েম করে ও যাকাত আদায় করে।
فإخْوَانُكُمْ فِي الدِّينِ : তবে তাহারা তোমাদের দ্বীনী ভাই।
ونُفَصِّلُ الآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ : আমি জ্ঞানবান সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি।
وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ : এবং যদি তাহারা তাহাদের অঙ্গীকারের পর শপথ ভঙ্গ করে।
وطَعَنُوا فِي دِينِكُمْ : এবং তোমাদের দ্বীনের প্রতি নিন্দা বা কটাক্ষ করে।
فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ : তবে তোমরা কুফরের নেতাদের বিরুদ্ধে যুদ্ধ কর।
إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ : নিশ্চয় তাহাদের কোন শপথের মূল্য নাই।
لَعَلَّهُمْ يَنْتَهُونَ : যাহাতে তাহারা বিরত হয়।
أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ : তোমরা কি সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করিবে না যাহারা তাহাদের শপথ ভঙ্গ করিয়াছে?
وهموا بِإِخْرَاجِ الرَّسُولِ : এবং তাহারা রাসূলকে বহিষ্কার করার সংকল্প করিয়াছিল।
وهُمْ بَدَءُوكُمْ أَوَّلَ مَرَّةٍ : এবং তারাই প্রথমবার তোমাদের সহিত (যুদ্ধ) শুরু করিয়াছিল।
أَتَخْشَوْنَهُمْ فَاللهُ أَحَقُّ أَنْ تَخْشَوْهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ : তোমরা কি তাহাদিগকে ভয় কর? অথচ আল্লাহই অধিক হকদার যে তোমরা তাঁহাকেই ভয় করিবে যদি তোমরা মুমিন হও।
قَاتِلُوهُمْ يُعَذِّبْهُمُ اللهُ بِأَيْدِيكُمْ : তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ কর, আল্লাহ তোমাদের হাতের মাধ্যমেই তাহাদিগকে শাস্তি দিবেন।
ويُخْزِهِمْ ويَنْصُرْكُمْ عَلَيْهِمْ : এবং তিনি তাহাদিগকে লাঞ্ছিত করিবেন ও তাহাদের বিরুদ্ধে তোমাদিগকে সাহায্য করিবেন।
ويَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ : এবং তিনি মুমিন সম্প্রদায়ের অন্তরসমূহকে প্রশান্ত করিবেন।
ويُذْهِبْ غَيْظَ قُلُوبِهِمْ : এবং তাহাদের অন্তরের ক্ষোভ বা রাগ দূর করিবেন।
ويَتُوبُ اللهُ عَلَى مَنْ يَشَاءُ : এবং আল্লাহ যাহাকে ইচ্ছা তাওবা করার তৌফিক দেন।
واللهُ عَلِيمٌ حَكِيمٌ : এবং আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।
أم حَسِبْتُمْ أَنْ تُتْرَكُوا : তোমরা কি ধারণা করিয়াছ যে তোমাদিগকে এমনিতেই ছাড়িয়া দেওয়া হইবে?
ولَمَّا يَعْلَمِ اللهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ : অথচ আল্লাহ এখনো দেখেন নাই যে তোমাদের মধ্যে কে জিহাদ করিয়াছে।
ولَمْ يَتَّخِذُوا مِنْ دُونِ اللهِ وَلَا رَسُولِهِ وَلَا الْمُؤْمِنِينَ وَلِيجَةً : এবং আল্লাহ, তাঁহার রাসূল ও মুমিনদিগকে ছাড়িয়া অন্য কাহাকেও অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে নাই।
واللهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ : এবং তোমরা যাহা কর আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।

রুকু-৩
مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَنْ يَعْمُرُوا مَسَاجِدَ اللهِ : মুশরিকদের জন্য আল্লাহর মসজিদসমূহ আবাদ করা বা দেখাশুনা করা সংগত নহে।
شَاهِدِينَ عَلَى أَنْفُسِهِمْ بِالْكُفْرِ : অথচ তাহারা নিজেদের কুফরীর কথা নিজেরাই স্বীকার করে।
أُولئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ : তাহাদের আমলসমূহ নিষ্ফল হইয়া গিয়াছে।
وفِي النَّارِ هُمْ خَالِدُونَ : এবং তাহারা আগুনের মধ্যে চিরকাল থাকিবে।
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللهِ : আল্লাহর মসজিদসমূহ তো কেবল তাহারাই আবাদ করে।
مَنْ آمَنَ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ : যে আল্লাহ ও পরকালের উপর ঈমান আনে।
وأَقَامَ الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ : এবং নামায কায়েম করে ও যাকাত আদায় করে।
ولَمْ يَخْشَ إلا اللهَ : এবং আল্লাহ ছাড়া অন্য কাহাকেও ভয় করে না।
فَعَسَى أُولئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ : হয়তো উহারা হেদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে।
أَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَاجِّ : তোমরা কি হাজীদের পানি পান করানোকে।
وعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ : এবং মসজিদে হারাম আবাদ করাকে।
كَمَنْ آمَنَ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ وَجَاهَدَ فِي سَبِيلِ اللهِ : ঐ ব্যক্তির (আমলের) সমান মনে কর যে আল্লাহ ও পরকালের উপর ঈমান আনিয়াছে এবং আল্লাহর পথে জিহাদ করিয়াছে?
لا يَسْتَوْنَ عِنْدَ اللهِ : আল্লাহর নিকট উহারা সমান নহে।
واللهُ لا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ : এবং আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না।
الَّذِينَ آمَنُوا وهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ : যাহারা ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে এবং আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়া জিহাদ করিয়াছে।
أَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللهِ : আল্লাহর নিকট তাহাদের মর্যাদা অত্যন্ত বড়।
وأُولئِكَ هُمُ الْفَائِزُونَ : এবং তাহারাই সফলকাম।
يُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِنْهُ وَرِضْوَانٍ : তাহাদের প্রতিপালক তাহাদিগকে স্বীয় রহমত ও সন্তুষ্টির সুসংবাদ দিতেছেন।
وجَنَّاتٍ لَهُمْ فِيهَا نَعِيمٌ مُقِيمٌ : এবং এমন জান্নাতের (সুসংবাদ) যেখানে তাহাদের জন্য চিরস্থায়ী নেয়ামত রহিয়াছে।
خَالِدِينَ فِيهَا أَبَدًا : তাহারা সেখানে চিরকাল থাকিবে।
إِنَّ اللهَ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ : নিশ্চয় আল্লাহর নিকট মহা পুরস্কার রহিয়াছে।
يا أيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَتَّخِذُوا آبَاءَكُمْ وَإِخْوَانَكُمْ أَوْلِيَاءَ : হে মুমিনগণ! তোমরা তোমাদের পিতা ও ভাইদিগকে অভিভাবক হিসাবে গ্রহণ করিও না।
إِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَى الإِيمَانِ : যদি তাহারা ঈমানের পরিবর্তে কুফরীকে অধিক পছন্দ করে।
وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَأُولئِكَ هُمُ الظَّالِمُونَ : এবং তোমাদের মধ্যে যাহারা তাহাদিগকে বন্ধু হিসাবে গ্রহণ করিবে তাহারাই জালেম।
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وأَبْنَاؤُكُمْ وإِخْوَانُكُمْ وأَزْوَاجُكُمْ وعَشِيرَتُكُمْ : বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী ও তোমাদের আত্মীয়-স্বজন।
وأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا : এবং তোমাদের অর্জিত ধন-সম্পদ।
وتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا : এবং ঐ ব্যবসা যাহার মন্দা হওয়ার তোমরা ভয় কর।
ومَسَاكِنُ تَرْضَوْنَهَا : এবং তোমাদের পছন্দের ঘরবাড়ি।
أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ : তোমাদের নিকট আল্লাহ, তাঁহার রাসূল ও তাঁহার পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয়।
فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللهُ بِأَمْرِهِ : তবে তোমরা অপেক্ষা কর যতক্ষণ না আল্লাহ তাঁহার নির্দেশ (শাস্তি) লইয়া আসেন।
واللهُ لا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ : এবং আল্লাহ ফাসেক সম্প্রদায়কে পথ দেখান না।

রুকু-৪
لقَدْ نَصَرَكُمُ اللهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ : অবশ্যই আল্লাহ তোমাদিগকে অনেক ক্ষেত্রে সাহায্য করিয়াছেন।
ويَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ : এবং হুনাইনের দিন যখন তোমাদের আধিক্য তোমাদিগকে গর্বিত করিয়াছিল।
(টিকাঃ হুনাইন মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি স্থানের নাম।)
فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا : কিন্তু উহা তোমাদের কোন কাজে আসে নাই।
وضَاقَتْ عَلَيْكُمُ الأَرْضُ بِمَا رَحُبَتْ : এবং যমীন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হইয়া গিয়াছিল।
ثم وَلَّيْتُمْ مُدْبِرِينَ : অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিলে।
ثم أَنْزَلَ اللهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ : অতঃপর আল্লাহ তাঁহার রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করিলেন।
وأَنْزَلَ جُنُودًا لَمْ تَرَوْهَا : এবং এমন সেনাবাহিনী (ফেরেশতা) নাযিল করিলেন যাহাদিগকে তোমরা দেখ নাই।
وعَذَّبَ الَّذِينَ كَفَرُوا : এবং তিনি কাফেরদিগকে শাস্তি দিলেন।
وذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ : এবং ইহাই কাফেরদের উপযুক্ত প্রতিফল।
ثم يَتُوبُ اللهُ مِنْ بَعْدِ ذَلِكَ عَلَى مَنْ يَشَاءُ : অতঃপর ইহার পর আল্লাহ যাহাকে ইচ্ছা তওবা করার তৌফিক দেন।
واللهُ غَفُورٌ رَحِيمٌ : এবং আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।
يا أيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ : হে মুমিনগণ! মুশরিকরা তো অপবিত্র।
فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا : সুতরাং তাহারা যেন এই বছরের পর মসজিদে হারামের নিকটবর্তী না হয়।
وَإِنْ خِفْتُمْ عَيْلَةً : এবং যদি তোমরা দারিদ্র্যের ভয় কর।
فَسَوْفَ يُغْنِيكُمُ اللهُ مِنْ فَضْلِهِ إِنْ شَاءَ : তবে আল্লাহ চাহিলে অচিরেই তাঁহার অনুগ্রহে তোমাদিগকে অভাবমুক্ত করিবেন।
إِنَّ اللهَ عَلِيمٌ حَكِيمٌ : নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।
قَاتِلُوا الَّذِينَ لا يُؤْمِنُونَ بِاللهِ وَلَا بِالْيَوْمِ الآخِرِ : তোমরা ঐ সব লোকের বিরুদ্ধে যুদ্ধ কর যাহারা আল্লাহ ও পরকালের উপর ঈমান আনে না।
ولا يُحَرِّمُونَ مَا حَرَّمَ اللهُ وَرَسُولُهُ : এবং আল্লাহ ও তাঁহার রাসূল যাহা হারাম করিয়াছেন তাহা হারাম মনে করে না।
ولا يَدِينُونَ دِينَ الْحَقِّ : এবং সত্য দ্বীন অনুসরণ করে না।
মِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ : আহলে কিতাবদের মধ্য হইতে।
حَتَّى يُعْطُوا الْجِزْيَةَ عَنْ يَدٍ وهُمْ صَاغِرُونَ : যতক্ষণ না তাহারা বশ্যতা স্বীকার করিয়া স্বহস্তে জিজিয়া কর প্রদান করে।

রুকু-৫
وقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللهِ : এবং ইহুদীরা বলে, উযায়ের আল্লাহর পুত্র।
وقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللهِ : এবং নাসারারা বলে, মসীহ আল্লাহর পুত্র।
ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ : উহা তাহাদের মুখের কথা।
يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ : তাহারা তাহাদের পূর্ববর্তী কাফেরদের কথার অনুকরণ করে।
قَاتَلَهُمُ اللهُ أَنَّى يُؤْفَكُونَ : আল্লাহ তাহাদিগকে ধ্বংস করুন, তাহারা বিভ্রান্ত হইয়া কোথায় যাইতেছে?
اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللهِ : তাহারা আল্লাহকে ছাড়িয়া তাহাদের পন্ডিত ও দরবেশদিগকে প্রতিপালক হিসাবে গ্রহণ করিয়াছে।
وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ : এবং মারইয়াম তনয় মসীহকেও।
وَمَا أُمِرُوا إلا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا : অথচ তাহাদিগকে কেবল এক অদ্বিতীয় উপাস্যের ইবাদতের নির্দেশ দেওয়া হইয়াছিল।
لَا إِلَهَ إلا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ : তিনি ছাড়া আর কোন উপাস্য নাই, তাহারা যাহাকে শরীক করে তিনি তাহা হইতে পবিত্র।
يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللهِ بِأَفْوَاهِهِمْ : তাহারা তাহাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করিতে চায়।
ويَأْبَى اللهُ إلا أَنْ يُتِمَّ نُورَهُ : কিন্তু আল্লাহ তাঁহার নূরকে পূর্ণ করা ছাড়া ক্ষান্ত হইবেন না।
ولَوْ كَرِهَ الْكَافِرُونَ : যদিও কাফেররা তাহা অপছন্দ করে।
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ : তিনিই সেই সত্তা যিনি তাঁহার রাসূলকে হেদায়াত ও সত্য দ্বীনসহ পাঠাইয়াছেন।
لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ : যাহাতে তিনি ইহাকে অন্য সকল ধর্মের উপর বিজয়ী করেন।
ولَوْ كَرِهَ الْمُشْرِكُونَ : যদিও মুশরিকরা তাহা অপছন্দ করে।
يا أيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِنَ الأَحْبَارِ وَالرُّهْبَانِ : হে মুমিনগণ! পন্ডিত ও দরবেশদের অনেকেই।
لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ : মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে।
ويَصُدُّونَ عَنْ سَبِيلِ اللهِ : এবং তাহারা আল্লাহর পথে বাধা দেয়।
والَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ : এবং যাহারা স্বর্ণ ও রৌপ্য জমা করিয়া রাখে।
ولا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللهِ : এবং তাহা আল্লাহর পথে ব্যয় করে না।
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ : আপনি তাহাদিগকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ : যেদিন জাহান্নামের আগুনে সেইগুলি উত্তপ্ত করা হইবে।
فَتُكْوَى بهَا جِبَاهُهُمْ وجُنُوبُهُمْ وظُهُورُهُمْ : অতঃপর সেইগুলি দিয়া তাহাদের ললাট (কপাল), পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হইবে।
هَذَا مَا كَنَزْتُمْ لِأَنْفُسِكُمْ : (বলা হইবে) ইহাই তাহা যাহা তোমরা নিজেদের জন্য জমা করিয়াছিলে।
فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْنِزُونَ : সুতরাং এখন তোমরা তোমাদের জমানো মালের স্বাদ গ্রহণ কর।

(রুকু ৬ হইতে রুকু ১৬ পর্যন্ত অবশিষ্টাংশ কিতাবের মূল পাঠ হইতে অধ্যয়নযোগ্য।)

রুকু-১৬
لقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ : নিশ্চয় তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট এক রাসূল আসিয়াছেন।
عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ : তোমাদের কষ্ট হওয়া তাঁহার নিকট অত্যন্ত দুঃসহ।
حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ : তিনি তোমাদের মঙ্গলের আকাঙ্ক্ষী এবং মুমিনদের প্রতি বড়ই মমতাময় ও পরম দয়ালু।
فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللهُ : অতঃপর যদি তাহারা মুখ ফিরাইয়া লয় তবে বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট।
لَا إِلَهَ إلا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ : তিনি ছাড়া আর কোন উপাস্য নাই, আমি তাঁহারই উপর ভরসা করিয়াছি।
وهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ : এবং তিনি মহান আরশের প্রতিপালক।

ফন্ট সাইজ
15px
17px