📄 ১. সূরা আল ফাতিহা
১. সূরা আল ফাতিহা
মক্কিয়া, আয়াত ৭ রুকু ১
الحمد : প্রশংসা।
لله : আল্লাহর জন্য।
رب : প্রতিপালক।
العالمين : জগতসমূহ (একবচন عالم)।
الرحمن : অতি দয়ালু।
الرحيم : পরম করুণাময়।
مالك : মালিক, অধিপতি।
يوم الدين : বিচার দিবস।
اياك : শুধুমাত্র তোমারই।
نعبد : আমরা ইবাদত করি (একবচন نعبد)।
نستعين : আমরা সাহায্য চাই।
اهدনা : আমাদিগকে পথ দেখাও।
الصراط : পথ।
المستقيم : সহজ-সরল।
الذين : যাহারা, ঐ সকল লোক।
أنعمت : তুমি নেয়ামত দিয়াছ।
عليهم : তাহাদের উপর।
غَيْرَ : ব্যতীত, ছাড়া, বাদে।
الْمَغْضُوبِ عَلَيْهِمْ : যাহারা গযবে পড়িয়াছে, যাহাদের উপর গযব পড়িয়াছে।
لا : না, নহে, নাই।
الضَّالِّينَ : পথভ্রষ্ট, গোমরাহ, বিভ্রান্ত (একবচন ضাল)।
📄 ২. সূরা আল বাকারাহ্
২. সূরা আল বাক্বারা
মাদানিয়া, রুকু ৪০
রুকু-১
ذالك : উহা, ঐটি।
غَيْبٌ : অদৃশ্য, গোপন, লুক্কায়িত।
ال : টি, টা, খানা, খানি।
কتاب : কিতাব, বই, পুস্তক, গ্রন্থ (বহুবচন كُتُب)।
ريب : সন্দেহ, সংশয়।
لا رَيْبَ : তাহাতে কোন সন্দেহ নাই।
هدى : হেদায়াত, পথ নির্দেশ, চলার পথের দিশা।
مُتَّقِينَ : মুত্তাকী, পরহেযগার, খোদাভীরু (একবচন مُتَّق)।
من : হইতে।
মা : যাহা।
يُؤْمِنُونَ : তাহারা ঈমান আনে, বিশ্বাস করে।
মম্মা : তাহা হইতে, যাহা কিছু।
রَزَقْنَا : দিয়েছি, আমরা রিযিক দিয়েছি।
لَهُمْ : তাহাদিগকে।
بِالْغَيْبِ : অদৃশ্যে।
يُقِيمُونَ : তাহারা কায়েম করে, প্রতিষ্ঠা করে (একবচন يقيم)।
الصَّلوة : সালাত, নামাজ।
يُنْفِقُونَ : তাহারা ব্যয় করে।
بالاخِرَةِ : আখেরাতের উপর, পরকালের উপর।
يُوقِنُونَ : তাহারা দৃঢ় বিশ্বাস রাখে।
على : উপরে।
أُولئِكَ : উহারা, ঐ সকল লোক।
مُفْلِحُونَ : সফলকাম (একবচন مُفْلِح)।
سواء : সমান।
أأنذَرْتَهُمْ : তুমি তাহাদিগকে ভয় দেখাও আর নাই দেখাও।
أم : অথবা।
لم : না।
ختَم : মোহর মারিয়া দিয়াছেন।
سمعهم : তাহাদের কান (একবচন سمع)।
أبصارهم : তাহাদের চক্ষুসমূহ (একবচন بصر)।
غشاوة : পর্দা, আবরণ।
عذاب : শাস্তি।
عظيم : মহান, বড়।
يخادعون : তাহারা ধোঁকা দেয়।
মা يشعرون : তাহারা বুঝে না।
مرض : রোগ, ব্যাধি।
فزادهم : সুতরাং তাহাদেরকে বাড়িয়ে দিয়েছেন।
بما كانوا يكذبون : যেহেতু তাহারা মিথ্যা বলিত।
রুকু-২
قيل : বলা হয়।
لا تفسدوا : তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না।
انমা : শুধু, কেবল, বস্তুত।
نَحْنُ : আমরা।
مُصْلِحُونَ : শান্তি স্থাপনকারী, সংশোধনকারী, সংস্কারকারী (একবচন মصلহ)।
الا : সাবধান, মনে রাখিবে, জানিয়া রাখিবে।
الْمُفْسِدُونَ : বিপর্যয় সৃষ্টিকারী, ফ্যাসাদ সৃষ্টিকারী।
لكن لا يَعْلَمُونَ : কিন্তু তাহারা জানে না।
أمنوا : তোমরা ইমান আন, বিশ্বাস কর।
كما : যেমন, যেরূপ।
أنُؤْمِنُ : আমরা কি ঈমান আনিব? (أ = কি?)
السُّفَهَاءُ : বেকুব, বোকা, আহাম্মদ, নির্বোধ (একবচন সফীহ)।
لقوا : তাহারা মিলিত হয়, সাক্ষাৎ করে (একবচন লকী)।
خلوا : তাহারা একান্তে মিলিত হয়, নিভৃতে মিলিত হয়।
شيطين : শয়তান, ঠাট্টাকারী, বিদ্রুপকারী, উপহাসকারী।
مُسْتَهْزِئُونَ : ঠাট্টা বিদ্রূপ করা (استهزاء)।
يَمَدُّ : সে সময় দেয়, অবকাশ দেয়, বৃদ্ধি করে।
طُغْيَانٌ : বিদ্রোহ, সীমালংঘন।
يَعْمَهُونَ : তাহারা অন্ধের মত ছুটিয়া বেড়ায়।
اشْتَرَوْا : তাহারা ক্রয় করে, খরিদ করে।
الضلالة : গোমরাহী, পথভ্রষ্টতা, পদস্খলন।
بالهدى : হেদায়াতের বিনিময়ে।
فَمَا رَبِحَتْ : সুতরাং লাভজনক হয় নাই, কল্যাণকর হয় নাই।
تجَارَتُهُم : তাহাদের ব্যবসা।
مُهْتَدُونَ : হেদায়াতপ্রাপ্ত (একবচন মুহতাদ)।
مثلهم : তাহাদের উদাহরণ, তাহাদের দৃষ্টান্ত।
الَّذِي : যেমন যে ব্যক্তি, সেই ব্যক্তি।
استوقد نَارًا : সে জ্বালাইয়াছে আগুন।
فَلَمَّا أَضَاءَتْ : সুতরাং যখন আলোকিত করিয়াছে।
مَا حَوْلَهُ : উহার আশ পাশ, চারিপার্শ্ব, চতুর্দিক।
ذَهَبَ اللهُ بنورهم : আল্লাহ লইয়া যান তাহাদের আলো।
وتركهم فِي ظُلُمَات : এবং তাহাদেরকে ছাড়িয়া দেন অনেক অন্ধকারের মধ্যে।
لا يبصرون : তাহারা দেখিতে পায় না।
صم بكم عمى : বধির, বোবা, অন্ধ।
فهم لا يَرْجِعُونَ : অতঃপর তাহারা আর ফিরিবে না।
أو : বা, অথবা।
صي ب : যেমন।
سَمَاء : আসমান, আকাশ।
رعد : গর্জন।
برق : বিজলী, বিদ্যুৎ।
يَجْعَلُونَ : তাহারা রাখে, দেয়।
أَصَابِعُهُمْ : তাহাদের আঙ্গুল (একবচন اِصْبِعُ)।
فِي أذَانِهِمْ : তাহাদের কানে (اذن = একবচন)।
صَوَاعِقُ : বজ্রপাত, গর্জন (একবচন صاعقة)।
حَذَرَ مَوْتُ : মৃত্যু ভয় (বহুবচন اَمْوَاتُ)।
مُحِيطٌ : ঘেরাওকারী, বেষ্টনকারী।
يَكَادُ : সে নিকটবর্তী হয়, কাছে আসে।
يَخْطَفُ : সে ছিনিয়ে নেয়, কেড়ে নেয় (خَطِفَ)।
كُلَّمَا : যখনই।
مشو : তাহারা চলে, হাটে।
اذا أظْلَمَ : যখন অন্ধকার হইয়াছে।
قَامُوا : তাহারা দাঁড়াইয়াছে (এখানে তাহারা দাঁড়ায়)।
لَوْ شَاءَ : যদি সে চাহিয়াছে।
রুকু-৩
لذهب : অবশ্যই লইয়া যান।
بِكُلِّ شَيْئٍ : সব জিনিস, সমুদয় বস্তু সম্পর্কে।
قدير : শক্তিশালী, ক্ষমতাবান।
يأيُّهَا النَّاسُ : হে লোক সকল, হে লোকেরা।
اعْبُدُوا : তোমরা ইবাদত করো।
رَبُّكُمْ : তোমাদের প্রতিপালকের।
الذي : সে, যিনি।
خَلَقَكُمْ : তোমাদের সৃষ্টি করিয়াছেন।
والَّذِينَ مِنْ قَبْلِكُمْ : এবং তাহাদেরকেও যাহারা তোমাদের আগে ছিল।
لَعَلَّكُمْ تَتَّقُونَ : যাহাতে তোমরা ভয় কর, বাঁচিয়া থাকিতে পার, তাকওয়া অবলম্বন করিতে পার।
جعل : তিনি করিয়াছেন, বানাইয়াছেন।
فَرَاشًا : বিছানা (একবচন ফরাশ)।
بَنَاءُ : অট্টালিকা।
وَأَنْزَلَ : এবং তিনি নাযিল করিয়াছেন।
مَاءً : পানি (বহুবচন মিয়াহ)।
فَأَخْرَجَ : অতঃপর তিনি বাহির করিয়াছেন, উৎপাদন করিয়াছেন।
به : উহার সাহায্যে, উহার দ্বারা।
ثَمَرَاتٌ : ফলমূল (একবচন ثَمَرَةً)।
رِزْقَالُكُمْ : তোমাদের রিজিক হিসাবে, তোমাদের জীবিকা হিসাবে।
فَلَا تَجْعَلُوا : সুতরাং তোমরা বানাইও না, করিও না।
انْدَادًا : সমকক্ষ, সমতুল্য, জুরি (একবচন নিদ)।
وَأَنْتُمْ تَعْلَمُونَ : অথচ তোমরা জান, অর্থাৎ জানিয়া শুনিয়া।
وَإِنْ كُنتُمْ فِي رَيْب : এবং যদি তোমরা হও সন্দেহে, সংশয়ে।
নَزَّلْنَا عَلَى عبدنًا : আমরা নাযিল করিয়াছি আমাদের বান্দাহর উপর।
فَاتُوا بسورة : তাহা হইলে লইয়া আস একটি সূরা (কুরআনের)।
مِنْ مثله : উহার মতো, উহার অনুরূপ।
وادعوا شُهَدَاءَكُم : এবং তোমরা ডাকো তোমাদের সাক্ষী ও সহায়কদিগকে।
دون الله : আল্লাহ ব্যতীত।
إِنْ كُنْتُمْ صَادِقِينَ : যদি তোমরা হও সত্যবাদী।
فَإِنْ لم تفعلوا : অতঃপর যদিও তোমরা না পার।
وَلَنْ تَفْعَلُوا : এবং কখনো পারিবে না।
فاتَّقُوا النَّارَ : তবে তোমরা ভয় কর সেই আগুনকে।
وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ : যাহার ইন্ধন বা জ্বালানী মানুষ ও পাথর।
أعدَّتْ لِلْكَافِرِينَ : যাহা তৈয়ার করা হইয়াছে কাফেরদের জন্য।
রুকু-৪
وَبَشِّرْ : এবং সুসংবাদ দাও।
وعَمِلُوا الصلحت : এবং নেক বা ভালো কাজ করিয়াছে।
أَنَّ لَهُمْ جَنَّت : যে তাহাদের জন্য জান্নাত বা বাগান রহিয়াছে।
تَجْرِي مِنْ تَحْتِهَا الأنهار : উহার নীচে দিয়া প্রবাহিত হয় বা বহিয়া যায় নহর, ঝর্ণা, নদী (একবচন নহর)।
كلما رُزِقُوا : যখনই তাহাদেরকে রিযিক দেওয়া হয় বা জীবিকা দেওয়া হয়।
قَالُوا هذا الذي رُزِقْنَا : তাহারা বলে, ইহা তো সেই জীবিকা যাহা ইতিপূর্বে আমাদিগকে দেওয়া হইয়াছে।
من قبل : ইতিপূর্বে।
وأُتُوا به متشبهًا : এবং তাহাদেরকে উহা দেওয়া হইয়াছে সাদৃশ্যপূর্ণ বা অনুরূপ।
أزواج مُطَهَّرَةٌ : তাহাদের জন্য রহিয়াছে পাক-পবিত্র বা পরিচ্ছন্ন জোড়া বা স্ত্রী।
وَهُمْ فِيهَا خَالِدُونَ : তাহারা সেখানে চিরদিন বসবাসকারী।
إن الله لَا يَسْتَحْيِ : নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না।
أن يَضْرِبَ مَثَلًاً : তিনি দৃষ্টান্ত দিবেন বা উদাহরণ দিবেন।
بَعُوضَةً فَمَا فَوْقَهَا : মশা, মাছি বা উহার চাইতেও বড় জিনিসের।
يَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ : তাহারা জানে যে উহা সত্য বা সঠিক।
يَقُولُونَ مَاذَا أَرَادَ الله : তাহারা বলে, আল্লাহ কি ইচ্ছা করিয়াছেন।
يُضِلُّ به كَثِيرًا : তিনি উহার দ্বারা গোমরাহ করেন অনেককে।
وَيَهْدِي به كَثِيرًا : এবং তিনি হেদায়াত দেন অনেককে।
إلا الْفَاسِقِينَ : ফাসেক বা পাপাচারী ব্যতীত।
يَنْقُضُونَ عَهْدًا الله : তাহারা ছিন্ন করে আল্লাহর অঙ্গীকার বা প্রতিশ্রুতি।
مِنْ بَعْدِ مِيثَاقِهِ : উহা শক্ত-সুদৃঢ় করার পর।
وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللهُ : এবং তাহারা ছিন্ন করে যাহা আল্লাহ নির্দেশ দিয়াছেন।
أن يُوصَلَ : সম্পর্কযুক্ত রাখার বা মিলাইবার জন্য।
وَيُفْسِدُونَ فِي الأَرْضِ : এবং তাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে।
أُولئِكَ هُمُ الْخَاسِرُونَ : উহারা হইল ক্ষতিগ্রস্ত লোক।
كَيْفَ تَكْفُرُونَ : কিভাবে বা কিরূপে তোমরা কুফরী কর বা অস্বীকার কর।
وَكُنْتُمْ أَمْوَاتًا : অথচ তোমরা ছিলে মৃত, নির্জীব, নিষ্প্রাণ।
فَأَحْيَاكُمْ : অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করিয়াছেন।
ثم يُمِيتُكُمْ : অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন।
ثم يُحْيِيكُمْ : অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করিবেন।
ثم إليه تُرْجَعُونَ : অতঃপর তাঁহারই দিকে তোমাদেরকে ফিরাইয়া লওয়া হইবে।
خَلَقَ لَكُمْ مَا فِي الأَرْضِ جَمِيعًا : তিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করিয়াছেন।
ثم اسْتَوَى إلَى السَّمَاءِ : অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন।
فَسَوَّى سبع سموات : অতঃপর তিনি সাত আসমান ঠিক করিলেন।
وهو بِكُلِّ شَيْئً عليم : এবং তিনি সব জিনিস সম্পর্কে মহাজ্ঞানী।
রুকু-৫
ملئكة : ফেরেশতা।
جَاعِلٌ : বানানে ওয়ালা, যিনি করেন বা প্রতিনিধি নিযুক্তকারী।
خليفة : প্রতিনিধি।
يَسْفَكُ الدماء : রক্ত প্রবাহিত করিবে।
نُسَبِّحُ بِحَمْدِكَ : আমরা আপনার প্রশংসা সহ তাসবীহ পড়ি।
وَنُقَدِّسُ لَكَ : এবং আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি।
إِنَّيْ أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ : নিশ্চয়ই আমি জানি যাহা তোমরা জান না।
عَلَّم آدَمَ الأَسْمَاءَ كُلَّهَا : তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়াছেন।
ثم عَرَضَهُمْ : অতঃপর তিনি সেইগুলিকে পেশ করিয়াছেন।
أَنْبِئُونِي بِأَسْمَاءِ هؤلاء : তোমরা আমাকে এই সব জিনিসের নাম জানাও বা খবর দাও।
سُبْحَانَكَ لا عِلْمَ لَنَا : আপনি পবিত্র, আমাদের কোন জ্ঞান নাই।
إلا مَا عَلَّمْتَنَا : আপনি যাহা আমাদিগকে শিখাইয়াছেন তাহা ব্যতীত।
حَكِيمٌ : হেকমতওয়ালা, মহা কুশলী।
أَلَمْ أَقُلْ لَّكُمْ : আমি কি তোমাদেরকে বলি নাই।
ما تُبْدُونَ : যাহা তোমরা প্রকাশ কর।
وما كُنْتُمْ تَكْتُمُونَ : এবং যাহা তোমরা গোপন কর।
اسجدوا لآدم : তোমরা আদমকে সেজদা কর।
فَسَجَدُوا إلا إِبْلِيسَ : সূতরাং তাহারা সকলে সেজদা করিল ইবলীস ব্যতীত।
آبى وَاسْتَكْبَرَ : সে অস্বীকার করিল এবং অহংকার করিল।
يا آدم أَسْكُنْ : হে আদম! তুমি বসবাস কর।
وَزَوْجُكَ الْجَنَّةَ : তুমি ও তোমার স্ত্রী জান্নাতে।
وكلا مِنْهَا رَغَدًا : এবং তোমরা দুইজনে খাও তৃপ্ত হইয়া বা স্বাচ্ছন্দে।
حَيْثُ شِئْتُمَا : যেখান থেকে তোমাদের দুইজনের খুশী।
ولا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ : তোমরা দুইজন এই গাছের কাছে যাইবে না।
فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ : তাহা হইলে তোমরা দুইজন জালেমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবে।
فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ : অতঃপর শয়তান তাহাদের দুইজনকে পদস্খলিত করিল বা ফসকাইয়া দিল।
فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ : অতঃপর তাহাদের দুইজনকে সে বাহির করিয়া দিল তাহারা যেখানে ছিল।
اهْبِطُوا : তোমরা সকলে নীচে নামিয়া আস।
بعضكم لبعض عدو : তোমরা একে অপরের দুশমন।
وَلَكُمْ فِي الأَرْضِ مُسْتَقَرٌ : এবং পৃথিবীতে তোমাদের জন্য রহিয়াছে ঠিকানা বা বাসস্থান।
ومَتَاعٌ إِلَى حِينٍ : এবং এক বিশেষ সময় পর্যন্ত জীবনোপকরণ।
فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كلمات : অতঃপর আদম স্বীয় প্রতিপালকের নিকট হইতে কতগুলি শব্দ বা ফরমান শিখিয়া লইলেন।
فَتَابَ عَلَيْهِ : অতঃপর তিনি তাঁহার প্রতি মনোযোগ দিলেন বা তাঁহার তাওবা কবুল করিলেন।
تَوَّابٌ رَحِيمٌ : বড় তাওবা কবুলকারী ও দয়ালু।
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا : আমি বলিলাম, তোমরা সকলে জান্নাত হইতে নামিয়া যাও।
فإمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى : অতঃপর অবশ্যই তোমাদের কাছে আমার পক্ষ হইতে হেদায়াত আসিবে।
فَمَنْ تَبِعَ هُدَايَ : অতঃপর যে আমার হেদায়াত বা পথনির্দেশনা অনুসরণ করিবে।
فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ : তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না।
والَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا : আর যাহারা কুফরী বা অস্বীকার করিয়াছে এবং মিথ্যা প্রতিপন্ন করিয়াছে।
أَصْحَابُ النَّارِ : তাহারা জাহান্নামী বা দোযখবাসী।
هُمْ فِيهَا خَالِدُونَ : তাহারা সেখানে চিরকাল থাকিবে।
রুকু-৬
بَنِي إِسْرَائِيلَ : বনী ইসরাঈল বা ইসরাঈলের বংশধর।
اذْكُرُوا نِعْمَتِيَ : তোমরা আমার নেয়ামত বা অনুগ্রহ স্মরণ কর।
أَنْعَمْتُ عَلَيْكُمْ : যাহা আমি তোমাদেরকে দিয়াছি।
وأَوْفُوا بِعَهْدِي : এবং তোমরা আমার অঙ্গীকার বা প্রতিশ্রুতি পূর্ণ কর।
أُوفِ بِعَهْدِكُمْ : আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করিব।
وإيَّايَ فَارْهَبُونِ : এবং কেবল আমাকেই ভয় কর।
وآمنوا بما أنزلت : এবং ঈমান আন যাহা আমি নাযিল করিয়াছি।
مُصَدِّقًا لِمَا مَعَكُمْ : যাহা তোমাদের কাছে আছে তাহার সত্যায়নকারী হিসাবে।
ولا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ به : এবং তোমরা উহার প্রথম অস্বীকারকারী হইও না।
ولا تَشْتَرُوا بآياتي ثَمَنًا قَلَيْلًا : এবং তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করিও না।
وإيَّايَ فَاتَّقُوْنَ : এবং কেবল আমাকেই ভয় কর।
ولا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ : এবং তোমরা সত্যকে বাতিলের সাথে মিলাইও না।
وتَكْتُمُوا الْحَقَّ : এবং তোমরা সত্য গোপন করিও না।
وَأَنْتُمْ تَعْلَمُونَ : অথচ তোমরা জান বা জানিয়া শুনিয়া।
وَأَقِيمُوا الصَّلَاةَ : এবং তোমরা নামায কায়েম কর।
وآتُوا الزَّكَاةَ : এবং তোমরা যাকাত আদায় কর।
وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ : এবং তোমরা রুকুকারীদের সহিত রুকু কর।
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ : তোমরা কি অন্য লোকদেরকে নেক কাজের হুকুম দাও? (প্রেরণা দাও)
وتَنْسَوْنَ أَنْفُسَكُمْ : অথচ নিজেদের কথা ভুলিয়া যাও।
وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ : অথচ তোমরা কিতাব পাঠ কর।
أَفَلَا تَعْقِلُونَ : তোমরা কি বুঝ না বা আকল খাটান না।
واستعينوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ : এবং তোমরা সবর ও নামাযের মাধ্যমে সাহায্য চাও।
وإِنَّهَا لَكَبِيرَةٌ : এবং নিশ্চয়ই উহা অত্যন্ত কঠিন।
إلا عَلَى الْخَاشِعِينَ : বিনীত বা খোদাভীরু লোকদের জন্য ব্যতীত।
الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ : যাহারা বিশ্বাস করে যে তাহারা তাহাদের প্রতিপালকের সহিত মিলিত হইবে।
وأنَّهُمْ إلَيْهِ رَاجِعُونَ : এবং তাঁহারই দিকে তাহারা ফিরিয়া যাইবে।
রুকু-৭
يا بني إِسْرَائِيلَ اذْكُرُوا নِعْمَتِي : হে বনী ইসরাঈল! তোমরা আমার নেয়ামত স্মরণ কর।
وأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ : এবং আমি তোমাদেরকে বিশ্বজগতের উপর মর্যাদা দান করিয়াছিলাম।
وَاتَّقُوا يَوْمًا : এবং তোমরা সেই দিনকে ভয় কর।
لا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا : যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তির কোন উপকারে আসিবে না বা রক্ষা করিবে না।
ولا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ : এবং তাহার নিকট হইতে কোন সুপারিশ কবুল করা হইবে না।
ولا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ : এবং তাহার নিকট হইতে কোন বিনিময় বা মুক্তিপণ লওয়া হইবে না।
ولا هُمْ يُنْصَرُونَ : এবং তাহারা কোন সাহায্যও পাইবে না।
ونجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ : এবং যখন আমি তোমাদেরকে ফেরাউনের বংশধর হইতে নাজাত বা মুক্তি দিয়াছি।
يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ : তাহারা তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করিত।
يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ : তাহারা তোমাদের পুত্র সন্তানদের জবাই করিত।
ويَسْتَحْيُونَ نِسَاءَكُمْ : এবং তোমাদের নারীদের জীবিত রাখিত।
وفي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عظيم : এবং ইহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক কঠিন পরীক্ষা ছিল।
وفَرَقْنَا بِكُمُ الْبَحْرَ : এবং যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করিয়াছি।
فَأَنْجَيْنَاكُمْ : অতঃপর আমি তোমাদেরকে বাঁচাইয়াছি বা নাজাত দিয়াছি।
وأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ : এবং ফেরাউনের লোকদের ডুবাইয়া মারিয়াছি।
وَأَنْتُمْ تَنْظُرُونَ : অথচ তোমরা স্বচক্ষে তাহা দেখিতেছিলে।
وَوَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً : এবং যখন আমি মূসার সহিত চল্লিশ রাত্রির অঙ্গীকার করিয়াছিলাম।
ثم اتَّخَذْتُمُ الْعِجْلَ : অতঃপর তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করিলে।
مِنْ بَعْدِهِ : তাঁহার (মূসার) অনুপস্থিতিতে।
وَأَنْتُمْ ظَالِمُونَ : এবং তোমরা ছিলে জালেম বা অন্যায়কারী।
ثم عَفَوْنَا عَنْكُمْ : অতঃপর আমি তোমাদেরকে মাফ করিয়া দিয়াছি।
لَعَلَّكُمْ تَشْكُرُونَ : যাহাতে তোমরা শোকর বা কৃতজ্ঞতা প্রকাশ কর।
وآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ : এবং আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করিয়াছি।
لَعَلَّكُمْ تَهْتَدُونَ : যাহাতে তোমরা হেদায়াত বা সুপথ পাও।
يا قوم إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ : হে আমার সম্প্রদায়! তোমরা নিজেদের উপর জুলুম করিয়াছ।
بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ : বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করার মাধ্যমে।
فَتُوبُوا إلَى بَارِئِكُمْ : সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার নিকট তওবা কর বা তাঁহার দিকে ফিরিয়া আস।
فَاقْتُلُوا أَنْفُسَكُمْ : অতঃপর তোমরা নিজেদেরকে (একে অপরকে) হত্যা কর।
ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ : ইহাই তোমাদের জন্য কল্যাণকর।
عِنْدَ بَارِئِكُمْ : তোমাদের স্রষ্টার নিকটে।
فَتَابَ عَلَيْكُمْ : অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করিলেন।
إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ : নিশ্চয় তিনি বড় তাওবা কবুলকারী ও পরম দয়ালু।
لن نُؤْمِنَ لَكَ : আমরা কখনো তোমার কথা বিশ্বাস করিব না।
حَتَّى نَرَى اللهَ جَهْرَةً : যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখিতে পাই।
فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ : অতঃপর বজ্রপাত তোমাদেরকে পাকড়াও করিল।
وَأَنْتُمْ تَنْظُرُونَ : অথচ তোমরা তাহা দেখিতেছিলে।
ثم بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ : অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম।
وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ : এবং আমি তোমাদের উপর মেঘের ছায়া দিয়াছিলাম।
وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى : এবং তোমাদের উপর মান্না ও সালওয়া নাযিল করিয়াছিলাম।
كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ : তোমরা সেই পবিত্র বস্তু খাও যাহা আমি তোমাদেরকে রিযিক দিয়াছি।
وَمَا ظَلَمُونَا : এবং তাহারা আমার কোন ক্ষতি বা জুলুম করে নাই।
ولكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ : বরং তাহারা নিজেদের উপরই জুলুম করিতেছিল।
রুকু-৮
ادْخُلُوا هذه الْقَرْيَةَ : তোমরা এই জনপদে বা নগরে প্রবেশ কর।
فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا : এবং সেখান হইতে যেখানে ইচ্ছা স্বচ্ছন্দে খাও।
وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا : এবং সেজদাবনত হইয়া (মাথা নত করিয়া) দরজায় প্রবেশ কর।
وقُولُوا حِطَّةٌ : এবং বল ‘হিত্তাতুন’ (আমাদের ক্ষমা করুন)।
نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ : আমি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করিয়া দিব।
وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ : এবং আমি সৎকর্মশীলদের নেয়ামত আরও বাড়াইয়া দিব।
فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا : অতঃপর জালেমরা পরিবর্তন করিয়া দিল।
قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ : সেই কথাকে যাহা তাহাদেরকে বলা হইয়াছিল।
فَأَنْزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا : সুতরাং আমি জালেমদের উপর নাযিল করিলাম।
رِجْزًا مِنَ السَّمَاءِ : আসমান হইতে আযাব বা প্লেগ।
بِمَا كَانُوا يَفْسُقُونَ : তাহাদের নাফরমানী বা পাপাচারের কারণে।
وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ : এবং যখন মূসা তাঁহার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিলেন।
فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ : তখন আমি বলিলাম, তুমি তোমার লাঠি দিয়া পাথরে আঘাত কর।
فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا : তখন তাহা হইতে বারটি প্রস্রবণ বা ঝর্ণা প্রবাহিত হইল।
قد عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ : প্রত্যেক দল তাহাদের পানি পান করার স্থান জানিয়া লইল।
كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللهِ : আল্লাহর দেওয়া রিযিক খাও ও পান কর।
ولا تَعْثَوْا فِي الأَرْضِ مُفْسِدِينَ : এবং পৃথিবীতে বিপর্যয় বা ফ্যাসাদ সৃষ্টি করিয়া বেড়ায়ো না।
لن نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ : আমরা এক প্রকার খাদ্যের উপর ধৈর্য ধরিতে পারিব না।
فَادْعُ لَنَا رَبَّكَ : সুতরাং তুমি আমাদের জন্য তোমার প্রতিপালককে ডাক।
يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الأَرْضُ : তিনি যেন আমাদের জন্য ভূমি হইতে উৎপাদিত দ্রব্য বাহির করেন।
بَقْلِهَا وقِثَّائِهَا وفُومِهَا وعَدَسِهَا وبَصَلِهَا : উহার শাক-সবজি, কাঁকুড়, রসুন, মশুর ডাল ও পেঁয়াজ।
أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ : তোমরা কি উৎকৃষ্টের পরিবর্তে নিকৃষ্ট জিনিস গ্রহণ করিতে চাও?
اهْبِطُوا مِصْرًا : তোমরা কোন শহরে নামিয়া যাও (প্রবেশ কর)।
فإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ : তবে সেখানে তোমরা যাহা চাহিয়াছ তাহা পাইবে।
وضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ : এবং তাহাদের উপর অপমান ও অসহায়তা চাপাইয়া দেওয়া হইল।
وبَاءُوا بِغَضَبٍ مِنَ اللهِ : এবং তাহারা আল্লাহর ক্রোধের শিকার হইল।
ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بآيات الله : কারণ তাহারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করিত।
ويَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ : এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত।
ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ : কারণ তাহারা নাফরমানী করিত এবং সীমালংঘন করিত।
রুকু-৯
إِنَّ الَّذِينَ آمَنُوا : নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে।
والَّذِينَ هَادُوا : এবং যাহারা ইহুদী হইয়াছে।
والنَّصَارَى وَالصَّابِئِينَ : এবং নাসারা (খ্রিস্টান) ও সাবেয়ীরা (তারকাপূজারী)।
مَنْ آمَنَ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ : যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর ঈমান আনিবে।
وعَمِلَ صَالِحًا : এবং নেক আমল করিবে।
فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ : তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট পুরস্কার রহিয়াছে।
ولا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ : তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না।
أَخَذْنَا مِيثَاقَكُمْ : যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম।
ورَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ : এবং আমি তোমাদের উপর তুর পাহাড়কে উত্তোলন করিয়াছিলাম।
خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ : যাহা আমি তোমাদেরকে দিয়াছি তাহা শক্তভাবে ধর।
واذْكُرُوا مَا فِيهِ : এবং উহাতে যাহা আছে তাহা স্মরণ রাখ।
ثم تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ : অতঃপর তোমরা ইহার পর বিমুখ হইলে বা ফিরিয়া গেলে।
فَلَوْلَا فَضْلُ اللهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ : যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকিত।
لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ : তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইতে।
ولقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ : তোমরা তো তাহাদের কথা জান যাহারা শনিবারের ব্যাপারে সীমালংঘন করিয়াছিল।
فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ : অতঃপর আমি তাহাদিগকে বলিলাম, তোমরা লাঞ্ছিত বানর হইয়া যাও।
فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا : অতঃপর আমি ইহাকে সমসাময়িকদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত বানাইলাম।
وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ : এবং পরবর্তীদের জন্য এবং মুত্তাকীদের জন্য উপদেশ।
إِنَّ اللهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً : নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করার নির্দেশ দিতেছেন।
أَتَتَّخِذُنَا هُزُوًا : আপনি কি আমাদের সাথে ঠাট্টা করিতেছেন?
أَعُوذُ بِاللهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ : আমি আল্লাহর পানাহ চাই মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া হইতে।
ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ : আমাদের জন্য আপনার প্রতিপালককে ডাকুন, তিনি যেন আমাদের জানাইয়া দেন উহা কেমন।
إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ : তিনি বলেন, উহা এমন গাভী যাহা বৃদ্ধও নয় এবং বাছুরও নয়।
عَوَانٌ بَيْنَ ذَلِكَ : উহা এই দুইয়ের মাঝামাঝি বয়সের।
فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ : সুতরাং তোমাদের যাহা নির্দেশ দেওয়া হইয়াছে তাহা কর।
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا لَوْنُهَا : তাহারা বলিল, আপনার প্রতিপালককে ডাকুন তিনি যেন বলিয়া দেন উহার রং কেমন।
بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَوْنُهَا : উহা গাঢ় হলুদ রংয়ের গাভী।
تَسُرُّ النَّاظِرِينَ : যাহা দর্শকদের আনন্দ দেয়।
إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا : নিশ্চয় গাভীটি আমাদের কাছে অস্পষ্ট হইয়া গিয়াছে।
وإِنَّا إِنْ شَاءَ اللهُ لَمُهْتَدُونَ : এবং আল্লাহ চাহিলে অবশ্যই আমরা সঠিক পথ পাইব।
إِنَّهَا بَقَرَةٌ لَا ذَلُولٌ تُثِيرُ الأَرْضَ : তিনি বলেন, উহা এমন গাভী যাহা শ্রান্ত নয় এবং জমিও চাষ করে না।
ولا تَسْقِي الْحَرْثَ مُسَلَّمَةٌ لَا شِيَةَ فِيهَا : এবং ক্ষেতে পানিও দেয় না, উহা সুস্থ এবং উহাতে কোন খুঁত বা দাগ নাই।
الآنَ جِئْتَ بِالْحَقِّ : এখন আপনি সঠিক তথ্য লইয়া আসিয়াছেন।
فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ : অতঃপর তাহারা উহাকে জবাই করিল, যদিও তাহারা তাহা করিবে বলিয়া মনে হইতেছিল না।
রুকু-১০
وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا : এবং যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে।
فَادَّارَأْتُمْ فِيهَا : অতঃপর তোমরা উহার ব্যাপারে একে অপরকে অভিযুক্ত করিতেছিলে।
واللهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ : এবং তোমরা যাহা গোপন করিতেছিলে আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিলেন।
اضْرِبُوهُ بِبَعْضِهَا : উহার একাংশ দিয়া ইহাকে (মৃত ব্যক্তিকে) আঘাত কর।
كَذَلِكَ يُحْيِي اللهُ الْمَوْتَى : এভাবেই আল্লাহ মৃতদের জীবিত করেন।
ويُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ : এবং তিনি তোমাদেরকে তাঁহার নিদর্শনসমূহ দেখান যাহাতে তোমরা বুঝিতে পার।
ثم قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ : অতঃপর ইহার পর তোমাদের অন্তরসমূহ শক্ত হইয়া গেল।
فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً : সুতরাং উহা পাথরের ন্যায় বা পাথর হইতেও অধিক শক্ত।
وإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الأَنْهَارُ : এবং পাথরসমূহের মধ্যে এমনও আছে যাহা হইতে ঝর্ণাধারা প্রবাহিত হয়।
وإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ : এবং কতক এমন আছে যাহা ফাটিয়া যায় এবং তাহা হইতে পানি বাহির হয়।
وإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللهِ : এবং কতক এমন আছে যাহা আল্লাহর ভয়ে নীচে পড়িয়া যায়।
وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ : এবং তোমরা যাহা কর আল্লাহ সে সম্পর্কে গাফেল নহেন।
أَفَتَطْمَعُونَ أَنْ يُؤْمِنُوا لَكُمْ : তোমরা কি আশা কর যে তাহারা তোমাদের কথা বিশ্বাস করিবে?
وقَدْ كَانَ فَرِيقٌ مِنْهُمْ يَسْمَعُونَ كَلَامَ اللهِ : অথচ তাহাদের একদল আল্লাহর কালাম শ্রবণ করিত।
ثم يُحَرِّفُونَهُ مِنْ بَعْدِ مَا عَقَلُوهُ : অতঃপর বুঝিয়া ফেলার পরও তাহারা উহাকে বিকৃত করিত।
وَهُمْ يَعْلَمُونَ : অথচ তাহারা জানিত (জানিয়া শুনিয়া)।
وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا : এবং যখন তাহারা মুমিনদের সহিত মিলিত হয় তখন বলে, আমরা ঈমান আনিয়াছি।
وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ : এবং যখন তাহারা একে অপরের সহিত একান্তে মিলিত হয়।
أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللهُ عَلَيْكُمْ : তোমরা কি তাহাদেরকে সেই সব কথা বলিয়া দাও যাহা আল্লাহ তোমাদের নিকট উদঘাটন করিয়াছেন?
لِيُحَاجُّوكُمْ به عِنْدَ رَبِّكُمْ : যাহাতে তাহারা তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের বিরুদ্ধে উহা দলীল হিসাবে পেশ করিতে পারে।
أَفَلَا تَعْقِلُونَ : তোমরা কি বুঝ না?
أَوَلَا يَعْلَمُونَ أَنَّ اللهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ : তাহারা কি জানে না যে, তাহারা যাহা গোপন করে এবং প্রকাশ করে আল্লাহ তাহা জানেন?
ومِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ : এবং তাহাদের মধ্যে কতক নিরক্ষর আছে যাহারা কিতাব জানে না।
إلا أَمَانِيَّ وَإِنْ هُمْ إلا يَظُنُّونَ : ভিত্তিহীন আকাঙ্ক্ষা ছাড়া তাহারা শুধু ধারণার বশবর্তী।
فَوَيْلٌ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ : সুতরাং ধ্বংস তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব লিখে।
ثم يَقُولُونَ هَذَا مِنْ عِنْدَ اللهِ : অতঃপর বলে, ইহা আল্লাহর পক্ষ হইতে আসিয়াছে।
لِيَشْتَرُوا به ثَمَنًا قَلِيلًا : যাহাতে উহার বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করিতে পারে।
فَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ : সুতরাং ধ্বংস তাহাদের জন্য যাহা তাহাদের হাত লিখিয়াছে।
وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ : এবং ধ্বংস তাহাদের জন্য যাহা তাহারা উপার্জন করে।
وقَالُوا لن تَمَسَّنَا النَّارُ إلا أَيَّامًا مَعْدُودَةً : এবং তাহারা বলে, আগুন আমাদিগকে কখনো স্পর্শ করিবে না কেবল কয়েক দিন ছাড়া।
قُلْ أَتَّخَذْتُمْ عِنْدَ اللهِ عَهْدًا : বলুন, তোমরা কি আল্লাহর নিকট হইতে কোন অঙ্গীকার গ্রহণ করিয়াছ?
فلن يُخْلِفَ اللهُ عَهْدَهُ : আল্লাহ কখনো তাঁহার অঙ্গীকার খেলাফ করিবেন না।
أم تَقُولُونَ عَلَى اللهِ مَا لَا تَعْلَمُونَ : না কি তোমরা আল্লাহর নামে এমন কথা বলিতেছ যাহা তোমরা জান না?
بَلَى مَنْ كَسَبَ سَيِّئَةً : হ্যাঁ, কেন নহে, যে ব্যক্তি মন্দ কাজ করিবে।
وأَحَاطَتْ به خَطِيئَتُهُ : এবং তাহার অপরাধ তাহাকে বেষ্টন করিয়া ফেলিবে।
فَأُولئِكَ أَصْحَابُ النَّارِ : তাহারাই জাহান্নামের অধিবাসী।
هُمْ فِيهَا خَالِدُونَ : তাহারা সেখানে চিরস্থায়ী হইবে।
والَّذِينَ آمَنُوا وعَمِلُوا الصَّالِحَاتِ : আর যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে।
أُولئِكَ أَصْحَابُ الْجَنَّةِ : তাহারাই জান্নাতের অধিবাসী।
هُمْ فِيهَا خَالِدُونَ : তাহারা সেখানে চিরস্থায়ী হইবে।
রুকু-১১
أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ : যখন আমি বনী ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম।
لا تَعْبُدُونَ إلا اللهَ : তোমরা আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করিবে না।
وبِالْوَالِدَيْنِ إِحْسَانًا : এবং পিতা-মাতার সহিত সদ্ব্যবহার করিবে।
وذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ : এবং আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকীনদের সহিত।
وقُولُوا لِلنَّاسِ حُسْنًا : এবং মানুষের সহিত সুন্দর বা ভালো কথা বলিবে।
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ : এবং নামায কায়েম করিবে ও যাকাত আদায় করিবে।
ثم تَوَلَّيْتُمْ إلا قَلِيلًا مِنْكُمْ : অতঃপর তোমাদের অল্প সংখ্যক ছাড়া বাকি সবাই ফিরিয়া গেলে।
وَأَنْتُمْ مُعْرِضُونَ : এবং তোমরা ছিলে বিমুখ।
লা تَسْفِكُونَ دِمَاءَكُمْ : তোমরা নিজেদের রক্ত প্রবাহিত করিবে না।
ولا تُخْرِجُونَ أَنْفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ : এবং তোমরা নিজেদের লোকদেরকে স্বদেশ হইতে বহিষ্কার করিবে না।
ثم أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ : অতঃপর তোমরা উহা স্বীকার করিলে এবং তোমরাই উহার সাক্ষী।
ثم أَنْتُمْ هؤلاء تَقْتُلُونَ أَنْفُسَكُمْ : অতঃপর তোমরাই সেই লোক যাহারা নিজেদের লোকদের হত্যা করিতেছ।
وتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ : এবং তোমাদেরই এক দলকে তাহাদের ঘরবাড়ি হইতে বাহির করিয়া দিতেছ।
تَظَاهَرُونَ عَلَيْهِمْ بِالإِثْمِ وَالْعُدْوَانِ : তোমরা তাহাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালংঘনের মাধ্যমে একে অপরকে সাহায্য করিতেছ।
وإِنْ يَأْتُوكُمْ أُسَارَى تُفَادُوهُمْ : এবং তাহারা যদি বন্দী হইয়া তোমাদের নিকট আসে তবে তোমরা মুক্তিপণ দিয়া তাহাদিগকে মুক্ত কর।
وهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ : অথচ তাহাদেরকে বহিষ্কার করা তোমাদের জন্য হারাম বা নিষিদ্ধ ছিল।
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ : তবে কি তোমরা কিতাবের একাংশ বিশ্বাস কর?
وتَكْفُرُونَ بِبَعْضٍ : এবং অপরাংশ অস্বীকার কর?
فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ : সুতরাং তোমাদের মধ্যে যে এরূপ করিবে তাহার শাস্তি কি হইবে?
إلا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا : পার্থিব জীবনে লাঞ্ছনা ও অপমান ছাড়া।
ويَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ : এবং কিয়ামতের দিন তাহাদিগকে কঠোরতম শাস্তির দিকে ফিরাইয়া লওয়া হইবে।
وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ : এবং তোমরা যাহা কর আল্লাহ সে সম্পর্কে গাফেল নহেন।
أُولئِكَ الَّذِينَ اشْتَرَوُا الْحَيَاةَ الدُّنْيَا بِالآخِرَةِ : উহারা ঐ সব লোক যাহারা আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করিয়াছে।
فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ : সুতরাং তাহাদের শাস্তি হালকা করা হইবে না।
ولا هُمْ يُنْصَرُونَ : এবং তাহারা কোন সাহায্যও পাইবে না।
রুকু-১২
ولقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ : আমি অবশ্যই মূসাকে কিতাব দান করিয়াছি।
وقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ : এবং তাঁহার পরে পর্যায়ক্রমে বহু রাসূল পাঠাইয়াছি।
وآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ : এবং আমি মারইয়াম তনয় ঈসাকে স্পষ্ট নিদর্শনসমূহ দিয়াছি।
وأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ : এবং আমি তাঁহাকে ‘রুহুল কুদুস’ (পবিত্র আত্মা বা জিবরাঈল) দ্বারা সাহায্য করিয়াছি।
أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ : তবে কি যখনই তোমাদের নিকট কোন রাসূল আসিয়াছেন।
بِمَا لا تَهْوَى أَنْفُسُكُمُ : এমন কিছু লইয়া যাহা তোমাদের মনঃপূত নয়।
اسْتَكْبَرْتُمْ : তখনই তোমরা অহংকার করিয়াছ।
فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ : অতঃপর তোমরা এক দলকে অস্বীকার করিলে এবং এক দলকে হত্যা করিলে।
وقَالُوا قُلُوبُنَا غُلْفٌ : এবং তাহারা বলিল, আমাদের অন্তর গিলাফবন্দী বা সংরক্ষিত।
بَلْ لَعَنَهُمُ اللهُ بِكُفْرِهِمْ : বরং তাহাদের কুফরীর কারণে আল্লাহ তাহাদিগকে লানত বা অভিসম্পাত দিয়াছেন।
فَقَلِيلًا مَا يُؤْمِنُونَ : সুতরাং তাহারা অল্পই ঈমান আনে।
ولَمَّا جَاءَهُمْ كِتَابٌ مِنْ عِنْدِ اللهِ : এবং যখন তাহাদের নিকট আল্লাহর পক্ষ হইতে এক কিতাব (কুরআন) আসিল।
مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ : যাহা তাহাদের কাছে রক্ষিত কিতাবের সত্যায়নকারী।
وكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا : অথচ ইতিপূর্বে তাহারা কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করিত।
فَلَمَّا جَاءَهُمْ مَا عَرَفُوا كَفَرُوا به : অতঃপর যখন তাহাদের নিকট সেই জিনিস আসিল যাহা তাহারা চিনিয়াছিল, তখন তাহারা উহা অস্বীকার করিল।
فَلَعْنَةُ اللهِ عَلَى الْكَافِرِينَ : সুতরাং কাফেরদের উপর আল্লাহর লানত বা অভিসম্পাত।
بِئْسَمَا اشْتَرَوْا به أَنْفُسَهُمْ : কতই না মন্দ সেই জিনিস যাহার বিনিময়ে তাহারা নিজেদের বিকাইয়া দিয়াছে।
أَنْ يَكْفُرُوا بِمَا أَنْزَلَ اللهُ : যে তাহারা আল্লাহর নাযিল করা কিতাব অস্বীকার করিল।
بَغْيًا أَنْ يُنَزِّلَ اللهُ مِنْ فَضْلِهِ : এই হঠকারিতাবশতঃ যে আল্লাহ স্বীয় অনুগ্রহ নাযিল করিবেন।
عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ : তাঁহার বান্দাদের মধ্যে যাঁহার প্রতি তিনি ইচ্ছা করেন।
فَبَاءُوا بِغَضَبٍ عَلَى غَضَبٍ : অতঃপর তাহারা ক্রোধের উপর ক্রোধের শিকার হইল।
ولِلْكَافِرِينَ عَذَابٌ مُهِينٌ : এবং কাফেরদের জন্য রহিয়াছে অবমাননাকর শাস্তি।
وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنْزَلَ اللهُ : এবং যখন তাহাদিগকে বলা হয়, আল্লাহ যাহা নাযিল করিয়াছেন তাহার উপর ঈমান আন।
قَالُوا نُؤْمِنُ بِمَا أُنْزِلَ عَلَيْنَا : তাহারা বলে, আমাদের প্রতি যাহা নাযিল হইয়াছে আমরা কেবল তাহারই উপর ঈমান আনি।
ويَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ : এবং তাহারা উহার বাহিরে যাহা আছে তাহা অস্বীকার করে।
وهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ : অথচ উহা সত্য এবং তাহাদের কাছে যাহা আছে উহার সত্যায়নকারী।
قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنْبِيَاءَ اللهِ مِنْ قَبْلُ : বলুন, তবে তোমরা ইতিপূর্বে আল্লাহর নবীগণকে কেন হত্যা করিতে?
إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ : যদি তোমরা মুমিন বা বিশ্বাসী হও।
রুকু-১৩
ولقَدْ جَاءَكُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ : অবশ্যই মূসা তোমাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ লইয়া আসিয়াছিলেন।
ثم اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ : অতঃপর তাঁহার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্য বানাইলে।
وَأَنْتُمْ ظَالِمُونَ : এবং তোমরা ছিলে জালেম বা অন্যায়কারী।
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ : এবং যখন আমি তোমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম।
ورَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ : এবং তোমাদের উপর তুর পাহাড় উত্তোলন করিয়াছিলাম।
خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ : আমি তোমাদের যাহা দিয়াছি তাহা শক্তভাবে ধর।
واسْمَعُوا : এবং শ্রবণ কর বা শোন।
قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا : তাহারা বলিল, আমরা শুনিলাম এবং অমান্য করিলাম।
وأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ : এবং তাহাদের কুফরীর কারণে তাহাদের অন্তরে বাছুরের প্রতি মহব্বত পিলাইয়া দেওয়া হইয়াছিল।
قُلْ بِئْسَمَا يَأْمُرُكُمْ به إِيمَانُكُمْ : বলুন, তোমাদের ঈমান তোমাদের কতই না মন্দ কাজের নির্দেশ দেয়।
إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ : যদি তোমরা মুমিন হও।
قُلْ إِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الآخِرَةُ عِنْدَ اللهِ : বলুন, যদি আখেরাতের ঘর আল্লাহর নিকট কেবল তোমাদের জন্যই হয়।
خَالِصَةً مِنْ دُونِ النَّاسِ : অন্য লোকদিগকে বাদ দিয়া বিশেষভাবে।
فَتَمَنَّوُا الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ : তবে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা কর যদি তোমরা সত্যবাদী হও।
ولن يَتَمَنَّوْهُ أَبَدًا : অথচ তাহারা কখনো উহার আকাঙ্ক্ষা করিবে না।
بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ : সেই সব কাজের কারণে যাহা তাহাদের হাত অগ্রিম পাঠাইয়াছে।
واللهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ : এবং আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত।
ولَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ : এবং আপনি অবশ্যই তাহাদিগকে জীবনের প্রতি অন্য সব লোক হইতে অধিক লোভী পাইবেন।
ومِنَ الَّذِينَ أَشْرَكُوا : এমনকি মুশরিকদের অপেক্ষাও।
يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ : তাহাদের প্রত্যেকেই কামনা করে যে যদি তাহাকে হাজার বছর আয়ু দেওয়া হইত।
وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَنْ يُعَمَّرَ : অথচ দীর্ঘ আয়ু তাহাকে আযাব হইতে রক্ষা করিতে পারিবে না।
واللهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ : এবং তাহারা যাহা করে আল্লাহ তাহা দেখেন।
রুকু-১৪
قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ : বলুন, যে জিবরাঈলের শত্রু।
فإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللهِ : কারণ তিনি আল্লাহর নির্দেশেই আপনার অন্তরে কুরআন নাযিল করিয়াছেন।
مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ : যাহা উহার পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী।
وهُدًى وبُشْرَى لِلْمُؤْمِنِينَ : এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদ।
مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ : যে ব্যক্তি আল্লাহ, তাঁহার ফেরেশতাগণ, তাঁহার রাসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু।
فإِنَّ اللهَ عَدُوٌّ لِلْكَافِرِينَ : তবে নিশ্চয় আল্লাহ কাফেরদের শত্রু।
ولقَدْ أَنْزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ : এবং আমি আপনার প্রতি স্পষ্ট আয়াতসমূহ নাযিল করিয়াছি।
وَمَا يَكْفُرُ بهَا إلا الْفَاسِقُونَ : এবং ফাসেকরা ছাড়া অন্য কেহই উহা অস্বীকার করে না।
أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا : তবে কি যখনই তাহারা কোন অঙ্গীকার করিয়াছে।
نَبَذَهُ فَرِيقٌ مِنْهُمْ : তখনই তাহাদের একদল তাহা ছুড়িয়া ফেলিয়া দিয়াছে।
بَلْ أَكْثَرُهُمْ لا يُؤْمِنُونَ : বরং তাহাদের অধিকাংশই বিশ্বাস করে না।
ولَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِنْ عِنْدِ اللهِ : এবং যখন তাহাদের নিকট আল্লাহর পক্ষ হইতে এক রাসূল আসিলেন।
مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ : যাহা তাহাদের কাছে রক্ষিত কিতাবের সত্যায়নকারী।
نَبَذَ فَرِيقٌ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ : তখন আহলে কিতাবদের একদল ছুড়িয়া ফেলিয়া দিল।
كِتَابَ اللهِ وَرَاءَ ظُهُورِهِمْ : আল্লাহর কিতাবকে তাহাদের পিঠের পিছনে।
كَأَنَّهُمْ لا يَعْلَمُونَ : যেন তাহারা কিছুই জানে না।
وَاتَّبَعُوا مَا تَتْلُوا الشَّيَاطِينُ : এবং শয়তানরা যাহা পাঠ করিত তাহারা তাহারই অনুসরণ করিল।
عَلَى مُلْكِ سُلَيْمَانَ : সুলায়মানের রাজত্বকালে।
وَمَا كَفَرَ سُلَيْمَانُ ولكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا : এবং সুলায়মান কুফরী করেন নাই বরং শয়তানরাই কুফরী করিয়াছিল।
يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ : তাহারা মানুষকে যাদু শিক্ষা দিত।
وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ : এবং যাহা বাবেলে দুই ফেরেশতার উপর নাযিল করা হইয়াছিল।
هَارُوتَ وَمَارُوتَ : হারুত ও মারুত।
وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ : এবং তাহারা কাহাকেও শিক্ষা দিতেন না।
حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ : যতক্ষণ না তাহারা বলিতেন, আমরা তো কেবল পরীক্ষার জন্য।
فَلَا تَكْفُرْ : সুতরাং তুমি কুফরী বা অবিশ্বাস করিও না।
فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا : অতঃপর তাহারা তাহাদের নিকট হইতে এমন কিছু শিখিত।
مَا يُفَرِّقُونَ به بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ : যাহা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটান যায়।
وَمَا هُمْ بِضَارِّينَ به مِنْ أَحَدٍ إلا بِإِذْنِ اللهِ : অথচ তাহারা আল্লাহর নির্দেশ ছাড়া উহার দ্বারা কাহারও কোন ক্ষতি করিতে পারিত না।
ويَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ : এবং তাহারা এমন কিছু শিখিত যাহা তাহাদের ক্ষতি করিত এবং কোন উপকার করিত না।
ولقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ : এবং তাহারা অবশ্যই জানিত যে, যে ব্যক্তি উহা ক্রয় করিয়াছে।
مَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلَاقٍ : আখেরাতে তাহার কোন অংশ বা হিস্যা নাই।
ولَبِئْسَ مَا شَرَوْا به أَنْفُسَهُمْ : এবং কতই না নিকৃষ্ট সেই জিনিস যাহার বিনিময়ে তাহারা নিজেদের বিকাইয়া দিয়াছে।
لَوْ كَانُوا يَعْلَمُونَ : যদি তাহারা জানিত।
ولَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا : এবং যদি তাহারা ঈমান আনিত ও তাকওয়া অবলম্বন করিত।
لَمَثُوبَةٌ مِنْ عِنْدِ اللهِ خَيْرٌ : তবে আল্লাহর নিকট হইতে প্রাপ্ত পুরস্কার অবশ্যই উত্তম হইত।
লَوْ كَانُوا يَعْلَمُونَ : যদি তাহারা জানিত।
রুকু-১৫
يا أيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَقُولُوا رَاعِنَا : হে মুমিনগণ! তোমরা ‘রায়িনা’ বলিও না।
(টিকাঃ রায়িনা শব্দের অর্থ ‘আমাদের প্রতি লক্ষ্য করুন’। ইহুদীরা রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট আসিয়া দুষ্টামিবশতঃ ‘রায়িনা’ বলিত যার অর্থ হয় ‘আমাদের রাখাল’। তাই আল্লাহ তাআলা মুসলিমদিগকে নির্দেশ দিতেছেন রায়িনা শব্দের পরিবর্তে ‘উনযুরনা’ বলিতে।)
وقُولُوا انْظُرْنَا : এবং তোমরা বল ‘উনযুরনা’ (আমাদের দিকে একটু লক্ষ্য করুন)।
واسْمَعُوا : এবং তোমরা মনোযোগ দিয়া শোন।
ولِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ : এবং কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে।
مَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا : কাফেররা পছন্দ করে না বা ভালবাসে না।
مِنْ أَهْلِ الْكِتَابِ وَلَا الْمُشْرِكِينَ : আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যাহারা আছে।
أَنْ يُنَزَّلَ عَلَيْكُمْ مِنْ خَيْرٍ مِنْ رَبِّكُمْ : যে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের প্রতি কোন কল্যাণ নাযিল হউক।
واللهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ : এবং আল্লাহ তাঁহার রহমত বা করুণার জন্য যাহাকে ইচ্ছা বিশেষভাবে মনোনীত করেন।
واللهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ : এবং আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।
مَا نَنْسَخْ مِنْ آيَةٍ : আমি যদি কোন আয়াত রহিত করি।
أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا : অথবা আমি যদি উহা ভুলাইয়া দেই, তবে আমি উহার চাইতে উত্তম বা উহার অনুরূপ লইয়া আসি।
أَلَمْ تَعْلَمْ أَنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ : তুমি কি জান না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান?
أَلَمْ تَعْلَمْ أَنَّ اللهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالأَرْضِ : তুমি কি জান না যে আসমান ও যমীনের রাজত্ব আল্লাহরই?
وَمَا لَكُمْ مِنْ دُونِ اللهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ : এবং আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক বা সাহায্যকারী নাই।
أم تُرِيدُونَ أَنْ تَسْأَلُوا رَسُولَكُمْ : না কি তোমরা তোমাদের রাসূলকে এমন প্রশ্ন করিতে চাও।
كَمَا سُئِلَ مُوسَى مِنْ قَبْلُ : ইতিপূর্বে মূসাকে যেরূপ প্রশ্ন করা হইয়াছিল।
وَمَنْ يَتَبَدَّلِ الْكُفْرَ بِالإِيمَانِ : এবং যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরী গ্রহণ করে।
فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ : সে অবশ্যই সঠিক পথ হারাইল।
وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ : আহলে কিতাবদের অনেকে ইচ্ছা করে।
لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا : যদি তাহারা তোমাদের ঈমান আনার পর পুনরায় কাফের বানাইয়া দিতে পারিত।
حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ : তাহাদের নিজেদের হিংবসঃ।
مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ : তাহাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরও।
فَاعْفُوا واصْفَحُوا : সুতরাং তোমরা ক্ষমা কর এবং উপেক্ষা কর।
حَتَّى يَأْتِيَ اللهُ بِأَمْرِهِ : যতক্ষণ না আল্লাহ তাঁহার নির্দেশ লইয়া আসেন।
إِنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ : নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ : এবং তোমরা নামায কায়েম কর ও যাকাত আদায় কর।
وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ : এবং তোমরা নিজেদের মঙ্গলের জন্য অগ্রিম যাহা পাঠাইবে।
تَجِدُوهُ عِنْدَ اللهِ : তোমরা তাহা আল্লাহর নিকট পাইবে।
إِنَّ اللهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ : তোমরা যাহা কর আল্লাহ নিশ্চয়ই তাহা দেখেন।
وقَالُوا لن يَدْخُلَ الْجَنَّةَ إلا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى : এবং তাহারা বলে, ইহুদী বা নাসারা ছাড়া অন্য কেহই জান্নাতে প্রবেশ করিবে না।
تِلْكَ أَمَانِيُّهُمْ : উহা তাহাদের ভিত্তিহীন আকাঙ্ক্ষা বা বাসনা।
قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ : বলুন, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের দলীল বা প্রমাণ পেশ কর।
بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ : হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর নিকট আত্মসমর্পন করে এবং সে সৎকর্মশীল হয়।
فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ : তাহার জন্য তাহার প্রতিপালকের নিকট পুরস্কার রহিয়াছে।
ولا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ : তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না।
রুকু-১৬
وقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَى شَيْءٍ : এবং ইহুদীরা বলে, নাসারাদের কোন ভিত্তি নাই।
وقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ : এবং নাসারারা বলে, ইহুদীদের কোন ভিত্তি নাই।
وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ : অথচ তাহারা কিতাব পাঠ করে।
كَذَلِكَ قَالَ الَّذِينَ لا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ : এভাবেই যাহারা জানে না তাহারাও তাহাদের ন্যায় কথা বলে।
فَاللهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ : অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাহাদের মধ্যে বিচার করিবেন।
فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ : যে বিষয়ে তাহারা মতভেদ করিতেছিল।
وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللهِ : তাহার অপেক্ষা বড় জালেম কে যে আল্লাহর মসজিদসমূহে বাধা দেয়।
أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ : যে সেখানে তাঁহার নাম স্মরণ করা হউক।
وسَعَى فِي خَرَابِهَا : এবং সেইগুলি বিরান বা ধ্বংস করার চেষ্টা করে।
أُولئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إلا خَائِفِينَ : ঐ সব লোক ভীতির অবস্থা ছাড়া মসজিদে প্রবেশ করিবার যোগ্য নয়।
لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ : তাহাদের জন্য দুনিয়াতে রহিয়াছে লাঞ্ছনা।
ولَهُمْ فِي الآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ : এবং আখেরাতে রহিয়াছে কঠোর শাস্তি।
ولِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ : এবং পূর্ব ও পশ্চিম আল্লাহরই।
فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللهِ : সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর অভিমুখ।
إِنَّ اللهَ وَاسِعٌ عَلِيمٌ : নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ।
وقَالُوا اتَّخَذَ اللهُ وَلَدًا : এবং তাহারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন।
سُبْحَانَهُ বَلْ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ : তিনি পবিত্র, বরং আসমান ও যমীনের সব কিছু তাঁহারই।
كُلٌّ لَهُ قَانِتُونَ : সব কিছুই তাঁহার একান্ত অনুগত।
بَدِيعُ السَّمَاوَاتِ وَالأَرْضِ : তিনি আসমান ও যমীনের অভিনব স্রষ্টা।
وَإِذَا قَضَى أَمْرًا : এবং তিনি যখন কোন কাজের সিদ্ধান্ত নেন।
فإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ : তখন তিনি কেবল বলেন ‘হও’, অমনি তাহা হইয়া যায়।
وقَالَ الَّذِينَ لا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللهُ : এবং যাহারা জানে না তাহারা বলে, আল্লাহ আমাদের সহিত কথা বলেন না কেন?
أَوْ تَأْتِينَا آيَةٌ : অথবা আমাদের নিকট কোন নিদর্শন আসে না কেন?
كَذَلِكَ قَالَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِثْلَ قَوْلِهِمْ : এভাবেই তাহাদের পূর্ববর্তীরা তাহাদের ন্যায় কথা বলিয়াছিল।
تَشَابَهَتْ قُلُوبُهُمْ : তাহাদের সবার অন্তর একই রকম।
قد بَيَّنَّا الآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ : আমি নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনসমূহ স্পষ্ট করিয়া দিয়াছি।
إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا : নিশ্চয় আমি আপনাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে পাঠাইয়াছি।
ولا تُسْأَلُ عَنْ أَصْحَابِ الْجَحِيمِ : এবং জাহান্নামবাসীদের সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হইবে না।
ولن تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى : এবং ইহুদী ও নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হইবে না।
حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ : যতক্ষণ না আপনি তাহাদের ধর্মের অনুসরণ করেন।
قُلْ إِنَّ هُدَى اللهِ هُوَ الْهُدَى : বলুন, আল্লাহর হেদায়াতই একমাত্র প্রকৃত হেদায়াত।
ولَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ : এবং জ্ঞান লাভ করার পর যদি আপনি তাহাদের প্রবৃত্তির অনুসরণ করেন।
مَا لَكَ مِنَ اللهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ : তবে আল্লাহর হাত হইতে রক্ষা করিতে আপনার কোন বন্ধু বা সাহায্যকারী থাকিবে না।
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ : যাহাদিগকে আমি কিতাব দিয়াছি এবং তাহারা উহার হক আদায় করিয়া পাঠ করে।
أُولئِكَ يُؤْمِنُونَ به : উহারা উহার উপর ঈমান রাখে।
وَمَنْ يَكْفُرْ به فَأُولئِكَ هُمُ الْخَاسِرُونَ : এবং যে উহা অস্বীকার করে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
রুকু-১৭
يا بني إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ : হে বনী ইসরাঈল! তোমরা আমার নেয়ামত স্মরণ কর।
الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ : যাহা আমি তোমাদেরকে দিয়াছিলাম।
وأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ : এবং আমি তোমাদেরকে বিশ্বজগতের উপর মর্যাদা দিয়াছিলাম।
وَاتَّقُوا يَوْماً لا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئاً : এবং তোমরা সেই দিনকে ভয় কর যেদিন কেহ কাহারও উপকারে আসিবে না।
ولا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ : এবং তাহার নিকট হইতে কোন বিনিময় গ্রহণ করা হইবে না।
ولا تَنْفَعُهَا شَفَاعَةٌ : এবং তাহাকে কোন সুপারিশও ফায়দা দিবে না।
ولا هُمْ يُنْصَرُونَ : এবং তাহারা কোন সাহায্যও পাইবে না।
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ : এবং যখন ইবরাহীমকে তাঁহার প্রতিপালক কয়েকটি কথা বা বিষয়ে পরীক্ষা করিলেন।
فَأَتَمَّهُنَّ : অতঃপর তিনি সেইগুলি পূর্ণ করিলেন।
قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا : আল্লাহ বলিলেন, আমি তোমাকে মানবজাতির নেতা বানাইব।
قَالَ وَمِنْ ذُرِّيَّتِي : তিনি বলিলেন, আমার বংশধরদের মধ্য হইতেও কি?
قَالَ لا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ : আল্লাহ বলিলেন, আমার অঙ্গীকার জালেমদের জন্য প্রযোজ্য নহে।
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا : এবং যখন আমি কাবাগৃহকে মানুষের মিলনস্থল ও নিরাপদ স্থান বানাইলাম।
واتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى : এবং তোমরা মাকামে ইবরাহীমকে নামাযের জায়গা বানাও।
وعَهِدْنَا إلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ : এবং আমি ইবরাহীম ও ইসমাঈলকে নির্দেশ দিয়াছিলাম।
أَنْ طَهِّرَا بَيْتِيَ : তোমরা আমার ঘরকে পবিত্র রাখ।
لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ : তওয়াফকারী, এতেকাফকারী এবং রুকু ও সেজদাকারীদের জন্য।
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا : এবং যখন ইবরাহীম বলিলেন, হে আমার প্রতিপালক! ইহাকে একটি নিরাপদ শহর বানান।
وارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ : এবং ইহার অধিবাসীদের ফলমূলের রিযিক দান করুন।
مَنْ آمَنَ مِنْهُمْ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ : যাহারা তাহাদের মধ্যে আল্লাহ ও পরকালের উপর ঈমান আনিবে।
قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا : আল্লাহ বলিলেন, যে অস্বীকার করিবে তাহাকেও আমি কিছুকাল জীবনোপভোগের সুযোগ দিব।
ثم أَضْطَرُّهُ إلَى عَذَابِ النَّارِ : অতঃপর তাহাকে আমি জাহান্নামের আগুনের দিকে বাধ্য করিব।
وبِئْسَ الْمَصِيرُ : এবং উহা কতই না মন্দ আশ্রয়স্থল।
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ : এবং যখন ইবরাহীম ও ইসমাঈল কাবাগৃহের প্রাচীর বা ভিত্তি উত্তোলন করিতেছিলেন।
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا : হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ হইতে কবুল করুন।
إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ : নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
رَبَّنَا واجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ : হে আমাদের প্রতিপালক! আমাদিগকে আপনার অনুগত বানান।
ومِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ : এবং আমাদের বংশধরদের হইতে আপনার এক অনুগত উম্মত সৃষ্টি করুন।
وأَرِنَا مَنَاسِكَنَا : এবং আমাদিগকে হজ্জের নিয়মাবলী বা বন্দেগীর আহকাম দেখাইয়া দিন।
وتُبْ لَدَيْنَا : এবং আমাদের তওবা কবুল করুন।
إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ : নিশ্চয় আপনি বড় তওবা কবুলকারী ও পরম দয়ালু।
رَبَّنَا وابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ : হে আমাদের প্রতিপালক! আপনি তাহাদের মধ্য হইতে এক রাসূল প্রেরণ করুন।
يَتْلُوا عَلَيْهِمْ آيَاتِكَ : যিনি তাহাদের নিকট আপনার আয়াতসমূহ তিলাওয়াত করিবেন।
ويُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ : এবং তাহাদিগকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন।
ويُزَكِّيهِمْ : এবং তাহাদিগকে পবিত্র করিবেন।
إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ : নিশ্চয় আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।
রুকু-১৮
وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ : এবং কে ইবরাহীমের ধর্ম হইতে বিমুখ হইতে পারে?
إلا مَنْ سَفِهَ نَفْسَهُ : সে ছাড়া যে নিজেকে নির্বোধ বানাইয়াছে।
ولقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا : এবং আমি তাঁহাকে পৃথিবীতে মনোনীত করিয়াছিলাম।
وإِنَّهُ فِي الآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ : এবং আখেরাতে তিনি নেককারদের অন্তর্ভুক্ত হইবেন।
إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ : যখন তাঁহার প্রতিপালক তাঁহাকে বলিলেন, তুমি আনুগত্য স্বীকার কর।
قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ : তিনি বলিলেন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম।
وَوَصَّى بهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ : এবং ইবরাহীম তাঁহার সন্তানদেরকে এই অসিয়ত করিয়াছিলেন এবং ইয়াকুবও।
يا بَنِيَّ إِنَّ اللهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ : হে আমার সন্তানগণ! আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করিয়াছেন।
فَلَا تَمُوتُنَّ إلا وَأَنْتُمْ مُسْلِمُونَ : সুতরাং মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না।
أم كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ : তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হইল?
إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي : যখন তিনি সন্তানদের বলিলেন, আমার পর তোমরা কাহার ইবাদত করিবে?
قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا : তাহারা বলিল, আমরা আপনার উপাস্যের এবং আপনার পিতৃপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের ইবাদত করিব, যিনি এক অদ্বিতীয় ইলাহ।
وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ : এবং আমরা তাঁহারই অনুগত।
تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ : উহারা এক উম্মত যাহারা অতিক্রান্ত হইয়া গিয়াছে।
لَهَا مَا كَسَبَتْ : তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের জন্য।
وَلَكُمْ مَا كَسَبْتُمْ : এবং তোমরা যাহা অর্জন করিয়াছ তাহা তোমাদের জন্য।
ولا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ : এবং তাহারা যাহা করিত সে সম্পর্কে তোমাদিগকে প্রশ্ন করা হইবে না।
وقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَى تَهْتَدُونَ : তাহারা বলে, তোমরা ইহুদী বা নাসারা হও তবে হেদায়াত পাইবে।
قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا : বলুন, বরং আমরা ইবরাহীমের একনিষ্ঠ ধর্মের অনুসরণ করি।
وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ : এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।
قُولُوا آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا : তোমরা বল, আমরা ঈমান আনিলাম আল্লাহর উপর এবং যাহা আমাদের প্রতি নাযিল করা হইয়াছে।
وَمَا أُنْزِلَ إلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالأَسْبَاطِ : এবং যাহা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তাঁহার বংশধরদের প্রতি নাযিল হইয়াছে।
وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى : এবং যাহা মূসা ও ঈসাকে দেওয়া হইয়াছে।
وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ : এবং যাহা নবীগণকে তাঁহাদের প্রতিপালকের নিকট হইতে দেওয়া হইয়াছে।
لا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ : আমরা তাঁহাদের কাহারও মধ্যে কোন পার্থক্য করি না।
وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ : এবং আমরা তাঁহারই অনুগত।
فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ به فَقَدِ اهْتَدَوْا : অতঃপর তোমরা যেরূপ ঈমান আনিয়াছ তাহারাও যদি সেইরূপ ঈমান আনে তবে তাহারা হেদায়াত পাইবে।
وإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ : এবং যদি তাহারা বিমুখ হয় তবে তাহারা হঠকারিতার মধ্যে রহিয়াছে।
فَسَيَكْفِيكَهُمُ اللهُ : অতঃপর তাহাদের মুকাবিলায় আল্লাহর পক্ষ হইতে আপনার জন্য যথেষ্ট হইবে।
وهُوَ السَّمِيعُ الْعَلِيمُ : এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
صِبْغَةَ اللهِ وَمَنْ أَحْسَنُ مِنَ اللهِ صِبْغَةً : আল্লাহর রং, আর আল্লাহর রংয়ের চাইতে উত্তম আর কার রং হইতে পারে?
وَنَحْنُ لَهُ عَابِدُونَ : এবং আমরা তাঁহারই ইবাদতকারী।
قُلْ أَتُحَاجُّونَنَا فِي اللهِ : বলুন, তোমরা কি আল্লাহর বিষয়ে আমাদের সহিত তর্কে লিপ্ত হইবে?
وهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ : অথচ তিনি আমাদেরও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক।
ولَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ : আমাদের জন্য আমাদের আমল এবং তোমাদের জন্য তোমাদের আমল।
وَنَحْنُ لَهُ مُخْلِصُونَ : এবং আমরা তাঁহারই একনিষ্ঠ অনুগত।
أم تَقُولُونَ إِنَّ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالأَسْبَاطَ كَانُوا هُودًا أَوْ نَصَارَى : অথবা তোমরা কি বলিতে চাও যে ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তাঁহার বংশধরেরা ইহুদী বা নাসারা ছিল?
قُلْ أأنْتُمْ أَعْلَمُ أَمِ اللهُ : বলুন, তোমরাই কি অধিক জান না কি আল্লাহ?
وَمَنْ أَظْلَمُ مِمَّনْ كَتَمَ شَهَادَةً عِنْدَهُ مِنَ اللهِ : তাহার অপেক্ষা বড় জালেম কে যে তাহার নিকট রক্ষিত আল্লাহর সাক্ষ্য গোপন করে?
وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ : এবং তোমরা যাহা কর আল্লাহ সে সম্পর্কে গাফেল নহেন।
تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ : উহারা এক উম্মত যাহারা অতিবাহিত হইয়া গিয়াছে।
لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَا كَسَبْتُمْ : তাহারা যাহা কামাইয়াছে তাহা তাহাদের জন্য এবং তোমরা যাহা কামাইয়াছ তাহা তোমাদের জন্য।
ولا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ : এবং তাহারা যাহা করিত সে সম্পর্কে তোমাদিগকে প্রশ্ন করা হইবে না।
(রুকু ১৯ হইতে রুকু ৪০ পর্যন্ত বিষয়বস্তু ও শব্দার্থ একই ধারায় কিতাবে বর্ণিত হইয়াছে। স্থান সংকুলান ও পুনরাবৃত্তি এড়াতে এখানে রুকু ১৭ ও ১৮ এর গুরুত্বপূর্ণ শব্দসমূহ উপস্থাপন করা হইল। প্রতিটি রুকুর শব্দার্থ কিতাবের মূল পাঠ অনুসরণ করিয়া শিখিয়া লওয়া বাঞ্ছনীয়।)
রুকু-১৯
سَيَقُولُ السُّفَهَاءُ : অচিরেই নির্বোধরা বলিবে।
مَا وَلَّاهُمْ عَنْ قِبْلَتِهِمُ : কিসে তাহাদিগকে তাহাদের কেবলা হইতে ফিরাইয়া দিল?
الَّتِي كَانُوا عَلَيْهَا : যাহার উপর তাহারা ছিল।
قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ : বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই।
يَهْدِي مَنْ يَشَاءُ إلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ : তিনি যাহাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন।
وكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا : এবং এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মত বানাইয়াছি।
لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ : যাহাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও।
ويَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا : এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হন।
وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا : এবং আমি সেই কেবলা নির্ধারণ করি নাই যাহার উপর আপনি ছিলেন।
إلا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ : কেবল ইহা জানিবার জন্য যে কে রাসূলের অনুসরণ করে।
مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ : এবং কে তাহার গোড়ালির উপর ভর করিয়া ফিরিয়া যায়।
وإِنْ كَانَتْ لَكَبِيرَةً إلا عَلَى الَّذِينَ هَدَى اللهُ : এবং নিশ্চয়ই উহা বড়ই কঠিন ছিল তাহাদের জন্য ছাড়া যাহাদিগকে আল্লাহ হেদায়াত দিয়াছেন।
وَمَا كَانَ اللهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ : এবং আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করিবার নহেন।
إِنَّ اللهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ : নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই মমতাময় ও পরম দয়ালু।
রুকু-২০
قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ : আমি বারবার আপনার আকাশের দিকে মুখ ফিরাইতে দেখিতেছি।
فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا : অতঃপর আমি অবশ্যই আপনাকে এমন কেবলার দিকে ফিরাইয়া দিব যাহা আপনি পছন্দ করেন।
فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ : সুতরাং আপনার মুখ মসজিদে হারামের দিকে ফিরাউন।
وحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ : এবং তোমরা যেখানেই থাক তোমাদের মুখ উহার দিকেই ফিরাইও।
وإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ : এবং আহলে কিতাবরা অবশ্যই জানে যে উহা তাহাদের প্রতিপালকের পক্ষ হইতে সত্য।
وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ : এবং তাহারা যাহা করে আল্লাহ সে সম্পর্কে গাফেল নহেন।
ولَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ : এবং আহলে কিতাবদের নিকট যদি আপনি সমস্ত নিদর্শন পেশ করেন।
مَا تَبِعُوا قِبْلَتَكَ : তবুও তাহারা আপনার কেবলার অনুসরণ করিবে না।
وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ : এবং আপনিও তাহাদের কেবলার অনুসরণকারী নহেন।
وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ : এবং তাহারাও একে অপরের কেবলার অনুসরণকারী নহে।
ولَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ : এবং জ্ঞান আসার পর যদি আপনি তাহাদের খেয়াল-খুশির অনুসরণ করেন।
إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ : তবে নিশ্চয় আপনি জালেমদের অন্তর্ভুক্ত হইবেন।
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِতَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ : যাহাদিগকে আমি কিতাব দিয়াছি তাহারা তাঁহাকে (রাসূলকে) তেমন চিনিতে পারে যেমন তাহারা নিজ সন্তানদের চিনিতে পারে।
وإِنَّ فَرِيقًا مِنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ : এবং তাহাদের একদল অবশ্যই সত্য গোপন করে অথচ তাহারা জানে।
الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ : সত্য আপনার প্রতিপালকের পক্ষ হইতেই, সুতরাং আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইবেন না।
(রুকু ৪০ পর্যন্ত অবশিষ্টাংশ কিতাবের মূল আরবী ও বঙ্গানুবাদ পাঠ হইতে অধ্যায়নযোগ্য।)
রুকু-৪০
آمن الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ : রাসূল তাঁহার প্রতিপালকের নিকট হইতে নাযিলকৃত বিষয়ের উপর ঈমান আনিয়াছেন।
والْمُؤْمِنُونَ : এবং মুমিনগণও।
كُلٌّ آمَنَ بِاللهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ : প্রত্যেকেই আল্লাহ, তাঁহার ফেরেশতাগণ, তাঁহার কিতাবসমূহ এবং তাঁহার রাসূলগণের উপর ঈমান আনিয়াছে।
لا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ : আমরা তাঁহার রাসূলগণের কাহারও মধ্যে কোন পার্থক্য করি না।
وقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا : এবং তাহারা বলে, আমরা শুনিলাম এবং আনুগত্য করিলাম।
غُفْرَانَكَ رَبَّنَا وإلَيْكَ الْمَصِيرُ : হে আমাদের প্রতিপালক! আমরা আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনারই দিকে প্রত্যাবর্তন।
لا يُكَلِّفُ اللهُ نَفْسًا إلا وُسْعَهَا : আল্লাহ কোন ব্যক্তিকে তাহার সাধ্যের অতিরিক্ত কষ্ট দেন না।
لَهَا مَا كَسَبَتْ وعَلَيْهَا مَا اكْتَسَبَتْ : সে যাহা নেক আমল করিয়াছে তাহার ফল তাহারই এবং সে যাহা মন্দ আমল করিয়াছে তাহার শাস্তি তাহারই।
رَبَّنَا لا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا : হে আমাদের প্রতিপালক! যদি আমরা ভুলিয়া যাই বা ভুল করি তবে আমাদিগকে পাকড়াও করিবেন না।
رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا : হে আমাদের প্রতিপালক! আমাদের উপর গুরুভার বোঝা অর্পণ করিবেন না।
كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا : যেমন আপনি আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করিয়াছিলেন।
رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لا طَاقَةَ لَنَا به : হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের উপর এমন ভার অর্পণ করিবেন না যাহা বহন করিবার শক্তি আমাদের নাই।
واعْفُ عَنَّا واغْفِرْ لَنَا وارْحَمْنَا : এবং আমাদিগকে ক্ষমা করুন, আমাদিগকে মার্জনা করুন এবং আমাদের প্রতি রহম করুন।
أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ : আপনি আমাদের অভিভাবক, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদিগকে সাহায্য করুন।
📄 ৩. সূরা আল ইমরান
৩. সূরা আল ইমরান
মাদানিয়া, রুকু ২০
রুকু-১
نَزَّلَ : নাযিল করিয়াছেন।
مُصَدِّقًا : সত্যায়নকারী, সত্যতা প্রতিপাদনকারী।
بَيْنَ يَدَيْ : পূর্ববর্তী।
ذُو انْتِقَامٍ : প্রতিশোধ গ্রহণকারী।
لا يَخْفى : গোপন নাই।
يُصَوِّرُ : আকৃতি গঠন করেন।
أَرْحَامُ : জরায়ু, মাতৃগর্ভ।
كَيْفَ : কেমন, যেমন।
مُحْكَمَاتٌ : সুস্পষ্ট, মজবুত।
أُمُّ الْكِتَابِ : কিতাবের আসল অংশ।
أخر متشبهت : অন্যগুলো দ্ব্যর্থবোধক, অস্পষ্ট।
زيغ : কুটিলতা, বক্রতা।
ابتغاء : চাওয়া, তালাশ করা, অনুসন্ধান করা।
تأويل : ব্যাখ্যা, এখানে উদ্দেশ্য অপব্যাখ্যা।
راسخون : সুপ্রতিষ্ঠিত, সুগভীর।
لا تُزِغْ : বক্র করিবে না।
هَبْ : দান কর।
مِنْ لَدُنْكَ : তোমার নিকট হইতে।
وَهَّابٌ : প্রদানকারী, দাতা।
جامع : সমবেতকারী।
ميعاد : প্রতিজ্ঞা, ওয়াদা।
রুকু-২
وَقُودُ : ইন্ধন, জ্বালানী।
ক : অনুরূপ, ন্যায় (শব্দের পূর্বে ব্যবহৃত হইলে)।
دَابٌ : প্রকৃতি, আদত, স্বভাব।
ذُنُوب : গুনাহসমূহ।
شدید الْعِقَابِ : কঠোর শাস্তি।
تُغْلَبُونَ : পরাভূত হইবে।
مِهَادٌ : স্থান, অবস্থান।
فِئَتَيْنِ : দুই দল।
فئة : এক দল।
الْتَقَتَا : উভয়ে সম্মুখীন হইয়াছে।
تُقَاتِلُ : যুদ্ধ করে, সংগ্রাম করে।
أخرى : অপর, দ্বিতীয়।
كَافِرَةٌ : কাফের, অবিশ্বাসী।
يَرَوْنَ : দেখিতেছিল।
مِثْلَيْهِمْ : তাহাদের দ্বিগুণ, নিজের দ্বিগুণ।
رَأْيَ الْعَيْنِ : দৃষ্টি, চক্ষু।
يُؤَيِّدُ : শক্তিশালী করে, সমর্থন করে।
نَصْرِ : সাহায্য।
عِبْرَةٌ : দৃষ্টান্ত, অভিজ্ঞতা, শিক্ষণীয়।
أَبْصَارُ : চক্ষুসমূহ (বহুবচন)।
أُولِي : অধিকারী, মালিক।
زُيِّنَ : সুশোভিত করা হইয়াছে।
حُبُّ : প্রেম, ভালবাসা।
شَهَوَاتٌ : প্রেমাকর্ষণী, খাহেশ।
نِسَاء : রমণীগণ।
بَنِينَ : সন্তান-সন্ততি।
قَنَاطِير مُقَنْطَرَةً : সঞ্চিত স্বর্ণ-রৌপ্য, ধন ভান্ডার।
ذَهَبٌ : স্বর্ণ।
فضة : রৌপ্য।
خَيْلٌ مُّسَوَّمَةٌ : চিহ্নিত ঘোড়া।
أَنْعَامٌ : গবাদি পশু।
حَرْثٌ : ক্ষেত-খামার।
حُسْنُ الْمَابِ : উত্তম আশ্রয়।
أزواج مُطَهَّرَةٌ : পাক সাফ, পরিচ্ছন্ন সহ-ধর্মিনীগণ।
رِضْوَانٌ : সন্তুষ্টি, রিজামন্দি।
بَصِيرٌ بِالْعِبَادِ : বান্দাদের দর্শক বা লক্ষ্যকারী।
রুকু-৩
قِنَا : আমাদিগকে রক্ষা কর।
صَادِقِينَ : সত্যবাদী।
قَانِتِينَ : ফরমাবরদার, অনুগত।
مُنْفِقِينَ : অনুগত দানশীল।
مُسْتَغْفِرِينَ بِالأَسْحَارِ : রাতের শেষ ভাগে বা ঊষাকালে ক্ষমাপ্রার্থী।
شَهِدَ اللهُ أَنَّهُ : আল্লাহ সাক্ষ্য দিলেন যে, তিনি।
أُولُو الْعِلْمِ : জ্ঞানীগণ।
قَائِمًا بِالْقِسْطِ : ইনসাফ বা সুবিচারের উপর দন্ডায়মান।
عزيز حكيم : পরাক্রান্ত ও প্রজ্ঞাময়।
سَرِيعُ الْحِسَابِ : দ্রুত হিসাব গ্রহণকারী।
أَسْلَمْتُ وَجْهِيَ : আমি স্বীয় আনন বা নিজেকে সমর্পণ করিয়াছি।
مَنِ اتَّبَعَنِ : যে আমার অনুসরণ করিয়াছে (মূলে ছিল مَنْ اتبعني)।
تَوَلَّوا : মুখ ঘুরাইয়া নেয়।
بَلَاغٌ : প্রচার করা, পৌঁছাইয়া দেওয়া।
রুকু-৪
يَأْمُرُونَ : আদেশ দেয়।
حَبِطَتْ : বিনষ্ট হইয়াছে।
غَرَّهُمْ : তাহাদের ধোঁকা দিয়াছে, প্রতারিত করিয়াছে।
مَا كَانُوا يَفْتَرُونَ : তাহারা যাহা কিছু মিথ্যা উদ্ভাবন করিয়াছে।
وُفِّيَتْ : সম্যক প্রদত্ত হইবে।
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ : হে আল্লাহ! রাজ্যের মালিক।
تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ : আপনি যাঁহাকে ইচ্ছা রাজ্য দান করেন।
وتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ : এবং আপনি যাঁহার নিকট হইতে ইচ্ছা রাজ্য ছিনাইয়া লন।
وتُعِزُّ مَنْ تَشَاءُ : এবং আপনি যাঁহাকে ইচ্ছা সম্মানিত করেন।
وتُذِلُّ مَنْ تَشَاءُ : এবং আপনি যাঁহাকে ইচ্ছা অপদস্থ বা লাঞ্ছিত করেন।
تُولِجُ : পরিবর্তিত কর, পরিণত কর, প্রবেশ করাও।
لَيْلٌ : রাত।
نَهَارٌ : দিন।
أَوْلِيَاءَ : বন্ধু (বহুবচন)।
دُونَ : ব্যতীত, ছাড়া।
فِي شَيْءٍ : কোন বিষয়ে।
تُقَاةً : আত্মরক্ষা, আশংকা।
يُحَذِّرُكُمُ اللهُ نَفْسَهُ : আল্লাহ তোমাদের তাঁহার সম্পর্কে সাবধান করিতেছেন বা ভয় প্রদর্শন করিতেছেন।
مُحْضَرًا : বিদ্যমান, উপস্থিত।
أَمَدًا بَعِيدًا : সুদূর ব্যবধান।
رَءُوفٌ : স্নেহশীল, অত্যন্ত দয়ালু।
রুকু-৫
ذُرِّيَّةً : বংশধর, সন্তান, আওলাদ।
امْرَأَةُ عِمْرَانَ : ইমরানের স্ত্রী।
بطْنِي : পেট, এখানে অর্থ হইবে ‘রেহেম’।
مُحَرَّرًا : মুক্ত, আযাদ।
وَضَعَتْ : সে প্রসব করিল।
وَضَعَ : প্রসব করা।
الذَّكَرُ : পুরুষ, এখানে অর্থ হইবে ছেলে।
الأُنثَى : মহিলা, এখানে অর্থ হইবে কন্যা।
أُعِيذُهَا : আমি আশ্রয় দান করিতেছি।
أنبتَهَا نَبَاتًا : তিনি তাহাকে উত্তমরূপে বর্ধিত করিলেন বা লালন পালন করিলেন।
كَفَّلَهَا زَكَرِيَّا : তিনি জাকারিয়াকে তাহার তত্ত্বাবধায়ক নিযুক্ত করিলেন বা প্রতিপালনের জন্য সোপর্দ করিলেন।
سَمَّيْتُهَا : আমি তাহার নাম রাখিলাম।
মِحْرَاب : মেহরাব, হুজরা, কামরা (মসজিদ সংলগ্ন প্রকোষ্ঠ)।
أَنَّى لَكِ هَذَا : হে মারইয়াম! তোমার নিকট ইহা কোথা হইতে আসিল?
هُوَ مِنْ عِنْدِ اللهِ : ইহা আল্লাহর পক্ষ হইতে।
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا : সেই খানেই জাকারিয়া প্রার্থনা করিলেন বা ডাকিলেন।
هَبْ لِي مِنْ لَدُنْكَ : আমাকে আপনার নিকট হইতে দান করুন।
مُصَدِّقًا بِكَلِمَةٍ مِنَ اللهِ : আল্লাহর বাণীর (ঈসার) সত্যায়নকারী হিসাবে।
سَيِّدًا : সর্দার।
حَصُورًا : জিতেন্দ্রিয়, যে তাহার ষড়রিপুকে বশীভূত করিয়াছে।
غُلَامٌ : পুত্র সন্তান।
কিবর : বার্ধক্য।
عَاقِرٌ : বন্ধ্যা।
أَلَّا تُكَلِّمَ النَّاسَ : তুমি মানুষের সাথে কথা বলিবে না (أَلَّا = أن + لا)।
রَمْزًا : ইশারা, ইঙ্গিত।
سَبِّحْ بِالْعَشِيِّ وَالإِبْكَارِ : সকাল-সন্ধ্যা তাঁহার পবিত্রতা বর্ণনা কর।
أقْنُتِي : অনুগত হও।
أنْبَاءُ الْغَيْبِ : অদৃশ্যের খবর বা সংবাদ।
نُوحِيهِ إِلَيْكَ : আমরা উহা আপনার নিকট ওহীরূপে প্রেরণ করিয়াছি।
مَا كُنْتَ لَدَيْهِمْ : আপনি তাহাদের নিকট ছিলেন না।
إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ : যখন তাহারা তাহাদের কলমসমূহ নিক্ষেপ করিতেছিল।
أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ : তাহাদের মধ্যে কে মারইয়ামের প্রতিপালন করিবে?
يَخْتَصِمُونَ : তাহারা কলহ করিতেছিল।
وَجِيها : সম্মানিত।
مُقَرَّبِينَ : নিকটতম, ঘনিষ্ট (আল্লাহর)।
مَهْد : দোলনা, মায়ের কোল।
كَهْلًا : পরিণত বয়স, পূর্ণ বয়স্ক।
بَشَرٌ : মানুষ, অর্থাৎ পুরুষ।
قَضَى أَمْرًا : যখন তিনি কোন কাজের সিদ্ধান্ত লন।
أخْلُقُ : আমি তৈরী করি।
طِين : মাটি।
كَهَيْئَةِ الطَّيْرِ : পাখির আকৃতি বা আকারের ন্যায়।
نَفْخُ : ফুৎকার দেওয়া।
بِإِذْنِ اللهِ : আল্লাহর আদেশে।
أُبْرِئُ الأَكْمَهَ : আমি জন্মান্ধকে সুস্থ করিয়া তুলি বা নিরাময় করি।
أَبْرَصَ : কুষ্ঠ রোগী।
مَوْتَى : মৃত (বহুবচন)।
تَدَّخِرُونَ : তোমরা পুঞ্জীভূত কর বা জমা করিয়া রাখ।
রুকু-৬
أحَسَّ عِيسَى : ঈসা যখন উপলব্ধি করিলেন বা দেখিলেন।
أَنْصَارِي : আমার সাহায্যকারীগণ।
الْحَوَارِيُّونَ : হাওয়ারীগণ (হযরত ঈসা আঃ-এর সাহায্যকারী সাহাবীগণ)।
نَحْنُ أَنْصَارُ اللهِ : আমরা আল্লাহর সাহায্যকারী।
مَكْر : ষড়যন্ত্র, চক্রান্ত।
مُتَوَفِّيكَ : আমি তোমাকে মৃত্যু প্রদান করিব বা প্রতিগ্রহণ করিব।
رَافِعُكَ : আমি তোমাকে উপরে উঠাইয়া নিব।
يُوَفِّيهِمْ أُجُورَهُمْ : তিনি তাহাদের পুরস্কার বা পারিশ্রমিক পরিপূর্ণরূপে প্রদান করিবেন।
تُرَاب : মাটি।
নَبْتَهِلْ : আমরা প্রার্থনা করি বা বিনীতভাবে দোয়া করি।
রুকু-৭
قَصَصُ الْحَقُّ : সত্য ঘটনা বা বিবরণ।
تَعَالَوْا : তোমরা আস।
سَوَاء : সমান, সুষম।
أَرْبَابًا : রব বা প্রতিপালকগণ (একবচন রব)।
نَحْنُ مُسْلِمُونَ : আমরা অনুগত বা মুসলমান।
هَا أَنْتُمْ : হ্যাঁ, তোমরাই।
হؤلاء : উহারা।
حَاجَجْتُمْ : তোমরা ঝগড়া করিলে বা বিতর্ক করিলে।
أَوْلَى النَّاسِ : লোকদের মধ্যে অধিকতর নিকটবর্তী।
রুকু-৮
طَائِفَةٌ : একদল, এক জামায়াত।
وَجْهَ النَّهَارِ : পূর্বাহ্নে, দিনের প্রথম ভাগে।
তমَنُ : তুমি ভরসা কর বা আমানত রাখ।
قِنْطَار : ধনরাশি।
يُؤَدِّه : সে উহা ফেরত দিবে।
مَا دُمْتَ قَائِمًا : যতক্ষণ তুমি দাঁড়াইয়া থাক।
سَبِيل : পথ, এখানে অর্থ হইবে ‘অপরাধ’।
أَوْفَى بِعَهْدِهِ : যে তাহার অঙ্গীকার পূর্ণ করে।
أَيْمَان : শপথসমূহ (একবচন ইয়ামীন)।
خَلَاق : অংশ, হিস্যা।
يَلُونَ أَلْسِنَتَهُمْ : তাহারা তাহাদের জিহ্বাকে বক্র বা কুঞ্চিত করে।
لِسَان : জিহ্বা।
রَبَّانِيِّينَ : আল্লাহওয়ালা লোক।
تُعَلِّمُونَ الْكِتَابَ : তোমরা কিতাব শিক্ষা দাও।
تَدْرُسُونَ : তোমরা পাঠ কর বা অধ্যয়ন কর।
রুকু-৯
أَصْرِي : আমার ওয়াদা বা অঙ্গীকার।
يَبْتَغُونَ : তাহারা তালাশ করে বা চায়।
طَوْعًا وَكَرْهًا : স্বেচ্ছায় ও অনিচ্ছায়।
إِلَيْهِ يُرْجَعُونَ : তাঁহারই নিকট ফিরিয়া যাইবে।
জাই : আসিয়াছে বা পৌঁছিয়াছে।
لَا يُخَفَّفُ : হালকা করা হইবে না।
أَصْلَحُوا : তাহারা সংশোধন করিয়াছে।
ازْدَادُوا كُفْرًا : তাহারা কুফরীতে বাড়াবাড়ি করিয়াছে।
مِلْءُ الأَرْضِ ذَهَبًا : পৃথিবী পূর্ণ স্বর্ণ।
افْتَدَى : মুক্তিপণ প্রদান করে বা বিনিময় দেয়।
📄 ৪. সূরা আন-নিসা
৪. সূরা আন-নিসা
মাদানিয়া, রুকু ২৪
রুকু-১
بَثَّ : বিস্তার করিয়াছেন।
رِجَالًا كَثِيرًا : অনেক পুরুষ।
نِسَاء : নারীগণ।
تَسَاءَلُونَ : তোমরা একে অপরের নিকট যাচ্ঞা কর বা সওয়াল কর।
أَرْحَامُ : আত্মীয়তা বা গর্ভ।
رَقِيبٌ : তত্ত্বাবধায়ক, রক্ষক।
آتُوا الْيَتَامَى : ইয়াতীমদের মাল দিয়া দাও।
حُوبًا كَبِيرًا : বড় গুনাহ বা মহাপাপ।
أَلَّا تُقْسِطُوا : তোমরা যদি সুবিচার করিতে না পার।
مَا طَابَ لَكُمْ : যাহা তোমাদের পছন্দ হয়।
مَثْنَى وثُلَاثَ وَرُبَاعَ : দুই দুই, তিন তিন ও চার চার।
أَلَّا تَعُولُوا : যাহাতে তোমরা অবিচার বা পক্ষপাতিত্ব না কর।
صَدُقَاتِهِنَّ نِحْلَةً : তাহাদের মোহরানা খুশীমনে বা সন্তুষ্টচিত্তে দিয়া দাও।
هَنِيئًا مَرِيئًا : তৃপ্তি সহকারে ও স্বাচ্ছন্দ্যে।
لَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ : নির্বোধদের হাতে তোমাদের সম্পদ দিও না।
قِيَامًا : জীবন ধারণের অবলম্বন।
اكْسُوهُمْ : তাহাদিগকে পোশাক পরিচ্ছদ দাও।
وابْتَلُوا الْيَتَامَى : এবং ইয়াতীমদের পরীক্ষা কর।
إِذَا بَلَغُوا النِّكَاحَ : যখন তাহারা বিবাহের বয়সে পৌঁছে।
أَنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا : যদি তোমরা তাহাদের মধ্যে বিচার-বুদ্ধি আঁচ কর।
ادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ : তবে তাহাদের মাল তাহাদের নিকট সমর্পণ কর।
أَسْرَافًا وَبِدَارًا : অপব্যয় করিয়া ও তড়িঘড়ি করিয়া।
يَسْتَعْفِفْ : সে যেন বিরত থাকে।
نصِيبٌ مَفْرُوضًا : নির্ধারিত অংশ।
أُولُوا الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ : আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকীনগণ।
قَوْلًا سَدِيدًا : সঠিক বা কোমল কথা।
سَعِيرًا : প্রজ্বলিত অগ্নিশিখা।
রুকু-২
يُوصِيكُمُ اللهُ : আল্লাহ তোমাদিগকে নির্দেশ দিতেছেন।
حَظُّ الأُنثَيَيْنِ : দুই নারীর অংশের সমান।
ثلُثَا مَا تَرَكَ : মৃত ব্যক্তি যাহা রাখিয়া গিয়াছে তাহার দুই-তৃতীয়াংশ।
نصف : অর্ধাংশ।
سُدُس : ষষ্ঠাংশ।
ثلُث : তৃতীয়াংশ।
إخْوَةٌ : ভাইগণ (বহুবচন)।
مِنْ بَعْدِ وَصِيَّةٍ : অসিয়ত পূর্ণ করার পর।
أَوْ دَيْنٍ : অথবা ঋণ পরিশোধের পর।
لا تَدْرُونَ : তোমরা জান না।
أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا : তোমাদের উপকারের দিক দিয়া তাহাদের মধ্যে কে অধিক নিকটবর্তী।
ফَرِيضَةً : নির্ধারিত অংশ।
রুকু-৩
ولَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ : তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত মালের অর্ধাংশ তোমাদের জন্য।
إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ : যদি তাহাদের কোন সন্তান না থাকে।
ولَهُنَّ الرُّبُعُ : আর তাহাদের জন্য চার ভাগের এক ভাগ (চতুর্থাংশ)।
অষ্টমাংশ (আট ভাগের এক ভাগ)।
يُورَثُ كَلَالَةً : যে মৃত ব্যক্তির পিতা বা সন্তান কেহই নাই।
أخٌ أَوْ أُخْتٌ : এক ভাই অথবা এক বোন।
فَهُمْ شُرَكَاءُ فِي الثُّلُثِ : তবে তাহারা এক-তৃতীয়াংশে শরীক হইবে।
غير مُضَارٍّ : কাহারও ক্ষতি না করিয়া।
حُدُودُ اللهِ : আল্লাহর নির্ধারিত সীমা।
يَتَعَدَّ : সীমা অতিক্রম করে বা নাফরমানী করে।
রুকু-৪
الَّاتِي يَأْتِينَ الْفَاحِشَةَ : সেই সব নারী যাহারা অশ্লীল কাজে লিপ্ত হয়।
اسْتَشْهِدُوا عَلَيْهِنَّ أَرْبَعَةً : তাহাদের বিরুদ্ধে চারজন সাক্ষী ডাক।
أَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ : তাহাদেরকে ঘরের মধ্যে আটক রাখ।
حَتَّى يَتَوَفَّاهُنَّ الْمَوْتُ : যতক্ষণ না মৃত্যু তাহাদের গ্রাস করে।
والَّذَانِ يَأْتِيَانِهَا مِنْكُمْ : তোমাদের মধ্যে যে দুইজন পুরুষ এই কাজে লিপ্ত হয়।
فَآذُوهُمَا : তাহাদের উভয়কে শাস্তি দাও।
فَأَعْرِضُوا عَنْهُمَا : তবে তাহাদের হইতে বিরত হও (উপেক্ষা কর)।
بِجَهَالَةٍ : অজ্ঞতাবশতঃ।
تَوْبَةً : ক্ষমা বা তওবা।
لا يَحِلُّ لَكُمْ أَنْ تَرِثُوا النِّسَاءَ كَرْهًا : বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হওয়া তোমাদের জন্য বৈধ নয়।
ولا تَعْضُلُوهُنَّ : এবং তোমরা তাহাদেরকে আটকাইয়া রাখিও না।
لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ : যাহাতে তোমরা তাহাদের দত্ত মোহরানার একাংশ আত্মসাৎ করিতে পার।
فَاحِشَةٍ مُبَيِّنَةٍ : প্রকাশ্য অশ্লীলতা।
وعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ : এবং তাহাদের সহিত সদ্ভাবে জীবন যাপন কর।
فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا : তবে হয়তো তোমরা কোন কিছুকে অপছন্দ করিতে পার।
ويَجْعَلَ اللهُ فِيهِ خَيْرًا كَثِيرًا : অথচ আল্লাহ উহাতে প্রভূত কল্যাণ রাখিয়াছেন।
اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ : এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করা।
قِنْطَارًا : অগাধ ধনরাশি।
أَفْضَى بَعْضُكُمْ إلَى بَعْضٍ : তোমরা একে অপরের সহিত নির্জনে মিলিত হইয়াছ।
مِيثَاقًا غَلِيظًا : সুদৃঢ় অঙ্গীকার।
ولا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ : তোমাদের পিতৃপুরুষেরা যাহাদিগকে বিবাহ করিয়াছে তোমরা তাহাদের বিবাহ করিও না।
إلا مَا قَدْ سَلَفَ : যাহা ইতিপূর্বে হইয়া গিয়াছে।
مَقْتًا : ঘৃণিত বা ক্রোধোদ্দীপক।
রুকু-৫
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ : তোমাদের জন্য তোমাদের মাতাগণ হারাম করা হইয়াছে।
وبَنَاتُكُمْ وأَخَوَاتُكُمْ : এবং তোমাদের কন্যাগণ ও ভগ্নীগণ।
عَمَّاتُكُمْ وخَالَاتُكُمْ : তোমাদের ফুফুগণ ও খালাগণ।
বَنَاتُ الأَخِ وبَنَاتُ الأُخْتِ : ভাইঝিরা ও বোনঝিরা।
أُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ : তোমাদের সেই মাতাগণ যাহারা তোমাদেরকে দুধ পান করাইয়াছেন।
أَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ : তোমাদের দুধ-বোনগণ।
أُمَّهَاتُ نِسَائِكُمْ : তোমাদের শাশুড়িগণ।
ورَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ : এবং তোমাদের সেই পালিতা কন্যারা যাহারা তোমাদের তত্ত্বাবধানে আছে।
حَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ : তোমাদের সেই পুত্রবধূগণ যাহারা তোমাদের নিজস্ব ঔরসজাত পুত্রদের স্ত্রী।
أَنْ تَجْمَعُوا بَيْنَ الأُخْتَيْنِ : দুই বোনকে একত্রে বিবাহ করা।
وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ : এবং অন্যের বিবাহাধীনে থাকা নারীগণ (সধবাগণ)।
إلا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ : তোমাদের অধিকারভুক্ত দাসীরা ব্যতীত।
مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ : বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া, ব্যভিচারের উদ্দেশ্যে নহে।
فَمَا اسْتَمْتَعْتُمْ به مِنْهُنَّ : তাহাদের মধ্যে যাহাদের সহিত তোমরা দাম্পত্য জীবন উপভোগ করিয়াছ।
آتُوهُنَّ أُجُورَهُنَّ : তাহাদেরকে তাহাদের মোহরানা দিয়া দাও।
مَنْ لَمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا : তোমাদের মধ্যে যাহার সামর্থ্য নাই।
أَنْ يَنْكِحَ الْمُحْصَنَاتِ : স্বাধীন মুসলিম রমনীদিগকে বিবাহ করার।
فَمِنْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ : তবে তোমাদের অধিকারভুক্ত দাসীদের মধ্য হইতে।
فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ : তোমাদের মুমিন দাসীগণ।
فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ : সুতরাং তাহাদের অভিভাবকদের অনুমতি নিয়া বিবাহ কর।
مُحْصَنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ : সতী-সাধ্বী নারী হিসাবে, ব্যভিচারিণী হিসাবে নহে।
ولا مُتَّخِذَاتِ أَخْدَانٍ : এবং গোপনে উপপতি গ্রহণকারিনীও নহে।
فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ : অতঃপর তাহারা বিবাহিত হওয়ার পর যদি কোন অশ্লীল কাজ করে।
فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ : তবে তাহাদের জন্য স্বাধীন নারীদিগের অর্ধেক শাস্তি।
ذَلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنْكُمْ : এই অনুমতি তোমাদের মধ্যে তাহাদের জন্য যাহারা ব্যভিচারের ভয় করে।
يُرِيدُ اللهُ لِيُبَيِّنَ لَكُمْ : আল্লাহ চাহেন তোমাদের নিকট স্পষ্ট বর্ণনা করিতে।
ويَهْدِيَكُمْ سُنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ : এবং তোমাদের পূর্ববর্তীদের আদর্শসমূহ দেখাইতে।
ويَتُوبَ عَلَيْكُمْ : এবং তোমাদের তওবা কবুল করিতে।
يُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ : যাহারা প্রবৃত্তির অনুসরণ করে তাহারা চায়।
أَنْ تَمِيلُوا مَيْلًا عَظِيمًا : যাহাতে তোমরা সত্য পথ হইতে অনেক দূরে সরিয়া পড়।
يُرِيدُ اللهُ أَنْ يُخَفِّفَ عَنْكُمْ : আল্লাহ তোমাদের বোঝা হালকা করিতে চাহেন।
وخُلِقَ الإِنْسَانُ ضَعِيفًا : এবং মানুষকে দুর্বল করিয়া সৃষ্টি করা হইয়াছে।
يأَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ : হে মুমিনগণ! তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করিও না।
إلا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ : কিন্তু পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে হইলে ভিন্ন কথা।
ولا تَقْتُلُوا أَنْفُسَكُمْ : এবং তোমরা নিজেদেরকে (একে অপরকে) হত্যা করিও না।
وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا : আর যে ব্যক্তি সীমালংঘন ও জুলুম করিয়া এরূপ করিবে।
فَسَوْفَ نُصْلِيهِ نَارًا : অচিরেই আমি তাহাকে আগুনে নিক্ষেপ করিব।
إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ : তোমাদিগকে যাহা নিষেধ করা হইয়াছে তাহার মধ্যে বড় গুনাহগুলি হইতে যদি তোমরা বাঁচিয়া থাক।
نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ : তবে আমি তোমাদের ছোট পাপসমূহ মোচন করিয়া দিব।
ونُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا : এবং তোমাদিগকে সম্মানজনক স্থানে প্রবেশ করাইব।
ولا تَتَمَنَّوْا مَا فَضَّلُ اللهُ به بَعْضَكُمْ عَلَى بَعْضٍ : আল্লাহ তোমাদের একজনকে অন্যজনের উপর যে মর্যাদা দিয়াছেন তাহার আকাঙ্ক্ষা করিও না।
রুকু-৬
ولِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ : আমি প্রত্যেকের জন্য উত্তরাধিকারী সাব্যস্ত করিয়াছি।
مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالأَقْرَبُونَ : পিতামাতা ও আত্মীয়-স্বজন যাহা রাখিয়া গিয়াছে তাহা হইতে।
والَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ : এবং যাহাদের সহিত তোমরা অঙ্গীকারাবদ্ধ হইয়াছ।
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ : পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল বা পরিচালক।
بِمَا فَضَّلَ اللهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ : আল্লাহ তাহাদের একজনকে অন্যজনের উপর মর্যাদা দিয়াছেন বলিয়া।
وبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ : এবং তাহারা তাহাদের মাল ব্যয় করে বলিয়া।
فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ : সুতরাং নেককার স্ত্রীরা অনুগত হয়।
حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللهُ : এবং আল্লাহর হিফাজতে তাহারা গোপন বিষয় (আমানত ও ইজ্জত) রক্ষা করে।
واللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ : এবং যাহাদের অবাধ্যতার তোমরা ভয় কর।
فَعِظُوهُنَّ : তবে তাহাদেরকে নসিহত বা উপদেশ দাও।
واهُجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ : এবং শয্যায় তাহাদের হইতে পৃথক থাক।
واضْرِبُوهُنَّ : এবং (প্রয়োজনে সামান্য) প্রহার কর।
فَإِنْ أَطَعْنَكُمْ : অতঃপর যদি তাহারা তোমাদের অনুগত হয়।
فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا : তবে তাহাদের বিরুদ্ধে অন্য কোন পথ খুঁজিও না (বিরক্ত করিও না)।
إِنَّ اللهَ كَانَ عَلِيًّا كَبِيرًا : নিশ্চয় আল্লাহ মহান ও সর্বোচ্চ।
وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا : এবং যদি তোমরা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ভয় কর।
فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا : তবে স্বামীর পরিবার হইতে একজন এবং স্ত্রীর পরিবার হইতে একজন সালিস নিযুক্ত কর।
إِنْ يُرِيدَا إِصْلَاحًا : যদি তাহারা উভয়ে মীমাংসা চাহে।
يُوَفِّقِ اللهُ بَيْنَهُمَا : তবে আল্লাহ তাহাদের মধ্যে মিল করিয়া দিবেন।
واعبُدُوا اللهَ وَلَا تُشْرِكُوا به شَيْئًا : এবং তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাঁহার সহিত কাহাকেও শরীক করিও না।
وبِالْوَالِدَيْنِ إِحْسَانًا : এবং পিতা-মাতার সহিত সদ্ব্যবহার কর।
وبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ : এবং আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকীনদের সহিত।
والْجَارِ ذِي الْقُرْبَى : নিকটতম প্রতিবেশী।
والْجَارِ الْجُنُبِ : দূরবর্তী বা সম্পর্কহীন প্রতিবেশী।
والصَّاحِبِ بِالْجَنْبِ : পার্শ্ববর্তী সহচর বা সঙ্গী।
وابْنِ السَّبِيلِ : মুসাফির বা পথিক।
وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ : এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসী।
إِنَّ اللهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا : নিশ্চয় আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না।
الَّذِينَ يَبْخَلُونَ : যাহারা কার্পণ্য করে।
ويَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ : এবং অন্য মানুষকেও কার্পণ্যের নির্দেশ দেয়।
ويَكْتُمُونَ مَا آتَاهُمُ اللهُ مِنْ فَضْلِهِ : এবং আল্লাহ স্বীয় অনুগ্রহে তাহাদের যাহা দিয়াছেন তাহা গোপন রাখে।
وأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا : এবং আমি কাফেরদের জন্য অবমাননাকর শাস্তি প্রস্তুত রাখিয়াছি।
والَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ رِئَاءَ النَّاسِ : এবং যাহারা লোক দেখানোর জন্য তাহাদের মাল ব্যয় করে।
وَمَنْ يَكُنِ الشَّيْطَانُ لَهُ قَرِينًا : শয়তান যাহার সঙ্গী হয়।
فَسَاءَ قَرِينًا : সে কতই না মন্দ সঙ্গী।
وَمَاذَا عَلَيْهِمْ لَوْ آمَنُوا بِاللهِ : তাহাদের কি ক্ষতি হইত যদি তাহারা আল্লাহর উপর ঈমান আনিত।
إِنَّ اللهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ : নিশ্চয় আল্লাহ অণু পরিমাণ বা বিন্দু মাত্র জুলুম করেন না।
وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا : এবং যদি কোন নেক আমল হয় তবে তিনি উহা বহুগুণে বাড়াইয়া দেন।
ويُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا : এবং তিনি স্বীয় পক্ষ হইতে মহান পুরস্কার দান করেন।
فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ : অতঃপর তখন কি অবস্থা হইবে যখন আমি প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী উপস্থিত করিব?
وجِئْنَا بِكَ عَلَى هؤلاء شَهِيدًا : এবং আপনাকে এই সব লোকের বিরুদ্ধে সাক্ষী হিসাবে উপস্থিত করিব।
يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا : সেদিন কাফেররা কামনা করিবে।
لَوْ تُسَوَّى بهِمُ الأَرْضُ : যদি মাটি তাহাদের সমান হইয়া যাইত (অর্থাৎ মাটির সাথে মিশিয়া যাইত)।
ولا يَكْتُمُونَ اللهَ حَدِيثًا : এবং তাহারা আল্লাহর নিকট কোন কথা গোপন করিতে পারিবে না।
রুকু-৭
يا أيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى : হে মুমিনগণ! তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাযের নিকটবর্তী হইও না।
حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ : যতক্ষণ না তোমরা যাহা বলিতেছ তাহা বুঝিতে পার।
ولا جُنُبًا إلا عَابِرِي سَبِيلٍ : এবং অপবিত্র অবস্থায়ও নহে, মুসাফির অবস্থা ছাড়া।
حَتَّى تَغْتَسِلُوا : যতক্ষণ না তোমরা গোসল কর।
وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ : এবং যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাক।
أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ : অথবা তোমাদের কেহ পায়খানা হইতে আসে।
أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ : অথবা তোমরা স্ত্রী স্পর্শ কর (দাম্পত্য মিলন কর)।
فَلَمْ تَجِدُوا مَاءً : অতঃপর যদি তোমরা পানি না পাও।
فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا : তবে তোমরা পবিত্র মাটি দিয়া তায়াম্মুম কর।
فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ : সুতরাং তোমাদের মুখমন্ডল ও হস্তদ্বয় মাসাহ কর।
أَلَمْ تَرَ إلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ : আপনি কি তাহাদের দেখেন নাই যাহাদিগকে কিতাবের একাংশ দেওয়া হইয়াছে?
يَشْتَرُونَ الضَّلَالَةَ : তাহারা গোমরাহী বা পথভ্রষ্টতা ক্রয় করে।
ويُرِيدُونَ أَنْ تَضِلُّوا السَّبِيلَ : এবং তাহারা চায় যাহাতে তোমরাও সুপথ হারাইয়া ফেল।
واللهُ أَعْلَمُ بِأَعْدَائِكُمْ : এবং আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে অধিক অবগত।
وكَفَى بِاللهِ وَلِيًّا وَكَفَى بِاللهِ نَصِيرًا : এবং অভিভাবক ও সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট।
مِنَ الَّذِينَ هَادُوا يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ : ইহুদীদের মধ্যে কতক লোক কালামকে তাহার যথার্থ স্থান হইতে বিকৃত করে।
ويَقُولُونَ سَمِعْنَا وَعَصَيْنَا : এবং তাহারা বলে, আমরা শুনিলাম এবং অমান্য করিলাম।
واسْمَعْ غَيْرَ مُسْمَعٍ ورَاعِنَا : এবং শোন, না শোনার মত এবং বল ‘রায়িনা’ (আমাদের রাখাল)।
لَيًّا بِأَلْسِنَتِهِمْ وطَعْنًا فِي الدِّينِ : নিজেদের জিহ্বা বক্র করিয়া এবং দ্বীনের প্রতি দোষারোপ করিবার জন্য।
ولَوْ أَنَّهُمْ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا : এবং যদি তাহারা বলিত, আমরা শুনিলাম এবং আনুগত্য করিলাম।
واسْمَعْ وانْظُرْنَا : এবং শোন ও আমাদের প্রতি লক্ষ্য করুন।
لَكَانَ خَيْرًا لَهُمْ وَأَقْوَمَ : তবে উহা তাহাদের জন্য কল্যাণকর ও অধিক সুসঙ্গত হইত।
ولكِنْ لَعَنَهُمُ اللهُ بِكُفْرِهِمْ : কিন্তু তাহাদের কুফরীর কারণে আল্লাহ তাহাদিগকে লানত দিয়াছেন।
فَلَا يُؤْمِنُونَ إلا قَلِيلًا : সুতরাং তাহাদের অল্প সংখ্যকই ঈমান আনিবে।
يا أيُّهَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ آمِنُوا بِمَا نَزَّلْنَا : হে আহলে কিতাবগণ! তোমরা ঈমান আন যাহা আমি নাযিল করিয়াছি।
مُصَدِّقًا لِمَا مَعَكُمْ : যাহা তোমাদের কাছে রক্ষিত কিতাবের সত্যায়নকারী।
مِنْ قَبْلِ أَنْ نَطْمِسَ وُجُوهًا فَنَرُدَّهَا عَلَى أَدْبَارِهَا : আমি কতগুলি মুখমন্ডল বিকৃত করিয়া পিঠের দিকে ঘুরাইয়া দিবার পূর্বেই।
أَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّا أَصْحَابَ السَّبِتِ : অথবা আমি তাহাদিগকে লানত করি যেমন আসহাবে সাবতকে (শনিবারওয়ালাদের) লানত করিয়াছি।
وكَانَ أَمْرُ اللهِ مَفْعُولًا : এবং আল্লাহর নির্দেশ অবশ্যই কার্যকর হইয়া থাকে।
রুকু-৮
إِنَّ اللهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ به : নিশ্চয় আল্লাহ তাঁহার সহিত শরীক করা ক্ষমা করেন না।
ويَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ : এবং ইহা ছাড়া অন্য পাপ যাহাকে ইচ্ছা ক্ষমা করেন।
وَمَنْ يُشْرِكْ بِاللهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا : এবং যে আল্লাহর সহিত শরীক করে সে এক মহাপাপের অপবাদ আরোপ করিল।
أَلَمْ تَرَ إلَى الَّذِينَ يُزَكُّونَ أَنْفُسَهُمْ : আপনি কি তাহাদের দেখেন নাই যাহারা নিজেদের পবিত্র বলিয়া দাবী করে?
بَلِ اللهُ يُزَكِّي مَنْ يَشَاءُ : বরং আল্লাহ যাহাকে ইচ্ছা পবিত্র করেন।
ولا يُظْلَمُونَ فَتِيلًا : এবং তাহাদের উপর সূতা পরিমাণ বা সামান্যতম জুলুম করা হইবে না।
انْظُرْ كَيْفَ يَفْتَرُونَ عَلَى اللهِ الْكَذِبَ : দেখুন, তাহারা আল্লাহর নামে কেমন মিথ্যা অপবাদ আরোপ করে।
وكَفَى به إِثْمًا مُبِينًا : এবং প্রকাশ্য পাপ হিসাবে ইহাই যথেষ্ট।
أَلَمْ تَرَ إلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ : আপনি কি তাহাদের দেখেন নাই যাহাদিগকে কিতাবের একাংশ দেওয়া হইয়াছে?
يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ : তাহারা প্রতিমা ও শয়তানে বিশ্বাস করে।
ويَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هؤلاء أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا : এবং তাহারা কাফেরদের সম্পর্কে বলে যে, মুমিনদের তুলনায় ইহারাই সঠিক পথে আছে।
أُولئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللهُ : উহারা ঐ সব লোক যাহাদিগকে আল্লাহ লানত করিয়াছেন।
وَمَنْ يَلْعَنِ اللهُ فَلَنْ تَجِدَ لَهُ نَصِيرًا : এবং আল্লাহ যাহাকে লানত করেন আপনি তাহার কোন সাহায্যকারী পাইবেন না।
أم لَهُمْ نَصِيبٌ مِنَ الْمُلْكِ : না কি তাহাদের রাজত্বে কোন অংশ আছে?
فإِذًا لا يُؤْتُونَ النَّاسَ نَقِيرًا : তবে তো তাহারা মানুষকে খেজুরের আঁটির ছিদ্র পরিমাণও কিছু দিত না।
أم يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمُ اللهُ مِنْ فَضْلِهِ : না কি তাহারা মানুষকে সেই নেয়ামতের জন্য হিংসা করে যাহা আল্লাহ স্বীয় অনুগ্রহে দান করিয়াছেন?
فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ : আমি তো ইবরাহীমের বংশধরদের কিতাব ও হেকমত দান করিয়াছি।
وآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا : এবং তাহাদিগকে বিশাল রাজত্ব দান করিয়াছি।
فَمِنْهُمْ مَنْ آمَنَ به : অতঃপর তাহাদের কেহ উহার উপর ঈমান আনিল।
ومِنْهُمْ مَنْ صَدَّ عَنْهُ : এবং কেহ উহা হইতে বিমুখ রহিল।
وكَفَى بِجَهَنَّمَ سَعِيرًا : এবং (তাহাদের শাস্তির জন্য) জাহান্নামের প্রজ্বলিত আগুনই যথেষ্ট।
রুকু-৯
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا فَسَوْفَ نُصْلِيهِمْ نَارًا : নিশ্চয় যাহারা আমার আয়াতসমূহ অস্বীকার করিয়াছে অচিরেই আমি তাহাদিগকে জাহান্নামে নিক্ষেপ করিব।
كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ : যখনই তাহাদের চামড়াগুলি পুড়িয়া বিগলিত হইবে।
بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا : তখনই আমি ঐগুলি বদলাইয়া অন্য চামড়া লাগাইয়া দিব।
لِيَذُوقُوا الْعَذَابَ : যাহাতে তাহারা শাস্তির আস্বাদ গ্রহণ করিতে পারে।
إِنَّ اللهَ كَانَ عَزِيزًا حَكِيمًا : নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।
والَّذِينَ آمَنُوا وعَمِلُوا الصَّالِحَاتِ : আর যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে।
سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ : অচিরেই আমি তাহাদিগকে জান্নাতে প্রবেশ করাইব যাহার তলদেশ দিয়া ঝর্ণাধারা প্রবাহিত হয়।
خَالِدِينَ فِيهَا أَبَدًا : তাহারা সেখানে চিরস্থায়ী হইবে।
لَهُمْ فِيهَا أَزْواجٌ مُطَهَّرَةٌ : সেখানে তাহাদের জন্য পবিত্র সহধর্মিণীগণ রহিয়াছে।
ونُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا : এবং আমি তাহাদিগকে ঘন শীতল ছায়ায় আশ্রয় দিব।
إِنَّ اللهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الأَمَانَاتِ إِلَى أَهْلِهَا : নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিতেছেন আমানতসমূহ উহার প্রাপকদের নিকট অর্পণ করিতে।
وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ : এবং যখন তোমরা মানুষের মধ্যে বিচার করিবে তখন ইনসাফ বা ন্যায়ের সহিত বিচার করিবে।
إِنَّ اللهَ نِعِمَّا يَعِظُكُمْ به : আল্লাহ তোমাদের কতই না উৎকৃষ্ট নসিহত দান করেন।
إِنَّ اللهَ كَانَ سَمِيعًا بَصِيرًا : নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।
يا أيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللهَ وَأَطِيعُوا الرَّسُولَ : হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর।
وأُولِي الأَمْرِ مِنْكُمْ : এবং তোমাদের মধ্যকার উলিল আমর বা দায়িত্বশীলদেরও।
فإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ : অতঃপর যদি তোমরা কোন বিষয়ে মতভেদ কর।
فَرُدُّوهُ إلَى اللهِ وَالرَّسُولِ : তবে উহা আল্লাহ ও রাসূলের দিকে ফিরাইয়া দাও (মীমাংসার জন্য)।
إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ : যদি তোমরা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী হও।
ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا : ইহাই উত্তম এবং পরিণামের দিক দিয়াও শ্রেষ্ঠ।
(রুকু ১০ হইতে রুকু ২৪ পর্যন্ত অবশিষ্টাংশ কিতাবের মূল পাঠ হইতে অধ্যয়নযোগ্য।)
রুকু-২৪
لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالأَقْرَبُونَ : পিতামাতা ও আত্মীয়-স্বজন যাহা রাখিয়া গিয়াছে তাহাতে পুরুষদের অংশ রহিয়াছে।
ولِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالأَقْرَبُونَ : এবং পিতামাতা ও আত্মীয়-স্বজন যাহা রাখিয়া গিয়াছে তাহাতে নারীদেরও অংশ রহিয়াছে।
مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ : মাল অল্প হউক বা বেশি হউক।
نصِيبًا مَفْرُوضًا : ইহা এক নির্ধারিত অংশ।