📘 লুগাতুল কোরআন 📄 চতুর্থ পাঠ : ক্রিয়া কর্তা কর্ম

📄 চতুর্থ পাঠ : ক্রিয়া কর্তা কর্ম


আরবীতে বাক্যের প্রথমে فعل বসে তাহার পর বসে فاعل এবং তাহারপরে আসে مفعول। فاعل এর শেষ অক্ষরের উপর দুইপেশ এবং مفعول এর শেষ অক্ষরে যবর লাগানো হয়।

হামীদ কুরআন পড়িয়াছে। قَرَأَ حَمِيدٌ قُرْآنًا
এই বাক্যটিতে 'পড়িয়াছে' ক্রিয়া। কে পড়িয়াছে? হামীদ। অর্থাৎ পড়ার কাজটি করিয়াছে হামীদ। তাই হামীদ কর্তা। আর কি পড়িয়াছে? কুরআন অর্থাৎ কুরআন পড়া হইয়াছে। কাজেই কুরআন কর্ম। আরবীতে এই বাক্যটিকে এইভাবে বলা হবেঃ قَرَأَ حَمِيدٌ قُرْآنًا
তেমনি হইবে- سَمِعَ مُنِيرٌ أَذَانًا এবং كَتَبَ مُنِيرٌ كِتَابًا

বাংলায় অনুবাদ করুনঃ
قرأ حَميدٌ قُرْآنًا
شَرِبَ طَارِقٌ مَاءًا
انْزَلَ اللَّهُ كِتَابًا
خَدَعَ الشَّيْطَانُ الْإِنْسَانَ
جَعَلَ اللَّهُ مُحَمَّدًا رَسُولاً
جَمَعَ مَالاً
فَرَقْنَا الْبَحْرَ
خَلَقَ اللَّهُ الْأَرْضِ وَالنَّاسِ

জরুরী জ্ঞাতব্যঃ اسم বা বিশেষ্য পদের শুরুতে যখন ال বসে (যেমন الارض) তখন সেইটি কর্মপদ হিসাবে ব্যবহৃত হইলে তাহার শেষ হরফে একটি যবর কমিয়া যায়। ইতিপূর্বে আমরা দেখিয়াছি محمدا كتابা رسولا শব্দগুলির উপর দুই যবর কিন্তু الْأَرْضُ এবং الإِنْسَانُ এর উপর দুই যবরের জায়গায় এক যবর। একইভাবে اسم বা বিশেষ্যটি যদি কর্তা হয় তাহা হইলে তাহার প্রথমে ال বসিলে শেষ হরফে দুই পেশের জায়গায় এক পেশ হয়। যেমন طارق এর উপর দুই পেশ কিন্তু الشَّيْطَانُ এর উপর এক পেশ।

নতুন শব্দগুলির অর্থঃ
পৃথিবী الْأَرْضِ
সৃষ্টি করা خَلَقَ
তৈরী করা جَعَلَ
নাযিল করা انْزَلَ
পানি ماء
ধোঁকা দেয়া خَدَعَ
মানুষ إِنْسَانُ
জমা করা, সংগ্রহ করা جَمَعَ
অর্থ, ধন-সম্পদ মَالُ

📘 লুগাতুল কোরআন 📄 পঞ্চম পাঠ : অব্যয়

📄 পঞ্চম পাঠ : অব্যয়


ব্যবহার পদ্ধতি:
সাথে (with) ب : আমি সালাম সহকারে প্রবেশ করিয়াছি। دَخَلْتُ بِسَلَامٍ
কসম ت : আল্লাহর কসম تالله
সদৃশ, যেমন, মতো (As) ك : যেন সেইটি সাপ كَأَنَّهُ جَانٌّ
জন্য (For) ل : লোকদের জন্য لِلنَّاسِ
কসম ও ও : আল্লাহর কসম والله
মধ্যে (In) في : ঘরের মধ্যে في البيت
হতে, থেকে (From) من : আমি কুরআন থেকে কিছু পড়িলাম قَرَأْتُ مِنَ القُرآنِ
উপরে (On) عَلَى : পাহাড়ের উপরে عَلَى الْجَبَلِ
থেকে, সম্পর্কে عَن : আমি নামায সম্পর্কে শুনিয়াছি سَمِعْتُ عَنِ الصَّلْواةِ
দিকে إلى : শহরের দিকে الى بلد
এমন কি, যে পর্যন্ত حَتَّى : এমন কি যখন বিয়ের বয়সে পৌঁছিয়া গেল। حَتَّى إِذَا بَلَغَ النِّكَاحَ

বিশেষ জ্ঞাতব্যঃ
(১) এই শব্দগুলি কোন শব্দের পূর্বে ব্যবহৃত হইলে তাহার শেষ অক্ষরে — দেয়।
(২) উপরে দেখুন হরূফে জার যে শব্দের পূর্বে বসিয়াছে তাহার প্রথমে ال না থাকিলে শেষে দুই যের এবং থাকিলে শেষে এক যের বসিয়াছে।

বাংলায় অনুবাদ করুণ :-
মিনাল কুফরি ইলাল ইসলাম مِنَ الْكُفْرِ إِلَى الْإِسْلَامِ
মিনাল বাইতি ইলাল মসজিদ مِنَ الْبَيْتِ إِلَى الْمسْجِدِ
আলহামদু লিল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা الْحَمْدُ لِلَّهِ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
কাতাবতু বিল কালামি كَتَبْتُ بِالْقَلَمِ
মাতাউন ইলা হীন - مَتَاعٌ إِلَى حِين
আলা আবসারিহিম গিশাওয়াহ - عَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ
আমান্না বিল্লাহি آمَنَّا بِاللَّهِ
নাজ্জালনা আলা আবদিনা - نَزَّلْنَا عَلَى عَبْدِنَا
হাযা বায়ানুন লিনাসি - هُذَا بَيَانُ لِلنَّاسِ

বাংলা থেকে আরবী করুন
(১) কুরআন লোকদের জন্য হেদায়াত।
(২) জ্ঞান অর্জন করা ফরয।
(৩) আল্লাহ কলমের সাহায্যে শিখাইয়াছেন।

নতুন শব্দের অর্থঃ
ঘর, গৃহ بيت
আবরণ غِشَاوَةٌ
প্রশংসা حَمْدٌ
ঈমান আনা اَمَنَ
পিতা-মাতা وَالدِّينِ
নাযিল করা نَزَّলَ
সদ্ব্যবহার, উপকার إحْسَانًا
বান্দা عَبْدٌ
ফায়দা متاع
সুস্পষ্ট বর্ণনা بَيَانُ
সময় حين
মানবজাতি النَّاسُ
চোখগুলি أَبْصَارُ

📘 লুগাতুল কোরআন 📄 ষষ্ঠ পাঠ : কর্মবাচক সর্ব নাম

📄 ষষ্ঠ পাঠ : কর্মবাচক সর্ব নাম


ব্যবহার পদ্ধতি (সর্বনাম - উদাহরণ):
তাহার (পুরুষ) هـ - তাহার কিতাব كتابه
তাহাদের দুইজনের هما - তাহাদের দুইজনের ঘর بَيْتَهُمَا
তাহাদের সবার (পুরুষ) هم - তাহাদের (পুরুষ) ঈমান إِيْمَانُهُمْ
তাহার (স্ত্রী) ها - তাহার (মেয়েটির) মা أُمُّهَا
তাহাদের দুইজনের (স্ত্রী) هما - তাহাদের দুইজনের বাপ أَبُوهُمَا
তাহাদের (স্ত্রী) هُنَّ - তাহাদের ভাই (স্ত্রী) أَخُوهُنَّ
তোমার (পুরুষ) كَ - তোমার বই كتابَكَ
তোমাদের দুইজনের (পুরুষ) كُمَا - তোমাদের দুইজনের ঘর بَيْتَكُمَا
তোমাদের (পুরুষ) كُمْ - তোমাদের মা أُمُّكُمْ
তোমার (স্ত্রী) كِ - তোমার ঘর بَيْتُكِ
তোমাদের দুইজনের (স্ত্রী) كُمَا - তোমাদের দুইজনের বাপ أَبُوكُمَا
তোমাদের (স্ত্রী) كُنَّ - তোমাদের মা أُمُّكُمْ
আমার (পুরুষ ও স্ত্রী) ی - আমার রব ربی
আমাকে نی - তিনি আমাকে রিযিক দিয়াছেন رزقنی
আমাদের (পুরুষ ও স্ত্রী) نا - আমাদের বই كتابنا

এইভাবে নতুন নতুন বাক্য তৈরী করিয়া নিজে নিজেই অনুশীলন করুন। নিচে এইজন্য নমুনাস্বরূপ কিছু বাক্য তৈরী করিয়া দেওয়া হইলোঃ
নাসারতুহু (আমি তাকে সাহায্য করিয়াছি) نَصَرْتُهُ
লিসানুকুম (তোমাদের ভাষা) لِسَانُكُمْ
ইলাইকুম (তোমাদের দিকে) إِلَيْكُمْ
ইলাইনা (আমাদের দিকে) إِلَيْنَا
ইন্নানি (নিশ্চয়ই আমি) إِنَّنِي
কিতাবি (আমার বই) كِتَابِي
কিতাবুনা (আমাদের বই) كِتَابُنَا
ইন্নানা (নিশ্চয়ই আমরা) انَّنَا
ইন্নাকুম (নিশ্চয়ই তোমরা) انَّكُمْ
মিনকা (তোমার থেকে) مِنْكَ
লাহু (তার জন্য) لَهُ
লি (আমার জন্য) لِي
লানা (আমাদের জন্য) لَنَا

বাংলায় অনুবাদ করুন:
سَمْعُكُمْ, رَبُّكُمْ, بَيْتُنَا, رَسُولُنَا, قَوْمِي, مِلَّتُكُمْ, أَصْحَابُنَا, مِنْكَ, مِنْهُ, لَهُمَا, إِمَامُكُمْ, خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا -, وَلقَدْ نَصَرَكُمُ اللَّهُ, لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ, فِي قُلُوبِهِمْ مَرَضٌ

নতুন শব্দগুলির অর্থঃ
পুত্র ابنُ
ভাষা لسان
শ্রবণ سمع
জাতি, সম্প্রদায় قوم
সাথী (একবচন) صاحب
সাথীরা صَحَابَةُ

📘 লুগাতুল কোরআন 📄 সপ্তম পাঠ : কর্তবাচক সর্ব নাম

📄 সপ্তম পাঠ : কর্তবাচক সর্ব নাম


ব্যবহার পদ্ধতি:
সে (পুরুষ) هُوَ
তাহারা দুইজন (পুরুষ) هُمَا
তাহারা সবাই (পুরুষ) هُمْ
সে (স্ত্রীলোক) هِيَ
তাহারা দুইজন (স্ত্রীলোক) هُمَا
তাহারা সবাই (স্ত্রীলোক) هُنَّ
তুমি (পুরুষ) اَنْتَ
তোমরা দুইজন (পুরুষ) اَنْتُمَا
তোমরা সবাই (পুরুষ) اَنْتُمْ
তুমি (স্ত্রীলোক) اَنْتِ
তোমরা দুইজন (স্ত্রীলোক) اَنْتُمَا
তোমরা সবাই (স্ত্রীলোক) اَنْتُنَّ
আমি (পুরুষ বা নারী) اَنَا
আমরা (পুরুষ বা নারী) نَحْنُ

নিচে আরবী বাক্যগুলির অনুবাদ শিখুন:
সে (একজন পুরুষ) করিয়াছে। هُوَ فَعَلَ
তাহারা (দুইজন পুরুষ) করিয়াছে। هُمَا فَعَلاَ
তাহারা (সবাই পুরুষ) করিয়াছে। هُمْ فَعَلُوا
সে (একজন স্ত্রীলোক) করিয়াছে। هِيَ فَعَلَتْ
তাহারা (দুইজন স্ত্রীলোক) করিয়াছে। هُمَا فَعَلَتَا
তাহারা (সবাই স্ত্রীলোক) করিয়াছে। هُنَّ فَعَلْنَ
তুমি (একজন পুরুষ) করিয়াছ। أَنْتَ فَعَلْتَ
তোমরা (দুইজন পুরুষ) করিয়াছ। أَنْتُمَا فَعَلْتُمَا
তোমরা (সবাই পুরুষ) করিয়াছ। أَنْتُمْ فَعَلْتُمْ
তুমি (একজন স্ত্রীলোক) করিয়াছ। اَنْتِ فَعَلْتِ
তোমরা (দুইজন স্ত্রীলোক) করিয়াছ। أَنْتُمَا فَعَلْتُمَا
তোমরা (সবাই স্ত্রীলোক) করিয়াছ। أَنْتُنَّ فَعَلْتُنَّ
আমি (একজন পুরুষ বা নারী) করিয়াছি। أَنَا فَعَلْتُ
আমরা (পুরুষ বা নারী) করিয়াছি। نَحْنُ فَعَلْنَا

ফন্ট সাইজ
15px
17px