📘 লুগাতুল কোরআন 📄 তৃতীয় পাঠ : অতীত কাল

📄 তৃতীয় পাঠ : অতীত কাল


মানদণ্ড- ওজন
সে (পুরুষ) করিয়াছে فَعَلَ
তাহারা দুইজন (পুরুষ) করিয়াছে فَعَلَا
তাহারা সবাই (পুরুষ) করিয়াছে فَعَلُوا
সে (স্ত্রীলোক) করিয়াছে فَعَلَتْ
তাহারা দুইজন (স্ত্রীলোক) করিয়াছে فَعَلَتَا
তাহারা সবাই (স্ত্রীলোক) করিয়াছে فَعَلْنَ
তুমি (পুরুষ) করিয়াছ فَعَلْتَ
तुमরা দুইজন (পুরুষ) করিয়াছ فَعَلْتُمَا
তোমরা সবাই (পুরুষ) করিয়াছ فَعَلْتُمْ
তুমি (স্ত্রীলোক) করিয়াছ فَعَلْتِ
তোমরা দুইজন (স্ত্রীলোক) করিয়াছ فَعَلْتُمَا
তোমরা সবাই (স্ত্রীলোক) করিয়াছ فَعَلْتُنَّ
আমি (পুরুষ বা নারী) করিয়াছি فَعَلْتُ
আমরা দুইজন বা সবাই (পুরুষ বা নারী) করিয়াছি فَعَلْنَا

ক্রিয়াপদের রূপান্তরের এই চার্টটি ভালোভাবে মুখস্থ করিয়া লউন। আরবী ক্রিয়াপদের মধ্য হইতে শুধুমাত্র فعل শব্দটিকে এইখানে ব্যবহার করা হইয়াছে। الفعل মানে করা। فعل এর যেইভাবে রূপান্তর ঘটিয়াছে তিন শব্দ বিশিষ্ট ক্রিয়াপদের ماضی (অতীত কাল) এর সকল শব্দের রূপান্তরও এই নিয়মে হইবে। তাদের অর্থের মধ্যে পরিবর্তন এইখানে যেইভাবে হইয়াছে ঠিক সেইভাবেই হইবে। যেমন فعل এর জায়গায় যদি نصر বসানো হয়, তাহা হইলে ইহার অর্থ হইবে সে (পুরুষ) সাহায্য করিয়াছে। তেমনি فعلاً এর জায়গায় نصراً হইলে ইহার অর্থ হইবে তাহারা দুইজন (পুরুষ) সাহায্য করিয়াছে। নীচের চার্টে فَعَلَ এর وزن (মানদন্ডে)-এ আরো কয়েকটি ক্রিয়াপদ বসাইয়া দেখানো হইল।

ক্রিয়াসমূহ افعال:
সে (পুরুষ) শুনিয়াছে سَمِعَ
সে (পুরুষ) পড়িয়াছে قَرَأَ
সে (পুরুষ) সাহায্য করিয়াছে نَصَرَ
সে (পুরুষ) চাহিয়াছে طَلَبَ
সে (পুরুষ) খুলিয়া দিয়াছে فَتَحَ
(এই ওজন অনুযায়ী সকল রূপ হবে, যথা: سَمِعَا, سَمِعُوا, سَمِعَتْ, سَمِعْنَا... ইত্যাদি)

নিচের শব্দগুলির বাংলায় অনুবাদ করুনঃ
فَعَلْتُ, دَخَلْتُ, شَرِبْتُ, وَجَدْتُ, خَرَجْتُ, فَعَلْتُمْ, نَصَرْتُمْ, كَفَرْتُمْ, ذَهَبْتُم, فَعَلْنَ, سَمِعْنَ, وَجَدْنَ, ذَهَبْنَ, نَصَرْنَ, فَعَلْتُنَّ, دَخَلْتُنَّ, كَفَرْتُنَّ, كَتَبْتُنَّ, شَرِبْتُنَّ, فَعَلْتُ, دَخَلْتُ, وَصَلْتَ, ذَهَبْتَ, كَفَرْتَ

তাহা হইলে আমরা বুঝিতে পারিলাম فعل অর্থ সে করিয়াছে। এখন যদি এই শব্দটিকে فُعِلَ পড়ি তাহা হইলে ইহার অর্থ হইবে-“করা হইয়াছে” আরবীতে ইহাকে বলা হয় فعل مجهুল (Passive voice)। বাংলায় যাহাকে বলা হয় কর্মবাচ্য।

কর্তৃবাচ্য (Active voice) -> কর্মবাচ্য (Passive voice):
খলকতুম (তোমরা পয়দা করিয়াছ) خَلَقْتُمْ -> খুলিকতুম (তোমাদের পয়দা করা হইয়াছে) خُلِقْتُمْ
কতলা (সে হত্যা করিয়াছে) قَتَلَ -> কুতিলা (তাহাকে হত্যা করা হইয়াছে) قُتِلَ
জাআলতু (আমি তৈরী করিয়াছি) جَعَلْتُ -> জুইলতু (আমাকে তৈরী করা হইয়াছে) جُعِلْتُ

এইবার নিজে নিজে নিচের শব্দগুলোর অনুবাদ করুন:
তাহাকে ডাকা হইল طُلِبَ, তাহারা চাহিলো طَلَبُوا, তাহাকে পাঠানো হইল بُعِثَ, সে পাঠাইল بَعَثَ, আমরা রিযিকপ্রাপ্ত হইয়াছি رُزِقْنَا, আমরা রিযিক দিয়াছি رَزَقْنَا, সে রিযিকপ্রাপ্ত হইয়াছে رُزِقَ, সে রিযিক দিয়াছে رَزَقَ।

জরুরী বিষয়ঃ
(১) ماضی বলা হয় এমন একটি ক্রিয়াকে যাহা অতীতে হইয়া গিয়াছে। বাংলায় ইহাকে বলা হয় অতীত কাল।
(২) ماضی مجہول বলা হয় অতীত কালের এমন একটি ক্রিয়াকে যার সম্পর্ক হয় مفعول বা কর্মপদের সাথে এবং তার সাথে فاعل বা কর্তার উল্লেখ থাকেনা।

তৃতীয় পাঠের নতুন শব্দগুলোর অর্থঃ
করা فَعَلَ
প্রবেশ করা دَخَلَ
পান করা شَرِبَ
পাওয়া وَجَدَ
বাহির হওয়া خرج
অস্বীকার করা, অমান্য করা كَفَرَ
সংযুক্ত করা وصل
যাওয়া ذَهَبَ
খোলা فتح
অন্বেষণ করা طلب
পাঠানো بعث
সাহায্য করা نَصَرَ
সৃষ্টি করা خَلَقَ
হত্যা করা قتل
রিযিক দেওয়া رزق
পাঠ করা قرأ

জরুরী বিষয়ঃ ضرب শব্দটি কুরআন মজীদে দুই অর্থে ব্যবহৃত হইয়াছে। ইহার একটি অর্থ হইতেছে মারা বা আঘাত করা। আর অন্য অর্থটি হইতেছে দৃষ্টান্ত বর্ণনা করা। যেমন সূরা আল্ বাকারার ৬০ নং আয়াতে বলা হইয়াছেঃ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ (তাহারপর আমি বলিলাম তোমার ছড়িটি দিয়া পাথরে আঘাত করো)। আবার সূরা ইয়াসীনের ১৩নং আয়াতে বলা হইয়াছেঃ وَاضْرِبْ لَهُمْ مَثَلاً أَصْحَابَ الْقَرْيَةِ (আর তাদের জন্য জনপদ বাসীদের দৃষ্টান্ত বর্ণনা করো) উভয় বাক্যে শব্দটি ব্যবহৃত হয়েছে। কিন্তু বাক্যটির পূর্বাপর সম্পর্কই ইহার একটি অর্থ নির্দিষ্ট করিয়া দিতেছে।

📘 লুগাতুল কোরআন 📄 চতুর্থ পাঠ : ক্রিয়া কর্তা কর্ম

📄 চতুর্থ পাঠ : ক্রিয়া কর্তা কর্ম


আরবীতে বাক্যের প্রথমে فعل বসে তাহার পর বসে فاعل এবং তাহারপরে আসে مفعول। فاعل এর শেষ অক্ষরের উপর দুইপেশ এবং مفعول এর শেষ অক্ষরে যবর লাগানো হয়।

হামীদ কুরআন পড়িয়াছে। قَرَأَ حَمِيدٌ قُرْآنًا
এই বাক্যটিতে 'পড়িয়াছে' ক্রিয়া। কে পড়িয়াছে? হামীদ। অর্থাৎ পড়ার কাজটি করিয়াছে হামীদ। তাই হামীদ কর্তা। আর কি পড়িয়াছে? কুরআন অর্থাৎ কুরআন পড়া হইয়াছে। কাজেই কুরআন কর্ম। আরবীতে এই বাক্যটিকে এইভাবে বলা হবেঃ قَرَأَ حَمِيدٌ قُرْآنًا
তেমনি হইবে- سَمِعَ مُنِيرٌ أَذَانًا এবং كَتَبَ مُنِيرٌ كِتَابًا

বাংলায় অনুবাদ করুনঃ
قرأ حَميدٌ قُرْآنًا
شَرِبَ طَارِقٌ مَاءًا
انْزَلَ اللَّهُ كِتَابًا
خَدَعَ الشَّيْطَانُ الْإِنْسَانَ
جَعَلَ اللَّهُ مُحَمَّدًا رَسُولاً
جَمَعَ مَالاً
فَرَقْنَا الْبَحْرَ
خَلَقَ اللَّهُ الْأَرْضِ وَالنَّاسِ

জরুরী জ্ঞাতব্যঃ اسم বা বিশেষ্য পদের শুরুতে যখন ال বসে (যেমন الارض) তখন সেইটি কর্মপদ হিসাবে ব্যবহৃত হইলে তাহার শেষ হরফে একটি যবর কমিয়া যায়। ইতিপূর্বে আমরা দেখিয়াছি محمدا كتابা رسولا শব্দগুলির উপর দুই যবর কিন্তু الْأَرْضُ এবং الإِنْسَانُ এর উপর দুই যবরের জায়গায় এক যবর। একইভাবে اسم বা বিশেষ্যটি যদি কর্তা হয় তাহা হইলে তাহার প্রথমে ال বসিলে শেষ হরফে দুই পেশের জায়গায় এক পেশ হয়। যেমন طارق এর উপর দুই পেশ কিন্তু الشَّيْطَانُ এর উপর এক পেশ।

নতুন শব্দগুলির অর্থঃ
পৃথিবী الْأَرْضِ
সৃষ্টি করা خَلَقَ
তৈরী করা جَعَلَ
নাযিল করা انْزَلَ
পানি ماء
ধোঁকা দেয়া خَدَعَ
মানুষ إِنْسَانُ
জমা করা, সংগ্রহ করা جَمَعَ
অর্থ, ধন-সম্পদ মَالُ

📘 লুগাতুল কোরআন 📄 পঞ্চম পাঠ : অব্যয়

📄 পঞ্চম পাঠ : অব্যয়


ব্যবহার পদ্ধতি:
সাথে (with) ب : আমি সালাম সহকারে প্রবেশ করিয়াছি। دَخَلْتُ بِسَلَامٍ
কসম ت : আল্লাহর কসম تالله
সদৃশ, যেমন, মতো (As) ك : যেন সেইটি সাপ كَأَنَّهُ جَانٌّ
জন্য (For) ل : লোকদের জন্য لِلنَّاسِ
কসম ও ও : আল্লাহর কসম والله
মধ্যে (In) في : ঘরের মধ্যে في البيت
হতে, থেকে (From) من : আমি কুরআন থেকে কিছু পড়িলাম قَرَأْتُ مِنَ القُرآنِ
উপরে (On) عَلَى : পাহাড়ের উপরে عَلَى الْجَبَلِ
থেকে, সম্পর্কে عَن : আমি নামায সম্পর্কে শুনিয়াছি سَمِعْتُ عَنِ الصَّلْواةِ
দিকে إلى : শহরের দিকে الى بلد
এমন কি, যে পর্যন্ত حَتَّى : এমন কি যখন বিয়ের বয়সে পৌঁছিয়া গেল। حَتَّى إِذَا بَلَغَ النِّكَاحَ

বিশেষ জ্ঞাতব্যঃ
(১) এই শব্দগুলি কোন শব্দের পূর্বে ব্যবহৃত হইলে তাহার শেষ অক্ষরে — দেয়।
(২) উপরে দেখুন হরূফে জার যে শব্দের পূর্বে বসিয়াছে তাহার প্রথমে ال না থাকিলে শেষে দুই যের এবং থাকিলে শেষে এক যের বসিয়াছে।

বাংলায় অনুবাদ করুণ :-
মিনাল কুফরি ইলাল ইসলাম مِنَ الْكُفْرِ إِلَى الْإِسْلَامِ
মিনাল বাইতি ইলাল মসজিদ مِنَ الْبَيْتِ إِلَى الْمسْجِدِ
আলহামদু লিল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা الْحَمْدُ لِلَّهِ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
কাতাবতু বিল কালামি كَتَبْتُ بِالْقَلَمِ
মাতাউন ইলা হীন - مَتَاعٌ إِلَى حِين
আলা আবসারিহিম গিশাওয়াহ - عَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ
আমান্না বিল্লাহি آمَنَّا بِاللَّهِ
নাজ্জালনা আলা আবদিনা - نَزَّلْنَا عَلَى عَبْدِنَا
হাযা বায়ানুন লিনাসি - هُذَا بَيَانُ لِلنَّاسِ

বাংলা থেকে আরবী করুন
(১) কুরআন লোকদের জন্য হেদায়াত।
(২) জ্ঞান অর্জন করা ফরয।
(৩) আল্লাহ কলমের সাহায্যে শিখাইয়াছেন।

নতুন শব্দের অর্থঃ
ঘর, গৃহ بيت
আবরণ غِشَاوَةٌ
প্রশংসা حَمْدٌ
ঈমান আনা اَمَنَ
পিতা-মাতা وَالدِّينِ
নাযিল করা نَزَّলَ
সদ্ব্যবহার, উপকার إحْسَانًا
বান্দা عَبْدٌ
ফায়দা متاع
সুস্পষ্ট বর্ণনা بَيَانُ
সময় حين
মানবজাতি النَّاسُ
চোখগুলি أَبْصَارُ

📘 লুগাতুল কোরআন 📄 ষষ্ঠ পাঠ : কর্মবাচক সর্ব নাম

📄 ষষ্ঠ পাঠ : কর্মবাচক সর্ব নাম


ব্যবহার পদ্ধতি (সর্বনাম - উদাহরণ):
তাহার (পুরুষ) هـ - তাহার কিতাব كتابه
তাহাদের দুইজনের هما - তাহাদের দুইজনের ঘর بَيْتَهُمَا
তাহাদের সবার (পুরুষ) هم - তাহাদের (পুরুষ) ঈমান إِيْمَانُهُمْ
তাহার (স্ত্রী) ها - তাহার (মেয়েটির) মা أُمُّهَا
তাহাদের দুইজনের (স্ত্রী) هما - তাহাদের দুইজনের বাপ أَبُوهُمَا
তাহাদের (স্ত্রী) هُنَّ - তাহাদের ভাই (স্ত্রী) أَخُوهُنَّ
তোমার (পুরুষ) كَ - তোমার বই كتابَكَ
তোমাদের দুইজনের (পুরুষ) كُمَا - তোমাদের দুইজনের ঘর بَيْتَكُمَا
তোমাদের (পুরুষ) كُمْ - তোমাদের মা أُمُّكُمْ
তোমার (স্ত্রী) كِ - তোমার ঘর بَيْتُكِ
তোমাদের দুইজনের (স্ত্রী) كُمَا - তোমাদের দুইজনের বাপ أَبُوكُمَا
তোমাদের (স্ত্রী) كُنَّ - তোমাদের মা أُمُّكُمْ
আমার (পুরুষ ও স্ত্রী) ی - আমার রব ربی
আমাকে نی - তিনি আমাকে রিযিক দিয়াছেন رزقنی
আমাদের (পুরুষ ও স্ত্রী) نا - আমাদের বই كتابنا

এইভাবে নতুন নতুন বাক্য তৈরী করিয়া নিজে নিজেই অনুশীলন করুন। নিচে এইজন্য নমুনাস্বরূপ কিছু বাক্য তৈরী করিয়া দেওয়া হইলোঃ
নাসারতুহু (আমি তাকে সাহায্য করিয়াছি) نَصَرْتُهُ
লিসানুকুম (তোমাদের ভাষা) لِسَانُكُمْ
ইলাইকুম (তোমাদের দিকে) إِلَيْكُمْ
ইলাইনা (আমাদের দিকে) إِلَيْنَا
ইন্নানি (নিশ্চয়ই আমি) إِنَّنِي
কিতাবি (আমার বই) كِتَابِي
কিতাবুনা (আমাদের বই) كِتَابُنَا
ইন্নানা (নিশ্চয়ই আমরা) انَّنَا
ইন্নাকুম (নিশ্চয়ই তোমরা) انَّكُمْ
মিনকা (তোমার থেকে) مِنْكَ
লাহু (তার জন্য) لَهُ
লি (আমার জন্য) لِي
লানা (আমাদের জন্য) لَنَا

বাংলায় অনুবাদ করুন:
سَمْعُكُمْ, رَبُّكُمْ, بَيْتُنَا, رَسُولُنَا, قَوْمِي, مِلَّتُكُمْ, أَصْحَابُنَا, مِنْكَ, مِنْهُ, لَهُمَا, إِمَامُكُمْ, خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا -, وَلقَدْ نَصَرَكُمُ اللَّهُ, لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ, فِي قُلُوبِهِمْ مَرَضٌ

নতুন শব্দগুলির অর্থঃ
পুত্র ابنُ
ভাষা لسان
শ্রবণ سمع
জাতি, সম্প্রদায় قوم
সাথী (একবচন) صاحب
সাথীরা صَحَابَةُ

ফন্ট সাইজ
15px
17px