📘 লাভ অফ আল্লাহ > 📄 সাক্ষাতের অবগতি, নামাজের দিকে ডাকো

📄 সাক্ষাতের অবগতি, নামাজের দিকে ডাকো

আলোচনা এখনো পূর্ণ হয়নি, আসুন আজান সম্পর্কে কিছু জেনে নিই। আপনার কি জানা আছে নামাজের শুরু কখন থেকে হয়? আপনি বলবেন, আল্লাহু আকবার থেকে? বরং তা তো আরও অনেক পূর্ব থেকে শুরু হয়ে যায়। নামাজের শুরু তো আজান থেকে হয়ে যায়। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ওই সময় নামাজেই আছ যখন থেকে নামাজের অপেক্ষায় রয়েছ। আজান আপনাকে আপনার রবের সাথে মোলাকাতের প্রস্তুতির সংবাদ দেয়। সুতরাং ওই সময় থেকে আপনার মাঝে আনন্দ সৃষ্টি হওয়া আবশ্যক যে, আমি আপন প্রভুর সাক্ষাতে যাচ্ছি। তাই যেন আপনি নামাজের অবস্থায়ই হয়ে যাচ্ছেন, কেননা আপনার মন নামাজেই লেগে আছে। আজান শয়তানকে তাড়িয়ে দেয়, কারণ যখনই সে আজান শুনে রাগ ও আক্ষেপে দূরে ভাগতে থাকে। এ কথা জানার পর ধোঁকা দেয়ার জন্য এখন শয়তান নেই তাই আপনার মধ্যে এ পরিমাণ বিনয় ও নম্রতা সৃষ্টি হওয়া চাই যা নামাজের জন্য আবশ্যকীয়। আজান আপনার নামাজের সওয়াব বৃদ্ধির কারণ। কেননা, যেসব কুমন্ত্রণা হতে আপনি নামাজেও বেঁচে থাকতে পারেন না, আজান আপনার মস্তিষ্ককে সেসব থেকে মুক্ত করতে সাহায্য করে।

আমরা আমাদের সওয়াব কীভাবে বাড়াব? নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন যে, মুয়াজ্জিনের আজান শুনে যারা নামাজ আদায় করে, মুয়াজ্জিন তাদের সমপরিমাণ সওয়াবের অধিকারী হন। উদাহরণস্বরূপ, মুয়াজ্জিনের আজান শুনে যদি ১০০ লোক নামাজ পড়ে, তাহলে তাঁর ১০০ লোকের নামাজের সওয়াব অর্জন হবে। আমরাও যদি মুয়াজ্জিনের উক্ত সওয়াবে শরিক হতে চাই, তবে আমাদের শুধু এতটুকু করতে হবে যে, আজানের জবাব দিতে হবে। অর্থাৎ ঠিক সেভাবেই বলতে হবে যেমন মুয়াজ্জিন বলে থাকেন। এটা আমাদের প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। একটু ভাবুন! যেন আপনি মক্কা শরিফে আজানের জবাব দিচ্ছেন, যেখানে লক্ষ-লক্ষ মানুষ নামাজ আদায় করছেন এবং যেখানে এক রাকাত নামাজ ১০,০০০ দশ হাজার রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব।

উক্ত বিষয়ে আল্লাহ তাআলার দয়া ও মহানুভবতার প্রতি চিন্তা করুন যে, একটি সহজ ও সাধারণ আমল কত বড় প্রতিদানের কারণ হচ্ছে। কোন শব্দে আজান শুরু হয়? الله اكبر আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাকের জাতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আপনার জীবনে আর কিছু নেই। আপনার কাজকর্ম, চাকরি, বিবি-বাচ্চা, নিদ্রা এসবের চেয়ে আল্লাহ বড়। এটা তাঁর দরবারে উপস্থিত হওয়ার সময়। তাই মুয়াজ্জিন উক্ত শব্দগুলো বার বার বলেন, আমরা সবকিছু ছেড়ে কেন দাঁড়াচ্ছি? জবাব সামনে রয়েছে। لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে আল্লাহ! কেবল আপনার জন্যই সবকিছু ছেড়ে দিয়েছি। তার বিপরীত আজানের প্রতি লক্ষ না করে এ চিন্তা করা যে, এখন আমার সামনে যা কিছু রয়েছে, আল্লাহ তাআলার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলো উক্ত সত্তার চেয়েও অধিক পূজনীয়। لَا إِلَٰهَ إلا الله এরপরে আর কী আছে? আমরা যখন নামাজে দাঁড়াই তখন কার তরিকা অনুসরণ করি? এটা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এভাবে নামাজ পড় যেভাবে আমাকে পড়তে দেখো। তাই মুয়াজ্জিন ডাকেন, أَشْهَدُ أَنْ مُحَمَّدَ رَّسُوْلُ اللَّهِ আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল।

সুতরাং এটা প্রমাণিত হয়ে যায় যে, কোনো আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে (১) ইখলাস যা لا إله إلا الله এর দাবি (২) নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা أَنْ مُحَمَّদَ رَّسُوْلُ اللَّهِ এ দাবি। উক্ত বুনিয়াদি বিষয় সুরা কাহফের শেষ আয়াতে স্পষ্ট করা হয়েছে-
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ মিথলুকুম ইয়ূহা ইলাইয়্যা আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফামান কানা ইয়ারজু লিকায়া রব্বিহি ফাল ইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা (قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهُ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا.)
আপনি বলে দিন যে, আমি তোমাদের মতো একজন মানুষ (তবে) আমার নিকট ওহি আসে যে, তোমাদের মাবুদ তিনি একজনই, সুতরাং যে আপন পরওয়ারদিগার-এর সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন নেক আমল করে এবং আপন রবের ইবাদতে কাউকে শরিক না করে।

দেখুন! আমাদের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম কত উঁচু। কারও নাম এত উচ্চতা লাভ করেনি যা তাঁর নাম লাভ করেছে। দুনিয়ার যে কোণেই মুসলমান বসবাস করুক না কেন প্রভাতের প্রথম আলো প্রস্ফুটিত হওয়ার পূর্বে সে আজান দেয়া হয়। তাই আসুন এ যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাসবিহে অংশগ্রহণ করি মুয়াজ্জিনের আজানের জবাব দিই। যখন আমরা আবদিয়াত ও অনুসরণের ঘোষণা দিয়েছি, তখন আমাদের কী করণীয়? حَيَّ عَلَى الصَّلَاةَ চলো নামাজের প্রতি। তবে এখানের উক্ত শব্দগুলো পুনরায় বলার স্থলে আমাদের কী বলা উচিত? আমাদের বলা উচিত لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ কেবল আল্লাহ তাআলাই আমাকে ইবাদতের জন্য উঠাতে পারেন এবং তিনিই তাওফিক দিতে পারেন। আমি তাঁর সাহায্য ছাড়া তা পূরণ করতে পারবো না। তো আজান তার অর্থ ও মর্মের দিক থেকে ফাতিহার ন্যায়, যেখানে আমরা সর্বাগ্রেই এ ঘোষণা দিয়ে থাকি যে, ইবাদত একমাত্র আল্লাহ পাকের জন্য, إِيَّاكَ نَعْبُدُ অতঃপর সে জন্য তাঁর সাহায্য কামনা করি। وَإِيَّاكَ نَسْتَعِينُ; আর আমরা কেবল আপনার নিকটই সাহায্য কামনা করি।

আগত শব্দ আমাদের জন্য আরও বেশি প্রশান্তিমূলক। আগত শব্দসমূহে আমাদের জন্য সর্বপ্রকার সফলতার প্রতিশ্রুতি বহন করে حَيَّ عَلَى الْفَلَاحِ সফলতার প্রতি অগ্রসর হও। এ নামাজ যদি আমাদের দুনিয়া ও আখেরাতের সব ধরনের জিম্মাদার হয় তবে কেন আমরা তার জন্য উঠব না? সে জন্যও আমাদের আসার শক্তি আল্লাহ তাআলার পক্ষ হতেই হয়ে থাকে। তাই উক্ত শব্দগুলো আবারও বলব لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ পরিশেষে যে শব্দাবলির মাধ্যমে আজান খতম হয় তা ওই শব্দাবলিই, যার শেষের শুরু হয়েছে لا إله إلا الله

আজান الله اكبر দ্বারা শুরু হয়ে আপনাকে দুনিয়া ছাড়ার হুকুম দিচ্ছে, কেননা, আল্লাহ সবচেয়ে বড়। لا إله إلا الله একটি ডাক, একটি আহ্বান, যে আখেরাতের প্রতি মনোনিবেশ করো। কেননা, এটা এমন এক জীবন, যার জন্য চেষ্টা-সাধনা করতে হয়। ভবিষ্যতে যখন আজান শুনবেন তো এভাবে শুনবেন যে, এটা আপনার ও আপনার মাহবুবের সাক্ষাতের ডাক। এভাবে ভাবুন যে, এক সন্তান তার মায়ের সাক্ষাতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবং সে এ ঘোষণা শুনছে যে, তার ফ্লাইট এসে গেছে। আজানেরও একটা বিশেষ মজা রয়েছে। যে কেউ আপন রবের সাক্ষাতে আগ্রহী হয় আল্লাহও তার সাক্ষাতের আগ্রহী হয়। আপন রবের সাক্ষাতের এ আগ্রহ আপনাকে কালক্ষেপণ ছাড়াই বের হতে বাধ্য করে। একেবারে এভাবে যেভাবে মুসা আলাইহিস সালাম দৌড়ে ছিল তাঁর রবের সাক্ষাতের জন্য। وَعَجِلْتُ إِلَيْكَ رَبِّ لِتَرْضَى.
হে প্রতিপালক! আমি তাড়াতাড়ি তোমার দিকে আসলাম, যেন আপনি সন্তুষ্ট হন।

এটা একটা বাস্তব লজ্জার বিষয় যে, কিছু মানুষের জন্য আজান কেবল সুরের আওয়াজ হয়ে গেছে। ব্যস্ততার সময় যা ঠিকমতো শোনাও হয় না। তবে আমরা যখন জানতে পারলাম যে, আজানের উক্ত বিশেষ শব্দাবলিতে কী পরিমাণ শক্তি রয়েছে, তখন আমাদের সচেতনতা ফিরে আসলো। তাই আজান যেন আমাদের পরিবর্তনের জন্য যথেষ্ট হয়।

টিকাঃ
৩৫. সুরা কাহাফ: ১১০।
৩৬. সুরা ত্বহা: ৮৪।

📘 লাভ অফ আল্লাহ > 📄 লক্ষণীয় বিষয়

📄 লক্ষণীয় বিষয়

ওজু সম্পর্কেও কিছু জেনে নিই। আমাদের অনেকের ওজু একটি অভ্যাসগত বিষয় হয়ে গেছে। মনে করা হয় যে, এটা এমন একটা আমল, যা নামাজ আদায়ের জন্য করতে হয়। অথচ ওজু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন কি ওজু কত বড় আমল। তা করার সময় আপনি কী বলেন? নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কীভাবে করেছেন। আরও একটি বিষয় যে, পানি অপব্যয় না করা ইত্যাদি। তা ছাড়া এর আরও কত কিছু জানার আছে। আচ্ছা একটু ভাবুন! এর প্রত্যেকটি আমল আপনার দেহের অঙ্গের সাথে সম্পর্কিত যেমন চেহারা, হাত, মাথা, এবং পা ইত্যাদি। কিন্তু... অন্তর কোথায়? অন্তর ওই স্থান, যাতে নিয়ত হয়। কত সাধারণ আমল মিজানে ভারি হয় নিয়তের কারণে, আবার কত বড় আমল এ নিয়তের কারণেই নষ্ট হয়ে যায়। যখন কোনো আমলের সাথে নিয়তের (এখলাস) জড়িত হয়ে যায়, তখন তা এমনিতেই অনেক বড় হয়ে যায়। শুধু অঙ্গের দ্বারা সম্পাদিত আমলের চেয়ে তার সওয়াব অনেকগুণ বৃদ্ধি পায়।

সুতরাং ভবিষ্যতে যখন নামাজের জন্য ওজু করবে, তো মেশিনের মতো তাড়াহুড়া করবে না, বরং ধীরস্থিরতা ও ইখলাসের নিয়তে করবে। তাহলে বাস্তবিক পক্ষে ওজুর মাধ্যমে অনেক কিছু অর্জন হবে। ওজুর জন্য দাসত্বের অনুভূতি নিয়ে উঠবে এবং আল্লাহ পাকের আদেশ পালনের নিমিত্তে ওজু করবে।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ.
হে ইমানদারগণ! যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করবে তখন তোমরা স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত করো এবং মাথা মাসেহ করো এবং টাখনুসহ পা ধৌত করো।

প্রিয় নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিপূর্ণ আনুগত্যের সাথে এবং এ নিয়তে ওজু করবে যে, আমি আমার বদ আমলসমূহ ধৌত করছি। যেহেতু আল্লাহর সাথে সাক্ষাতের (নামাজের) জন্য শর্ত তাই পবিত্রতা ছাড়া আল্লাহর সাথে মোলাকাতের অনুমতি কারও নেই। তাই ওজু আপনাকে বাহ্যিকভাবে পবিত্র করে, যেন তার দ্বারা আপনার মূল উদ্দেশ্য অর্থাৎ আন্তরিক পবিত্রতা অর্জন হয়। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি পূর্ণ শর্ত আদায়ের সাথে ওজু করে তো পানির সর্বশেষ ফোঁটা ঝরার সাথে তার গুনাহসমূহও ঝরে যায়। এমনকি নখ থেকে গুনাহ ঝরে যায়। শরীরের সকল অংশ থেকেই গুনাহ ঝরে যায় যে গুনাহ হাত, পা মুখমণ্ডল (চোখ, কান, জিহ্বা) দ্বারা সংগঠিত হয়, গুনাহ ধুয়ে যাওয়া একটু নিজ (কল্পনার) চোখ দ্বারা দেখার চেষ্টা করবে। অন্তরে আল্লাহ পাকের রহমতের আশাবাদী হয়ে দেখার চেষ্টা করবে। ওজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে। তারপর এ দুআ পড়বে,
অাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া অাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহু। আল্লাহুম্মাজ আলনি মিনাত তাওয়াবিনা ওয়াজ আলনি মিনাল মুতাতহহিরিন (أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ | اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ.)
হে আল্লাহ! আমাকে ওই লোকদের অন্তর্ভুক্ত করুন, যারা সর্বদা আপনার দিকে প্রত্যাবর্তন করে এবং আমাকে পবিত্রদের মাঝে শামিল করুন।

ওজু করার পর আপনি উভয় জগতের বাদশার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়ে গেছেন। সর্বদা এ ধরনের সাক্ষাতের পূর্বে সকলের জন্য নিজেকে বাদশার প্রভাব প্রতিপত্তি অনুযায়ী সুসজ্জিত করে এ ধরনের মজলিসে উপস্থিত করা চাই। ওজু আপনাকে এ ধরনের সাক্ষাতের উপযোগী বানিয়ে দেয়। এখন আপনি রবের দরবারে দাঁড়াতে পারবেন। ওজুর মাধ্যমে প্রাপ্ত এ সৌন্দর্য আমার সাথে কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- আহ আমি যদি আমার আগত ভাইদের চিনতে পারতাম অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত যারা পরে আসবে। অর্থাৎ ওই দিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওজুর অঙ্গসমূহের উজ্জ্বলতার মাধ্যমে চিনবেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজুর অঙ্গসমূহ নির্দিষ্ট সীমা থেকে একটু আগে বেড়ে ধোয়া পছন্দ করেছেন যেমন কনুই এবং টাখনু, যেন ওই দিন এ অংশগুলো অধিক আলো ও সম্মানের কারণ হয়। আমাদের এ অতিরিক্ত চেষ্টা শুধু আমাদের গুনাহকে মুছে ফেলে না; বরং তা আমাদের মর্যাদা বৃদ্ধিরও কারণ হয়। ওজু আমাদের মর্যাদা এতো বৃদ্ধি করে যা আমাদের কল্পনাও হয় না। কীভাবে? একদিন সকালে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাযি.-কে লক্ষ করে বললেন, তুমি জান্নাতে আমার আগে কীভাবে গেলে? (অর্থাৎ গোলাম হওয়া সত্ত্বেও আমলের দিক দিয়ে স্বীয় মালিক থেকে আগে বেড়ে যাওয়া)। আমি জান্নাতে প্রবেশ করেছি আর আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। উত্তরে বেলাল রাযি. বললেন, এরূপ বিশেষ আমল তো করি না, তবে প্রত্যেক আজানের (ওজুর) পর দুই রাকাত নামাজ পড়ি, আর যখন ওজু চলে যায় পুনরায় ওজু করে নিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'এটাই কারণ'।

আমরা যখন ওজু হতে ফারেগ হই তো তাতে শাহাদাতের সীলমোহর লাগে। أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ জান্নাতের ৮টি গেইট খুলে যায় এবং যে গেইট দিয়ে চাই জান্নাতে প্রবেশ করতে পারি।

টিকাঃ
৩৭. সুরা মায়েদা: ৬।

📘 লাভ অফ আল্লাহ > 📄 সারকথা

📄 সারকথা

এক বর্ণনায় আছে যখন নামাজের সময় নিকটবর্তী হতো তখন তিনি কাঁপতে থাকতেন এবং তাঁর চেহারা পীতবর্ণের হয়ে যেত এবং বলতেন সে জিম্মাদারি আদায়ের সময় এসেছে যার বোঝা বহন করতে আসমান, জমিন এবং পাহাড় পর্যন্ত অস্বীকার করেছিল আর আমরা (মানবজাতি) তা গ্রহণ করেছি।

এখানে 'ওয়াদা' দ্বারা উদ্দেশ্য مرضی বা সন্তুষ্টি, ভালো-মন্দের জিম্মাদারি গ্রহণ করা। মৃত্যুর পর সর্বপ্রথম যে জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হবে তা হলো নামাজ। যদি উক্ত মুআমালা সঠিক হয়, তাহলে সামনের সব আমলের হিসাব সহজ হয়ে যাবে। আর যদি নামাজে সমস্যা হয়, তাহলে সামনের সব আমলেই সমস্যা হওয়া নিশ্চিত। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নামাজ ছাড়ল সে কুফরি করল। নামাজ একটি ফরজ হুকুম শুধু এজন্য আদায় করবে না। তাহলে এটা তো নিয়তহীন ব্যক্তির কর্মের ন্যায় হবে।

একটি দৃষ্টান্ত লক্ষ করুন, খাবার খাওয়া হয় বেঁচে থাকার উদ্দেশ্যে এটা ঠিক? তবে বর্তমানে মানুষ যেন খাওয়ার জন্য বেঁচে থাকে। বর্তমানে মানুষ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে যা বাহ্যিক দৃষ্টিতে খুব ভালো মনে হয়। বিভিন্ন স্বাদের খাবার খায়। আবার শেষে মিষ্টি বা আচার খায়, যেন প্রতি লোকমার স্বাদ আরও বাড়িয়ে দেয়। নামাজের সাথেও এ মুআমালা হওয়া উচিত। যেহেতু আপনি তাকে মহব্বত করেন এবং এর দ্বারা আপনার সীমাহীন প্রশান্তি লাভ হয়। আগে থেকেই তার প্রস্তুতি শুরু করবেন। যেমনিভাবে মূল খানা শুরুর আগে ক্ষুধার চাহিদা সৃষ্টিকারী বস্তু গ্রহণ করেন। এমনিভাবে নামাজের প্রস্তুতি আজানের সাথেই করে দিবেন। ওজু থাকলেও আবার ওজু করে নিন, যেন অন্তরে নুর সৃষ্টি হয়। নিজেকে জিজ্ঞাসা করুন এখন আমার কী করা উচিত? আমি কার সাক্ষাতে যাচ্ছি। নিজের সতর ঢাকার জন্য পুরাতন (ময়লা) কাপড় নিবেন না; বরং মহান বাদশার দরবারে উপস্থিত হওয়ার জন্য সবচেয়ে সুন্দর কাপড় পড়ার চেষ্টা করবেন। মোবাইল বন্ধ করে নিন। কারুকার্যহীন জায়নামাজ নিন। কেবলার দিক হয়ে দাঁড়ান। যদি জামাতে নামাজ পড়েন, তবে কাতার সোজা করে নিন। প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করবেন, যেন ভালোভাবে মনোযোগ সৃষ্টি হয়।

এটা হলো নামাজ। ইবাদত করার সবচেয়ে সুন্দর তরিকা। এটা এমন এক আমল, যা সীমাহীন প্রশান্তি আনয়ন করে, আত্মার পিপাসা নিবারণ করে। আপনার দেহ থাকবে জমিনে, কিন্তু আত্মা আল্লাহ পাকের আরশের নিচে ঘুরবে। নামাজ হলো আল্লাহ পাকের পক্ষ হতে মহান তোহফা। যাতে ওই শান্তি ও আনন্দ রয়েছে যা আমরা সকলে তালাশ করি। এ জীবন পরীক্ষা, কষ্ট ও পেরেশানির বোঝায় নিপতিত। উক্ত বোঝা থেকে আমাদের মুক্তির প্রয়োজন, এসব বস্তু হতে আমাদের মুক্তি পেতে হবে, আর কে আমাদেরকে উক্ত বিষয় হতে মুক্তি দিতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ পারে না। আর উক্ত প্রশান্তি আমাদের নামাজে মিলবে।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ.
হে ইমানদারগণ! ইমান, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

আপনার হয়ত জানা আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন আর নামাজের সময় হতো তখন তিনি বলতেন, হে বেলাল! আমাকে (নামাজের মাধ্যমে) শান্তি দাও। এ সুখ ও প্রশান্তি কেবল পূর্ববর্তীদের জন্যই নয় বরং আমরাও তা লাভ করতে পারি। আর যারা উক্ত রহস্য জানেন, যা আমাদের পূর্বপুরুষগণ করতেন যে, এ আরাম ও প্রশান্তি উন্নতমানের তাওজ্জুহ বা মনোনিবেশ দ্বারাই হাসেল হয় না; বরং তার জন্য রূহানি স্তরে পৌঁছতে হবে। অন্তরের মনোনিবেশ অত্যন্ত জরুরি। আপনি যদি এর দ্বারা ইতিবাচক ফলাফল হাসেল করতে চান, তাহলে আপনার অন্তর তার সাথে লাগিয়ে রাখতে হবে। আপনার শুধু ১০ মিনিট (নামাজ পড়াকালীন) আল্লাহ পাকের মহব্বতের প্রতি মনোনিবেশ করতে হবে। এখন দুনিয়া ভুলে যেতে হবে। দুনিয়ার কাজ-কর্মের জন্য ২৩ ঘণ্টার চেয়ে বেশি সময় রয়েছে। এ ১০ মিনিট আল্লাহ ও তাঁর সাক্ষাত লাভের প্রশান্তিতে নির্দিষ্ট করে নিন।

নামাজে আদায়কৃত শব্দাবলী ও ক্রিয়াসমূহের প্রতি চিন্তা করুন এবং তা বোঝার চেষ্টা করুন। কারণ যখন আপনার এ খেয়াল থাকবে যে, আপনি কী করছেন এবং কী বলছেন তখন (নামাজে) আপনার মনোযোগ থাকবে। যেহেতু আল্লাহ তাআলা এটাকে আমাদের জন্য নাজিল করেছেন, তাহলে আমরা তা হাসিলও করতে পারবো। আপনার কি জানা আছে যে, নামাজের ওই অংশেরই সওয়াব পাওয়া যাবে যাতে মন-অন্তর উপস্থিত ছিল। যদি দু'ঘণ্টার ফিল্ম বা পরীক্ষায় পূর্ণ ধ্যান দেয়া যায়, তাহলে নামাজেও পারা যাবে। দুনিয়ার সবকিছু সর্বক্ষণ আল্লাহর ইবাদতে লিপ্ত, তাহলে আমরা অবশ্যই ১০ মিনিট থাকতে পারব। আল্লাহর কাছে এজন্য সাহায্য প্রার্থনা করুন, তাহলে আপনি এ পর্যায়ে পৌঁছে যাবেন। তখন মনে চাবে যে, এ নামাজ যেন শেষ না হয়।

যতটুকু আশা আপনার অন্তরে আসতে পারে সেই আশা নিয়ে নামাজ আদায় করুন। আল্লাহর ব্যাপারে যত বেশি অবগত হবেন, তত বেশি আশা আপনার অন্তর অনুভব করবে। আল্লাহ পাকের দয়ার আশা, তাঁর ক্ষমার আশা, তাঁর কবুলিয়তের আশা এবং মহব্বত ও নৈকট্যের আশা। উক্ত আশা 'খাহেশ' হতে নিশ্চিত আলাদা বস্তু। আশার সাথে আমল মিলিত থাকে যার জন্য আপনি আমল করেন। সুতরাং আল্লাহর কাছে তাঁর দয়ার আশা রাখ এবং আল্লাহর কাছে তা কামনা করো। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ.
আমার কাছে দুআ করো আমি তোমাদের দুআ কবুল করবো, আর যারা অহংকারবশত আমার ইবাদত হতে মুখ ফিরিয়ে নেয়, অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّه يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.
হে নবি! (আমার পক্ষ হতে লোকদেরকে) বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আমার রহমত হতে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনিই ক্ষমাশীল পরম দয়ালু।

আল্লাহ পাকের প্রভাব অনুভব করুন, যার অর্থ ভয়ের অনুভূতি। এমন ভয়, যার সাথে সম্মানও রয়েছে। ওই সীমাহীন আদব, যা তাঁর সম্মুখে দাঁড়ালে অনুভব হয়। ভয়ের ছোট একটি উদাহরণ; যা স্বীয় পিতা বা বড় ব্যক্তির সম্মুখে দাঁড়ালে অনুভব হয়। আসুন ওই দুআসমূহ শিখি, যা আমাদেরকে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আল্লাহর ভয় কীভাবে অর্জিত হয়- আপনাকে ছাড়া কোনো মুক্তি নেই এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এমন ফেরেশতাও রয়েছে যারা সৃষ্টির পর থেকে সেজদায় পড়ে আছে এবং কেয়ামত পর্যন্ত এ অবস্থায় থাকবে। তারা এ কথা বলতে থাকে, আপনার সত্তা মহান, আমরা আমার হক আদায় করে ইবাদত করতে পারি না। যখন আপনার আল্লাহ পাকের গুণাবলী যেমন- পরাক্রমশালী, শক্তিধর, প্রজ্ঞাময়, প্রতিশোধগ্রহণকারী ইত্যাদি এসবের পূর্ণ জ্ঞান লাভ হবে এবং বিপরীতে নিজের অবস্থার অনুভূতি হবে, তাহলে নিজে নিজেই আপনার মধ্যে ভয় সৃষ্টি হবে। সবকিছুর উপর তাঁর বড়ত্ব এবং সবকিছুই তাঁর কবজায় আছে। আমরা কেন তাঁর হুকুম লঙ্ঘন করি?
مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا.
তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহ পাকের বড়ত্বের বিশ্বাস রাখো না।

আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সম্বোধন করে বলছেন,
يَا أَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللهِ وَالله هُৱَ الْغَنِيُّ الْحَمِيدُ. إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ.
হে লোক সকল! তোমরা সকলে আল্লাহ পাকের মুখাপেক্ষী। আল্লাহ কারও মুখাপেক্ষী নন। তিনি সকল প্রশংসার অধিকারী। তিনি যদি চান তোমাদেরকে ধ্বংস করে নতুন মাখলুক সৃষ্টি করে দুনিয়া আবাদ করতে পারেন।

মেরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম-এর ওপর আল্লাহ পাকের সামনে যে ভয় প্রকাশ পেয়েছে, নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা করতে গিয়ে বলেন যে, আল্লাহর ভয়ে জিবরাইলকে উটের ছেড়া কাপড়ের মতো দেখা গিয়েছে। তাই নামাজের জন্য যখন দাঁড়াবে তো স্বীয় অন্তরে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বালিয়ে রাখবে। এটা সে নেয়ামত ও রহমতের কৃতজ্ঞতা, যা তিনি আমাদের প্রতি অবতীর্ণ করেছেন। নিজের মধ্যে লজ্জা ও শরমের জযবা সৃষ্টি করবে। কেননা আল্লাহ তাআলাই একমাত্র আমাদের বারবার অমান্যতা সত্ত্বেও সবরের সাথে সুযোগ দিচ্ছেন।

আল্লাহ তাআলা বলেন,
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ.
নিশ্চয়ই ইমানদারগণ সফলকাম, যারা নামাজে খুশু অবলম্বন করে।

উল্লিখিত পদ্ধতির মাধ্যমে আপনি উক্ত খুশু লাভে সফলকাম হবেন, যার ফলে আপনার মাঝে সীমাহীন নম্রতা ও অক্ষমতা সৃষ্টি হবে। তাহলে আপনি নামাজের মাধ্যমে উক্ত উদ্দেশ্য লাভে সফল হবেন, যা আপনার প্রতিদানকে দ্বিগুণ করে দিবে। আপনি কি চিন্তা করেছেন, আপনি যখন নামাজে দাঁড়ান, তখন কী পরিমাণ কল্পনা ও চিন্তার স্রোত নেমে আসে, অথচ তা পূর্বে ছিল না। এটাই সে খুশু যা শয়তান আপনার থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। চোর এ চিন্তা করে না যে, এক বাদশার ঘরে চুরি করছে যার চতুর্দিকে পাহারা বসানো, না এক গরিবের ঘরে যেখানে কিছুই নাই। চোর ওই আমিরের ঘর তালাশ করে, যার মধ্যে হেফাজতের সামান কম। আপনার বিষয় এরূপই আপনার নিকট খুশুর দৌলত আছে, কিন্তু হেফাজত করতে পারছেন না। হ্যাঁ, যে খুশু উচ্চ মর্যাদায় পৌঁছে গেছে সে মহলের ন্যায়, যাতে প্রতিরক্ষার ব্যবস্থা রয়েছে। তো শয়তান এ চেষ্টাতে লেগে আছে যে, কীভাবে আপনার কাছ থেকে আপনার নামাজের সওয়াব ছিনিয়ে নিতে পারে।

তবে আপনি যদি এভাবে নামাজ শুরু করেন, যা এ পর্যন্ত শিখানো হয়েছে, তাহলে আপনার নামাজ ত্রুটিমুক্ত হওয়া সম্ভব। আর নামাজ দ্বারা যে ফলাফল লাভ হয়, তা অর্জন করা সম্ভব হবে। অর্থাৎ আন্তরিক প্রশান্তি ইত্যাদি। আর ধীরস্থিরে আপনার নামাজের একাগ্রতা বৃদ্ধি পাবে। একটু ভাবুন কোন মাসে সবচেয়ে বেশি খুশু লাভ হয়? সেটা রমজান মাস নয়? রমজানে বিশেষ করে কোন সময়? সেটা হলো তারাবিহ ও কিয়ামুল লাইল-এর সময়, এটা ঠিক না? উক্ত নামাজের কোন অংশে? সেটা হলো শেষে যে দুআ করা হয় সে অংশে। যখন সকল মানুষ হাত উঠিয়ে ইমামের সাথে আমিন বলেন। সে সময় যখন চক্ষু হতে অশ্রু প্রবাহিত হতে থাকে এবং ফুঁপিয়ে কাঁদার মাধ্যমে মসজিদে এক গুঞ্জন সৃষ্টি হয়। এ সময় আমাদের খুশুর অনুভূতি বেশি কেন হয়? নামাজের ওই অংশে কী রয়েছে, যেটা পৃথক একটা বিষয়? যেহেতু ওই সময় আপনি এটা অনুভব করেন যে, আপনি নিশ্চিতভাবে কারও সাথে কথা বলছেন। আপনি অনুভব করেন যে আপনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন। তাই উক্ত মূল্যবান সময়ে জীবনযাপনের জন্য পুরো এক বছর অপেক্ষা কেন করবো; বরং যখনই আল্লাহর দরবারে দাঁড়াবো তখনই নিজের মধ্যে এ একীন সৃষ্টি করবো যে, আমি আল্লাহর সাথে কথা বলছি তাঁর দরবারে প্রার্থনা করছি। কিছু লোক মনে করে নামাজে আমি নিজেই কথা বলছি, এ বিষয়কে ভুলে যায় যে, আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলছি। চলুন আমরা উক্ত ভুল ধারণা ভুলে গিয়ে সঠিক ভাবে আমল করি।

টিকাঃ
৩৮. সুরা আহজাব : ৭২।
৩৯. সুরা বাকারা: ১৫৩।
৪০. সুরা গাফের: ৬০।
৪১. সুরা যুমার: ৫৩।
৪২. সুরা নুহ: ১৩।
৪৩. সুরা ফাতের: ১৫-১৬।
৪৪. সুরাতুল মুমিনুন: ১,২।

📘 লাভ অফ আল্লাহ > 📄 আল্লাহর ভালোবাসা অর্জনের দুআসমূহ

📄 আল্লাহর ভালোবাসা অর্জনের দুআসমূহ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَالعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ، اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَهْلِي، وَمِنَ الْمَاءِ البارد.
হে আল্লাহ! আপনার কাছে আপনারই মহব্বত কামনা করি, আর তাদের মহব্বত, যারা আপনাকে মহব্বত করে এবং ওই আমলের মহব্বত যা আপনার মহব্বত পর্যন্ত পৌঁছে দেয়, হে আল্লাহ! আপনার মহব্বত আমার নিকট আমার প্রাণ, আমার পরিবার-পরিজন এবং ঠান্ডা পানির চেয়েও অধিক প্রিয়।

اللَّهُمَّ ارْزُقْنِي حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِي حُبُّهُ عِنْدَكَ، اللَّهُمَّ مَا رَزَقْتَنِي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةٌ لِي فِيمَا تُحِبُّ اللَّهُمَّ وَمَا زَوَيْتَ عَنِّي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ فَرَاغًا لِي فِيمَا تُحِبُّ.
হে আল্লাহ! আমাকে আপনার মহব্বত দান করুন এবং তাদের মহব্বত, যারা আপনার কাছে আমার জন্য উপকারী হয়। হে আল্লাহ! আমার পছন্দনীয় জিনিস, যা আপনি আমাকে দান করেছেন তাতে যা আপনি পছন্দ করেন আমাকে শক্তি দিন। হে আল্লাহ! আমি আপনার কাছে যা চেয়েছি, তা হতে যেগুলো আমাকে বারণ করেছেন সেগুলো হতে আপনার পছন্দ অনুযায়ী আমাকে বিরত রাখুন।

اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ الْأَشْيَاءِ إِلَيَّ وَاجْعَلْ خَوْفَكَ أَخْوَفَ الْأَشْيَاءِ إِلَيَّ وَاقْطَعْ عَنِّي حَاجَاتِ الدُّنْイَا بِالشَّوْقِ إِلَى لِقَائِكَ وَإِذَا أَقْرَرْتَ أَعْيُنَ أَهْلِ الدُّنْيَا مِنْ دُنْيَاهُمْ فَأَقِرَّ عَيْنِي مِنْ عِبَادَتِكَ.
হে আল্লাহ! আপনার মহব্বত আমার কাছে সবকিছুর চেয়ে বেশি প্রিয়। সব ভয়ের চেয়ে আপনার ভয় আমার মধ্যে বেশি প্রভাব সৃষ্টিকারী। আমার থেকে দুনিয়ার মহব্বত দূর করুন এবং আমাকে আপনার মহব্বতের আগ্রহী বানান এবং যখন আপনি দুনিয়া দ্বারা মানুষের চক্ষু শীতল করেন, তখন আপনার ইবাদতে আমাকে স্থিরতা বা প্রশান্তি দান করুন।

(উক্ত তিনটি দুআ ইবনে রজব হাম্বলি রহ. 'জামেউল উলুম ওয়াল হুকুম' এ লিপিবদ্ধ করেছেন)।

টিকাঃ
৪৫. তিরমিযি: ৩৪৯০ হাসান গরিব, মুস্তাদরাকে হাকিম: ২/৪৭০।
৪৬. তিরমিযি: ৩৪৯১।
৪৯. আবু নাঈম, হিলয়াতুল আওলিয়া: ৮/২৮২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00