📘 লাভ ম্যারেজ > 📄 যুক্তরাষ্ট্রের রোজনামচা

📄 যুক্তরাষ্ট্রের রোজনামচা


একান্ত অনিচ্ছা সত্ত্বেও বেশ কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। তাহলো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২১ থেকে ২৯ বছর বয়স্কা বিবাহিতা মেয়েদের শতকরা ৩৫ ভাগ পরপুরুষের সঙ্গে যৌনসম্ভোগে লিপ্ত হওয়ার কথা স্বীকৃত। একই বয়সের বিবাহিত পুরুষরা অন্য নারীর সঙ্গে সহবাসের হার শতকরা ২৫ ভাগ।
এ ক্ষেত্রে লোমহর্ষক কথা হলো, আজকাল এসব সংবাদে তথাকথিত সভ্য জগৎ বিচলিত হয় না বা অবাকও হয় না। অথচ তারা কেউই তলিয়ে দেখছে না যে, এতে সকলের অজান্তেই তাসের ঘরের মতো করে সমাজের ভিত্ ধসে যাচ্ছে।
তাবৎ দুনিয়ার মানুষই জানে যে, যুক্তরাষ্ট্র আজ সভ্য দেশের তালিকার শীর্ষস্থান দখল করে আছে। চোখ বুজে একটু ভেবে দেখুন তো, যদি একটি সভ্য দেশের অবস্থা এই হয়, তবে অসভ্য দেশের মেয়েদের অবস্থা কোন পর্যায়ে আছে? তাদের মাঝে অসভ্যতার প্লাবন কতটা দুর্বার গতিতে চলছে তা কল্পনা করতেও মাথা হেঁট হয়ে আসে।
এ প্রসঙ্গে আরেকটি খবরে শরীরের রক্ত হিম হয়ে আসবে। আজ সেই নির্লজ্জ খবরই জানাতে হচ্ছে। তাহলো, ফেডারেল সরকারের হিসেব মতে, জারজ সন্তানের সংখ্যা যুক্তরাষ্ট্রে দ্রুতহারে বাড়ছে। এই বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপরন্তু বাড়ছে বৈ কমছে না।
সত্তর দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে জারজ সন্তানের সংখ্যা ছিল শতকরা ৪০ ভাগ। সে দেশে প্রতি ৬ জনে মাত্র একজনের জন্ম হয় বিবাহবন্ধনের বাইরে। ১৯৭৯ সালে ৫ লাখ ৯৭ হাজার অবৈধ সন্তানের জন্ম হয়। ১৯৭০ সালের তুলনায় এ সংখ্যা শতকরা ৫০ ভাগ বেড়েছে। ১৯৯৩ সালে তা ৮০ ভাগে গিয়ে দাঁড়ায়। দেশব্যাপী শ্বেতাঙ্গ কুমারীদের এক-তৃতীয়াংশের এবং কৃষ্ণাঙ্গ তরুণীদের শতকরা ৪৩ জনের রয়েছে অবৈধ সন্তান।
আমেরিকার জনস হপকিস বিশ্ববিদ্যালয়ের একটি জরিপের সমীক্ষা অসংখ্য যুবতির হৃদয় নাড়া দিতে পারে। ঐ সমীক্ষায় বলা হয় যে, সেখানকার শতকরা ১৪ ভাগ কুমারী প্রথম সঙ্গমের আগে জন্মনিয়ন্ত্রণের পরামর্শ নেয়। কোনো কোনো মেয়ে অবৈধ সন্তানের মা হওয়াকে পূর্ণতা প্রাপ্তিলাভ বলে মনে করে।
ঐ জরিপে আরো বলা হয়েছে যে, যৌনাচার, মাদকদ্রব্য সেবন এবং অ্যালকোহলের প্রচুর ব্যবহারজনিত কারণে প্রায় ২ কোটির অধিক আমেরিকান পুরুষত্বহীনতায় আক্রান্ত। এছাড়া আরো লাখ লাখ নারী-পুরুষ প্রায়ই এমন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। এই হলো একটি সভ্য দেশের সংক্ষিপ্ত রোজনামচা।
এই যদি হয় সভ্য দাবিদারদের কারবার তাহলে যাদের মাঝে তুলনামূলকভাবে সভ্যতার জোয়ার কম তাদের মাঝে এ অবাধ যৌনাচার কোথায় গিয়ে ঠেকে থাকবে?

📘 লাভ ম্যারেজ > 📄 কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো

📄 কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো


আমরা 'খাও দাও ফুর্তি কর আগামীকাল বাঁচবে কিনা বলতে পার' নীতি পোষণ করি। তাই যৌবনটাকে উপভোগ করার জন্য মরিয়া হয়ে ওঠি। লজ্জাকর কথা হলো, আজ আমাদের সমাজেরও যৌনচাহিদা নিবারণ ইউরোপের মতোই সহজলভ্য হয়ে পড়েছে। ফলে আমাদের কচি প্রজন্ম বাল্য বয়সেই যৌন কার্যকলাপ সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় হলো আমরা কেউই ভেবে দেখি না যে, আমাদের এই টগবগে তারুণ্যে এক সময় নিঃসন্দেহে ভাটা নামবে। তখন বৃদ্ধ ষাঁড়ের গাভীর দিকে চেয়ে চেয়ে দেখার মতো আর করার কিছু থাকে না। আমরা ঘুণাক্ষরেও ভাবি না যে, এই সোনালি দিনগুলোয় এক সময় বিকেল আসবে, আসবে সন্ধ্যা। তখন আমার দিকে ফিরে কেউ তাকাবারও থাকবে না।
এ প্রসঙ্গে এবার এক ইউরোপ ভ্রমণকারী পর্যটকের কথা শুনাব। তিনি লিখেছেন-
আমি বেলজিয়ামের কোনো এক শহরের রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় পথচারী পারাপারের জন্য সিগন্যাল খুলে দেয়া হলো। আমি দেখলাম এক বৃদ্ধা রাস্তা পার হতে চাচ্ছে। তিনি এতই দুর্বল ছিলেন যে, তার হাত-পা কাঁপছিল। গাড়িগুলো প্রায় তার উপর দিয়ে ওঠে যাওয়ার উপক্রম হচ্ছিল। কিন্তু কেউ তার হাত ধরে সহায়তা করছিল না।
মজার কথা হলো, আমি আমার সাথের একজন যুবককে মহিলাটির হাত ধরে সাহায্য করতে বললাম। তখন ৪০ বছর যাবৎ বেলজিয়ামে বসবাসকারী আমার ঐ বন্ধুটি বললেন, দোস্ত! এই মহিলাটি এক সময় এই শহরের অন্যতম সুন্দরী হিসেবে সকলের কাছে পরিচিত ছিল।
পুরুষেরা তার ওপর দৃষ্টি ফেলার প্রতিযোগিতায় লিপ্ত হতো। তার সংস্পর্শ পেতে পকেটের অর্থ খরচ করত এবং তার সাথে একবার হলেও করমর্দন করার প্রচেষ্টা চালাত। আজ এই মহিলাটির যখন যৌবন ও সৌন্দর্য চলে গেল, তখন তার হাত ধরে একটু সাহায্য করার জন্য একজন লোকও সে পাচ্ছে না!
এ রকম ঘটনা একটি নয়; শত শত পাওয়া যাবে। কিন্তু তারপরও আমাদের চেতনার বারান্দায় রোদ ওঠে না।

📘 লাভ ম্যারেজ > 📄 তুমি যখন রাঙাবউ

📄 তুমি যখন রাঙাবউ


আজ যে যুবতি, আজ যার রূপসাগরে ডুব দিতে অনেকে নাওয়া খাওয়া বাদ দেয়, সে এক সময় হয় অন্যের ঘরনি, অন্যের রাঙাবউ। আর এর মধ্যেই নারীর প্রকৃত সার্থকতা। এ পর্যায়ে যারা নববধূ হয়ে অন্যের গৃহ আলোকিত করতে গেছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তাদেরকে কয়েকটি দরকারি কথা বলতে চাই। আশা করি যারা নববধূ হিসেবে স্বামীর ঘরে যাবে তাদের প্রত্যেকের জন্য কথাগুলো টনিকের কাজ দিবে।
হে নববধূ! তুমি যখন স্বামীর ঘরে সর্বপ্রথম প্রবেশ করবে তখন 'বিসমিল্লাহ' বলে প্রবেশ করবে। কারণ যে কাজ আল্লাহর নামে শুরু করা হয়, সে কাজে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না। বরং তার সাথে আল্লাহর রহমত সঙ্গী হয়ে থাকে।
স্বামীর ঘরে সর্বদা পাক-সাফ ও পবিত্র পোশাক পরিধান করবে। চোখে সুরমা ব্যবহার করবে। প্রতিটি কাজেই পরিচ্ছন্নতা ও ভদ্রতাবোধের প্রতি লক্ষ্য রাখবে। সবসময় সুগন্ধি ব্যবহার করবে। ঘরের দরজা জানালাসহ সকল কিছু পরিচ্ছন্ন রাখবে। কারণ পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
শরীর ও আশপাশ পরিচ্ছন্ন থাকলে মন প্রফুল্ল থাকে। এতে কর্মস্পৃহা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সুস্থ সবল জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। আর যদি তুমি নোংরা, ময়লা আবর্জনাময় পোশাক পরিধান কর, তাহলে রোগ তোমার যেমন সাথি হবে তেমনি সবাই তোমাকে ঘৃণার চোখে দেখবে।
স্বামীর কাছে যাওয়ার আগে পরিচ্ছন্ন পোশাক পরে তাতে সুগন্ধি মেখে যাবে। এতে তোমার প্রতি স্বামীর মায়া-মমতা, ভালোবাসা বৃদ্ধি পাবে।
স্বামীর আনুগত্য করবে। স্বামী-স্ত্রী পরস্পরের সহমর্মী হয়ে জীবনযাপন করবে। স্বামীর হক উত্তমরূপে আদায় করে চলবে। মনে রাখবে- ঘরের সকল কাজ আঞ্জাম দেয়ার দায়িত্ব তোমার। আর বাহিরের সমস্ত কাজের জিম্মাদারি স্বামীর। স্বামী কত কষ্ট করে তোমার ও পরিবারের সকলের ভরণ-পোষণের ব্যবস্থা করে থাকেন। মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙা খাটুনি খেটেই তিনি তোমার ও পরিবারের সদস্যদের মুখে খাবার জোটান। তাই তিনি ঘরে আসলে যেন সারাদিনের ক্লান্তি ভুলে আনন্দের বাগান খুঁজে পান, তোমাকে সেই ভূমিকা পালন করতে হবে।
বিশ্বমানবতার মুক্তিদূত আমাদের প্রিয়নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কন্যা রোকেয়া (রা.)-এর পর উম্মে কুলসুম (রা.)-কে ওসমান ইবনে আফফান (রা.)-এর সঙ্গে বিবাহ দেন তখন তার কন্যাদের উদ্দেশ্যে কয়েকটি মূল্যবান নসিহত করেছিলেন। এ পর্যায়ে তোমার সামনে সেই অমূল্য উপদেশগুলো তুলে ধরছি।
'ঘরের শৃঙ্খলা ও তার তত্ত্বাবধান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ঘরোয়া সব কাজ আঞ্জাম দেয়া যেমন তোমার দায়িত্ব। একইভাবে স্বামীকে সন্তুষ্ট করা, তার কথা মান্য করা, তার আরাম-আয়েশের ব্যবস্থা করা এবং সন্তানদেরকে আচার-আচরণ শিক্ষা দেয়াও তোমার কর্তব্য।'
তুমি স্বামীর গৃহে মাটি হয়ে যাবে। তাহলে দেখবে যে, তোমার স্বামী তোমার জন্য আসমান হয়ে থাকবে। তুমি যদি তার আরাম হতে পার, তবে দেখবে তোমার স্বামী তোমার জন্য আরামের ব্যবস্থা করবেন। তুমি যদি তার জন্য দাসী হয়ে যাও তবে স্বামীও তোমার জন্য গোলাম হয়ে যাবে।
তুমি তার নাক, কান ও চক্ষুর প্রতি লক্ষ রাখবে। বিশেষত তার চোখের ভাষা বুঝতে চেষ্টা করবে। যখনই তোমার সঙ্গ চায় তাৎক্ষণিক তার নিকটবর্তী হয়ে যাবে। আর মনে রাখবে তিনি যেন তোমার নিকট সুগন্ধি ছাড়া অন্য কোনো গন্ধ না পান; ভালো কথা ছাড়া অন্য কিছু শুনতে না পান; এবং তার পছন্দনীয় বিষয় ছাড়া অন্য কিছু দেখতে না পান।
মনে রাখবে তুমি একদিকে যেমন ঘরের রানি, অন্যদিকে তুমি দাসীও বটে। তোমার স্বামী তোমার মালিক। বিবাহের পর তোমার স্বামীই তোমার মন ও প্রাণের মালিক। তাই সর্বদা আদব-আখলাক ও সদাচরণ দ্বারা তাকে খুশি রাখতে চেষ্টা করবে। কারণ স্বামীর আনুগত্য নারীর জন্য অতি উচ্চ পর্যায়ের নেকীর কাজ। তুমি যখন অন্যের রাঙাবউ হবে তখন এ কথাগুলো যদি মনে রেখে সে মোতাবেক জীবন চালাতে পার তাহলে সুখপাখি তোমাকে ছেড়ে কখনও পালিয়ে যাওয়ার কল্পনাই করবে না।

📘 লাভ ম্যারেজ > 📄 যৌন সুড়সুড়ির ফেরিওয়ালা

📄 যৌন সুড়সুড়ির ফেরিওয়ালা


আজ বিশ্বব্যাপী চলছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার পাঁয়তারা। ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করতে হেন কোনো প্রচেষ্টা নেই যা ষড়যন্ত্রকারীরা করছে না। অশ্লীল পত্রিকা, নিকৃষ্ট ম্যাগাজিন, উলঙ্গ সিনেমা, বিভিন্ন টিভি চ্যানেল, ইন্টারনেট, ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউব, টুইটারে রয়েছে ফাসেক ও পাপিষ্ঠদের প্ররোচনা। সর্বোপরি মুসলিম নারীদেরকে নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসলামের শত্রুরা অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে বর্তমান মুসলিম নারীর অবস্থা এমন পর্যায়ে এসে পৌছেছে, যা ইসলাম ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে।
গভীর উদ্বেগের সাথে চ্যানেলগুলোতে দেখা যায় যে, একজন যুবক অন্য একজন যুবতি মেয়েকে হাত ধরে নাচাচ্ছে, পরস্পর জড়িয়ে ধরছে, গালে গাল ও বুকে বুক লাগাচ্ছে। টিভির পর্দার সামনে কি সেই মহিলার পিতা-মাতা ও যুবক-যবতি ভাই-বোন থাকে না? এ ধরনের পিতা-মাতা কি তাদের এই নায়িকা মেয়েটিকে চিনতে পারে না? তারা কি মুসলিম নয়? প্রকৃত কোনো মুসলিম কি তার মেয়েকে এ অবস্থায় দেখতে পছন্দ করতে পারে? এই দৃশ্য কি চোখ খুলে দেখতে পারে? তার মেয়েকে নিয়ে অন্য একজন পুরুষ এভাবে খেলা করবে আর সে তা উপভোগ করবে- এটি কোনো মুসলিম কি সমর্থন করতে পারে?
আপনারা নিশ্চয় লক্ষ্য করে থাকবেন যে, আজকালকার অধিকাংশ মিডিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যৌন সুড়সুড়ি ফেরি করে থাকে। অবশ্য দুয়েকটি ভালো যে নেই তা নয়। তবে তা শাদা কাকের মতোই বিরল।
অবস্থাদৃষ্টে মনে হয় যেন আজকের মিডিয়ার বুদ্ধিজীবী দাবিদার বুদ্ধির ঢেঁকিরা যৌনতা প্রকাশের ঠিকাদারি নিয়েছে কিংবা তারা উলঙ্গপনা প্রকাশের ষোলএজেন্ট। তারা পত্রিকায় বিদেশি অভিনেত্রীদের ছবি প্রকাশ করে। খেলাধুলার নামে স্কুলের ছাত্রীদের অবকাশ যাপনের নামে সমুদ্র সৈকতের নারীদের ছবি ছাপে। তারা দিনের পর দিন এভাবে কাজ করে যাচ্ছে শয়তানি পরিকল্পনা বাস্তবায়নের জন্য। নির্দিষ্ট পরিকল্পনা আর সুনির্দিষ্ট কৌশলেই তারা অগ্রসর হচ্ছে। যদি তারা না থাকত, যদি না থাকত তাদের
পত্রিকা এবং অশ্লীল গল্প ও ছবি! আর যদি না থাকত বিপথগামী বিদ্যালয়গুলো থেকে শিক্ষা সমাপনকারী লোকগুলো! তাহলে কতই না ভালো হতো আমাদের আগামী প্রজন্মের জন্য।
যারা একসময় স্কুল-কলেজে আমাদের সন্তানদের শিক্ষার ভার লাভ করে তারা যদি সত্যিকারের আদর্শবাদী শিক্ষক হতো তাহলে কোনো দিনও খেলার নামে, গ্রীষ্মকালীন অবকাশের নামে মুসলিম মেয়েদের পা আর উরু উদাম করা চিত্র দেখতে হতো না। ইসলাম তো দূরের কথা, এমনকি খ্রিস্টান ও অগ্নিপূজকদের ধর্মও তা সমর্থন করে না। তাদের ইতিহাস পাঠ করলেই এ কথার প্রমাণ মিলে।
কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু মুসলিম দেশে মুসলিম নারী-পুরুষের চারিত্রিক অবস্থা এই পর্যায়ে গিয়ে ঠেকেছে যে, মানুষ তো দূরের কথা; পশুরাও তা গ্রহণ করতে পারে না। এ নির্মম বাস্তবতাকে কি আমরা আজীবন নীরবে সয়েই যাব? এ অধঃপতিত মানবতাকে উদ্ধারের জন্য কি আমাদের কোনো করণীয় নেই?
দুটি মোরগ যখন একটি মুরগীর নিকটবর্তী হয়, তখন মুরগীটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়ার জন্য মোরগ দু'টি পরস্পর ঝগড়া করে এবং একটি অন্যটিকে তাড়িয়ে দেয়।
ইউরোপ, আমেরিকা, ব্রিটেনসহ বিধর্মী রাষ্ট্রের কথা নাইবা বললাম। মুসলিম রাষ্ট্র মিসর, লেবানন বা বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকতসমূহে এবং ঢাকার পার্কসমূহে মুসলিম নারীদের অবস্থা খুবই শোচনীয়। তাদের মুখ, মাথা, পেট, পিঠ এমনকি সবই উন্মুক্ত। বিকিনি পরে তারা আনন্দে অবগাহন করছে!
শুধু এখানেই শেষ নয়! অবস্থা এ পর্যায়ে পৌছেছে যে, দু'জন পুরুষ মিলে একজন নারীকে ভাগাভাগি করে উপভোগ করছে। এই অবস্থা কি কোনো পশু সমর্থন করে? একটি মোরগ কি চায় যে, তার আয়ত্তের মুরগীটির ওপর আরেকটি মোরগ এসে আরোহণ করুক? অথচ সৃষ্টির সেরা মানুষ কি অবলীলায়ই না এসব পশুত্বকে হার মানাচ্ছে!
আমি এ কথা বলছি না যে, মুসলিম নারীরা এক লাফে প্রথম জমানার মুসলিম নারীদের মতো হয়ে যাবে। কেননা এটি অসম্ভব। কারণ বর্তমানে মুসলিম নারীরা যে অবস্থায় এসে পৌঁছেছে, তা এক লাফে এসে পৌছেনি। তারা প্রথমে মাথার চুলের একাংশ খুলেছে, তারপর খোপা, তারপর
পুরোটাই। এরপর বফকার্টিং করে চুল কাটতে শুরু করেছে। আর এখন! এখন তো চুলের দিকে তাকালে ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করাই দায় হয়ে পড়বে।
মুসলিম নারীরা অজ্ঞানতার আঁধারে পড়ে তাদের কাপড় ছোট করতে শুরু করেছে। ধীরে ধীরে দীর্ঘদিনের ব্যবধানে তারা জাতির পুরুষদের গাফিলতির সুযোগে বর্তমানের দুঃখজনক পরিস্থিতির শিকার হয়েছে। তারা হয়তো কল্পনাও করতে পারেনি যে, বিষয়টি এ পর্যন্ত গিয়ে পৌছুবে।
ঘড়ির ঘণ্টা বা মিনিটের কাঁটার দিকে তাকালে দেখা যাবে, সেটি নড়ছে না; বরং আপন স্থানেই অবস্থান করছে। কিন্তু যদি দু'ঘণ্টা পর পুনরায় সেই ঘড়িটির কাছে ফেরত আসা যায়, তাহলে দেখা যাবে যে, ঘড়ির কাঁটাদ্বয় এখন আগের স্থানে নেই; বরং অনেক অগ্রসর হয়েছে। এমনিভাবে শিশু জন্মগ্রহণ করে একদিনেই যুবক হয়ে যায় না এবং যুবক হয়ে এক লাফে বৃদ্ধে পরিণত হয় না; বরং দিনের পর রাত, রাতের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অতিক্রম করার মাধ্যমে সে বিভিন্ন অবস্থা অতিক্রম করে। এমনিভাবেই জাতির অবস্থা পরিবর্তন হয় এবং ভালো থেকে মন্দ ও মন্দ থেকে ভালোর দিকে ধাবিত হয়।
এ কারণেই বলছি যে, মুসলিম মেয়েদের এই অবস্থা একদিনেই পরিবর্তন হবে না। এক লাফে তারা পূর্বের সেই আসল অবস্থায়ও ফিরে যাবে না; বরং আমরা সেভাবেই তাদেরকে ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেভাবে পর্যায়ক্রমে তারা বর্তমানের করুণ ও দুঃখজনক অবস্থায় এসে পৌঁছেছে।
আমাদের সামনে পথ অনেক দীর্ঘ। পথ যদি অনেক দীর্ঘ হয়, তার বিকল্প সংক্ষিপ্ত অন্য পথ না থাকলে যে ব্যক্তি পথ দীর্ঘের অভিযোগ করে যাত্রা শুরু করবে না, সে কখনো তার গন্তব্যে পৌছাতে সক্ষম হবে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00