📘 লজিক্যাল মাইন্ড 📄 দৃষ্টির ভিন্নতা

📄 দৃষ্টির ভিন্নতা

বর্তমান বাজার দর হিসেবে এক ভরি স্বর্ণের দাম ৬৬,৫০০ টাকা। আর এক টন রডের দাম ৬৫,০০০ টাকা। ধরুন আমাদের পরিচিত দুইজন ব্যক্তির একজনের কাছে এক টন রড ও অপরজনের কাছে সে পরিমাণ স্বর্ণ আছে। দুজনই তাদের বাড়ির কাজ ধরবে বলে সিদ্ধান্ত নিলো। গ্রামে খুব বড়করে বিল্ডিং করবে। জাঁকজমক করে সাজাবে। মানুষ তাদেরকে বাহ বাহ দিবে।

যার কাছে রড ছিলো, সে তার এই রড কাজে লাগিয়ে খুব সুন্দর করে বিল্ডিং বানালো। জাঁকজমক করে সাজালো। মানুষ তার বাড়ি দেখে তাকে বাহ বাহ দিলো। সমাজের চোখে সে হিরো হয়ে গেলো; কিন্তু রাষ্ট্রের কাছে এই ব্যক্তির বিন্দুমাত্র মূল্য নেই।

দ্বিতীয় ব্যক্তি যার কাছে স্বর্ণ ছিলো, সে তার এই স্বর্ণকে বিল্ডিং বানানোর কাজে ব্যবহার করতে পারলো না। ফলে তার বিল্ডিংও বানানো হলো না। এই ব্যক্তি সমাজে তেমন বাহ বাহও পেলো না। সমাজের চোখে সে হিরোও হতে পারলো না; কিন্তু লোকটা রাষ্ট্রের কাছে প্রচুর সম্মানিত হলো। রাজ্যের উচ্চপদস্থ মন্ত্রী আমলাগণ তাকে নিয়ে আলোচনা করতে লাগলো। রাষ্ট্রপ্রধান তাকে যাথাযথ সম্মানও করলেন। কারণ, রাজ্য কিংবা রাষ্ট্রপ্রধানের কাছে এই লোকটার মূল্য অনেক বেশি।

ঠিক তেমনিভাবে, আমাদের মাঝে দুই ব্যক্তির এক ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাছে দুনিয়া চাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তাকে দুনিয়া দিলেন। যার দ্বারা সে খানিক সময় আনন্দ ফুর্তিকরে দুনিয়ার মানুষের কাছে বাহ বাহ পেতে লাগলো। দুনিয়ার চোখে সে হিরো বনে গেলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাছে এই দুনিয়া লোভী ব্যক্তির বিন্দুমাত্র মূল্য নেই।

দ্বিতীয় ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাছে আখিরাত চাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তাকে আখিরাত দিলেন। যার দ্বারা সে দুনিয়ার অর্থলোভী মানুষের কাছে ধিকৃত হলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাছে তার মর্যাদা বৃদ্ধি পেলো। ফেরেশতাগণ তাকে নিয়ে আলোচনা করতে লাগলো। কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাছে এই লোকটার মূল্য অনেক বেশি।

দুনিয়ার ধন-সম্পদ হচ্ছে রডের মতো, যা দেখতে বেশি কিন্তু মূল্য কম। আখিরাতের ধন-সম্পদ স্বর্ণের মতো, যা দেখতে চমৎকার আবার মূল্যও অনেক বেশি।

📘 লজিক্যাল মাইন্ড 📄 প্রশান্ত হৃদয়

📄 প্রশান্ত হৃদয়

স্কুলের প্রফেসর নিয়মিত ক্লাসে লজিক দেখান। আজকেও তার কম না। ক্লাসে প্রবেশ করেই প্রফেসর সাহেব এক গ্লাস পানি হাতে নিলেন। তিনি সকল শিক্ষার্থীকে দেখানোর জন্য পানি ভর্তি গ্লাসখানা উঁচুকরে ধরলেন। শিক্ষার্থীদেরকে দরাজ কণ্ঠে ডেকে জানতে চাইলেন,

- তোমরা কী মনে করো? এই গ্লাসের ওজন কতটুকু হবে?
- স্যার! ১০০ বা ১২৫ গ্রাম হবে হয়তো।
- আসলে এটার সঠিক ওজন আমি নিজেও জানি না। তবে তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি কয়েক মিনিট এভাবেই গ্লাসটা ধরে রাখি তবে কী তার ওজন বাড়বে?
- না স্যার! কিছুতেই না।
- ঠিক আছে। আমি যদি এক ঘণ্টা এভাবেই ধরে রাখি তবে কী হবে?
- বড়জোর আপনার বাহুতে ব্যথা শুরু হবে।
- ঠিক বলেছো। আচ্ছা আমি যদি তা একদিন ধরে রাখি তাহলে কী হবে?
- আপনার বাহু অসাড় হতে পারে। আপনার গুরুতর পেশী চাপ এবং পক্ষাঘাত হতে পারে। সাথে সাথে অবশ্যই আপনাকে হাসপাতালেও যাওয়া লাগতে পারে।
- সুন্দর উত্তর দিয়েছো। তবে এতো কিছুর পরও কি গ্লাসের ওজন বদলে গেলো?
- না স্যার! গ্লাস তো আগের মতোই ঠিকঠাক আছে।
- তাহলে বাহুতে ব্যথা এবং পেশীতে চাপের কারণ কী?

এবার শিক্ষার্থীরা হতবাক হয়ে গেলো। সবাই চুপচাপ। কারো মুখে কোনো রা'শব্দ নেই। একজন অন্যজনের মুখ চাওয়া-চাওয়ি করছে। পেছন থেকে হঠাৎ একজন দাঁড়িয়ে প্রফেসর সাহেবকে বললো,

স্যার! তাহলে গ্লাসটা নামিয়ে দিলেই তো হয়।

রাইট। ধন্যবাদ তোমাকে। তুমিই সঠিক উত্তর দিয়েছো।

আচ্ছা এবার আসো মূল পয়েন্টে। আমাদের জীবনের সমস্যাগুলো হুবহু এমনই। তুমি তোমার জীবনের সমস্যাগুলোকে যদি কয়েক মিনিটের জন্য মাথায় চেপে রাখো, তাহলে সেটা ঠিক আছে। তবে যদি সেটাকে আরো দীর্ঘ করতে থাকো, তাহলে তোমার মাথা ব্যথা শুরু করবে। আরও দীর্ঘকাল মাথায় চেপে রাখলে একটা সময় এই সমস্যাগুলো তোমাকে পঙ্গু করতে শুরু করে দিবে। তোমার চিন্তাশক্তি অসাড় বা অকেজো হয়ে যাবে। এরপর তুমি আর কোনো কালেই সক্ষম হবে না। তোমার জীবনের চ্যালেঞ্জগুলো বা সমস্যাগুলো সম্পর্কে চিন্তা করা গুরুত্বপূর্ণ; তবে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার প্রতি ভরসা রাখা এবং ঘুমোতে যাওয়ার আগে দিনশেষে বালিশে মাথা রেখে সারাদিনের হিসেব কষা।

সুতরাং, আজকে তোমরা ক্লাসরুম ত্যাগের পূর্বে সব'চে উত্তম বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালাকে মনে রাখবে আর আজকের ছবকের শিরোনাম দিবে 'সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার উপর ভরসা রেখে প্রশান্তি অর্জন করো'।

পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা ইরশাদ করেন,
هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيْمَانًا مَعَ إِيْمَانِهِمْ وَلِلَّهِ جُنُودُ السَّمَواتِ وَالْأَرْضِ وَكَانَ اللهُ عَلِيمًا حَكِيمًا
তিনিই মু'মিনের অন্তরে প্রশান্তি দান করেন। যেনো তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান দৃঢ় করে নেয়। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনী সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালারই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

তুমি ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন তোমার মনকে বলবে,
يَايَتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ
হে প্রশান্ত চিত্ত!

ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّة
তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে।

فَادْخُلِي فِي عِبْدِي ۙ
আমার বান্দাদের অন্তর্ভূক্ত হও।

وَادْخُلِي جَنَّتِي
আর আমার জান্নাতে প্রবেশ করো।

অযথা অনর্থক চিন্তা করে নিজের জীবনকে অশান্তির দিকে আর ঘুরিয়ে দিবে না। শুভ কামনা রইলো তোমাদের জন্য।

টিকাঃ
২৭. সুরা আল-ফাতহ, আয়াত ৪
২৮. সূরা আল-ফাজর, আয়াত: ২৭
২৯. সূরা আল-ফাজর, আয়াত: ২৮
৩০. সূরা আল-ফাজর, আয়াত: ২৯
৩১. সূরা আল-ফাজর, আয়াত: ৩০

📘 লজিক্যাল মাইন্ড 📄 সারাক্ষণ উপার্জন হোক

📄 সারাক্ষণ উপার্জন হোক

একজন রিকশাওয়ালা যতক্ষণ রিকশা চালাবে, ততক্ষণ সে টাকা উপার্জন করতে পারবে। একজন সি.এন.জি চালক যতক্ষণ তার সি.এন.জির চাকা ঘোরাবে ততক্ষণ সে টাকা উপার্জন করতে পারবে। একজন চাকুরীজীবি যতক্ষণ চাকরিতে থাকবে, ততক্ষণ তার টাকা উপার্জন হবে। অনুরূপ একজন ব্যবসায়ীর ক্ষেত্রেও।

মোটকথা, আমরা যদি কাজ না করি তাহলে ঘরে বসে বসে টাকা উপার্জন করতে পারবো না। টাকা উপার্জনের জন্য আমাদের প্রত্যেককে প্রত্যেকের কর্মক্ষেত্রে যেতে হবে। তবে হ্যাঁ, পুরান ঢাকার মানুষদের মতো হলে তো কোনো কথাই নেই। তাদের মতো যদি বিভিন্ন জায়গায় বাসা বাড়ি বানিয়ে ভাড়া দেয়া যায়, তাহলে ঘরে বসে বসেই খুব সহজে টাকা উপার্জন করতে পারবো।

আমাদের প্রত্যেকের কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে নানাধরণের অফার আসে। এ সকল অফারের সময় আমরা খুব বেশি আয় উপার্জন করতে পারি। যেমন ঈদের মৌসুমে ব্যবসায়ী ভাইরা পণ্যের মূল্য বাড়িয়ে দেই। গাড়িওয়ালারা ভাড়াকে তিনগুণ করে দেই। চাকুরীজীবিরা ঈদ বোনাস পাই, ইত্যাদি। এই বোনাসগুলোর মাধ্যমে কিন্তু আমরা সারাবছর যা আয় উপার্জন করি তার উপর একটা ব্যাকআপ এসে যায়। কোথাও কোনো ঘাটতি থাকলে আমরা এই বোনাসের টাকা দিয়েই তা পুষিয়ে নেই।

ঠিক তেমনিভাবে, আমরা যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার ইবাদতে মগ্ন থাকবো, ততক্ষণ আমরা সাওয়াব তথা পূণ্য হাসিল করতে পারবো। যখন আমরা ইবাদত বন্ধ করে দিবো, তখন আমাদের আমল নামায় অটোমেটিক্যালি সাওয়াব আসাও বন্ধ হয়ে যাবে।

তবে হ্যাঁ, যদি আমরা সদকায়ে জারিয়ার মতো কিছু করে থাকি, তাহলে তা ভিন্ন কথা। তখন আমরা বসে বসেই অনেক পূণ্য কামাতে পারবো। যেমনঃ এতিম-মিসকিন কিংবা গরীবদেরকে দান করা অথবা কোথাও মাদ্রাসা-মসজিদ বানিয়ে দেওয়া তথা এমন সকল কাজ করা যারদ্বারা সদকায়ে জারিয়া হয়।

আর হ্যাঁ, আমলের ক্ষেত্রেও আমাদের জন্য কিছু বোনাস সময় আসে। তখন আমরা ইচ্ছে করলেই কয়েকগুণ বেশি সাওয়াব হাসিল করতে পারি। যেমনঃ রমজান মাস। হজ্বের মৌসুম। শবে কদর। শবে বরাত, ইত্যাদি। এসকল দিনগুলো আমাদের জন্য বোনাস সময়। আমাদের প্রত্যেকের আমলেই কোনো না কোনো ঘাটতি আছে, আর সে ঘাটতি পূরণ করার জন্যই এ দিনগুলোতে আমাদের জন্য বেশি বেশি আমল করা উচিৎ। তাহলে আমরা খুব সহজেই আমাদের আমলের ঘাটতিগুলো পুষিয়ে নিতে পারবো।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন,
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
রমজান মাসই হলো সে মাস, যাতে নাযিল করা হয়েছে পবিত্র কুরআন। যা মানুষের জন্য হেদায়াত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোজা রাখবে।

হযরত আবু হুরাইরা রাযিআল্লাহু তা'য়ালা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের প্রভু বলেন, রমজান মাসে প্রতিটা নেক কাজ দশগুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। আর রোজা আমার জন্য, আমি স্বয়ং এর প্রতিদান দিবো। বস্তুত রোজা হলো জাহান্নামের ঢাল স্বরূপ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাছে মিশকের ঘ্রাণের চেয়েও অধিক সুগন্ধিযুক্ত।

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (১) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (২) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (৩) تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ (৪) سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ (৫)
১ আমি একে নাযিল করেছি শবে কদরে।
২ শবে কদর সম্পর্কে আপনি কি জানেন?
৩ শবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
৪ এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
৫ এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে বাইতুল্লাহর হজ্জ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না যে, সে এগুলোর তাওয়াফ করবে। আর যে স্বতঃস্ফূর্তভাবে কোনো সৎকাজ করবে। তবে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা উত্তম পুরষ্কারদাতা ও সর্বজ্ঞ।

টিকাঃ
৩২. সুরা বাকারা, আয়াত: ১৮৫
৩৩. তিরমিযি শরীফ
৩৪. সুরা ক্বাদর, আয়াত: ১
৩৫. সুরা ক্বাদর, আয়াত: ২
৩৬. সুরা ক্বাদর, আয়াত: ৩
৩৭. সুরা ক্বাদর, আয়াত: ৪
৩৮. সুরা ক্বাদর, আয়াত: ৫
৩৯. সুরা বাকারা, আয়াত: ১৫৮

📘 লজিক্যাল মাইন্ড 📄 পাতি মাস্তান থেকে বাঁচার উপায়

📄 পাতি মাস্তান থেকে বাঁচার উপায়

আমরা কমবেশি সকলেই গোপন গুনাহ করে থাকি। কেউ ইচ্ছায় কেউ বা আবার অনিচ্ছায়। গুনাহ করার পর আমরা আফসোস করি। অনেকেই আমরা এই গোপন গুনাহ থেকে বাঁচতে চাই কিন্তু কী রেখে কী করবো তার কোনো উপায় খুঁজে পাই না। আজকের বাতলানো উপায়টি হয়তোবা অনেকের জন্য গোপন গুনাহ থেকে বাঁচার থেরাপি সরূপ হতে পারে। এর থেকে বাঁচার উপায় হচ্ছে-

প্রথমত তাকওয়া অর্জন করা।
দ্বিতীয়ত কঠিন হিম্মত করা।

যেমন ধরুন, বাচ্চারা অনেক সময় জিদ ধরে যে, 'ডিম ভেজে না দিলে আমি ভাত খাবো না!' কঠিন জিদ। ডিম ভাজা ছাড়া ভাত খাবে না খাবেই না। শেষ পর্যন্ত হয়-ও তাই। সবাই খেয়ে ফেলে কিন্তু ও খায় না। ওর ডিম ভাজা লাগবেই লাগবে। বাধ্যহয়ে, মা ওকে ডিম ভেজে দেয়।

অনুরূপ আমাদেরকেও জিদ ধরতে হবে যে, আমি গুনাহে যাবো না। গুনাহের কাজ করবো না। গুনাহ ছাড়বোই। দেখবেন যে, অবশ্য অবশ্যই শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আপনাকে নুসরত করবেন। আরেকটি হলো, ঘনঘন আল্লাহ ওয়ালাদের বৈঠকে বসলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়।

যেমন ধরুন, মাস্তানদের থেকে বাঁচার উপায় কী? যারা এলাকার পাতি মাস্তান, চাঁদাবাজ। এদের থেকে বাঁচার পথ কী? এদের থেকে বাঁচার উপায় একটাই; তা হলো- আমাকে বেশি বেশি এমপি-মন্ত্রীদের বৈঠকে যেতে হবে। তাদের খোঁজ-খবর নিতে হবে। সুযোগ হলে তাদের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিতে হবে।

যখন এলাকার পাতি মাস্তানরা দেখবে যে, আমি ঘনঘন এমপি-মন্ত্রীদের বৈঠকে যাচ্ছি, তাদের খোঁজ-খবর নিচ্ছি, তাদের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোডও করছি; তখন ও মনে মনে বলবে যে, আরে আল্লাহ...! ওর সাথে বেশি বাড়াবাড়ি করা যাবে না। ও তো অনেক বড় মানুষ! এমপি মন্ত্রীদের সাথে ওর সম্পর্ক। তাদের সাথে ওর সেলফি পাওয়া যায়। তিন রাস্তার মোড়ে এমপিদের সাথে ব্যানার-ফেস্টুনে ওর ছবিও দেখা যায়। রাস্তার মোড়ে মোড়ে বড়বড় সাইনবোর্ড টানানো। সেখানে এমপি-মন্ত্রীদের সাথে ওর ছবি! এই ভেবে পাতি মাস্তানরা আমার কাছে আসবে তো দূরের কথা, ওরা আমাকে দেখলেই শুধু সেলুট দিবে। এটা হচ্ছে দুনিয়াদারদের সাথে সম্পর্কের বরকত।

ঠিক তেমনিভাবে, যখন গুনাহগার বান্দা আল্লাহ ওয়ালাদের দরবারে আসা-যাওয়া করে। তাদের সংস্পর্শে বসে। তাদের সাথে সুসম্পর্কও রাখে। তখন তাদের নেক সংস্পর্শে থাকার কারণে গুনাহগার বান্দার বহু গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। এবং শয়তানের ধোঁকা থেকেও বাঁচা সহজ হয়ে যায়। কারণ, শয়তান তখন চিন্তা করে যে, 'ওর সাথে তো বড়দের সাথে সম্পর্ক! ওকে ধোঁকা দিয়ে তো আমি বেশি একটা সুবিধা করতে পারবো না। ও বড়দের কাছে যাবে, আলোচনা করবে, আর এদিকে আমার সব গোমর ফাঁস হয়ে যাবে!' এইজন্য শয়তানও এই ব্যক্তির কাছে আসতে ভয় করে।

এজন্য আমরা যারা নিজেরা বুঝি যে, এটা অপরাধ; তারা তো বুঝিই। আর যারা বুঝি না, তাদের জন্য উচিৎ হলো, ঘনঘন আলেম-উলামাদের দরবারে যাওয়া। তাদের সংস্পর্শে থাকা। তাদের সাথে মিল-মুহাব্বত রাখা। একটি কথা সবসময় মাথায় রাখা উচিৎ যে- আমি ট্যাঙ্কির ছিদ্র বন্ধকরে দিলে; পানি যা দিবো তাই থাকবে, গুনাহ করা বন্ধকরে দিলে; আমল যা করবো তাই থাকবে।

হযরত উমর রাযিআল্লাহু তা'য়ালা আনহু খলিফা থাকাকালীন অবস্থায় মানুষের খোঁজ-খবর নেওয়ার জন্য রাতের বেলা গ্রাম-গঞ্জের অলি-গলিতে বের হতেন। এক রাতে তাহাজ্জুদের পর তিনি হাঁটছেন। হঠাৎ দেখলেন, একটি ঘর থেকে কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে। সাধারণত কারো ব্যক্তিগত কথা আড়ি পেতে শোনা বৈধ নয়, কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য প্রয়োজনে তা বৈধ। কথাবার্তার ধরণ দেখে উমর রাযিআল্লাহু তা'য়ালা আনহু এর কৌতূহল জন্মালো। তিনি ঘরের দেয়াল ঘেঁষে দাঁড়ালেন। শুনতে পেলেন, এক বৃদ্ধা তার মেয়েকে বলছে, 'বেটি! আজ তো উটের দুধ কম হয়েছে। এতো অল্প দুধ বিক্রিকরে দিন পাড় করা আমাদের জন্য কষ্টকর হবে, তাই দুধের সঙ্গে একটু পানি মিশিয়ে দাও।'

মেয়ে জবাব দিলো, 'মা! আমিরুল মুমিনিন তো আমাদেরকে দুধের সঙ্গে পানি মেশাতে নিষেধ করেছেন।' বৃদ্ধা বলল, 'আমিরুল মুমিনিন কী আমাদেরকে দেখছেন? তিনি হয়তো নিজ ঘরে ঘুমিয়ে আছেন। তুমি নিশ্চিন্তে পানি মেশাতে পারো।' এ কথার জবাবে মেয়ে বলল, 'মা! আমিরুল মুমিনিন এখানে নেই এবং হয়তো তার কোনো লোকজনও এখানে নেই; কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তো আছেন! তিনি তো আমাদেরকে দেখছেন! তার কাছে আমরা কী জবাব দিবো?'

হযরত উমর রাযিআল্লাহু তা'য়ালা আনহু দেয়ালের ওপাশ থেকে সব কথাই শুনতে পাচ্ছিলেন। এতোটুকু শুনেই তিনি চলে এলেন। পরেরদিন লোক পাঠিয়ে সে ঘরের খোঁজ-খবর নিলেন। তারপর বৃদ্ধার কাছে পয়গাম পাঠালেন যে, আপনি সম্মত হলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই।

এভাবে তাকওয়ার বদৌলতে মেয়েটি আমিরুল মুমিনিনের পুত্রবধু হওয়ার সৌভাগ্য লাভ করে। এই বরকতময় ঘরের তৃতীয় পুরুষে জন্মগ্রহন করেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। যাকে পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়।

একমাত্র তাকওয়ার মাধ্যমে গোপন গুনাহ থেকে বেঁচে তারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন। তাদের তুলনায় আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, তা কী আদৌ একবার ভেবে দেখার সুযোগটুকু হয়েছে?

ফন্ট সাইজ
15px
17px