📘 লিডারশিপ 📄 তিনি তার মাথা মুন্ডন করলেন

📄 তিনি তার মাথা মুন্ডন করলেন


আনাস হতে বর্ণিত তিনি বলেন, আমি দেখেছি যখন রসূলুল্লাহ (সা) নাপিত দ্বারা মাথা মুন্ডন করাতেন, তার সাহাবাগণ তার চারপাশ ঘিরে থাকতেন এবং তারা আগ্রহভরে চেষ্টা করতেন যাতে হাতের ওপর সব চুল পড়ে, মাটিতে একটাও না পড়ে।

টিকাঃ
৯১. সহীহ আল-মুসলিম হাদীস নং ৪৪১৩

📘 লিডারশিপ 📄 একজন সাহাবীর দুইটি চাওয়া

📄 একজন সাহাবীর দুইটি চাওয়া


রাবীআ ইবনে কাবা আল-আনসারী বলেন, আমি রসূলুল্লাহ-এর সাথে রাত কাটিয়েছিলাম। আমি তাঁর ওযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। তিনি আমাকে বললেন- কিছু চাও। আমি বললাম, বেহেশতে আপনার সাহচার্য প্রার্থনা করছি। তিনি বললেন, এ ছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বললেন- তাহলে তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য কর।

টিকাঃ
৯২. সহীহ মুসলিম হাদীস নং ৭৯১

📘 লিডারশিপ 📄 সবচেয়ে সুস্বাদু সবজি হলো লাউ বা কদু

📄 সবচেয়ে সুস্বাদু সবজি হলো লাউ বা কদু


আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, এক দরজী খাবার তৈরী করে রসূলুল্লাহ-কে দাওয়াত করলেন। আনাস ইবনে মালিক (রা) বলেন, রসূলুল্লাহ-এর সামনে রুটি এবং সুরুয়া যাতে কদু ও গোস্তের টুকরা ছিল, তা তিনি পেশ করলেন। আমি নবী-কে দেখতে পেলাম যে, পেয়ালার পার্শ্ব থেকে তিনি কদুর টুকরা খোঁজ করে নিচ্ছেন। সেদিন থেকে আমি সর্বদা কদু ভালবাসতে থাকি।
সাবিত তাঁর বর্ণনায় আরো উল্লেখ করেছেন, আমি আনাস-কে বলতে শুনেছি, এরপর থেকে যখনই আমার জন্য খানা তৈরী করা হতো, আমি সাধ্য মতো চেষ্টা করতাম যেন কদুই তাতে দেয়া হয়।

টিকাঃ
৯৩. সহীহ আল-বুখারী হাদীস নং ২১০৫
৯৪. সহীহ আল-মুসলিম হাদীস নং ৩৯১৬

📘 লিডারশিপ 📄 সেরা সুগন্ধি

📄 সেরা সুগন্ধি


আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নবী করিম আমাদের নিকট এসে শুয়ে পড়লেন। শুয়ে পড়লে তিনি ঘামিয়ে গেলেন। তা দেখে আমার আম্মা একটা কাঁচপাত্র নিয়ে এসে তাতে ঘাম মুছে নিতে লাগলেন। নবী হঠাৎ জাগ্রত হয়ে জিজ্ঞেস করলেন, হে উম্মু সুলাইম! একি করছ? উম্মু সুলাইম বললেন, এ হচ্ছে আপনার ঘাম, তা আমরা আমাদের খুশবুর সাথে মিশাই, আর তা সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধি。

টিকাঃ
৯৫. সহীহ মুসলিম হাদীস নং ১২৫৪৬

ফন্ট সাইজ
15px
17px