📘 লিডারশিপ > 📄 আমি হয়ত আপনাকে দেখতে পাব না

📄 আমি হয়ত আপনাকে দেখতে পাব না


আয়েশা হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী-এর নিকট এসে বললেন, আল্লাহর শপথ! আপনাকে আমি আমার নিজের চেয়ে, আমার পরিবার এবং সম্পদের চেয়ে, এমনকি আমার সন্তানের চেয়ে বেশি ভালবাসি। আমি যখন বাড়িতে থাকি, আপনার কথা আমার মনে পড়ে, আপনাকে পুনরায় না দেখা পর্যন্ত আমি থাকতে পারি না। আমি মৃত্যুর কথা স্মরণ করি, আমার এবং আপনার, আমি জানি আপনি জান্নাতে প্রবেশ করবেন এবং নবীগণের আসনে আরোহন করবেন, আর আমি যখন জান্নাতে প্রবেশ করব আমি হয়ত আপনাকে দেখতে পাব না।
নবী চুপ থাকলেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জিবরাইল (আঃ)-কে আয়াতসহ প্রেরণ করেন-
অর্থ: "আর যে কেউ আল্লাহর হুকুম এবং তাঁর রসূলের হুকুম মান্য করবে, তাহলে যাঁদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন, সে তাঁদের সঙ্গী হবে। তাঁরা হলেন নবী, ছিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর তাঁদের সান্নিধ্যই হলো উত্তম।" হাদীসের শেষ পর্যন্ত ..

টিকাঃ
৮৮. মুসনাদ ইসহাক ইবনে বাওয়াইহ, হাদীসনং ১০৩২
৮৯. আন-নিসা (৪: ৬৯)
৯০. আল-মুজামুস সগীর লিত্তাবারানী- হাদীস নং ৫২

📘 লিডারশিপ > 📄 তিনি তার মাথা মুন্ডন করলেন

📄 তিনি তার মাথা মুন্ডন করলেন


আনাস হতে বর্ণিত তিনি বলেন, আমি দেখেছি যখন রসূলুল্লাহ (সা) নাপিত দ্বারা মাথা মুন্ডন করাতেন, তার সাহাবাগণ তার চারপাশ ঘিরে থাকতেন এবং তারা আগ্রহভরে চেষ্টা করতেন যাতে হাতের ওপর সব চুল পড়ে, মাটিতে একটাও না পড়ে।

টিকাঃ
৯১. সহীহ আল-মুসলিম হাদীস নং ৪৪১৩

📘 লিডারশিপ > 📄 একজন সাহাবীর দুইটি চাওয়া

📄 একজন সাহাবীর দুইটি চাওয়া


রাবীআ ইবনে কাবা আল-আনসারী বলেন, আমি রসূলুল্লাহ-এর সাথে রাত কাটিয়েছিলাম। আমি তাঁর ওযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। তিনি আমাকে বললেন- কিছু চাও। আমি বললাম, বেহেশতে আপনার সাহচার্য প্রার্থনা করছি। তিনি বললেন, এ ছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বললেন- তাহলে তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য কর।

টিকাঃ
৯২. সহীহ মুসলিম হাদীস নং ৭৯১

📘 লিডারশিপ > 📄 সবচেয়ে সুস্বাদু সবজি হলো লাউ বা কদু

📄 সবচেয়ে সুস্বাদু সবজি হলো লাউ বা কদু


আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, এক দরজী খাবার তৈরী করে রসূলুল্লাহ-কে দাওয়াত করলেন। আনাস ইবনে মালিক (রা) বলেন, রসূলুল্লাহ-এর সামনে রুটি এবং সুরুয়া যাতে কদু ও গোস্তের টুকরা ছিল, তা তিনি পেশ করলেন। আমি নবী-কে দেখতে পেলাম যে, পেয়ালার পার্শ্ব থেকে তিনি কদুর টুকরা খোঁজ করে নিচ্ছেন। সেদিন থেকে আমি সর্বদা কদু ভালবাসতে থাকি।
সাবিত তাঁর বর্ণনায় আরো উল্লেখ করেছেন, আমি আনাস-কে বলতে শুনেছি, এরপর থেকে যখনই আমার জন্য খানা তৈরী করা হতো, আমি সাধ্য মতো চেষ্টা করতাম যেন কদুই তাতে দেয়া হয়।

টিকাঃ
৯৩. সহীহ আল-বুখারী হাদীস নং ২১০৫
৯৪. সহীহ আল-মুসলিম হাদীস নং ৩৯১৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00