📘 লিডারশিপ 📄 আট নং নীলকান্তমনি

📄 আট নং নীলকান্তমনি


সায়ীদ ইবন আবু রাশিদ (র) থেকে বর্ণিত। ইয়ালা ইবন মুররাহ (রা) তাদের নিকট এ মর্মে হাদীস বর্ণনা করেন যে, একদা নবী -এর সাথে এক ভোজ-সভায় যোগদান করেন যেখানে তাঁদের দাওয়াত দেয়া হয়েছিল। এ সময় হুসাইন রাস্তার ধারে খেলাধুলায় মশগুল ছিলেন। রাবী বলেন, নবী লোকদের সামনে এগিয়ে গেলেন এবং তার দুহাত বিস্তার করলেন।
তখন ছেলেটি (হুসায়ন ) এদিক ওদিক পালাতে লাগল এবং নবী (সা)ও তার সাথে কৌতুক করতে করতে তাঁকে ধরে ফেলেন। এরপর তিনি তাঁর এক হাত ছেলেটির চোয়ালের নিচে রাখলেন এবং অপর হাত তাঁর মাথায় রাখলেন এবং তিনি তাঁকে চুমু খেলেন। আর বললেন- হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। যে ব্যক্তি হুসাইন -কে ভালবাসে, আল্লাহ তায়ালা তাকে ভালবাসেন। হুসাইন আমার বংশের একজন।

টিকাঃ
৭৭. সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৪৪

ফন্ট সাইজ
15px
17px