📘 লিডারশিপ > 📄 নীলকান্তমনি নং সাত

📄 নীলকান্তমনি নং সাত


আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা খায়বারে এসে পৌঁছলাম। এরপর যখন আল্লাহ তাঁকে খায়বার দুর্গের বিজয় দান করলেন তখন তাঁর কাছে (ইহুদী দলপতি) হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়‍্যা -এর সৌন্দর্যের কথা আলোচনা করা হলো। তার স্বামী (কেনানা ইবনুর রাবী এ যুদ্ধে) নিহত হয়। সে ছিল নববধূ। নবী (সা) তাকে নিজের জন্য মনোনীত করেন এবং তাঁকে সাথে করে খায়বার থেকে রওয়ানা হন। এরপর আমরা যখন মাদ্দুস সাহবা নামক স্থান পর্যন্ত গিয়ে পৌঁছলাম তখন সাফিয়‍্যা তাঁর মাসিক ঋতুস্রাব থেকে পবিত্রতা লাভ করলেন। এ সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাসর ঘরে সাক্ষাত করলেন। তারপর একটি ছোট দস্তরখানে খেজুর ঘি ও ছাতু মেশানো এক প্রকার হায়স নামক খানা সাজিয়ে আমাকে বললেন, তোমার আশেপাশে যারা আছে সবাইকে ডাক। আর এটিই ছিল সাফিয়্যা রাদিয়াল্লাহু আনহা -এর সাথে বিয়ের ওয়ালীমা। তারপর আমরা মদিনার দিকে রওয়ানা হলাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তার পিছনে (সাওয়ারীর পিঠে) সাফিয়্যা রাদিয়াল্লাহু আনহা -এর জন্য একটি চাদর বিছাতে দেখেছি। এরপর তিনি তার সাওয়ারীর ওপর হাটুদ্বয় মেলে বসতেন আর সাফিয়্যা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাটুর ওপর পা রেখে সাওয়ারীর আরোহণ করতেন।

টিকাঃ
২০. সহীহ বুখারীর হাদীস নং ২৭৬১

📘 লিডারশিপ > 📄 তার মর্যাদা রক্ষা এবং ব্যক্তিত্বকে সম্মান করা

📄 তার মর্যাদা রক্ষা এবং ব্যক্তিত্বকে সম্মান করা


সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ-এর নিকট একটি পানির পেয়ালা আনা হলো। তিনি তা থেকে পান করলেন। তাঁর ডানদিকে এক বালক ছিল, সে ছিল লোকদের মধ্যে সবচাইতে কম বয়স্ক এবং বয়োজ্যেষ্ঠ লোকেরা তাঁর বাঁদিকে ছিল। নবী বললেন, হে বালক! তুমি কি আমাকে তোমার জ্যেষ্ঠদের এটি দিতে অনুমতি দিবে? সে বলল, ইয়া রসূলাল্লাহ! আমি আপনার উচ্ছিষ্টের ব্যাপারে নিজের ওপর কাউকে প্রাধান্য দিতে চাই না। এরপর তিনি তাকেই সেটি দিলেন।
আনাস বর্ণনা করেন। নবী কিছু কিশোরদের পাশ দিয়ে যাচ্ছিলেন, এসময় তিনি তাদের সালাম করেন।

টিকাঃ
৭৩. সহীহ আল-বুখারী হাদীস নং ২২৪৭
৭৪. সহীহ আল-মুসলিম হাদীস নং ৪১৪৪

📘 লিডারশিপ > 📄 তাদের ওপর আস্থা রাখা

📄 তাদের ওপর আস্থা রাখা


আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ আমার কাছে আসলেন। আমি তখন ছেলেদের সাথে খেলাধুলা করছিলাম। আনাস (রা) বলেন, তিনি আমাদের সালাম করলেন। তিনি কোনো এক প্রয়োজনে আমাকে পাঠালেন। আমি রাত করে মায়ের কাছে ফিরে আসলাম। আমি যখন আসলাম তিনি জিজ্ঞেস করলেন, ফিরতে দেরি হলো কেন? আমি বললাম, রসূলুল্লাহ আমাকে বিশেষ একটি প্রয়োজনে পাঠিয়েছিলেন। মা বললেন, তাঁর সে প্রয়োজনটা কি? আমি বললাম, সেটা গোপনীয় ব্যাপার। মা বললেন, রসূলুল্লাহ-এর গোপনীয় বিষয় কাউকে বল না। আনাস বলেন, আল্লাহর শপথ! হে সাবিত, আমি যদি এ সম্পর্কে কাউকে বলতাম তাহলে তোমাকেই বলতাম।

টিকাঃ
৭৫. সহীহ আল-মুসলিম হাদীস নং ৪৬৫৬

📘 লিডারশিপ > 📄 তার ওপর দায়িত্ব অর্পন করা

📄 তার ওপর দায়িত্ব অর্পন করা


ইবন আব্বাস বর্ণনা করেন। ছোটবেলায় একদিন আমি অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিলাম। আমি পিছন ফিরে তাকালাম এবং দেখলাম নবী আসছেন। আমি বললাম, “নবী নিশ্চয় আমার নিকটেই আসছেন।” আমি দৌড়ে কোনো এক দরজার পিছনে নিজেকে লুকিয়ে ফেললাম। ইবন আব্বাস বলেন, “আমি কিছুই বুঝতে পারি নি যতক্ষণ না তিনি ঘাড়ের পিছন দিক হতে আমাকে ধরে ফেললেন। তিনি আস্তে একটা চাপড় দিলেন (তিনি তার হাত দিয়ে রসিকতা করে মৃদু আঘাত করলেন)।” তারপর তিনি বললেন, “যাও! মুয়াবিয়াকে ডেকে নিয়ে আস” আর তিনি ছিলেন তাঁর লেখক। আমি মুয়াবিয়া এর নিকট গেলাম এবং তাকে বললাম, “আল্লাহর নবী-এর ডাকে সাড়া দিন, তাঁর আপনাকে প্রয়োজন”

টিকাঃ
৭৬. মুসনাদ আহমাদ হাদীস নং ২৩৮৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00