📘 লিডারশিপ > 📄 ঈর্ষান্বিত স্ত্রী

📄 ঈর্ষান্বিত স্ত্রী


আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, কোনো এক সময় রসূল তাঁর জনৈকা স্ত্রীর কাছে ছিলেন। এ সময় উম্মাহাতুল মুমিনীনের আর একজন একটি পাত্রে কিছু খাদ্য পাঠালেন। যে স্ত্রীর ঘরে নবীর অবস্থান করছিলেন সে স্ত্রী খাদেমের হাতে আঘাত করলেন। ফলে খাদ্যের পাত্রটি পড়ে ভেঙ্গে গেল। নবী পাত্রের ভাঙ্গা টুকরগুলো কুড়িয়ে একত্রিত করলেন, তারপর খাদ্যগুলো কুড়িয়ে তাতে রাখলেন এবং বললেন, তোমাদের আম্মাজীর আত্মমর্যাদাবোধে আঘাত লেগেছে। তারপর তিনি খাদেমকে অপেক্ষা করতে বললেন, এবং যে স্ত্রীর কাছে ছিলেন তার কাছ থেকে একটি পাত্র নিয়ে যার পাত্র ভেঙ্গেছিল, তাকে পাঠাবার ব্যবস্থা করলেন এবং ভাঙ্গা পাত্রটি যে ভেঙ্গেছিল তার কাছেই রাখলেন।

টিকাঃ
১৭. সহীহ আল বুখারী হাদীস নং ৪৯৪২।

📘 লিডারশিপ > 📄 পঞ্চম ভিত্তি : মতামতকে সম্মান করা এবং একসাথে সিদ্ধান্ত নেওয়া

📄 পঞ্চম ভিত্তি : মতামতকে সম্মান করা এবং একসাথে সিদ্ধান্ত নেওয়া


ইসলামের বিরুদ্ধে মনস্তাত্বিক যুদ্ধে নারী অধিকারকে কেন্দ্র করে একটা কথা প্রচার করা হয়। ইসলাম নারীদেরকে তার মৌলিক অধিকার দেয় না। যেমন: তার মতামতকে উপেক্ষা করে এবং তার ক্ষমতাকে অবমূল্যায়ন করে। ইসলামী বিপ্লবের একক নেতা নবী এবং তার চারপাশের মানুষদের কিছু ঘটনাবলি নিচে আলোচনা করা হলো। ইনশা আল্লাহ, এই ঘটনাগুলি সকল ভিত্তিহীন অভিযোগের ইতি টানবে। মিথ্যা যুক্তিগুলোকে সকল সন্দেহ সংশয়কে দূর করবে।
“তিনি মাথা মুন্ডন করতে এবং পশু কুরবানী করতে আদেশ করলেন, অথচ তারা তা করতে অস্বীকার করল।”
উমর বর্ণনা করেন, হুদায়বিয়া সন্ধির প্রাক্কালে, যখন সন্ধি লেখা সমাপ্ত হলো রসূলুল্লাহ তাঁর সাহাবাদের বললেন, “তোমরা উঠ এবং কুরবানী কর ও মাথা কামিয়ে ফেল।” রাবী বলেন, ‘আল্লাহর কসম! রসূলুল্লাহ তিনবার তা বলার পরও কেউ উঠলেন না। তাদের কাউকে উঠতে না দেখে রসূলুল্লাহ উম্মে সালামা (রা)-এর কাছে এসে লোকদের এই আচরণের কথা বলেন। উম্মে সালামা বললেন, হে আল্লাহ নবী, আপনি যদি তাই চান, তাহলে আপনি বাইরে যান ও তাদের সাথে কোনো কথা না বলে আপনার উট আপনি কুরবানী করুন এবং ক্ষুরকার ডেকে মাথা মুড়িয়ে নিন। সে অনুযায়ী রসূলুল্লাহ (সা) বেরিয়ে গেলেন এবং কারো সাথে কোনো কথা না বলে নিজের পশু কুরবানী দিলেন এবং ক্ষুরকার ডেকে মাথা মুড়ালেন। তা দেখে সাহাবীগণ উঠে গেলেন ও নিজ নিজ পশু কুরবানী দিলেন এবং একে অপরের মাথা কামিয়ে দিলেন। অবস্থা এমন হলো যে, ভীড়ের কারণে একে অপরের ওপর পড়তে লাগলেন।

টিকাঃ
১৮. সহীহ আল বুখারীর কিতাবুশ শুরুত বাবুশ শুরুত ফিজিহাদ সম্পূর্ণ।।

📘 লিডারশিপ > 📄 ভিন্নমত

📄 ভিন্নমত


উমর হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর শপথ, ইসলামের পূর্বে অজ্ঞতার দিনগুলিতে আমরা নারীদের প্রতি মনোযোগী ছিলাম না। অতঃপর আল্লাহ যা অবতীর্ণ করার তা অবতরণ করলেন এবং তাদের জন্য যা নির্দিষ্ট করার তা নির্দিষ্ট করে দিলেন।
একবার আমি একটি ব্যাপার নিয়ে ভাবছিলাম। আমার স্ত্রী বললেন, "আমি এরূপ এরূপ করা ভাল হবে মনে করি" আমি তাকে বললাম, "এই ব্যপারে তোমার কি করার আছে? আমি যে কাজ করতে চাচ্ছি তাতে তুমি নাক গলাচ্ছ কেন?” সে বলল, "হে ইবনে খাত্তাব! তুমি এমন কেন? তুমি আমার সাথে বচসা করতে চাও না। অথচ তোমার কন্যা হাফসা, আল্লাহর রসূলের সাথে বচসা করে। এমনকি এ কারণে রসূলুল্লাহ সারা দিন রেগে থাকেন।"

টিকাঃ
১৯. আল জামি আসসহীহ লিল বুখারী হাদীস নং ২৬০৩।

📘 লিডারশিপ > 📄 সপ্তম অধ্যায়ের নীলকান্তমনি

📄 সপ্তম অধ্যায়ের নীলকান্তমনি


সুহৃদয় পাঠক, আমাদের পথ নির্দেশক এবং শিক্ষক নবী-এর জীবনে সংগঠিত অসংখ্য সুশোভিত ঘটনাবলি থেকে কোনটি বিশেষভাবে চয়ন করবেন এমন প্রশ্নে যদি বিচলিত হন তবে এই নীলকাণ্ডমনি অংশটি আপনাকে বিশেষভাবে সাহায্য করবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00