📘 লিডারশিপ > 📄 একজন নেতার স্ত্রী

📄 একজন নেতার স্ত্রী


পথপ্রদর্শক নেতা নবী-এর স্ত্রীর গভীরে তিনটি প্রধান বিষয় হলো-
১. তিনি ছিলেন হৃদয়, আত্মা এবং অন্যান্য প্রত্যেকের আশ্রয়।
২. তিনি ছিলেন আত্মার সেই খোরাক যেখানে বাসিন্দারা ছায়া খুঁজে পায়।
৩. তিনি ছিলেন হৃদ্যতাপূর্ণ যেখানে জীবনের বাধা এবং জীবিকার কাঠিন্য সহজ হয়ে যায়।

টিকাঃ
২. আর রূম-আয়াত: ২১।

📘 লিডারশিপ > 📄 উত্তম স্ত্রী গড়ার পাঁচটি মূলনীতি

📄 উত্তম স্ত্রী গড়ার পাঁচটি মূলনীতি


মহান নেতা এবং শিক্ষক নবী এবং জীবনের বিভিন্ন দিক, দাম্পত্য জীবনের বিভিন্ন মুহূর্ত এবং কিছু পরিস্থিতি বিবেচনা করে একই রকম ঘটনাগুলি একসাথে করে কিছু মূলনীতি তৈরি করেছি। আমার মতে সেগুলো মোট পাঁচটি।
প্রথম মূলনীতি: কানায় কানায় পূর্ণ ভালবাসা। ভালবাসা হচ্ছে জীবনের ঔষধ এবং চলার পথের অনুপ্রেরণা। এটা হচ্ছে হৃদয়াকর্ষী সেই অনুভূতি যা সকল সৃষ্টিকে আকৃষ্ট করে এবং প্রত্যেক জীবনের মধ্যে মিশে আছে। হাসি এবং কান্না যদি শুধু মনুষ্য প্রজাতীর নিজস্ব অনুভূতি হয়ে থাকে, ভালবাসা বেষ্টন করে আছে সমস্ত প্রাণীকূলকে এবং ছড়িয়ে আছে জীবনের প্রত্যেক মুহূর্তে। পৃথিবীর প্রত্যেক কোণে এবং পৃথিবীবাসীর অন্তরগুলিতে ভালবাসা ছড়িয়ে আছে। জাতি-বর্ণ নির্বিশেষে।

📘 লিডারশিপ > 📄 ঘর এবং ভালবাসা

📄 ঘর এবং ভালবাসা


কোনো ঘরে যতই পানির প্রবাহ থাকুক না কেন তা মরুভূমির মত শুষ্ক যদি সেই ঘরে ভালবাসার অস্থিত্ব না থাকে। কোনো ঘরের মানুষ যতই উচ্চস্বরে কথা বলুক না কেন তা নিস্তব্ধ যদি সেই ঘরে ভালবাসার চেতনা কাজ না করে। হৃদপিন্ডের গভীরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যত বায়ুই প্রবেশ করুক না কেন তা বায়ুশূন্য যদি সেখানে ভালবাসার কম্পন না থাকে। আদর্শ মহামানব-এর দাম্পত্য জীবনের দিকে লক্ষ্য করলে সর্বপ্রথম যেই জিনিসটি প্রতীয়মান হয় তা হলো উপচেপড়া ভালবাসা। তার বাড়িটি ছিল মরুভূমির ভিতর এক টুকর ছোট সবুজ বাগান আর আনন্দের সবুজ বৃক্ষ।

📘 লিডারশিপ > 📄 ভালবাসা পূর্বনির্ধারিত

📄 ভালবাসা পূর্বনির্ধারিত


আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করীম-এর স্ত্রীদের মধ্যে কারো প্রতি এতটুকু ঈর্ষা পোষণ করিনি। যতটুকু খাদিজা-এর প্রতি পোষণ করেছি। তিনি বলেন, রসূলুল্লাহ যখন বকরি জবাই করতেন, তখন বলতেন, এটা খাদিজার বান্ধবীদের নিকট পাঠিয়ে দাও। আয়েশা বলেন, একথা শুনে একদিন আমি গোস্বা হয়ে বললাম, খাদিজার বান্ধবী? রসূলুল্লাহ বলছেন, আমাকে (আল্লাহর তরফ থেকে) তার প্রতি ভালবাসা দান করা হয়েছে।।

টিকাঃ
৩. সহীহ মুসলিম, হাদীস নং ১২৫৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00