📘 লিডারশিপ > 📄 প্রাচ্যের মানুষ

📄 প্রাচ্যের মানুষ


আরব সমাজে বিবাহ এবং পারিবারিক ব্যাপারে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রচলিত আছে। শত শত বছর ধরে চলে আসা প্রবাদ এবং নীতিবাক্যগুলি মানুষের সংস্কৃতি, চিন্তাধারা এবং সমাজের নীতি নির্ধারণে প্রভাব রাখে। আরব সমাজ ব্যবস্থায় স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক এবং দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলেন, "তাকে সেভাবে থাকতে দেয়া উচিত যেভাবে সে তার বাবার বাসায় থাকত" আবার অনেকে বলেন। "স্ত্রী হলো পারস্যের কার্পেট। যত বেশি দিন তা ব্যবহার করা হবে, সে তত বেশি আকর্ষণীয় হয়ে উঠবে"।
এই দুই দৃষ্টিকোণের মধ্যে ভিন্ন ভিন্ন বিষয় এবং ভিন্ন ভিন্ন দিক রয়েছে। কখনো কখনো তারা প্রথম দৃষ্টিকোণের দিকে ঝুকে পড়েন আবার কখনো কখনো দ্বিতীয়টির দিকে ঝুকে পড়েন।

📘 লিডারশিপ > 📄 একজন নেতার স্ত্রী

📄 একজন নেতার স্ত্রী


পথপ্রদর্শক নেতা নবী-এর স্ত্রীর গভীরে তিনটি প্রধান বিষয় হলো-
১. তিনি ছিলেন হৃদয়, আত্মা এবং অন্যান্য প্রত্যেকের আশ্রয়।
২. তিনি ছিলেন আত্মার সেই খোরাক যেখানে বাসিন্দারা ছায়া খুঁজে পায়।
৩. তিনি ছিলেন হৃদ্যতাপূর্ণ যেখানে জীবনের বাধা এবং জীবিকার কাঠিন্য সহজ হয়ে যায়।

টিকাঃ
২. আর রূম-আয়াত: ২১।

📘 লিডারশিপ > 📄 উত্তম স্ত্রী গড়ার পাঁচটি মূলনীতি

📄 উত্তম স্ত্রী গড়ার পাঁচটি মূলনীতি


মহান নেতা এবং শিক্ষক নবী এবং জীবনের বিভিন্ন দিক, দাম্পত্য জীবনের বিভিন্ন মুহূর্ত এবং কিছু পরিস্থিতি বিবেচনা করে একই রকম ঘটনাগুলি একসাথে করে কিছু মূলনীতি তৈরি করেছি। আমার মতে সেগুলো মোট পাঁচটি।
প্রথম মূলনীতি: কানায় কানায় পূর্ণ ভালবাসা। ভালবাসা হচ্ছে জীবনের ঔষধ এবং চলার পথের অনুপ্রেরণা। এটা হচ্ছে হৃদয়াকর্ষী সেই অনুভূতি যা সকল সৃষ্টিকে আকৃষ্ট করে এবং প্রত্যেক জীবনের মধ্যে মিশে আছে। হাসি এবং কান্না যদি শুধু মনুষ্য প্রজাতীর নিজস্ব অনুভূতি হয়ে থাকে, ভালবাসা বেষ্টন করে আছে সমস্ত প্রাণীকূলকে এবং ছড়িয়ে আছে জীবনের প্রত্যেক মুহূর্তে। পৃথিবীর প্রত্যেক কোণে এবং পৃথিবীবাসীর অন্তরগুলিতে ভালবাসা ছড়িয়ে আছে। জাতি-বর্ণ নির্বিশেষে।

📘 লিডারশিপ > 📄 ঘর এবং ভালবাসা

📄 ঘর এবং ভালবাসা


কোনো ঘরে যতই পানির প্রবাহ থাকুক না কেন তা মরুভূমির মত শুষ্ক যদি সেই ঘরে ভালবাসার অস্থিত্ব না থাকে। কোনো ঘরের মানুষ যতই উচ্চস্বরে কথা বলুক না কেন তা নিস্তব্ধ যদি সেই ঘরে ভালবাসার চেতনা কাজ না করে। হৃদপিন্ডের গভীরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যত বায়ুই প্রবেশ করুক না কেন তা বায়ুশূন্য যদি সেখানে ভালবাসার কম্পন না থাকে। আদর্শ মহামানব-এর দাম্পত্য জীবনের দিকে লক্ষ্য করলে সর্বপ্রথম যেই জিনিসটি প্রতীয়মান হয় তা হলো উপচেপড়া ভালবাসা। তার বাড়িটি ছিল মরুভূমির ভিতর এক টুকর ছোট সবুজ বাগান আর আনন্দের সবুজ বৃক্ষ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00