📘 লিডারশিপ > 📄 চার নম্বর মুক্তা

📄 চার নম্বর মুক্তা


আনাস ইবনে মালিক-এর বর্ণনায় জানা যায়, রসূল-এর সাথে কানে কানে কথা হওয়ার সময় আমি কখনও রসূলকে দেখিনি ঐ ব্যক্তির আগে তিনি মাথা সরিয়ে নিয়েছেন। করমর্দন করার সময় আমি কখনও রসূল-কে দেখিনি যে তিনি অন্য ব্যক্তির আগে নিজের হাত সরিয়ে নিয়েছেন।

টিকাঃ
১৭. বায়হাকী দালাইলুন নবুওয়াহ হাদীস নং ৪৭৯৪

📘 লিডারশিপ > 📄 স্মরণীয়

📄 স্মরণীয়


মহান নেতা হতে হলে আপনাকে অবশ্যই একজন ভাল শ্রোতা হতে হবে এবং সিদ্ধান্তে পৌছানোর আগ পর্যন্ত অন্যদের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যেতে হবে।
সর্বশক্তিমান আল্লাহ ইরশাদ করেছেন: তাদের মধ্যে অনেক যারা নবীকে এ বলে কষ্ট দেয় যে, তিনি কান (তাদের) বলুন। তিনি শোনে যা তোমাদের জন্য উত্তম তিনি আল্লাহর ওপর ঈমান রাখেন।
তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নবী কে উক্তত্য করে এবং তারা হলো মুনাফিক।
এবং বল তিনি কান সর্বস্ব। অর্থাৎ তিনি প্রত্যেকের কথা শোনেন এবং বিশ্বাস করেন। ঠিক এবং বেঠিকের মধ্যে তিনি পার্থক্য নির্ণয় করেন না। বল তোমাদের জন্য সেটা সর্বোৎকৃষ্ট যেটা তিনি শুনেন: তিনি আল্লাহয় বিশ্বাস করেন। অর্থাৎ হ্যাঁ তিনি তোমাদেরকে শুনছেন। কারণ তিনি শুধু ভালটাই শুনেন খারাপটা পরিত্যাগ করেন।

টিকাঃ
১৮. আত-তাওবাহ: আয়াত-৬১
১৯. জুবদাতুত তাফসীর লিল-আসকার-পৃ: ২৫১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00