📘 লিডারশিপ > 📄 তাদের দোয়া রসূলে করীম শুনলেন

📄 তাদের দোয়া রসূলে করীম শুনলেন


মুয়াজ ইবনে জাবাল -এর সূত্রে বলা হয়েছে নবী করীম শুনতে পেলেন একজন মানুষ আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হে আল্লাহ আমি চাই যে তোমার অনুগ্রহটা পরিপূর্ণ কর। তিনি বললেন, অনুগ্রহের পরিপূর্ণতার অর্থ কি? ঐ মানুষটা উত্তরে বললেন, যেটা আল্লাহর কাছে এমন একটি দোয়া যার মাধ্যমে আমি মঙ্গল কামনা করেছি।
নবী করিম বললেন, এই অনুগ্রহের পূর্ণতার অংশ হলো বেহেস্ত প্রবেশের অনুমতি এবং দোযখের আগুন থেকে মুক্তি। নবী একজনকে বলতে শুনলেন, হে আল্লাহ! যিনি মহিমাময়তা, দানশীলতা এবং সম্মানে পরিপূর্ণ। নবী বললেন, তোমার অনুরোধ মঞ্জুর হয়েছে। সুতরাং তুমি যে কোনো কিছু চেতে পার।
রসূল একজনকে আল্লাহর কাছে দোয়া করতে শুনলেন, হে আল্লাহ! আমাকে ধৈর্য দান করুন। তিনি লোকটিকে বললেন, তুমি একটি মানসিক যন্ত্রনার জন্য আল্লাহর কাছে আবেদন করেছ। সুতরাং এখন তুমি এ শাস্তির বিরুদ্ধে শক্তির জন্য আবেদন কর।

টিকাঃ
১২. সুনানে আল-তিরমিযী কর্তৃক বর্ণিত: ঞযব নড়ড়শ ড়ভ ংষধমষষবৎবফ ধহরসধষং হড় ৩৫২৭ তার মতামুযাদা এটা হাসান হাদীস নং ৯৫

📘 লিডারশিপ > 📄 বিয়ের গান

📄 বিয়ের গান


আয়েশা হতে এ বর্ণনা পাওয়া যায়। নবী করীম একটি বিয়ের অনুষ্ঠানে কিছু মহিলাকে অতিক্রম করছিলেন যারা গান করছিল এবং বলছিল:
সে তাকে একটি ভেড়া দিল সেটা ফার্মে উম্ম ধ্বনি দিচ্ছিল। এবং তোমার স্বামী একটি ক্লাবে আছে এবং সে জানে আগামীকাল কি হবে নবী করীম বললেন, আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না আগামীকাল কি হবে।
আল-বায়হাকী এ বলে যোগ করলেন, এমন কথা বলো না বরং বলো: আমরা তোমাদের কাছে এসেছি, আমরা তোমাদের কাছে এসেছি। তোমাদের উচিত আমাদেরকে সম্বর্ধনা জানানো এবং আমরা তোমাদেরকে সম্বর্ধনা জানাব।

টিকাঃ
১৩. আল তাবরানী কর্তৃক আল-মুযাম আল-আওসাততে বর্ণিত হাদীস নং ৩৪৯১
১৪. আল-বায়হাকী কর্তৃক ইড়ড়শ ড়ভ উড়হি তে বর্ণিত: বিয়েতে যে সমস্ত আনন্দানুষ্ঠানিকে অগ্রাধিকার দেয়া যেতে পারে সে বিষয়ক অধ্যায়। হাদীস নং ১৩৭৮৪। তিনি বলেছেন: এটা হাদীসের একটা বাণী। (গঁৎংধষ)

📘 লিডারশিপ > 📄 আব্বাদের গলার স্বর

📄 আব্বাদের গলার স্বর


আয়েশা আমির-এর সূত্রে বর্ণিত হয়েছে। নবী করীম আমার ঘরে তাহাজ্জুতের সালাত আদায় করছিলেন এবং তখন তিনি আব্বাদের গলা শুনতে পেলেন যে মসজিদে সালাত আদায় করছিল এবং জিজ্ঞাসা করলেন, হে আয়েশা এটা কি আব্বাদের গলার আওয়াজ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন হে আল্লাহ! আব্বাদের প্রতি দয়াশীল হোন।"

টিকাঃ
১৫. সহীহ বুখারী হাদীস নং ২৫৩৫

📘 লিডারশিপ > 📄 কলাবের ভদ্রতা

📄 কলাবের ভদ্রতা


ফাদালাহ ইবনে উবায়েদ আল-আনসারী কর্তৃক বর্ণিত হয়েছে। নবী করীম শুনতে পেলেন যে, একজন লোক আল্লাহর প্রশংসা ছাড়াই তারি কাছে দোয়া করছে এবং শান্তি ও দোয়া দিচ্ছে নবীকে। তখন তিনি বললেন, এই লোকটা তাড়াহুড়ার মধ্যে ছিল। তিনি নবী তাকে ডাকলেন এবং তাকে ও অন্যান্যদেরকে বললেন, যখন তোমাদের মধ্যে কেউ আল্লাহর কাছে দোয়া করতে চায়। আল্লাহর সুনাম করে এবং তাকে মহিমান্বিত করে তা শুরু করা উচিত এবং তারপর নবীর জন্য শান্তি এবং দোয়া কামনা করা উচিত এবং তারপর সে যেটা পছন্দ করে সেটা চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে।

টিকাঃ
১৬. সহিহ ইবনে হিব্বান হাদীস নং ১৯৮৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00