📘 লিডারশিপ > 📄 সুন্দর স্বাস্থ্য ও আরোগ্য লাভের উপায়

📄 সুন্দর স্বাস্থ্য ও আরোগ্য লাভের উপায়


আরোগ্য লাভ এবং অটুট স্বাস্থ্য অর্জনের একমাত্র উপায় হলো বাসনাকে জলাঞ্জলী দিয়ে মনকে জাগ্রত করা এবং দুর্বলতাকে বিদায় দিয়ে দৃঢ় সংকল্পকে নিজের আয়ত্তে আনা।
আলাপ শুরু
আল্লাহর নবী ঐ যুবকের সাথে খুব ঘনিষ্ঠভাবে আলাপ শুরু করেন। নবী করিম তাকে জিজ্ঞাসা করলেন, "তুমি কি কাজটা তোমার মায়ের সাথে করতে পছন্দ কর?” তোমার মা যিনি তোমার হৃদয়ের সবচাইতে প্রিয় ব্যক্তি তার সাথে তুমি এ জঘন্য কাজটা করার জন্য অনুমতি চেয়েছ?
কেন এ কাজটা মায়ের সাথে করার প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলেন সচেতনতাকে উদ্দীপ্ত করার জন্য এবং বোধ শক্তিকে সর্বোচ্চ স্থরে পৌঁছে নেয়ার জন্য এ গর্হিত কাজটি মায়ের সাথে করা যায় কিনা সে প্রশ্ন করেছিলেন। শপথ নেওয়ার পর রসূল করিম-এর প্রশ্নের সে তাৎক্ষণিক এবং চূড়ান্ত উত্তর প্রদান করে যে, না। শপথটা এরকম, হে আল্লাহর রসূল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি।' তার এ ধরণের উত্তর, ভালবাসার একটি ঘোষণার পর এসেছিল, যার মধ্যে লুক্কায়িত ছিল একটি সংকেত। আমি যাতে আপনার জন্য একটি ত্যাগ স্বীকার করতে পারি সে শক্তি যেন আল্লাহ আমাকে দান করেন।
যুবকটি যেনো এ কথাগুলো বলতে চেয়েছিল, “হে আমার প্রিয় রসূল, আমার সবচাইতে প্রিয় ব্যক্তি সম্পর্কে আপনি এমন কথা বলবেন না যার মর্যাদা রক্ষার জন্য আমি জীবন উৎসর্গ করতে প্রস্তুত এবং তাঁর সম্মানের জন্য কিছু আত্মার মৃত্যু হতে পারে। যুবকের কথায় রসূল উত্তর দিলেন।
"হে যুবক! আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। তোমার তাৎক্ষণিক এবং চূড়ান্ত উত্তরের মধ্য দিয়ে মায়ের প্রতি তোমার যে ঈর্ষা সেটা ফুটে উঠেছে। সে একই ধরণের ঈর্ষা দ্বারা সকল মানুষের হৃদয় পরিপূর্ণ।”
রসূল করিম বললেন, "মানুষ তাদের মায়ের জন্যও এ ব্যাপারটা (ব্যভিচার) পছন্দ করে না। নবীর উদ্দেশ্য ছিল ব্যভিচারের অন্তরালে যে বিপদ এবং অমঙ্গল লুক্কায়িত আছে সেটা থেকে যুবকের মনযোগকে সম্পূর্ণরূপে অন্যদিকে আকৃষ্ট করা।
এ ইস্যুটা শুধুমাত্র মাতার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। এ দয়াবান শিক্ষক নবী (সা)-এর উদ্দেশ্য ছিল অমঙ্গলের প্রভাব থেকে এ যুবকের হৃদয়কে পুরোপুরিভাবে মুক্ত করা।
যুবকের হৃদয়ে স্থান করে নেওয়া প্রত্যেক প্রিয় এবং কাছের মহিলা সদস্যদেরকে এ আলোচনায় অন্তর্ভুক্ত করা হচ্ছিল কন্যা সন্তান, বোন, ফুফু এবং খালা। তুমি যদি তোমার নিকটতম আত্মীয়ের সাথে এ কাজটা করতে পছন্দ না কর, সে ক্ষেত্রে অন্যরাও তাদের সাথে এ কাজটা করতে চাইবে না।
একজন মহিলা তিনি যে দেশেরই হোন না কেন তিনি কারো মা। আরেকজনের কন্যা, তৃতীয় কোনো ব্যক্তির বোন, চতুর্থ কোনো ব্যক্তির ফুফু অথবা পঞ্চম কোনো ব্যক্তির খালা।
হে যুবক! যে ঈর্ষাটা তোমার হৃদয়কে পরিপূর্ণ করে, সেটা সমানভাবে অন্যান্য এলাকার মানুষের হৃদয়কেও পরিপূর্ণ করে। এ ব্যাপারটা যদি তোমার হৃদয়কে ব্যথিত করে তাহলে এটা তাদেরকেও ব্যথিত করবে। যদি তুমি এমন কোনো মহিলার সন্ধান না পাও যিনি কারো কোনো নিকট আত্মীয় নন। সে ক্ষেত্রে তুমি কেন এ ধরণের অনুমতি চাও?
এ সময়ে এ প্রশ্নের উত্তরটা ঐ যুবক যাতে তার হৃদয়ঙ্গম করতে পারে এবং অনুধাবন করতে পারে সে জন্য পুনরাবৃত্তি করা হলো। সবকিছু তাকে পরিষ্কারভাবে বুঝানো হলো। তবে কুকর্ম বা নিষিদ্ধ কাজের প্রতি প্রত্যেক মানুষেরই ঝোঁক থাকে।
এরপর নবী করিম ঐ যুবকের শরীরের ওপর তাঁর হাত রাখলেন সম্ভবত তার মাথায়। বুকে অথবা কাঁধে। ঐ যুবকটার শরীর একটি সম্মানিত হাত মোলায়েম স্পর্শ পেলো যার সহগমনকারী ছিল মহান শিক্ষক নবী -এর দয়ায় পরিপূর্ণ একটি চাহনী। এসব কিছুই একটা সনির্বন্ধ আবেদন দ্বারা ভূষিত ছিল যেটা ঐ যুবকের হৃদয়কে সব ধরণের নিষিদ্ধ করবে। নবী করিম যুবকের জন্য আল্লাহর কাছে বললেন, "হে আল্লাহ, তার গুনাহ মাফ করে দাও, তার হৃদয়কে পরিশুদ্ধ কর এবং তার যৌনাঙ্গকে রক্ষা কর।"
এরপর কি হতে পারে? তুমি কি মনে কর এসব কিছুর পরেও নিষিদ্ধ বাসনাগুলো তার হৃদয়ে থেকে যাবে অথবা এ কুচিন্তাগুলো তার হৃদয়কে নিয়ন্ত্রণ করবে?
তবে বাস্তবতা এবং ফলাফল হলো, "এ ঘটনার পর ঐ যুবক এ ধরণের কোনো কিছু করা থেকে নিজেকে বিরত রাখল!”

📘 লিডারশিপ > 📄 কৃতকার্য নেতার চতুর্থ গোপন বিষয় শান্ত আলাপ-চারিতা এবং মনোযোগী শ্রবণ

📄 কৃতকার্য নেতার চতুর্থ গোপন বিষয় শান্ত আলাপ-চারিতা এবং মনোযোগী শ্রবণ


কৃতকার্য নেতার চতুর্থ গোপন বিষয় শান্ত আলাপ-চারিতা এবং মনোযোগী শ্রবণ।

📘 লিডারশিপ > 📄 এ গোপনীয়তার ভিত্তি

📄 এ গোপনীয়তার ভিত্তি


মানুষের যে আচরণটা তার ধীরস্থির আত্মসন্তুষ্টি থেকে উদ্ভূত হয় সেটা অবিরাম এবং স্থায়ী। সন্তুষ্টি, ভাল ব্যবহার এবং মূল্যবোধ কোনো ব্যক্তির মধ্যে রোপন করার কোনো অবকাশ নেই। দ্বিতীয়ত: শান্ত এবং ভদ্র কথপোকথনের মাধ্যম ব্যতীত কারো মধ্যে ভাল আচার-আচরণ খোদাই করে দেয়া সম্ভব নয়। অথবা শান্ত এবং ভদ্রোচিত কথোপকথন ছাড়া কোনো নীতিকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
নিশ্চিতভাবে কথোপকথনের সবচেয়ে সম্মানিত এবং সর্বোত্তম পন্থা হলো অপরপক্ষের বক্তব্য আন্তরিক এবং মনোযোগ সহকারে শোনা, যাতে করে অপর পক্ষ তার মতামত প্রকাশের পূর্ণ সুযোগ পায় এবং যে বক্তব্যটা অপর পক্ষ একটি শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লুকিয়ে রাখার চেষ্টা করে সেটা ব্যক্ত করতে পারে। যে বক্তব্যটি একটি হৃদয় লুকিয়ে রাখে সেটা যদি আশ্চর্যজনক অথবা বেমানান হয় সে ক্ষেত্রে বক্তব্যটির বেমানান ক্ষেত্রটি খুঁজে বের করার পন্থা হলো ঐ বক্তব্যটিকে পুরোপুরিভাবে ব্যক্ত করা।
এভাবে কথোপকথন সমস্যার কেন্দ্র বিন্দু এবং বিচ্যুতির শিকড়কে স্পর্শ করবে ফলে কথোপকথন পর্যাপ্ত ব্যাখ্যা এবং স্থায়ী নিরাময় দ্বারা পরিপূর্ণ হবে যা বয়ে নিয়ে আসবে শান্তি। এ ধরণের বক্তব্যের বদৌলতে সুস্থ এবং প্রাণবন্ত মতামত খারাপ এবং বেমানান মতামতকে দূরীভূত করবে। আত্ম পরিতৃপ্ত হবে এবং মানুষের ব্যবহার সুস্থ এবং পরিপক্ক হবে।
স্বভাবের কারণে একজন ব্যক্তি অন্যান্যদের থেকে বিচ্ছিন্নভাবে জীবন যাপন করতে পারে না। কথোপকথনের ফলশ্রুতিতে হয় ঐক্যমত, ঐক্যমতের পার্থক্য এবং অনৈক্য এর মধ্যে যে কোনো একটি হবে-
إِلَّا مَنْ رَّحِمَ رَبُّكَ وَلِذَلِكَ خَلَقَهُمْ
"তবে উহারা নহে, যাহাদিগকে তোমার প্রতিপালক দয়া করেন এবং তিনি উহাদিগকে এজন্যই সৃষ্টি করেছেন।"
আলাপ-আলোচনা বা কথোপকথন হলো বুদ্ধিজীবীদের জন্য যুক্তিবিদ্যা এবং জ্ঞানী লোকদের জন্য একটি ঐতিহ্য। এটা হলো আলাপ-আলোচনার পক্ষে মানুষের স্মরণীয় দান এবং শিক্ষা ও সচেতনতার জন্য নিয়ম বিজ্ঞানের সবচাইতে উঁচু স্তর।
আলাপ-আলোচনা হলো হৃদয়ে খচিত একটি উৎকর্ণ লিপির মতো। মানুষের স্বভাবের ওপর এটা একটি স্থায়ী সুফল আনয়ন করে। একজন ব্যক্তিকে ভাল শ্রোতাতে রূপান্তরিত করে। যে বৈশাদৃশ্য গ্রহণে সমর্থ হয়। এ বৈসাদৃশ্য অবশ্য মানব স্বভাব থেকেই উদ্ভূত। যখন কোনো ব্যক্তি তার ভাই এবং সমসাময়িকদের দ্বারা সমর্থিত হয়ে কোনো ইস্যুর সম্মুখীন হয় তখন আলাপ আলোচনাই ঐ ইস্যুকে প্রত্যেক কোণ থেকে পর্যবেক্ষণ করার ক্ষমতা যোগাবে এবং ঐ ব্যক্তিকে পূর্ণতা দান করবে।
মানব জাতির মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কি? যে দাবি করতে পারে যে, অন্য কারোও মতামত তার দরকার নেই। মানব জাতির সেবা, আদম সন্তানদের মধ্যে সেবা, জ্ঞান এবং বুদ্ধির ক্ষেত্রে যিনি সব মানুষকে ছাড়িয়ে গিয়েছেন। তিনি তাঁকে যারা ভালবাসতেন তাদের বক্তব্য শুনতে পছন্দ করতেন। তিনি বিভিন্ন মানুষের মধ্যে দুর্বল এবং যুবকদের মতের উত্তর দিতেন। বিশেষভাবে যদি তিনি এর মধ্যে উপকার দেখতে পেতেন তাহলে সে ক্ষেত্রে তিনি শক্তিশালী এবং বয়োবৃদ্ধদের মতামত আগে শুনতেন।

টিকাঃ
২. হুদ (১১ : ১১৯)

📘 লিডারশিপ > 📄 পিছের উদাহরণকে নিয়ে ধ্যান ধারণা

📄 পিছের উদাহরণকে নিয়ে ধ্যান ধারণা


এ উদাহরণটা এমন সংকেত বহন করে যেটা কথোপকথন এবং শিষ্টাচারের সাথে সম্পর্কিত...
দয়াশীল নেতা নবী উতবার কথা মনোযোগ দিয়ে শুনলেন। উতবা একটি দীর্ঘ সূচনার অবতারণা করেছিলেন। তবে এটা তাঁর প্রধান বক্তব্য হবে বলেই আশা করা হয়েছিল। এ দীর্ঘ সূচনার পর উতবা বললেন, "আমি আপনার কাছে কিছু প্রস্তাব উত্থাপন করব। "নেতা নবী (সা) উতবার কথার শান্তভাবে এবং দয়ার সাথে শুনলেন। উতবা যখন তাঁর বক্তব্য শেষ করলেন তখন নবী করিম তাঁর বক্তব্য দেয়ার জন্য তাড়াহুড়া করলেন না; বরং তিনি উতবাকে জিজ্ঞাসা করলেন তিনি তাঁর বক্তব্য শেষ করেছেন কিনা।
যখন রসূল করীম নিশ্চিত হলেন যে উতবা তাঁর কথা শেষ করেছেন তখন তিনি উতবার প্রস্তাবের উত্তরে কুরআন তেলাওয়াত শুরু করলেন। তিনি কুরআন তেলাওয়াতটা পছন্দ করলেন। কারণ এর বাণী হলো সবচাইতে অলঙ্কারপূর্ণ, সুন্দর এবং আনন্দ উপভোগ করার মতো। রসূল তাঁর চমৎকার কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যেতে থাকলেন যার ফলশ্রুতিতে হৃদয় সমর্পণ করে এবং আত্মা শান্তি পায়। তিনি শুধুমাত্র কুরআন তেলাওয়াত করলেন এবং এর সাথে একটি অক্ষরও যোগ করলেন না। এরপর নবী করিম উতবাকে বললেন, "হে আবু আল-ওয়ালীদ! আমি কি বলেছি সেটা কি তুমি শুনেছ?” উতবা উত্তরে বললেন, "হ্যাঁ শুনেছি।" অতঃপর মহানবী উতবাকে বললেন, “এখন এ ধর্মকে গ্রহণ করা অথবা প্রত্যাখ্যান করার পূর্ণ স্বাধীনতা তোমার আছে। তুমি বলেছ আমি শুনেছি।
আমি বলেছি, যেহেতু শুনেছ এখন গ্রহণ বা প্রত্যাখ্যানের ভার তোমার ওপর। সবকিছু তোমার সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।”
কথোপকথনের এ উন্নত ধরণ উতবাকে একজন ভাল শ্রোতায় রূপান্তরিত করেছিল। সুতরাং এটা কোনো অবাক হওয়ার ব্যাপার নয় যখন উতবা তার সম্প্রদায়ের কাছে ফেরত গিয়েছিলেন তখন তারা বলেছিলেন, “হে আবুল ওয়ালীদ তিনি (নবী) তোমাকে মন্ত্রমুগ্ধ করেছেন."

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00