📘 লিডারশিপ > 📄 ধন্যবাদের সনদ

📄 ধন্যবাদের সনদ


আপনি কি দেখেছেন রিপোর্ট সনদ এবং মেডেল দিয়ে ভূষিত হয়ে একজন ব্যক্তি কি করে? তারা এগুলোকে সবার নজরে পড়ে এমন জায়গায় ঝুলিয়ে রাখে, তারা এগুলো দ্বারা আনন্দিত বোধ করে এবং আত্মসন্তুষ্টি এবং আনন্দ লাভ করে। এটা সত্ত্বেও এ সনদগুলো তাদের মূল্য হারিয়ে ফেলতে পারে অথবা সময়ের গহ্বরে চিরতরে বিলীন হয়ে যেতে পারে।
অন্যপক্ষে সৎ উপাধি এবং গুণাবলি অধিক সময় পর্যন্ত টিকে থাকবে এবং কখনই মুছে যাবে না। এটার কখনও মৃত্যুও হবে না যদিও উপাধির মালিকের মৃত্যু হয়। মাটির এ পৃথিবীতে অমরণশীলতা সব সময়ের জন্য কাম্য-এটা হলো এক শব্দে লিখিত একটি মহত্ত্ব। এটা একটি বিবৃতি অথবা বাগবিশিষ্ট দ্বারা প্রকাশিত সম্মান।
অনুরূপভাবে মেধাবী নেতা ﷺ তাঁর পছন্দের শ্রেষ্ঠত্বটা বেছে নেন এবং কোনো ব্যক্তিকে শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। এ উপাধিগুলো দাতাকে কি খরচের সম্মুখীন করে! উপাধি গ্রহিতাকে একটি উপাধি কি দেয়। এগুলোর গ্রহিতা থাকে সন্তুষ্ট এবং তাকে আনন্দ দান করে। এ উপাধিগুলো একজনের স্মৃতিতে বিজয় লিখে দেয়। সম্মানকে মজবুত করে। মহান অর্থকে দৃঢ় করে এবং ভাল কাজের স্পৃহা তার মধ্যে গ্রথিত করে। হে আল্লাহ! এগুলো কত সহজলভ্য এবং ফলপ্রসূ! মহান নেতা নবী ﷺ এটা অনুধাবন করতে পেরেছিলেন যে, উপাধি এবং গুণাবলি মানুষের মনে জাগরুক থাকে। সুতরাং তিনি এগুলো প্রদান করার সময় মহানুভব থাকতেন এবং অবশ্যম্ভাবীরূপে তিনি ছিলেন মহান এবং প্রভাবশালী নেতা।

📘 লিডারশিপ > 📄 তৃতীয় অধ্যায়ের মুক্তা

📄 তৃতীয় অধ্যায়ের মুক্তা


শুভেচ্ছা হলো ভালবাসার চাবিকাঠি এবং মানুষের অন্তরে প্রবেশ করার দ্বার। গ্রহিতার হৃদয় এটার মিষ্টতাকে আনন্দের সাথে গ্রহণ করে। এ ধরনের সবচেয়ে ভাল শুভেচ্ছা হৃদয়ে দৃঢ়ভাবে গ্রথিত আছে এবং এগুলো পাহাড় এবং প্রাচীন বৃক্ষের মতো অটল দৃঢ়। সবচাইতে স্থায়ী শুভেচ্ছা হলো একটি সম্মানিত উপাধি এবং একটি অতি উঁচু ধরনের বর্ণনা।

📘 লিডারশিপ > 📄 তিন নম্বরের মুক্তা

📄 তিন নম্বরের মুক্তা


আমীর ইবনে তাগলিব বলেছিলেন, নবী করীম একদল লোককে কিছু দিলেন এবং অন্য কিছু লোককে দিলেন না। আপতদৃষ্টিত এটা মনে হলো যে, পরবর্তী লোকেরা এটাতে অসন্তুষ্ট হয়েছিলেন। সেজন্য নবী করিম বললেন, "আমি অবশ্যই একদল লোককে কিছু একটা দিয়েছি এবং অন্য কিছু লোককে এটা দেয়া থেকে বঞ্চিত করেছি তাদের ন্যায়শীলতা এবং সুখের জন্য যেটা আল্লাহ তাদের হৃদয়ে শিকড় বদ্ধ করে রেখেছেন এবং তাদের মধ্যে অন্যতম হলেন আমীর ইবনে তাগলীব।
আমীর ইবনে তাগলিব বললেন, "যে বাক্যটা আল্লাহর রসূল আমার পক্ষে উচ্চারণ করেছেন সেটা আমার মালিকানায় যে লাল উটগুলো আছে সেগুলোর চাইতেও প্রিয়। নিশ্চিতভাবে নবীর দেয়া সনদ ও উপহার যে কোনো উপহারের চাইতেও শ্রেয়, যে কোনো দয়ার চাইতেও মূল্যবান এবং যে কোনো স্বর্ণ এবং অলঙ্কারের চাইতেও মূল্যবান।
হে আল্লাহ! তোমার দেয়া, শান্তি এবং আশীর্বাদ মুহাম্মদ-এর তাঁর পত্নী তাঁর সন্তান-সন্ততি এবং অনুসারীদের ওপর বর্ষিত হোক, আমীন।

📘 লিডারশিপ > 📄 মনে রেখো

📄 মনে রেখো


মহান নেতা হতে হলে আরোও অধিক আখ্যা প্রদান কর এবং তোমার প্রিয়জনদেরকে তাদের সম্মানিত আখ্যা সহকারে ডাক। আল্লাহ বলেন, আর যারা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে, আল্লাহ যাদের ওপর অনুগ্রহ করেছেন নবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল (সালেহীনদের) মধ্য থেকে। আর তারা কতই না উত্তমই না বন্ধু।
দুনিয়াতে নবুওয়াত ও রেসালাতের দায়িত্ব পালনকারী ও নবীগণ ঐ সকল ব্যক্তিবর্গ যাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশধিকার দিয়ে উচ্চ মর্যাদাবান করেছেন।
সিদ্দীক ঐ উত্তম ব্যক্তি ও উচ্চ মানসম্পন্ন ব্যক্তিগণ যারা রসূলকেও রিসালাতকে জীবনের একান্ত বস্তু হিসেবে গ্রহণ করেছেন।
শহীদ ব্যক্তিগণ হচ্ছেন ঐ সকল উৎসর্গীয় নিবেদিত প্রাণ যারা জীবনের বিনিময়ে আল্লাহ ও তাঁর রসূলের দিক-নির্দেশনায় আল্লাহর কালেমাকে সমুন্নত করতে প্রাণান্ত সচেষ্ট। যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন।
ছালেহীন হচ্ছে ঐ সকল ব্যক্তি যারা জীবনের সকল ক্ষেত্রে আমলে ছালেহ করে অসামান্য দৃষ্টান্ত আল্লাহর দরবারে উপস্থাপন করতে পেরে স্বীকৃতি ব্যক্তিতে পরিণত হতে চেয়েছেন।
আনুগত্যের উন্নত ও উত্তম দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহী আজমাইন।

টিকাঃ
৪৮. আন-নিসা (৪: ৬৯)
৪৯. জুবদাতুত তাফসীর লিল আশকার পৃষ্ঠান। ১১২ হতে সারাংশাকৃত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00