📘 লিডারশিপ > 📄 আল্লাহর একজন শ্রেষ্ঠ দাস, ভাল ভাই এবং আল্লাহর অন্যতম তরবারী

📄 আল্লাহর একজন শ্রেষ্ঠ দাস, ভাল ভাই এবং আল্লাহর অন্যতম তরবারী


আবু বকর-এর বরাতে বলা হয়েছে। আমি আল্লাহর রসূল-কে বলতে শুনেছি। আল্লাহর একজন শ্রেষ্ঠ ক্রীতদাস একজন ভাল ভাই। এবং আল্লাহর অন্যতম তরবারী।

📘 লিডারশিপ > 📄 বংশীয় উপাধি ও উত্তম কর্মের স্বীকৃতি

📄 বংশীয় উপাধি ও উত্তম কর্মের স্বীকৃতি


কোনো ব্যক্তিকে তার গুণাবলি সমন্বয়ে বর্ণনা করা অথবা একটি উপাধি অর্পন করা একটি বিস্ময়কর কাজ। তবে এটা খুবই আশ্চর্যজনক যখন দেখা যায় যে, এক ব্যক্তি তার জন্য এত বেশি যোগ্যতা অর্জন করে। যেটা ঘটেছে তালহা ইবনে উবাইদিল্লাহ -এর ক্ষেত্রে। তাঁকে বলা হয়েছিল, তালহা, ওহুদের যুদ্ধের উত্তম ব্যক্তি, তালহা হুনাইনের যুদ্ধে দয়ালু ব্যক্তি এবং আল-আশরিয়ার যুদ্ধে তালহা মহানুভব ব্যক্তি। অধিকন্তু এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যখন একটা পুরুষ-মহিলার একটা পুরো প্রজন্ম মুহাম্মাদ -এর মতো ভাল উপাধি এবং গুণাবলিতে ভূষিত হয়। আপনি যদি ইতিহাসের পাতা থেকে জীবনী গ্রন্থ পড়েন এবং প্রাথমিক যুগের প্রজন্মের ইতিহাস ঘাটেন তাহলে দেখতে পাবেন, তাদের অধিকাংশই তাদের নেতা দ্বারা একটি উপাধি, একটি প্রথম নাম (Fare name) এবং একটি ভাল বর্ণনা দ্বারা ভূষিত হয়েছিলেন।

📘 লিডারশিপ > 📄 পাঠের মাঝে আপনাকে কি নির্দেশনা দেয়?

📄 পাঠের মাঝে আপনাকে কি নির্দেশনা দেয়?


অবশ্যই কাউকে আখ্যা এবং উপাধিতে ভূষিত করা হলো মহান নেতার অন্যতম গুণ। এটা ছিল মহান নেতার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। যারা মুহাম্মাদ ﷺ-কে ভালবাসেন তাদের মধ্যে এ বৈশিষ্ট্যটি গ্রথিত হয়েছিল এবং বিশ্বাসীদের মনে এ বৈশিষ্ট্যটি দয়া বর্ধনে সাহায্য করে, ভাল বৈশিষ্ট্য হলো অন্যতম ব্যাপার যেটা কোনো ব্যক্তিকে নিজের সম্পর্কে গর্বিত করে তোলে এবং সৎ উপাধিগুলো একজনের মুখমণ্ডলে (Beauty spot)-এর মতো।

📘 লিডারশিপ > 📄 ধন্যবাদের সনদ

📄 ধন্যবাদের সনদ


আপনি কি দেখেছেন রিপোর্ট সনদ এবং মেডেল দিয়ে ভূষিত হয়ে একজন ব্যক্তি কি করে? তারা এগুলোকে সবার নজরে পড়ে এমন জায়গায় ঝুলিয়ে রাখে, তারা এগুলো দ্বারা আনন্দিত বোধ করে এবং আত্মসন্তুষ্টি এবং আনন্দ লাভ করে। এটা সত্ত্বেও এ সনদগুলো তাদের মূল্য হারিয়ে ফেলতে পারে অথবা সময়ের গহ্বরে চিরতরে বিলীন হয়ে যেতে পারে।
অন্যপক্ষে সৎ উপাধি এবং গুণাবলি অধিক সময় পর্যন্ত টিকে থাকবে এবং কখনই মুছে যাবে না। এটার কখনও মৃত্যুও হবে না যদিও উপাধির মালিকের মৃত্যু হয়। মাটির এ পৃথিবীতে অমরণশীলতা সব সময়ের জন্য কাম্য-এটা হলো এক শব্দে লিখিত একটি মহত্ত্ব। এটা একটি বিবৃতি অথবা বাগবিশিষ্ট দ্বারা প্রকাশিত সম্মান।
অনুরূপভাবে মেধাবী নেতা ﷺ তাঁর পছন্দের শ্রেষ্ঠত্বটা বেছে নেন এবং কোনো ব্যক্তিকে শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। এ উপাধিগুলো দাতাকে কি খরচের সম্মুখীন করে! উপাধি গ্রহিতাকে একটি উপাধি কি দেয়। এগুলোর গ্রহিতা থাকে সন্তুষ্ট এবং তাকে আনন্দ দান করে। এ উপাধিগুলো একজনের স্মৃতিতে বিজয় লিখে দেয়। সম্মানকে মজবুত করে। মহান অর্থকে দৃঢ় করে এবং ভাল কাজের স্পৃহা তার মধ্যে গ্রথিত করে। হে আল্লাহ! এগুলো কত সহজলভ্য এবং ফলপ্রসূ! মহান নেতা নবী ﷺ এটা অনুধাবন করতে পেরেছিলেন যে, উপাধি এবং গুণাবলি মানুষের মনে জাগরুক থাকে। সুতরাং তিনি এগুলো প্রদান করার সময় মহানুভব থাকতেন এবং অবশ্যম্ভাবীরূপে তিনি ছিলেন মহান এবং প্রভাবশালী নেতা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00