📄 জান্নাতের যুবক
মহান নেতা নবী তাঁর দুজন নাতী এবং দুজনই তাঁর সুপ্রিয়। এ নাতীদের জন্মের পরে শৈশবে এবং কৈশোরে তাদের প্রতি মুহাম্মাদ -এর ভালবাসা মুসলমানরা বংশ পরস্পরায় অনুসরণ করে আসছে: হাসান এবং হুসাইন হলেন জান্নাতের যুবকদের সরদার।
টিকাঃ
৪৬. সহীহ হাদীসে ইবনে হিব্বান কর্তৃক বর্ণিত, হাদীস নং ৭০৭৭ আল-মুসতাদরাক গ্রন্থে আল-হাকীম কর্তৃক বর্ণিত। খালিদ বিন ওয়ালিদের ভাল গুণাবলি উল্লেখের অধ্যায়。
📄 আল্লাহর একজন শ্রেষ্ঠ দাস, ভাল ভাই এবং আল্লাহর অন্যতম তরবারী
আবু বকর-এর বরাতে বলা হয়েছে। আমি আল্লাহর রসূল-কে বলতে শুনেছি। আল্লাহর একজন শ্রেষ্ঠ ক্রীতদাস একজন ভাল ভাই। এবং আল্লাহর অন্যতম তরবারী।
📄 বংশীয় উপাধি ও উত্তম কর্মের স্বীকৃতি
কোনো ব্যক্তিকে তার গুণাবলি সমন্বয়ে বর্ণনা করা অথবা একটি উপাধি অর্পন করা একটি বিস্ময়কর কাজ। তবে এটা খুবই আশ্চর্যজনক যখন দেখা যায় যে, এক ব্যক্তি তার জন্য এত বেশি যোগ্যতা অর্জন করে। যেটা ঘটেছে তালহা ইবনে উবাইদিল্লাহ -এর ক্ষেত্রে। তাঁকে বলা হয়েছিল, তালহা, ওহুদের যুদ্ধের উত্তম ব্যক্তি, তালহা হুনাইনের যুদ্ধে দয়ালু ব্যক্তি এবং আল-আশরিয়ার যুদ্ধে তালহা মহানুভব ব্যক্তি। অধিকন্তু এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যখন একটা পুরুষ-মহিলার একটা পুরো প্রজন্ম মুহাম্মাদ -এর মতো ভাল উপাধি এবং গুণাবলিতে ভূষিত হয়। আপনি যদি ইতিহাসের পাতা থেকে জীবনী গ্রন্থ পড়েন এবং প্রাথমিক যুগের প্রজন্মের ইতিহাস ঘাটেন তাহলে দেখতে পাবেন, তাদের অধিকাংশই তাদের নেতা দ্বারা একটি উপাধি, একটি প্রথম নাম (Fare name) এবং একটি ভাল বর্ণনা দ্বারা ভূষিত হয়েছিলেন।
📄 পাঠের মাঝে আপনাকে কি নির্দেশনা দেয়?
অবশ্যই কাউকে আখ্যা এবং উপাধিতে ভূষিত করা হলো মহান নেতার অন্যতম গুণ। এটা ছিল মহান নেতার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। যারা মুহাম্মাদ ﷺ-কে ভালবাসেন তাদের মধ্যে এ বৈশিষ্ট্যটি গ্রথিত হয়েছিল এবং বিশ্বাসীদের মনে এ বৈশিষ্ট্যটি দয়া বর্ধনে সাহায্য করে, ভাল বৈশিষ্ট্য হলো অন্যতম ব্যাপার যেটা কোনো ব্যক্তিকে নিজের সম্পর্কে গর্বিত করে তোলে এবং সৎ উপাধিগুলো একজনের মুখমণ্ডলে (Beauty spot)-এর মতো।