📄 একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হোন
আপনার প্রতি আল্লাহ্ তা’য়ালার অসংখ্য করুণার কথা স্মরণ করুন, কীভাবে সে করুণাসমূহ আপনাকে আপাদমস্তক বেষ্টন করে রেখেছে— আসলে সবদিক দিয়েই ঐ করুণাসমূহ আপনাকে ঘিরে রেখেছে। “যদি তুমি আল্লাহ্র নি‘য়ামতরাজিকে গণনা করতে চাও তবে তা তুমি কখনও গণনা করে শেষ করতে পারবে না।” (১৪-সুরা ইবরাহীম : আয়াত-৩৪) সুস্থতা, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বায়ু ও পানি ইত্যাদি সবকিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে— তবুও আপনি বুঝতে পারছেন না। জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সবকিছুই আপনার আছে— তবুও আপনি অজ্ঞই থেকে গেলেন। “তিনি তোমাদের উপর তাঁর প্রকাশ্য ও গোপন নি'য়ামতসমূহ পূর্ণ করে রেখেছেন।” (৩১-সূরা লুকমান : আয়াত-২০) (প্রকাশ্য নি'য়ামত হল ইসলামী আক্বীদাবাদ বা তাওহীদ এবং সুহৃদা, সৌন্দর্য ইত্যাদিসহ ও জগতের বৈধ যৌন আমোদপ্রমোদ। আর অপ্রকাশ্য বা গোপন নি'য়ামত হল আল্লাহ্র প্রতি কারো ঈমান, আমলে সালেহ বা সৎকাজের জন্য পথনির্দেশক, কুরআনের উপর ঈমান এবং আখিরাতে বেহেশতের আনন্দ-ফুর্তি ইত্যাদির প্রতি ঈমান!) নিজের আয়ত্তে আপনার দু'টি আঁখি, একটি জিহ্বা, দু'টি ঠোঁট, দু'টি হাত আর দু'টি পা আছে। “সুতরাং (হে জ্বীন ও ইনসান জাতি!) তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি'য়ামতকে অস্বীকার করবে? (৫৫-সূরা আর রাহমান : আয়াত-১৩) পা ছাড়া হাঁটার কথা কল্পনা করতে পারেন কি? আপনি কি এ বিষয়টি হাল্কা করে দেখবেন যে, আপনি সুখে নিদ্রা যাচ্ছেন, অথচ দুঃখ-যন্ত্রণা, দুর্দশা ও দুরাবস্থা বহুলোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে। আপনি একতা কি ভুলে যাবেন যে, আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি উভয়টা দ্বারা নিজের উদর পূর্তি করছেন অথচ রোগ-বালাইয়ের কারণে কিছু লোকের পক্ষে সুস্বাদু ও সুপেয় পানীয়ের মজা উপভোগ করা অসম্ভব হয়ে আছে। আপনার শ্রবণশক্তি ও দর্শনশক্তির কথা ভেবে দেখুন! আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছেন এজন্য আল্লাহ্র কাছে শুকরিয়া জ্ঞাপন করুন। আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন ও যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করে দেখুন। উহুদ পাহাড়সম স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রম ও দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দিবেন? আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে, তবুও আপনি না জানার ভান করছেন! টাটকা খাবার, শীতল পানি, সুখপ্রদ নিদ্রা এবং সুস্বাস্থ্য সত্ত্বেও আপনি হতাশ ও বিষণ্ণ থাকছেন! আপনার যা নেই তা নিয়ে ভাবছেন এবং যা আপনাকে দান করা হয়েছে তার নিমিত্তে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে বরং অকৃতজ্ঞ হচ্ছেন! সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিব্রত, তথাপি অনেক কল্যাণের চাবিকাঠি আপনার হাতে ন্যস্ত। একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন। “এবং তোমাদের নিজেদের মধ্যেও (আমার নিদর্শন আছে), তাহলে তোমরা কি (তা) দেখতে পাও না?” (৫১-সূরা যারিয়াত: আয়াত-২১) আপনার নিজের কথা, আপনার পরিবারের কথা, আপনার বন্ধু-বান্ধবের এবং আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা-গবেষণা করুন। “তারা আল্লাহ্র নিয়ামতকে অনুধাবন করতে পারে, তবুও তা তারা অস্বীকার করে তাদের অধিকাংশই কাফের।” (১৬-সূরা আন নাহ্ল: আয়াত-৮৩)
📄 এক মুহূর্ত ভাবুন
আসুন, আমরা নিচের এই দোয়াগুলো আবৃত্তি করি— এ দোয়াগুলোর উদ্দেশ্য দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা-দুর্ভাবনা ও অভাব-অনটন দূর করা।
“আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য (ইলাহ) নেই, তিনি চিরদেয়শীল, অতি মহান। আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ (উপাস্য) নেই, তিনি বিশাল আরশের অধিপতি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি আসমানসমূহের অধিপতি এবং পৃথিবীর প্রতিপালক এবং মহা আরশের প্রভু। হে চিরঞ্জীব! হে সব কিছুর ধারক, রক্ষক ও প্রতিপালক! আপনি ছাড়া কোন ইলাহ (উপাস্য ও প্রভু) নেই। আমরা আপনার দয়ার দোহাই দিয়ে আপনার সাহায্য কামনা করি।”
“হে আল্লাহ! আমি আপনার করুণার আশা করি। তাই আমাকে আমার নিকট সোপর্দ করবেন না, এমনকি এক মুহূর্তের জন্যও না। আর আমার সকল কাজকে বিশুদ্ধ করে দিন। আপনি ছাড়া কোন ইলাহ নেই।”
“আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাই; তিনি ছাড়া কোন ইলাহ নেই। তিনি চিরঞ্জীব সবকিছুর প্রতিপালক, রক্ষক এবং আমি তাঁর নিকট তওবা করছি (অনুতপ্ত হয়ে ফিরছি)।”
“আপনি ছাড়া কোন ইলাহ নেই; আপনি কতই না পবিত্র, উত্তম ও নিখুঁত। আমি তো অত্যাচারীদের একজন ছিলাম।”
“হে আল্লাহ! নিঃসন্দেহে আমি আপনার বান্দা, আপনার এক বান্দা ও এক বান্দির সন্তান, আপনার হাতে আমার মালিকানা, আমার ব্যাপারে আপনার সিদ্ধান্তই অবধারিত, আমার ব্যাপারে আপনার ফয়সালাই সঠিক, যে সমস্ত নামে আপনি নিজেকে ভূষিত করেছেন বা আপনার কিতাবে আপনার যেসব নাম অবতীর্ণ করেছেন বা আপনার সৃষ্টির কাউকে শিখিয়েছেন, অথবা আপনার নিকটই ‘ইলমে গাইবের’ অন্তর্ভুক্ত করেছেন সেসব নামের উসিলায় কুরআনকে আমার হৃদয়ের বসন্তকাল, আমার অন্তরের আলো, আমার বিষণ্ণতা দূরকারী ও আমার দুশ্চিন্তা মুক্তকারী বানানোর জন্য আমি আপনার নিকট আবেদন করছি।”
“হে আল্লাহ! আমি আপনার নিকট দুশ্চিন্তা, দুঃখ-বেদনা, অক্ষমতা, অলসতা, কৃপণতা, ভীরুতা-কাপুরুষতা, ঋণগ্রস্ত হওয়া ও মানুষের নিকট পরাজিত হওয়া থেকে পানাহ চাই।”
“আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না চমৎকার অভিভাবক!”
📄 একটু ভাবুন
বিষণ্ণ হবেন না : কারণ, অসুস্থতা জীবের সাময়িক অবস্থা মাত্র; পাপ মাফ করা হবে; ঋণ পরিশোধ (করা) হবে; বন্দী মুক্তি পাবে; আপনার প্রিয় প্রবাসী ব্যক্তি ফিরে আসবে; পাপী অনুতপ্ত হবে এবং গরীবরা ধনী হবে।
দুঃখিত হবেন না : এজন্য যে, আপনি কি দেখতে পান না যে, কিভাবে কালো মেঘ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু কিভাবে প্রশমিত হয়ে যায়? আপনার কষ্টের পরেই শান্তি আসবে এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
দুশ্চিন্তা করবেন না : কারণ সূর্যের উষ্ণ কিরণ প্রচুর ছায়ায় দূর হয়ে যাবে, দুপুর-রোদের তৃণা শীতল পানিতে মিটে যাবে, ক্ষুধার জ্বালা উষ্ণ খাবারে মিটে যাবে এবং নিদ্রাহীনের উদ্বিগ্নতা গভীর ঘুমে দূর হয়ে যাবে বা উদ্বিগ্ন ব্যক্তির অনিদ্রার পর গভীর ঘুম আসবে। স্বাস্থ্যের পুনরুদ্ধারের পর অসুস্থ ব্যক্তি যাতনার কথা শীঘ্রই ভুলে যাবে। আপনার কর্তব্য শুধু অল্প সময়ের জন্য সহ্য করা এবং কয়েক মুহূর্তের জন্য ধৈর্যশীল হয়ে থাকা। আলী ইবনে জাবালা বলেছেন— সম্ভবত : একটি উদ্ধারের পথ পাওয়া যাবে, সম্ভবত : আমরা সম্ভাবনার দ্বারা সান্ত্বনা পাব। সুতরাং তোমার মনকে দমন করে যে দুশ্চিন্তা তার মোকাবিলায় তুমি হতাশ হয়ে যেয়ো না, কারণ, মানুষ যখন সব আশা হারিয়ে ফেলে তখন সবচেয়ে নিকটবর্তী সত্তা (আল্লাহ) উদ্ধার করার জন্য এগিয়ে আসবেন।”
আল্লাহ আপনার জন্য যা পছন্দ করেছেন আপনিও আপনার জন্য তা পছন্দ করুন। তিনি যদি আপনাকে দাঁড়াতে বলে তবে আপনি দাঁড়িয়ে থাকুন এবং তিনি যদি আপনাকে বসতে বলে তবে আপনি বসে থাকুন। তিনি যদি আপনাকে দরিদ্র বানিয়ে থাকেন, তবে ধৈর্য প্রদর্শন করুন। আর তিনি যদি আপনাকে ধনী বানিয়ে থাকেন তবে কৃতজ্ঞ হোন। একথাগুলো বুঝে আসে একথার দ্বারা যে— “প্রভু হিসেবে আল্লাহকে, ধর্ম হিসেবে ইসলামকে এবং নবী হিসেবে মুহাম্মদ কে মেনে নিয়েছি।”
এবং একজন আরব কবি বলেছেন— “তোমার জন্য কোন পরিকল্পনা করিও না, কেননা, পরিকল্পনাকারীরা ধ্বংসপ্রাপ্ত; আর আমার হুকুমে রাজি হয়ে যাও। আমি পরিকল্পনার জন্য তোমার চেয়ে অধিক যোগ্য।”
📄 একটু ভাবুন
দুঃখিত হবেন না : কেননা, আল্লাহ আপনাকে রক্ষা করছেন এবং ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। মুমিনগণ প্রতি সালাতে তাদের দোয়ায় আপনাকে অংশীদার করছে (অর্থাৎ আপনার জন্য দোয়া করছে)। নবী করীম ﷺ ইমানদারদের জন্য সুপারিশ করবে...। আল-কুরআন মজীদ ভালো ভালো উপদেশে ভরা, সর্বোপরি পরম করুণাময়ের দয়াতে আছেই।
বিপন্ন হবেন না : নেক আমলকে দশগুণ এমনকি সাতশতগুণ বা তারও বেশি বর্ধিত করা হবে। অপরপক্ষে যখন নাকি বদ আমলকে বর্ধিত করা বা গুণ করা হবে না এবং আপনার প্রতি তা ক্ষমা করেও দিতে পারেন। কতবারইনা আমরা আল্লাহর মহানুভবতা লক্ষ্য করেছি। এ মহানুভবতা, উদারতা ও দয়া অপ্রতিদ্বন্দ্বী ও অতুলনীয়। অন্য কারোও বদান্যতা তাঁর বদান্যতার এমনকি নিকটও পৌঁছতে পারে না।
যদি আপনি আল্লাহর সাথে কোন শরীক না করেন, আপনি সত্য ধর্মে বিশ্বাস স্থাপন করেন বা দ্বীনে হকের উপর ঈমান রাখেন, আপনি যদি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসেন তবে আপনার ভয়ের কোন কারণ নেই। যদি আপনি আপনার মন্দ কাজের জন্য অনুতাপ করেন এবং সওয়াবের কাজ করার পর যদি আপনার খুশি লাগে তাহলে আপনার দুশ্চিন্তার কোন কারণ নেই। আপনার সাথে অনেক কল্যাণ আছে যা আপনি বুঝতে পারেন না।
নিচের হাদীসে যেমনটি আছে তেমনভাবে যদি আপনি আপনার জীবনের ভারসাম্যতা বজায় রাখতে পারেন তাহলে আপনার কোন ভয় নেই। মুমিনের অবস্থা কতইনা চমৎকার! তাঁর সকল কাজই তাঁর জন্য কল্যাণকর। ঈমানদার ছাড়া অন্য কারো জন্য এমনটি নয়। যদি সুখী হওয়ার মতো কিছু ঘটে তবে সে কৃতজ্ঞ হয়। আর এটা তার জন্য মঙ্গলজনক। আর যদি তিনি সমস্যা বা অভাব-অনটনে পড়েন তবে তিনি ধৈর্য ধরেন এবং এটা তাঁর জন্য উপকারী।”