📘 লা-তাহযানঃ হতাশ হবেন না 📄 অন্যদের থেকে আপনি যেরূপ আচরণ কামনা করেন অন্যদের সাথে আপনি সেরূপ আচরণই করুন

📄 অন্যদের থেকে আপনি যেরূপ আচরণ কামনা করেন অন্যদের সাথে আপনি সেরূপ আচরণই করুন


একজন জ্ঞানী ব্যক্তি বলেছেন যে, সেই লোক অন্যের দোষ খুঁজে বের করে সে মাছির মতো—যা নাকি পঁচা-দুর্গন্ধ জিনিসের উপর বসে। কিন্তু কিছু লোক ‘কিছু’ শব্দ দ্বারা আক্রান্ত। যখনই আপনি তাদের নিকট কারো কথা বলবেন তখন তারা “তাঁর মধ্যে কিছু ভালো গুণ আছে, কিন্তু....” এই বাক্যের সাথে তাঁর সম্বন্ধে কিছু বলবে। এই ‘কিন্তু’ এর পর যা বলবে তা সর্বদাই সমালোচনা, দোষারোপ ও তিরস্কার।

“সামনে ও পিছনে নিন্দাকারী প্রত্যেক লোকের জন্য রয়েছে দুর্ভোগ, ধ্বংস ও জাহান্নামের শাস্তি!” (১০৪-সূরা আল হুমাযাহ: আয়াত-১)
“সে তো গীবতকারী ও ঘুরে ঘুরে চোগলখোরী করে।” (৬৮-সূরা আল কালাম: আয়াত-১১)
“তোমাদের একজন যেন অপরের গীবত না করে।” (৪৯-সূরা আল হুজরাত: আয়াত-১২)

অন্যের প্রতি আমরা যতটা বিনয়ী ও সৎ হব তাঁদের ভক্তি তত বেশি হবে (অর্থাৎ অন্যের প্রতি আমরা যত অন্যায় করব অন্যরা আমাদেরকে তত ঘৃণা করবে)। কোন বুদ্ধিমান লোক একথা ভাবতে পারে না যে, সে মানুষকে খর্ব করে, হেয় করে বা অবজ্ঞা করে তাঁদের শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করতে পারবে। “মুতাহফিফফিনের জন্য ধ্বংস, দুর্ভোগ ও জাহান্নামের শাস্তি রয়েছে।” (৮৩-সূরা মুতাহফিফফিন: আয়াত-১) (মুতাহফিফ হলো সে, যে নাকি পরিমাপে কম দেয়, ওজনে কম দেয় তথা অন্যের অধিকার খর্ব করে।)

ফন্ট সাইজ
15px
17px