📄 অল্পে তুষ্ট হয়ে যে লাভ হয়
কঠিন সময়ে কেউ যদি নিজের অবস্থার প্রতি সন্তুষ্ট থাকে সে শান্ত ও সুস্থ থাকতে পারে, অধিকন্তু সে আল্লাহ এবং তাঁর রাসূলের অঙ্গীকারের প্রতি সত্যিকারের বিশ্বাস দেখাতে পারে। এ যেন তার আত্মা শব্দ করে বলে– “আল্লাহ ও তাঁর রাসূল ওয়াদাই দিয়েছিলেন এবং আল্লাহ ও তাঁর রাসূল সত্যই বলেছিলেন, আর এতে শুধু তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পায়।” (৩৩-সুরা আল আহযাব : আয়াত-২২)
অন্যদিকে, অসন্তুষ্ট চিত্ত, অসুস্থতা, সন্দেহ ও অস্থিরতাপূর্ণ এ ধরনের আত্মা বিদ্রোহী ও সমস্যাগ্রস্ত থাকে। এ আত্মা যেন শব্দ করে বলে—তবে এটা যা বলে তা খুবই ভিন্নরকম, “আল্লাহ ও তাঁর রাসূল আমাদেরকে প্রতারণা ছাড়া অন্য কোন অঙ্গীকার দেননি।” (৩৩-সুরা আল আহযাব : আয়াত-১২)
যাদের মন এ ধরনের, তারা তাদের কাজকর্মের বিপরীতধর্মী। অন্যের নিকট যদি তাদের কোন অধিকার থাকে, তবে তারা সে অধিকার দাবি করতে ব্যস্ত হয়ে পড়ে। যদি তাদেরকে তাদের অবশ্যই কর্তব্য কাজ করতে বলা হয় তবে তারা পিছিয়ে যায়। তাদের যখন কোন কল্যাণ হয় তখন শান্ত ও পরিতৃপ্ত বোধ করে। কিন্তু যখন তাদেরকে পরীক্ষা করা হয় তখন কত শীঘ্রই না মন্দের জন্য তাদের পরিবর্তন ঘটে! তারা শুধুমাত্র ইহকাল নয় পরকালও হারিয়েছে। “এ হলো স্পষ্ট ক্ষতি।” (২২-সূরা আল হাজ্জ : আয়াত-১১)
অতএব এগুলো হলো দুটি বিপরীত অবস্থা যা ফলত স্বভাবত বিপরীত। একটি শক্তির পথে পরিচালিত করে, যা অবশেষে সমৃদ্ধির পথে পরিচালিত করে। আল্লাহর বিধানের (তকদীরের) প্রতি অসন্তোষ দুশ্চিন্তার পথে পরিচালিত করে, যা অবশেষে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, আল্লাহ্ তাঁর বান্দাকে (এ দুনিয়ায়) যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত দান করতে পারেন তা হলো তাঁকে সৌম্যতা দান করা আর সৌম্যতা (মনের শান্তভাব) অর্জন করার সর্বশ্রেষ্ঠ এক পন্থা হলো সর্বদা আল্লাহর প্রতি পরিতুষ্ট ও সন্তুষ্ট থাকা।
📄 ন্যায্য বিধান
আল্লাহর বিধান তাঁর উপর অধঃস্থিত; এটা ঘটবেই এবং এটা ন্যায্য বিধান; যেমনটি হাদীসে বর্ণিত হয়েছে- “আমার ব্যাপারে আপনার বিধান ঘটবেই এবং আমার ব্যাপারে আপনার ফায়সালা ন্যায়সঙ্গত।” আল্লাহ তাঁর বান্দাদের জুলুম করা নিজের উপর হারাম করে দিয়েছেন। আসলে মানুষেরাই অন্যায়-অত্যাচার করে। উপরে উল্লেখিত হাদীসের অংশ, “এবং আমার ব্যাপারে আপনার ফায়সালা ন্যায়সঙ্গত।” পাপের বিধান, পাপের কুফল ও পাপের শাস্তিও অন্তর্ভুক্ত করে। পাপ এবং পাপের শাস্তি বিষয়ে আল্লাহর বিধানের ব্যাপারে আল্লাহ্ সর্বাপেক্ষা ন্যায়পরায়ণ। তিনি তাঁর কোন ব্যাপার এবং বিধান এমন সব কারণেও রাখতে পারেন যা আমাদের বুঝের বাইরে। এমন কোন উদ্দেশ্যও থাকতে পারে—যা ব্যাখ্যা ও বিশ্বাসে খুবই গভীর হওয়াতে একমাত্র তাঁরই জানা। আর এটাই মুসলমানদের বিশ্বাস।
📄 অসন্তোষে কোন লাভ নেই
কারো অবস্থা সম্বন্ধে অসন্তোষ সাধারণত দু’কারণে সৃষ্টি হয়ে থাকে। হয়ত যা চায় তা অর্জন করতে না পারার কারণে অথবা যা সে ঘৃণা বা অপছন্দ করে তা ঘটার কারণে অসন্তোষের সৃষ্টি হয়ে থাকে। তবুও কেউ যদি সত্যিই মনে করে যে, যা তার ভাগ্যে জোটেনি তা কখনও তার জন্য ছিল না এবং যা তাকে আক্রান্ত করেছে তা সর্বদাই তার জন্য প্রাপ্য ছিল তবে তার হতাশ বোধ করার কোন কারণই নেই। আল্লাহর রাসূল মুহাম্মাদ ﷺ বলেছেন- “তোমার যা ঘটবে সে সম্বন্ধে লিখিত কলমের কালি শুকিয়ে গেছে। বিধান লেখা শেষ হয়ে গেছে, তকদীর লেখা সমাপ্ত হয়ে গেছে, সবকিছুর তকদীর বা পরিমাণ লেখা হয়ে গেছে, কলম উঠিয়ে (গুছিয়ে) রাখা হয়েছে এবং লিখিত পাতাসমূহ শুকিয়ে গেছে।”
📄 সন্তুষ্টিতেই নিরাপত্তা
সন্তুষ্টি আত্মাকে নিরাপত্তা দেয়। ফলে সন্তুষ্ট-চিত্ত বা আত্মা সুস্থ, ধোঁকা, দুর্নীতি এবং হিংসা-বিদ্বেষমুক্ত থাকে এবং আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকে। যে আত্মা সন্দেহ, কুফরি ও শয়তানের বিভিন্ন চাল থেকে মুক্ত সে আত্মাই সুস্থ আত্মা। এ ধরনের আত্মা আল্লাহকে কিভাবে খুশি করা যাবে একমাত্র সে বিষয়েই সন্তুষ্ট থাকে। “(হে মুহাম্মদ ﷺ) আপনি বলে দিন, ‘আল্লাহ্ (এটি অবতীর্ণ করেছেন), অতঃপর তাদেরকে তাদের নিরর্থক কথাবার্তার খেল-তামাশায় ছেড়ে দিন’।” (৬-সূরা আল আন’আম: আয়াত-৯১)
ভিতরতা ও বিরক্তি সুস্থ আত্মার নিকট অপরিচিত আর সে কারণেই যে ব্যক্তি আল্লাহর বিধানের প্রতি যত বেশি সন্তুষ্ট তার আত্মা তত বেশি সুস্থ হবে। সুতরাং, দুর্নীতি ও প্রতারণা অসন্তোষের সঙ্গী হয় আর সন্তোষের সঙ্গী হয় সুস্থ আত্মা, ধার্মিকতা এবং একনিষ্ঠতা। হিংসা ও অসন্তোষের আরেকটি ফল। আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া এমন গুণ, যা বিশুদ্ধ ইসলামী তাওহীদের বাগানে একনিষ্ঠতার পানিতে পুষ্ট ভালো বৃক্ষের মতো। এর মূল হলো ঈমান ও এর শাখা প্রশাখা আমলে সালেহসমূহ। এটাও মিষ্টি ফলবাহী বৃক্ষ। নবী করীম ﷺ বলেছেন- “ঈমানের স্বাদ সে ব্যক্তি গ্রহণ করল যে নাকি রব (প্রভু বা প্রতিপালক) হিসেবে আল্লাহর প্রতি, ধর্ম বা দ্বীন হিসেবে ইসলামের প্রতি এবং নবী হিসেবে মুহাম্মদের প্রতি সন্তুষ্ট হলো।”