📘 লা-তাহযানঃ হতাশ হবেন না 📄 কী ঘটবে সে ভয়ে বিষণ্ণ হবেন না

📄 কী ঘটবে সে ভয়ে বিষণ্ণ হবেন না


তাওরাত শরীফে নিচের কথাখানি বর্ণিত আছে— “যা ঘটবে বলে ভয় করা হয় তার অধিকাংশই কখনো ঘটে না।” এর অর্থ হলো যে, অধিকাংশ আসন্ন সমস্যার আশঙ্কা ও ভয় বাস্তব রূপ নিতে ব্যর্থ হয়। জীবনে বাস্তবিক পক্ষে যা ঘটে তার চেয়ে মনের অনুমান বা ধারণা সংখ্যায় ও আকারে অনেক বেশি।
একজন আরবী কবি বলেন-
“আমার মন যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল তখন আমি তাকে বলেছিলাম- “সুখে থাক, কারণ অধিকাংশ ভয়ই অমূলক।”
এতে বুঝা যায় যে, যদি আপনি কোন আসন্ন দুর্বিপাক ও দুর্দশার কথা শুনেন তবে অতিরিক্ত ভীত হবেন না, বিশেষ করে, অধিকাংশ আসন্ন বিপদের ভবিষ্যদ্বাণীই মিথ্যা হয়ে থাকে।
“এবং আমি আমার বিষয় আল্লাহর নিকট সোপর্দ করছি। নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখেন। অতএব, আল্লাহ তাঁকে তাদের ষড়যন্ত্র হতে রক্ষা করলেন।” (৪০-সূরা আল মু'মিন : আয়াত-৪৪-৪৫)

📘 লা-তাহযানঃ হতাশ হবেন না 📄 দুঃখ করবেন না- নিজেকে এ প্রশ্নগুলো করুন

📄 দুঃখ করবেন না- নিজেকে এ প্রশ্নগুলো করুন


১. ভবিষ্যতের ভয় ও দুশ্চিন্তার কারণে অথবা দিগন্তের ওপারের যাদুময় বাগানের আশায় (আলেয়ার আলোর আশায়) আমি বর্তমান জীবন ভোগ বা বর্তমানে জীবনযাপন ত্যাগ করছি কি?
২. অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে চিন্তা করে আমি কি আমার বর্তমানকে তিক্ত করছি?
৩. আমি আমার দিনটি ভালোভাবে কাজে লাগানোর ইচ্ছা নিয়ে কি আমি ভোরে ঘুম থেকে জেগে উঠি?
৪. আমি কি আমার বর্তমান জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে উপকৃত হচ্ছি?
৫. অতীত ও ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বাদ দিয়ে কখন আমি বর্তমান জীবন ভোগ করা বা বর্তমান জীবন যাপন শুরু করব? কি আগামী সপ্তাহে? না-কি আগামী কাল? না আজই?

📘 লা-তাহযানঃ হতাশ হবেন না 📄 জটিল পরিস্থিতিতে হতাশ হবেন না

📄 জটিল পরিস্থিতিতে হতাশ হবেন না


আপনি যখন নিজেকে কঠিন অবস্থায় দেখতে পাবেন তখন নিম্নোক্ত কাজগুলো করবেন–
১. নিজেকে প্রশ্ন করুন– সবচেয়ে খারাপ কী ঘটতে পারে?
২. সর্বাপেক্ষা খারাপ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকুন।
৩. খারাপ কিছু ঘটলে পরিস্থিতিকে ভালোভাবে সামাল দেওয়ার জন্য ঠান্ডা মাথায় এর মোকাবেলা করুন।
“যে সব মুসলিমদেরকে মুনাফিকরা বলেছিল যে, তোমাদের বিরুদ্ধে (যুদ্ধ করার জন্য) একদল (কাফের) লোক জমায়েত হয়েছে, সুতরাং, তাদেরকে ভয় কর, এতে মুমিনদের ঈমান আরো বেড়ে গেল এবং তারা বলল– ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক!’” (৩-সূরা আলে ইমরান : আয়াত-১৭৩)

📘 লা-তাহযানঃ হতাশ হবেন না 📄 হতাশা দেহ-মনকে দুর্বল করে

📄 হতাশা দেহ-মনকে দুর্বল করে


চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী ডা. এলেক্সিস কার্লাইল বলেছেন- “যেসব কাজের লোকেরা উদ্বিগ্ন ও মানসিক চাপ দমন করতে জানে না তারা অন্যদের তুলনায় বেশি মাত্রায় অকালে মরণশীল।” বাস্তবিক, যা কিছু ঘটে তা স্বর্গীয় বিধান বা তকদীর অনুসারেই ঘটে। তা সত্ত্বেও প্রত্যেককেই সমস্যা এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে। আর এ কারণেই কার্লাইল যথার্থই বলেছেন যে, যা শরীরের ক্ষতি করে উদ্বিগ্নতা তার একটি।

ফন্ট সাইজ
15px
17px